-
প্রসঙ্গ পরিবেশ / Prasanga Paribesh
0₹100.00বিশ্ব উষ্ণায়ন কাকে বলে আমরা সকলেই জানি। কিন্তু তাই বলে বিশ্ব ক্ষীণায়ন? প্রতিদিন পূজ্য দেবমূর্তির কাছে অর্পিত ধূপধুনো_তা থেকেও যে ক্যান্সার হতে পারে, সে খবর আমরা ক-জন রাখি? কখনো আঘ্রাণ নিয়ে কি বুঝেছি ফুলেরা হারিয়ে ফেলেছে তাদের গন্ধ? সূর্যস্নাত সকালে বুঝতে পেরেছি কি আজ আরও একটু কমে এল অনির্বচনীয় সেই আলো? পুজোর আনন্দে মাতোয়ারা সন্ধ্যায় আমরা নির্বাসনে পাঠাই সবুজকে। আর আমাদের চেনা পৃথিবীর চেনা-রূপ-রং-গন্ধ ক্রমশই হারিয়ে যেতে থাকে কোনো এক বিষণ্ণ অচিনপুরে। টেক্টট বুক-এর আড়ষ্ট নিয়মতান্ত্রিকতায় উপস্থাপিত ই ভি এস ছাত্র-শিক্ষক সকলের অবহেলার বিষয়। আর পরিবেশ সচেতনতা? সে তো সেমিনার আর পোস্টারে মুখ ঢেকেই কর্তব্যসমাধা। পরিবেশকে বাঁচানোর বীজমন্ত্র নিয়ে চাক্ষুষ কাজে নেমে পড়া, হাতে হাত মিলিয়ে গড়ে তোলা প্রবল প্রতিরোধ_সে রকমটাও কি কখনো সম্ভব হতে পারে? পারে। উত্তরবঙ্গের এক ভূমিপুত্রই সেই অলীককে আত্মস্থ করেছেন সংকল্প ও সাধনে। জেলার বিলুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জন্য রাষ্ট্রসংঘের কাছে দরবার কিংবা আত্রেয়ীতে প্রতিমা বিসর্জনজনিত দূষণ প্রতিরোধের জন্য নিজের খরচে নেওয়া উদ্যোগ_ বরাবরই লাগামছাড়া তিনি। চিপকো আন্দোলনকে উত্তরবঙ্গেও প্রাসঙ্গিক করেছেন একাধিক গাছ বাঁচিয়ে। প্রতীকী কায়দায় বরাবর অবিশ্বাসী তুহিনের জল-নদী-গাছ বাঁচানোর এই লড়াইয়ে সবসময় সঙ্গে ছিল, আছে একদল দলছুট। লেখার জন্য লেখা নয়, সংকলিত উনিশটি প্রবন্ধ আসলে পরিবেশ নিয়ে বালুরঘাটের বহুগুনার প্রতিস্পর্ধী আন্দোলনের একেকটি স্পন্দন।
-
প্রসঙ্গ সন্দেশ / PRASANGA SANDESH
0₹100.00২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে ১৩২০ বঙ্গাব্দের বৈশাখে যে পত্রিকাটির পথ চলার শুরু, তা-ই পরবর্তীকালে পালটে দেয় বাংলা শিশুসাহিত্যের গতিপথকে। মাত্র দু-বছর আট মাসব্যাপী সম্পাদনা পর্বে যিনি পত্রিকাটিকে পৌঁছে দিয়েছিলেন উৎকর্ষের উত্তুঙ্গ বিন্দুতে, তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সেই প্রথম প্রকাশনায় বাঙালি ছুঁয়ে নিতে পেরেছিল বিশ্বমান_শুধু মুদ্রণ প্রযুক্তি ও পারিপাট্যের দিক থেকেই নয়, বিষয়বস্তুর বৈচিত্রময় পরিবেশন ও নতুন ধারার অলংকরণের সমারোহেও। সুকুমার, সুবিনয়, সত্যজিৎ-সুভাষ_সন্দেশ-এর পরবর্তী সম্পাদনা-পর্বগুলি নিয়ে অনেক লেখালেখি হলেও, তথ্যের অপ্রতুলতার দরুন বিস্মৃতির অতলে প্রায় হারিয়েই যেতে বসেছিল উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্ব। গত শতাব্দীর নয়ের দশকের আরম্ভে এই ‘হারিয়ে যাওয়া’ পর্ব নিয়ে গবেষণায় ব্রতী হন সুস্মিতা দত্ত। এই বই সেই গবেষণারই ফসল। হারানো সূত্রগুলিকে একত্রিত করে যে দক্ষতায় লেখিকা পত্রিকাটির প্রস্তুতিপর্ব ও প্রকাশকালীন ইতিহাস পুননির্মাণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ বই পড়ে উপেন্দ্রকিশোর সম্পাদিত সন্দেশ-এর বিষয়বস্তু, লেখক, ছবি, ভাষা ও পরিবেশন ছাড়াও পাঠক আলোকিত হবেন সন্দেশ পূর্ববর্তী শিশু পত্রিকাগুলির ইতিহাস সম্পর্কে।
-
-20%
প্রাচীন বাংলা গদ্যের ইতিহাস / PRACHIN BANGLA GADYER ITIHAS
0Original price was: ₹160.00.₹128.00Current price is: ₹128.00.ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রচেষ্টাকে আমরা গদ্য-ইতিহাসের প্রথম ক্রান্তিচিহ্ন বলে দেখতে অভ্যস্ত হয়েছি এবং প্রাচীনতর গদ্যের আলোচনায় কতিপয় মাত্র উদাহরণ উদ্ধৃত করে এই সিদ্ধান্তে উপনীত হই যে, আমাদের গদ্য ছিল, কিন্তু সে যৎসামান্য এবং তার কোনো মহিমা ছিল না। মুদ্রণশিল্পের প্রসার ও পত্র-পত্রিকার প্রচার ঊনবিংশ শতাব্দীর একেবারে প্রথম থেকেই গদ্যচর্চাকে এমন বহুমুখী, কোলাহলমুখর করে তুলেছে যে, পূর্ববর্তী গদ্য সাধনার দিকে দৃষ্টি ফেরাতে আমরা ভুলে যাই। বর্তমান আলোচনায় এই শৈথিল্য অপনোদনের চেষ্টা আছে। আমরা পশ্চাতের পানে ফিরে চেয়েছি।
-
-20%
প্রাচীন বাংলার লৌকিক ধর্মবিশ্বাস, কিংবদন্তী ও কাহিনী (Prachin Banglar Loukik Dharmobishash, Kingbodonti o Kahini)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.Dr. Pradyot Kumar Maity
Edited by Dr. Kalipada Pradhan
This is an article which was written sometime in 1966 when the present author received an official invitation from the editor Dr. Benoychandra Sen, M.A. (Gold Medallist), P.R.S., Ph. D (London), the Research Professor of Indology, Govt. Sanskrit College, Calcutta, for contributing such an article to a collected work entitled The Culture of Bengal scheduled to be published by Govt. Sanskrit College. But unfortunately this work has not yet been published. As have not been informed of anything about the publication of the said work for the last few years.
Now, we venture to publish it as a separate treatise. This is not an exhaustive study but a brief outline of a vast field of study. This study, we hope will help one to form some idea about certain aspects of popular religious life in Ancient Bengal.
-
প্রিয়তমাসু / PRIYATAMASU
0₹100.00চিঠি এমনই এক নির্মাণ যা কোনো কোনো মায়াবী মুহূর্তে হয়ে ওঠে যোগাযোগের ব্যক্তিগত সেতু, কালপ্রবাহের ধারক এবং ভাবাদর্শের দ্যোতনাবাহী ঘোড়সওয়ার। আর ঠিক তখনই সে সাহিত্য হয়ে দাবি করে ভিন্ন পাঠ, ভিন্ন পাঠাভ্যাস। এই সংগ্রহে গ্রথিত হয়েছে তেমনই কিছু চিঠি যা ইতিমধ্যেই সাহিত্য হিসেবে স্বীকৃত। প্রেম এদের মধ্যে অভিন্ন সংযোগসূত্র। কালের যাত্রার ধ্বনি যেমন শ্রুত এই পাঠে, প্রেমের অশ্রুত সংগীতও হয়তো-বা অনুভব করা যাবে এই নিরবচ্ছিন্ন পত্রালাপে। পত্নী দীনময়ী দেবীকে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি চিঠি দিয়ে এ-সংকলনের সূচনা। তারপর রবীন্দ্রনাথ থেকে শরৎ, নজরুল, বিভূতিভূষণ, মানিক, উদয়শঙ্কর, তারাশঙ্কর হয়ে এই সংগ্রহ ছুঁয়ে গেছে জয় গোস্বামীর নিভৃত উচ্চারণ।
-
বটতলার ভোরবেলা / BATTALAR VORBELA
0₹120.00উনিশ শতকের দ্বিতীয় দশক থেকে ভারতীয় মুদ্রণশিল্পের শৈশব পর্বে বটতলার সাহিত্য-পর্নোগ্রাফি থেকে পঞ্জিকা-র বিপুল বৈচিত্র্য নিয়ে-বাংলা সাহিত্যজগতে যে তরঙ্গমালার সৃষ্টি করেছিল, তার সরস অথচ বিশ্বস্ত ধারাবিবরণী মিলবে এই গ্রন্থে।
-
-20%
বন্দে মাতরম্ – প্রেরণা ও বিতর্ক / BANDE MATARAM – PRERANA O BITARKA
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.আমাদের জাতীয় জীবনে বন্দে মাতরম্ সংগীতের ভূমিকা স্মরণযোগ্য। বঙ্কিমের মৃত্যুর পর আনন্দমঠ তথা ‘বন্দে মাতরম্’ সংগীতটি বিপ্লবীদের কাছে স্বাধীনতার আন্দোলনের দ্যোতক হয়ে উঠলে শাসক শ্রেণি বন্দেমাতরম সংগীত শুধু নয় ‘বন্দে মাতরম্’ ধ্বনিও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন। তবুও বিশ শতাব্দীর বিশের দশক থেকে বার বার ‘বন্দে মাতরম্’-এর বিরুদ্ধে উঠেছে সাম্প্রদায়িকতার অভি়যোগ।
বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক এই গ্রন্থে বন্দে মাতরম্ বিতর্ককে গ্রন্থভুক্ত করলেন দীর্ঘদিনের শ্রমসাধ্য গবেষণায়। -
বর্জ্য ব্যবস্থাপনা / BARJYA BYABASTHAPANA
0₹100.00WASTE MANAGEMENT
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার সাহায্যে জৈব ও অজৈব উভয়প্রকার বর্জ্যকেই পরিবেশ তথা সমাজের পক্ষে ইতিবাচক করে তোলা যায়।
সাম্প্রতিকতম তত্ত্ব ও তথ্যে সমৃদ্ধ এই বইয়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জরুরি তত্ত্বতালাশ। -
-20%
বহুব্রীহি-নির্বাচিত রচনাসম্ভার / BAHUBRIHI-NIRBACHITO RACHANASAMBHAR
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.‘বহুব্রীহি’ শব্দের অর্থ যার বা যাতে বহু ব্রীহি (= ধান > ফসল) আছে। এই রচনা-সম্ভারে লেখকের কিছু চিন্তার ফসল সঞ্চিত আছে। তাই গ্রন্থনাম ‘বহুব্রীহি’।
-
-
-20%
বিজন ভট্টাচার্য / BIJON BHATTACHARYA
0Original price was: ₹295.00.₹236.00Current price is: ₹236.00.নট | নাট্যকার | নির্দেশক
নট নাট্যকার নির্দেশক বিজন ভট্টাচার্য আগুন থেকে হাঁসখালির হাঁস পর্যন্ত পথপরিক্রমায় দুর্লঙ্ঘ্য বহু বাধা পার হয়ে অবহেলিত, লাঞ্ছিত, অবজ্ঞাত মানুষের জীবন-যন্ত্রণার স্রোতধারাকে বাংলা নাটকে প্রতিফলিত করেছেন।
-
-20%
বিজ্ঞান কী ও কেন / Bijnan Ki O Keno
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.আনন্দময় মান্না
নতুন প্রশ্ন করতে, নতুন সম্ভাবনা আবিষ্কার করতে, পুরোনো সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিচার করতে সৃজনশীল কল্পনার প্রয়োজন। আর যখন সেই কল্পনাকে পাওয়া যায়, তখনই বিজ্ঞানে সত্যিকারের অগ্রগতি হয়।’
-
-20%
-
-20%
বিদ্যাসাগর – রমেশচন্দ্র মজুমদার
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.রমেশচন্দ্র মজুমদার
প্রখ্যাত ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদারের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ‘বিদ্যাসাগর বক্তৃতামালা’-র এই মূল্যবান সংকলনটি একজন সংবেদনশীল বিদগ্ধ শিক্ষকের মহান অবদান।
সুবিশাল এই আলোচনায় আমরা ঋদ্ধ হই একদিকে বাংলা গদ্যসাহিত্যের উদ্ভব প্রসঙ্গে তাঁর মৌলিক ব্যাখ্যায় এবং অন্যদিকে নিরপেক্ষ মননের আলোয় প্রাচীন ভারতের বৈদিক যুগ থেকে বিংশ শতাব্দীর প্রারম্ভকাল পর্যন্ত সময়ে সমাজে নারীজাতির বাস্তব অবস্থান, মহিমা ও অবদমিত নারীজীবনের অতুলনীয় করুণ চিত্রণে। এই সংকলন সেই নিরিখে সমগ্র নারীসমাজের যুগপৎ বিকাশ ও অবদানের এক ঐতিহাসিক দলিল।
-
-20%
বিবেকানন্দ জীবন ও শিল্প / VIVEKANANDA JIBON O SHILPA
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.উজ্জ্বলকুমার মজুমদার
কর্মযোগী বিবেকানন্দের অননুকরণীয় ব্যক্তিত্বের প্রখর দীপ্তি যেমন আমাদের অভিভূত করে, তেমনই উদ্বেলিত হই আমরা যখন পড়ি তাঁর লেখা। শুধুই অদ্বৈতবাদী তত্ত্বজ্ঞানীর ভগবদপ্রেম নয়, তাঁর গদ্যের ঝংকারে অনুরণিত হয় জীবনানন্দ এ মহাপৃথিবীতে। আর তাঁর কবিতা_সুরের আবেগে, শব্দের প্রকম্পনে_ সৃষ্টির অন্তঃস্থিত আলোড়নকে ছুঁতে চায় শ্রুতিতে, দৃষ্টিতে। যেমন বাংলায়, তেমনই ইংরেজিতে বিবেকসাহিত্য অনির্বচনীয়, মেধাবী কিন্তু জীবনবোধবর্জিত নয়। বরং তার সংবেদী উচ্চারণ আমাদের দিতে পারে এমন এক নন্দনের খোঁজ, যার হদিশ প্রচলিত সাহিত্যের ইতিহাসে মেলে না। বিবেকানন্দের ব্যতিক্রমী জীবন ও সাহিত্যের পরিচয় রইল এই বইয়ে। সঙ্গে স্বামীজি রচিত কবিতা ও চিঠির নির্বাচিত সংগ্রহের গুরুত্বপূর্ণ সংযোজন।
-
বিমা-এজেন্ট থেকে বিমাবন্ধু / BIMA-AGENT THEKE BIMABANDHU
0₹150.00কীভাবে কোনো মানুষকে সঠিকভাবে উদ্দীপ্ত ও সচেতন করে তাঁর ‘ইনশিয়োর্ড’ হওয়া ‘এনশিয়োর’ করা যায়, কীজাবে আদর্শ বিমাবন্ধু হয়ে ওঠা যায়- সেই পথই ধাপে ধাপে দেখাবে প্রত্যেক লাইফ ইনশিয়োরেন্স এজেন্ট-এর অবশ্যপাঠ্য এই বই।
-
বিহঙ্গচারণা / BIHANGACHARANA
0₹295.00কী বাংলায়, কী ইংরেজিতে পাখিকে নিয়ে বইয়ের কোনো অভাব নেই। পাখির জীবন, প্রজনন, ভ্রমণ-সব কিছুরই খুঁটিনাটি মিলবে সেখানে।
কিন্তু বাংলা ভাষায় পাখিকে নিয়ে যে কাজটি প্রায় একেবারেই হয়নি, তা হল পাখি নিয়ে মানুষের ভাবনা, চিন্তা, আলোচনা ও গল্প-কথার গ্রন্থন। ইংরেজিতে যাকে ‘বার্ড-লোর’ বলা হয়, বাংলায়- এ গ্রন্থের লেখক তাকেই বলেছেন- বিহঙ্গচারণা।
-
-20%
বীর সিংহ / BIR SINGHA
0Original price was: ₹130.00.₹104.00Current price is: ₹104.00.পাঁচুগোপাল বক্সি
১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করে যে শিশুটি, কালক্রমে তিনিই বিদ্যাসাগর নামে এক বিপ্লবের জন্মদাতা। রামমোহনের পরই ভারতীয় রেনেসাঁসের সবচেয়ে চেনামুখ সিংহহৃদয় এই মানুষটি_ দয়ার সাগর নামেও যিনি সমধিক পরিচিত। শিশুশিক্ষা, সমাজ-সংস্কার যেদিকেই প্রসারিত ছিল তাঁর ব্যতিক্রমী মনন ও কর্মশক্তি, আমুল বদলে দিয়েছেন আমাদের ইতিহাস। সুমহান এই মানবের জীবন ও কর্মের পরিচয় এবং বিশ্লেষণ মিলবে এই গ্রন্থে। ভেঙে যাবে প্রচলিত অনেক মিথ, পুনর্নির্মিত হবে ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্বে দীর্ণ ঊনবিংশ শতক।
-
-20%
বেণুদির হাজার রান্না (Benudir Hazar Ranna)
0Original price was: ₹400.00.₹320.00Current price is: ₹320.00.দুই বাংলার রান্নাঘর থেকে সহস্রাধিক রান্নার তত্যতালাস এবার স্বয়ং সুপ্রিয়াদেবীর কলমে | নিকটজনের কাছে তিনি বেনুদি| তাই বেনুদির হাতের রান্না যারা চাখতে চান, শিখে নিতে চান প্রিয়জনের হৃদয়হরণকারী রান্না, এ বই তাঁদের জন্য |
-
-20%
বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম / Boisnabtirtha Kulingram
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.সম্পাদনা: পুলককুমার বন্দ্যোপাধ্যায়
শ্রীচৈতন্যের পদধূলিধন্য বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম নিছক গ্রাম নয়। বহুযুগের ওপার হতে ভেসে আসা ধর্মবোধ ও সংস্কৃতিচর্চার এক পীঠস্থান। শৈব, শাক্ত ও বৈষ্ণবধর্মাচরণের শান্তিপূর্ণ সহাবস্থান, সেইসঙ্গে এক সহজিয়া জীবনাত্রা_নানা দৃষ্টিকোণ থেকে এই গ্রামকে করে তুলেছে অনন্য। আর তাই তাকে নিয়ে গড়ে, ওঠা চর্চার যে পরম্পরা ও ইতিহাস, এ গ্রন্থ তারই এক মেধাবী সংকলন।