-
-20%
সেরা গোয়েন্দা রহস্য পঁচিশ || SERA GOENDA RAHASYA PANCHISH
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.মৃত্যু, হত্যা, রহস্য, ষড়যন্ত্র আর রোমকূপ খাড়া করে দেওয়া রোমাঞ্চ —- গোয়েন্দাকাহিনির অপ্রতিরোধ্য আকর্ষণ সব পাঠকের কাছেই । বাংলা গোয়েন্দাসাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যের কাছে ঋণী এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে একেবারে নতুন গোয়েন্দাগল্পও ।
-
-10%
স্নাতক প্রাণীবিদ্যা / Snatak Pranividya (B.Sc.) Sem I
0Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00. -
স্বনির্ভরতায় বারমাস সব্জির চাষ / SWANIRBHARATAY BAROMAS SABJIR CHASH
0₹70.00লেখার গুণে স্বনির্ভরতায় বারমাস সব্জির চাষ গ্রন্থটি হয়ে উঠেছে কৃষকের শস্যফলনের গান। সব্জি আমরা কিনি, কিন্তু চাই কি বুনতে? আবাদ করার আনন্দ তো সৃজনেরই আনন্দ! সাবলীল ভাষায় লেখা লেখকের এ-গ্রন্থে রয়েছে প্রত্যেকটি সব্জির পরিচিতি, চাষবাসের পদ্ধতি, রোগ-প্রতিকারের উপায় নিয়ে আন্তরিক পরামর্শ।
-
স্বপ্নফেরি / Swapnapheri
0₹150.00ঋষি গৌতম
শুকদেব ডোম নয় তবু মড়া পোড়ায়। খুব ভোরে উঠে ফেকু সাহেবকুঠির হলুদ আলোকে জ্বলজ্বল করতে দেখে। ভুজুর মুখে মদের গন্ধটা বড়ো উগ্র। বৈরাগী বউয়ের বৃন্দাবনে যাওয়ার খবর শুনে শম্ভুচরণের মনে হল সেও বৃন্দাবন ঘুরে আসবে। তিন-চার দিন পর বাড়ি ফিরলে রূপমতী বড়ো ভিজে আর আর্দ্র হয়ে ওঠে। ছিন্নমূল, আলো জ্বালো, পাতাফেলুয়া, এক বাঁশিবাদক রিকশাওয়ালার গল্প, সুরকিঘাটের কথা-র মতোই এ সংকলনের অন্যান্য গল্পেও এক অদ্ভুত, অবোধ্য অথচ সহজ, অনাগরিক জীবনের মানচিত্র রচনা করেছেন ঋষি গৌতম। প্রতিটি জীবনই আসেল হয়তো কোনো জীবনসফর যা স্বপ্নে_এমনকী, কখনো কখনো বাস্তবেও_পাড়ি দেয় নিরুদ্দেশে। অর্থময় সেই অর্থহীনতার সন্ধানে নিমগ্ন লেখক।
-
-20%
স্বপ্নের রাজবাড়ি / Swapner Rajbari
0Original price was: ₹100.00.₹80.00Current price is: ₹80.00.রতনতনু ঘাটী
নদীতে ভেসে আসা ফুলপাতায় মাকে খুঁজে চলা এক ভ্যাবলা ছেলে, উপাসনার স্বপ্নে দেখা রূপকথার মতো একটা রাজবাড়ি, লাল শালুক আর সাদা শালুকের গাছ লাগিয়ে চলা ঝুমনি নামের মেয়েটি, নৌকোয় পাল তুলে পুলিপিঠেদের সঙ্গে চড়ুইভাতিতে যাওয়ার ইচ্ছেময়ী টুপুর, কথাবলা পাখি-দ্বীপের আশ্চর্য মেয়ে দ্বীপ-কুমারী, হলদে পাখিতাড়ুয়া নয়ন, রামধনু-পাগল পরান, কাঁকনের মামারবাড়ি পলাশপুরের মানুষের শেষ সিত্যি–পরি দেখার গল্পে ভরা এ বই। নতুন দিনের জন্য লেখা এ এক মন-ভালো করা নতুন রূপকথা।
-
-20%
স্বরসম্রাট উস্তাদ আলি আকবর খান / Swarsamrat Ustad Ali Akabar Khan
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.অতনু চক্রবর্তী
আলি আকবরের সরোদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎকর্ষের দিশারী। তাঁর বাদ্যযন্ত্রের টোকায় যে অতলস্পর্শী গভীরতা, সেই ধ্বনিমাধুর্য মুগ্ধতার প্রথম সোপান। রাগ-রূপায়ণে তাঁর শুদ্ধতা প্রশ্নাতীত। প্রথাগত কাঠামোর ভিতরে থেকেও কল্পনাশক্তি এবং সৃজনশীলতায় তিনি গড়ে তোলেন বহুমাত্রিক সম্ভাবনার অবকাশ। সুরবিহারের অনিন্দ্যসুন্দর স্ফূর্তির সঙ্গে যোগ হয় অনুপম অলংকরণ ও জটিল ছন্দের মাধুর্য। ধ্রুপদি গাম্ভীর্যের ভেতর থেকে ডানা মেলে খুশির বিহঙ্গ। জটিল লয়কারী এবং গতিময়তার জাদু আনন্দের পরশ হয়ে আসে। এক মগ্ন ধ্যানী যেন শ্রোতার সঙ্গে ঈশ্বরের সেতু নির্মাণ করে চলেন। শ্রবণ-অনুরণন পেরিয়ে এক স্বর্গীয় অনুভব সংযোজিত হয় বোধের ক্ষেত্রে। শ্রোতার মনে উন্মাদনার বদলে জেগে ওঠে প্রশান্তি_এক সুদূরপ্রসারী আবেগ। দশকের পর দশক ধরে এভাবেই আলি আকবর অতিক্রম করে গেছেন নিজেকে। ক্রমশ প্রসারিত হয়েছে তাঁর ক্যানভাস_তাতে বাহারি রং লেগেছে, যোগ হয়েছে নিত্যনতুন ব্যঞ্জনা। পেশাকে অতিক্রম করে সংগীত হয়ে উঠেছে তাঁর আত্মনিবেদনের মাধ্যম। রাজদরবার থেকে সংগীত সম্মেলন, রেডিও থেকে স্পনসর প্রভাবিত রাগসংগীতের আসর, লংপ্লেয়িং রেকর্ড থেকে ক্যাসেট হয়ে সিডি_ ধ্রুপদি ভারতীয় সংগীতের উপস্থাপনায় বহু পালাবদলের সাক্ষী ছিলেন আলি আকবর। এই বিবর্তনের ধারাবাহিকতার সঙ্গে এগোলেও কখনোই উৎকর্ষের প্রশ্নে সমঝোতা করেননি তিনি। বিরজু মহারাজ বলতেন, আলি আকবরের বাজনা আকাশ ছুঁয়েছে; ‘স্বর মে আলি, লয় মে আকবর_আলি আকবর।’ আলি আকবরের আসলে একের মধ্যেই অনেক। সংগীত চিন্তক-পরিবেশক-শিক্ষাগুরু-কম্পোজার-সংরক্ষক। যোধপুরের রাজদরবার থেকে লক্ষ্মৌ-কলকাতা-মুম্বই হয়ে ক্যালিফোর্নিয়ার রাজপথ কিংবা সান র্যাফেলে তাঁর নিজের প্রতিষ্ঠা করা সংগীত মহাবিদ্যালয়_এই গ্রন্থে আমরা পাব স্বরসম্রাটের ব্যতিক্রমী জীবন-সফরের এক বহুমাত্রিক পরিচয়।
-
-20%
স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস / SWADHINATA SANGRAMER SANKHIPTA ITIHAS
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.উপেন্দ্রচন্দ্র ভট্টাচার্য্য বিরচিত ভারতের স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস এমন এক দুর্লভ গ্রন্থ যা পাঠে স্বাধীনতা আন্দোলন সম্পর্কে শুধু অবহিতই হওয়া যায় না, অনুভব করা যায় সেই সুমহান সংগ্রামের প্রাণস্পন্দন। এই ইতিহাস অভিলেখ্যগারের দলিল-দস্তাবেজ-নির্ভর নীরস, নৈর্ব্যক্তিক ইতিহাস নয়, এই ইতিহাস এক প্রত্যক্ষদর্শীর চোখ দিয়ে দেখা বিশ্বের বৃহত্তম প্রজাতন্ত্রের আবির্ভাব ইতিহাস।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে শুধু জানতে নয়, অনুভব করতে হলে এই ইতিহাসের পাঠ ও পুনঃপাঠ অপরিহার্য।
-
-20%
-
স্মৃতির সুচিত্রা (Smritir Suchitra)
0₹100.00সম্পাদনা শৈলেন্দ্র হালদার
কৃষ্ণকলি তাঁর গানেই কালো হরিণ চোখ মেলে ত্রস্ত পায়ে বেরিয়ে আসে কুটির থেকে। কবির গান তাঁর উচ্চারণেই পায় প্রাণ, পায় উদ্দিষ্ট অভিমুখ। কিন্তু সুচিত্রা মিত্র শুধুই রবীন্দ্রসংগীতের সবথেকে সার্থক বাণীবাহকদের অন্যতম হয়ে আমাদের স্মৃতি জুড়ে অমলিন থাকবেন না। স্মরণীয় হয়ে থাকবেন তাঁর লেখা, তাঁর আঁকা ছবির জন্যও। হ্যাঁ, আই পি টি এ এর গানের সেই বলিষ্ঠ কণ্ঠ, কবির সুরের সেই সর্বোত্তম সাধক ছিলেন এক অসামান্য ছড়াকারও। ছবিও আঁকবেন তিনি সময় পেলেই। তেমনই কিছু ছড়া ও ছবি গ্রথিত হল এই সংকলনে। সঙ্গে রইল তাঁর সংক্ষিপ্ত জীবনপঞ্জি আর কিছু দুষ্প্রাপ্য আলোকচিত্রের এক দুর্লভ অ্যালবাম।
-
-20%
হর্ষবর্ধন গোবর্ধন -২ / Harsabardhana Gobardhana – 2 (COMICS)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.শিবরাম চক্রবর্তী
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়
হর্ষবর্ধন আর গোবর্ধন_দুই ভাইয়ের কীর্তি-কাহিনির এই দ্বিতীয় খণ্ডে পত্রবাহকের ভূমিকায় নাকাল হতে দেখা যাবে হর্ষকে। সেইসঙ্গে যুদ্ধে না-যাওয়ার জন্য গোবরার কেরামতি, বিদেশি গাড়ি কেনা, না-কেনা নিয়ে হর্ষর ধন্দ, সোনার ফসল ফলাতে তাঁর নিদারুণ পণ্ডশ্রম আর মিষ্টির দোকানের পাহারাদার হিসেবে গোবর্ধনের ‘কৃতিত্ব’-র মুখরোচক গল্প তো রয়েছেই! সুযোগ বন্দ্যোপাধ্যায়ের অননুকরণীয় চিত্রনাট্য ও ছবিতে শিবরাম চক্রবর্তীর কালজয়ী সৃষ্টি এবার কমিকসের পাতায়! পাতা উলটোলেই দমফাটা হাসির রোলে ফেটে পড়বে ছোটো থেকে বড়ো সব বয়সের পাঠক।
-
-20%
হাতিরা এল কলকাতায় / HATIRA ELO KOLKATAY
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.হাতিরা কি কখনো কলকাতায় এসেছিল? আর বাঘেরা? ওরেব্বাবা! যদি এসে থাকে, তাহলে সে-তো একেবারে হুলুস্থুল কাণ্ড! কেলেঙ্কারিও বলা যেতে পারে। আচ্ছা, তাহলে মানুষেরা তখন কী করছিল? তারা কি মজা দেখছিল? নাকি প্রাণ নিয়ে পালানোর জন্য দিয়েছিল চোঁ-চাঁ দৌড়? জানতে গেলে পড়তে হবে খুব ছোটোদের জন্য লেখা মন ভালো করে দেওয়া এই গল্পের বইটি। আর হ্যাঁ, ছোটোদের জন্য লেখা হলেও বড়োরাও কিন্তু মজা পাবেন এ বইয়ের প্রতি পাতায়। এরকম দু-জন বিখ্যাত বড়োর নাম শুনতে চাও?
তাঁরা হলেন সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সমরেশ বসু।
-
-20%
হাসি কান্না হীরা পান্না / HASI KANNA HIRA PANNA
0Original price was: ₹350.00.₹280.00Current price is: ₹280.00.এই নতুন দুনিয়ার কিছু অর্বাচীনের ধারণা ইন্টারনেটে সব মেলে । অবশ্যই মেলে কিন্তু হৃ্দয়ের খবর মেলে না। হৃ্দয়ের গভীর থেকে সেই সব হাসি কান্না হীরা পান্নার খবর লেখক তুলে আনলেন ।
-
-
-
-20%
-
হিতোপদেশ ( HITOPODESH)
0₹100.00পুনঃকথন: রমেন্দ্রকুমার ভট্টাচার্য
মূলত পঞ্চতন্ত্র এবং অন্যান্য নীতিগ্রন্থ ও ধর্মগ্রন্থ থেকে সংকলিত উপদেশমূলক গল্পমালাই হিতোপদেশ। সংস্কৃত থেকে প্রথমে পারসিক, পরে আরবি এবং পরবর্তীকালে হিব্রু, গ্রিক এবং অন্যান্য ইউরোপীয় ভাষায় অনূদিত হয়ে হিতোপদেশ-এর গল্পগুলি বিশ্বসাহিত্যের অঙ্গীভূত হয়েছে।
-
-
-
-20%
হিন্দু ধর্মের দোলনগাথা (Hindu dharmera dolanagatha)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.ভগিনী নিবেদিতা
সিস্টার নিবেদিতা মহাভারত-কে মূলত জাতীয় বীরকাহিনি হিসেবে দেখেছিলেন আর রামায়ণ তাঁর মতে ভারতীয় চেতনায় নারীর এক মহাকাব্য। তাঁর বর্তমান গ্রন্থে গল্প নির্বাচনে এই দুই মহাকাব্যের প্রভাব বিস্তর, তবু জনপ্রিয়তার নিরিখে উপনিষদ-পুরাণ আর ঠাকুমা-দিদিমার কাছ থেকে শোনা অবিস্মরণীয় নানা কাহিনিগুলিকেও সচেতনভাবেই এই ‘দোলনগাথা’-য় স্থান দিয়েছেন তিনি। সঙ্গে রইল বিশিষ্ট সাহিত্যিক-গবেষক বারিদবরণ ঘোষের অসামান্য ভূমিকা। তথ্য এবং সরস বিশ্লেষণে যা হয়ে উঠেছে এই গ্রন্থের এক মূল্যবান অলংকার।
-
-20%
হুতোমনামা (Hutomanama)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.সম্পাদনা: জীবানন্দ চট্টোপাধ্যায়
হুতোম পেঁচার নকশা-র প্রকৃত লেখক কে? শতবর্ষ পূর্বে এ নিয়ে প্রথম প্রশ্ন উঠেছিল। শতবর্ষ পেরিয়ে হুতোমের প্রকৃত পরিচয়ের সন্ধানে আজও অনুসন্ধিৎসু বিবিদিষু পাঠক।এ গ্রন্থে সেই অনুসন্ধানে ব্রতী এক জিজ্ঞাসু পথিক।