-
-20%
মুহূর্তকথা – সোমেন চন্দ / MUHURTAKATHA – SOMEN CHANDA
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলন এর শহিদ হিসেবে নয় , সোমেন চন্দ আসলে স্মরণীয় তার ব্যতিক্রমী কথা সাহিত্যের জন্য| বনস্পতি থেকে দাঙ্গা হয়ে ইদুর – অনধিক ত্রিশ তার ছোটোগল্পে বাংলা কথা সাহিত্য উন্নীত হয় এক বিরল আন্তর্জাতিক বোধে |
-
-20%
মুহূর্তকথা – বুদ্ধদেব গুহ / MUHURTAKATHA – BUDDHADEV GUHA
0Original price was: ₹595.00.₹476.00Current price is: ₹476.00.বুদ্ধদেব গুহর নির্বাচিত গল্পসংগ্রহ
তাঁর শিল্পের অধরা মাধুরী বাঙালি পাঠককে বার বার নিয়ে গেছে কোয়েলের কাছে, চিনিয়েছে ভয়ংকর সুন্দর অরণ্যকে। আরণ্যক হোক কিংবা নাগরিক-নরনারীর প্রেম তার বিপজ্জনক সব বাঁক নিয়ে আশ্চর্য সৌন্দর্যে উপস্থিত বুদ্ধদেব গুহর কথাশিল্পে।
উপন্যাসের মতো ছোটোগল্পেও তিনি অকুতোভয়। অরণ্য ও নারী ছাড়াও এখানে তাঁর জাদুগদ্য মগ্ন মধ্যবিত্ত ভণ্ডামি ও বিপন্নতার নির্মোহ চিত্রায়ণে।
-
-20%
মুহূর্তকথা – মহাশ্বেতা দেবী / MUHURTAKATHA – MAHASWETA DEVI
0Original price was: ₹595.00.₹476.00Current price is: ₹476.00.মহাশ্বেতা দেবীর নির্বাচিত গল্পসংগ্রহ
রাষ্ট্র না ভূমিপুত্র-ভূমিকন্যা, অরণ্যের অধিকার কার?
এই মূল প্রশ্নে আমাদের সাহিত্য-সমাজবোধকে বিদীর্ণ করেছেন যিনি, তিনি মহাশ্বেতা দেবী।
বঞ্চিত-লাঞ্ছিত প্রান্তিক মানুষের দুরন্ত জীবনসংগ্রামে মুখর, প্রতিবাদী তাঁর কলম।
পঞ্চাশটি গল্পে মহাশ্বেতা সৃষ্টি করেন আলোকবৃত্তের বাইরে থাকা মানুষের মহাআখ্যান।
-
মুহূর্তকথা – শঙ্করলাল ভট্টাচার্য / MUHURTAKATHA – SHANKARLAL BHATTACHERJEE
0₹350.00শঙ্করলাল ভট্টাচার্যর নির্বাচিত গল্পসংগ্রহ
গান্ধির আততায়ী থেকে মধ্যরাতের পার্ক স্ট্রিট, মোহময়ী পারী থেকে ভিক্টোরিয়ার পরি, স্মৃতির মানুষ থেকে বিস্মৃতির জগৎ-শঙ্করলাল ভট্টাচার্যর গল্প মানে ভিন্ন এক ঘরানার গল্প। গল্প না-বলে যাকে গানও বলা যায়- এমনই তার ওঠা-পড়া, এমনই স্পন্দিত তার ভাষাবিশ্ব।
রস, রোমাঞ্চ ও জাদুবাস্তবের ককটেলে বানানো একক ঘরানার এই গল্প আসলে হয়তো বিসমিল্লার সানাই কিংবা রবিশঙ্করের সেতারের মতোই কোনো অনির্বচনীয় সুগন্ধ।
-
-20%
মুহূর্তকথা – শীর্ষেন্দু মুখোপাধ্যায় / MUHURTAKATHA – SHIRSENDU MUKHOPADHYA
0Original price was: ₹595.00.₹476.00Current price is: ₹476.00.শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ
ঘুণপোকার কর্কশ আক্ষেপে শিহরিত পাঠক তাঁর গদ্যে খুঁজে পান মানবজমিনের মমার্থ। মানুষের অবনমন ও উত্তরণের অনুপুঙ্খ ভাষ্যকার তিনি। চিত্তবিনোদনের অপরিহার্যতা ছুঁয়েও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সহজ সংহত গদ্যকাহিনি আত্মজিজ্ঞাসায় দীর্ণ করে আমাদের। মানুষের মানুষ হয়ে ওঠার দুর্গম যাত্রাপথে আলো হয়ে ওঠে এই সমস্ত গল্প।
-
-20%
মুহূর্তকথা – সুনীল গঙ্গোপাধ্যায় / MUHURTAKATHA – SUNIL GANGOPADHYAY
0Original price was: ₹595.00.₹476.00Current price is: ₹476.00.সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ
এই সেই গদ্য যা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। নদী, নারী আর বৃষ্টির সুগন্ধকে যা ধারণ করেছে চোরাস্রোতে, ভাসিয়ে দিয়েছে কূল আর তারপর প্রতিটি প্রতিকূল বাঁকে নতুন করে চিনে নিয়েছে হয়ে ওঠার মুহূর্তকে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত এই গল্পসংগ্রহে পাঠকের সফর এক অজানা যাত্রাপথে।
-
মুহূর্তকথা – হর্ষ দত্ত / MUHURTAKATHA – HARSH DUTTA
0₹350.00হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ
তাঁর গল্প মানেই নদীর সঙ্গে নিবিড় কথোপকথন অথবা সূর্যালোকে উদ্ভাসিত এক নতুন পৃথিবী। তবু সেই পৃথিবীর অন্ধকার, গলিঘুঁজিও এড়িয়ে যায় না তাঁর চোখ। মধ্যবিত্তের সামান্য জীবন অসামান্য হয়ে ওঠে বিরল শিল্পসাধনায়।
বাংলা সাহিত্যের চিরায়ত কথাকারদের ঐতিহ্যকে তিনি লালন করেছেন পরিশ্রমী কিন্তু অনায়াস গদ্যে। হর্ষ দত্তর নির্বাচিত এই গল্পসংগ্রহে পাঠকের দেখা হয়ে যাবে চেনা-অচেনা অনেক আয়নামানুষের সঙ্গে।
-
-20%
মেদিনীপুরে দেশজ শিক্ষার ধারা / MEDINIPURE DESHAJ SIKSHAR DHARA
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.এই গবেষণা-গ্রন্থে আছে প্রাঔপনিবেশিক আমলে মেদিনীপুরে দেশজ শিক্ষার ধারা, প্রাথমিক শিক্ষার অবস্থা, নারীশিক্ষার অগ্রগতি এবং লোকশিক্ষার অবস্থা। সেইসঙ্গে মেদিনীপুরের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিও বিস্তারিতভাবে জানা যায়।
-
মেয়েদের ব্রতকথা / MEYEDER BRATOKATHA
0₹150.00বাঙালি জনমানস আন্তরিকভাবে হৃদয় দিয়ে না পেলে কোনো কিছুকে নৈবেদ্যরূপে অর্পণ করে না।
অবাত্মানসগোচর কোনো দেবতায় সে একারণে তুষ্ট হয়নি।
বাঙালির দেবতা জীবন্ত।
এখানে আধ্যাত্মিক জগৎটাকে বুকের মধ্যে টেনে আনা হয়েছে সরল ভঙ্গিমায় কথকতার মাধ্যমে।
ব্রতকথায় আধ্যাত্মিক করুণা এমন মোহিনী-শক্তি বিস্তার করেছে-যা সকল কথাকোবিদের প্রশংসার যোগ্য।
-
-20%
যাত্রাচিত্রী রবিদাস / YATRACHITRI RABI DAS
0Original price was: ₹295.00.₹236.00Current price is: ₹236.00. -
-20%
-
-20%
রবির নীড় দেশে বিদেশে / RABIR NEER DESHE BIDESHE
0Original price was: ₹120.00.₹96.00Current price is: ₹96.00.কবির নিবাসের সঙ্গে তার সৃষ্টিকর্মের সরাসরি কি কোনো সম্পর্ক আছে? প্রশ্নটির বিপ্রতীপে অজান্তেই তৈরি হয় আর একটি প্রশ্ন : কবির কোনো নির্দিষ্ট সৃষ্টিকর্ম কি অনুপ্রাণিত হতে পারে তার সৃজনক্ষেত্রের দ্বারা? ওয়র্ডসওয়র্থের ‘ইমমরটালিটি ওড’ কি আদৌ সম্ভব ছিল তার লেক ডিস্ট্রিক্ট-এর পরিপ্রেক্ষিত ছাড়া? এরকম অনেক প্রশ্নকেই প্রাসঙ্গিক মনে হতে পারে যদি আমরা কালোত্তীর্ণ কবি-সাহিত্যিকদের জীবন পরিভ্রমণ করি। খুজে বার করতে চেষ্টা করি কোথায় কোথায় তাঁরা ছিলেন কোন সময় তাঁরা ছিলেন, কারা তাঁদের সঙ্গে ছিলেন_এরকম নানা কিঞ্চিৎকর এমনকী অকিঞ্চিৎকর তথ্যও। এভাবেই একদিকে যেমন আবিষ্কৃত হতে থাকে অনেক নতুন দিগন্ত, অন্যদিকে মেধাবী পাঠক ছুঁয়ে যেতে পারেন বিরল কেনো সাহিত্যমুহূর্ত।
-
-20%
রবীন্দ্র গল্পের আকর ও আকার ( Rabindra Galper Akar O Akaar ) – প্রদ্যোত বিশ্বাস
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.গ্রন্থটি মূলত ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্যএ রূপ পেলেও সুধী পাঠকেরও কৌতূহল চরিতার্থ করবে এ বিশ্বাস রাখি ।
-
রবীন্দ্র-সংশোধিত পাণ্ডুলিপি ও শ্রীনিকেতনের ডায়েরি
0₹395.00গ্রন্থনা: সুকুমার চট্টোপাধ্যায়
সম্পাদনা: বারিদবরণ ঘোষ
শ্রীনিকেতনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, যদি আমরা নানা বৃত্তান্তে ভরপুর দ্বিতীয় ডায়েরির পাতা না-ওলটাই। আর প্রথমটিতে আমরা পেয়ে যাব রবীন্দ্রনাথ প্রদত্ত তিনটি গুরুত্বপূর্ণ বক্তৃতার সুকুমার-কৃত অনুলিপি। রবীন্দ্রনাথ নিজেই আবার সেই শ্রুতিলিখন সংশোধন করে দেন। ‘Gleanings’ নামক এই খাতাটি কবিমানসের স্বরূপ উন্মোচনে এক গুরুত্বপূর্ণ দলিল।
-
-20%
রবীন্দ্রনাথ সম্পাদিতে বঙ্গদর্শন / RABINDRANATH SAMPADITE BANGADARSHAR
0Original price was: ₹400.00.₹320.00Current price is: ₹320.00.‘বঙ্গদর্শনের প্রথম অভ্যুদয়ে বাংলা দেশের মধ্যে একটি অভূতপূর্ব আনন্দ ও আশার সঞ্চার হইয়াছিল, একটি সুদূরব্যাপী চাঞ্চল্যে বাংলার পাঠকহৃদয় যেন কল্লোলিত হইয়া উঠিয়াছিল। সে চেষ্টা স্বাধীন চেষ্টার আনন্দ।’ বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন সম্বন্ধে রবীন্দ্রনাথ এই মন্তব্য করেছেন নবপর্যায়-বঙ্গদর্শন প্রকাশের আগে। তারপর তাঁকে নিতে হয় বঙ্গদর্শন সম্পাদনার দায়িত্ব। বঙ্কিমের বঙ্গদর্শন যেমন একসময় ‘আমাদের সাহিত্যপ্রাসাদের সিংহদ্বার’ খুলে দিয়ে নবযুগের সূচনা করেছিল, তেমনি বিশ শতকের প্রারম্ভে রবীন্দ্রাথের বঙ্গদর্শন আর এক নতুন যুগে প্রবেশের সুযোগ করে দিল। সেই নবপর্যায়-বঙ্গদর্শন বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে মননসমৃদ্ধ। অসামান্য প্রবন্ধসম্পদের জন্য। আমরা একালের পাঠককে সেই মননের জগতের সন্ধান দেওয়ার জন্য অধুনা দুষ্প্রাপ্য পত্রিকা থেকে কয়েকটি প্রবন্ধ গ্রন্থাকারে প্রকাশ করছি। বাঙালির মননের ইতিহাসে এক মূল্যবান সংযোজন এই গ্রন্থ।
-
-20%
রবীন্দ্রনাথের গানের ভুবন / RABINDRANATHER GANER BHUVAN
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.রবীন্দ্রসংগীত বিষয়ক আমাদের সকল প্রশ্নের উত্তর হয়তো এ বইয়ে পাওয়া যাবে না। কিন্তু যা পাওয়া যাবে, তার মূল্যও কিছু কম নয়। কবির গান সংক্রান্ত এতাবৎ সকল গবেষণালব্ধ জ্ঞান ও অন্তর্দৃষ্টি একদিকে যেমন এ গ্রন্থ আত্মস্থ করেছে, তেমনই আবার আলোকিত করেছে বহু অনালোকিত ও অনালোচিত প্রসঙ্গ। শুধি কবির গান শুনে যাঁদের প্রাণ ভরে না, যাঁরা যেতে চান সেই গানের গভীরে, এই গ্রন্থ তাঁদের জন্য। আর যাঁরা খুঁজেত চান গানের ওপারে দাঁড়িয়ে রয়েছেন যিনি সেই পরমকে, তাঁরাও এই গ্রন্থ থেকে পেয়ে যাবেন সূত্রসন্ধান। নিঃসন্দেহে রবীন্দ্রনাথের গানের ভুবন রবীন্দ্রসংগীতচর্চা ও উপভোগের ক্ষেত্র এক দিশারিগ্রন্থের ভূমিকা পালন করবে।
-
-20%
রবীন্দ্রনাথের পড়াশোনা / RABINDRANATHER PARASONA
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.একজন বড়ো স্রষ্টার মনের মধ্যে সৃষ্টির পাশাপাশি চলে এক তুমুল নির্মাণপর্ব। সেই নির্মাণপর্বও আসলে সৃষ্টিরই অন্তর্গত। এই নিগূঢ় উপলব্ধির ফসল রবীন্দ্রনাথের পড়াশোনা গ্রন্থটি। রবীন্দ্রনাথের মনোযোগী পাঠের নিবিড় স্পর্শ লাগা মূল্যবান বইগুলিকে ছুঁয়ে শিহরিত হয়েছিলেন এ গ্রন্থের লেখক ড. উজ্জ্বলকুমার মজুমদার। বিশ্বভারতীতে পড়াতে গিয়ে গ্রন্থাগারে বই ঘাঁটতে ঘাঁটতে তিনি দেখেছিলেন রবীন্দ্রনাথের সই, তারিখ, দাগ বা কখনো কখনো পাশে লেখা নোট-চিহ্নিত সেই সমস্ত বই। কবির পড়াশুনোর জগতের এই নিভৃত উন্মোচন যেন তাঁর সৃজন-মানসের আলো-জল-হাওয়াকেই উপলব্ধি করা।
-
-20%
রবীন্দ্রবিক্ষা / RABINDRABIKSHA
0Original price was: ₹1,500.00.₹1,200.00Current price is: ₹1,200.00.রবীন্দ্রনাথ একাই_শিল্প, সাহিত্য, দর্শন ও সংগীতে_নির্মাণ করেছেন সংস্কৃতির যে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস, তার প্রবহমান উত্তরাধিকারকে আত্মস্থ করতে হলেও প্রয়োজন বিশেষ দীক্ষার। অথচ তাঁর সৃজন নিয়ে, তাঁর দর্শন নিয়ে মোহমুক্ত বীক্ষণের তেমন উদাহরণ কই? কবির সার্ধশতজন্মবর্ষে এই গ্রন্থ দেশেবিদেশে সেই রবীন্দ্রবীক্ষারই একটি ব্যতিক্রমী সংকলন। তাঁর কবিতা, ছোটোগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত, শিল্পকলা, দর্শন এখানে আলোচিত ও বিশ্লেষিত তো বটেই, সেইসঙ্গে প্রাসঙ্গিক বহু বিষয়েরও অবতারণা করা হয়েছে দু-মলাটের মধ্যে। দ্বিভাষিক বাঙালি পাঠকের কথা মাথায় রেখে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা ও ইংরেজি_উভয় ভাষারই লেখা। লেখক নির্বাচনের ক্ষেত্রেও মানা হয়নি কোনো সীমান্ত। কবির মহাকাব্যিক জীবনের অখণ্ডতার প্রতীকী প্রকাশ হিসেবে সংযোজিত হয়েছে শতাধিক আলোকচিত্র। যথার্থ বীক্ষণ তখনই সম্ভব হয়ে ওঠে, যখন পাঠ অভিজ্ঞতার সঙ্গে মেলে দৃশ্য ও শ্রুতি। আর তাই এ বইয়ের পাঠকদের অতিরিক্ত প্রাপ্তি_কবির আঁকা ছবির ষোলোটি রঙিন আর্টপ্লেট এবং সেইসঙ্গে বিনামূল্যে প্রদত্ত ডিভিডি-তে স্বল্প-দৈর্ঘ্যের একটি মহার্ঘ চলচ্চিত্র : A Day with Gitanjali। তরুণ চলচ্চিত্রকার অংশুমান বিশ্বাস-নির্মিত ছবিটি ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত ও প্রশংসিত।
-
-10%
রাজনৈতিক তত্ত্ব (B.A.) Semester – I & II / Rajnaitik Tattya (B.A.) Semester – I & II
0Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00. -
-20%
রাজমালা / RAJMALA
0Original price was: ₹500.00.₹400.00Current price is: ₹400.00.কৈলাসচন্দ্র সিংহ
প্রাচীন ত্রিপুরার বর্ণময় ইতিহাস রচনাকারী কৈলাসচন্দ্র সিংহের মূল্যবান গ্রন্থ রাজমালা থেকেই রবীন্দ্রনাথ রাজর্ষি-র উপাদান পেয়েছিলেন এবং উপন্যাস রচনা করে ত্রিপুরা রাজ্যকে জগৎসভায় পরিচিতির এক নতুন আলোয় উদ্ভাসিত করেছিলেন। গ্রন্থটি প্রথমে ক্ষুদ্রাকারে ও পরে বৃহদাকারে প্রকাশিত হয়েছিল। পাঠকের সুবিধার্থে দুষ্প্রাপ্য প্রথম খণ্ডটিও একত্রে প্রকাশ করা হল।