-
-
-20%
সুস্থ থাকুন আনন্দে থাকুন / Sustha Thakun Anande Thakun
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.ড. প্রণতি মোদক সাহা
ত্রিপুরার শিক্ষাজগতে ড. প্রণতি মোদক সাহা এক উল্লেখযোগ্য নাম। তাঁর প্রথম গ্রন্থ আধুনিক শারীরশিক্ষা ও শিক্ষণ পদ্ধতি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছিল এ রাজ্যের ছাত্র-শিক্ষক মহলে। দ্বিতীয় গ্রন্থ কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পদ্ধতি-র জনপ্রিয়তাও সমধিক। মূলত সঠিক খাদ্যাভাস ও ব্যায়ামকে সঙ্গী করে কীভাবে খুব সহজেই আমরা অধিকারী হতে পারি সুস্থ, সুন্দর ও আনন্দময় এক জীবনের, সেই পথই আমাদের দেখিয়েছন ড. প্রণতি মোদক সাহা। বর্ণময় শিক্ষক জীবনের অভিজ্ঞতায় ভিন্ন এক অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখেছেন আমাদের এই মানবজীবনকে। আর সেজন্যই সহজসরল ভাষায় অনায়াসে লিখে ফেলতে পারেন এমন এক বই, যা আমাদের হাতে তুলে দেয় উন্নততর জীবনের চাবিকাঠি।
-
-20%
সুস্থ থাকুন হোমিয়োপ্যাথিতে / SUSTHA THAKUN HOMIOPYATHITE
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.সুস্থ থাকতে কে না চায়? কিন্তু বর্তমান ভারতের মুনাফালোভী স্বাস্থ্যব্যবস্থায় অ্যালোপ্যাথিক চিকিৎসা ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় হোমিয়োপ্যাথির প্রচার ও প্রসার বিশেষ প্রয়োজনীয়। এই বই সেই উদ্দেশ্যকে সফল করবে।
-
সূর্যচৈতন্য (SURYACHAITANYA)
0₹100.00আলোক যে দেখাটা দেখায় সে তো ছোটোখাটো কিছুই নয় | শুধু আমাদের নিজের শয্যা টুকু, শুধু ঘর টুকু তো দেখায় না – দিগন্তবিস্তৃত আকাশমন্ডলের নিলজ্জল খালাটির মধ্যে যে সামগ্রী সাজিয়ে সে আমাদের সম্মুখে ধরে, সে কি অদ্ভুত জিনিসI
-
-20%
সেরা গোয়েন্দা রহস্য পঁচিশ (Sera Goenda Rahasya Panchis)
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.সম্পাদনা: সুমন্ত চট্টোপাধ্যায়
মৃত্যু, হত্যা, রহস্য, ষড়যন্ত্র আর রোমকূপ খাড়া করে দেওয়া রোমাঞ্চ_গোয়েন্দাকাহিনির অপ্রতিরোধ্য আকর্ষণ সব পাঠকের কাছেই। বাংলা গোয়েন্দাসাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যের কাছে ঋণী এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে একেবারে নতুন গোয়েন্দাগল্পও।
-
-10%
স্নাতক প্রাণীবিদ্যা / Snatak Pranividya (B.Sc.) Sem I
0Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00. -
স্বনির্ভরতায় বারমাস সব্জির চাষ / SWANIRBHARATAY BAROMAS SABJIR CHASH
0₹70.00লেখার গুণে স্বনির্ভরতায় বারমাস সব্জির চাষ গ্রন্থটি হয়ে উঠেছে কৃষকের শস্যফলনের গান। সব্জি আমরা কিনি, কিন্তু চাই কি বুনতে? আবাদ করার আনন্দ তো সৃজনেরই আনন্দ! সাবলীল ভাষায় লেখা লেখকের এ-গ্রন্থে রয়েছে প্রত্যেকটি সব্জির পরিচিতি, চাষবাসের পদ্ধতি, রোগ-প্রতিকারের উপায় নিয়ে আন্তরিক পরামর্শ।
-
-20%
হর্ষবর্ধন গোবর্ধন -২ / Harsabardhana Gobardhana – 2 (COMICS)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.শিবরাম চক্রবর্তী
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়
হর্ষবর্ধন আর গোবর্ধন_দুই ভাইয়ের কীর্তি-কাহিনির এই দ্বিতীয় খণ্ডে পত্রবাহকের ভূমিকায় নাকাল হতে দেখা যাবে হর্ষকে। সেইসঙ্গে যুদ্ধে না-যাওয়ার জন্য গোবরার কেরামতি, বিদেশি গাড়ি কেনা, না-কেনা নিয়ে হর্ষর ধন্দ, সোনার ফসল ফলাতে তাঁর নিদারুণ পণ্ডশ্রম আর মিষ্টির দোকানের পাহারাদার হিসেবে গোবর্ধনের ‘কৃতিত্ব’-র মুখরোচক গল্প তো রয়েছেই! সুযোগ বন্দ্যোপাধ্যায়ের অননুকরণীয় চিত্রনাট্য ও ছবিতে শিবরাম চক্রবর্তীর কালজয়ী সৃষ্টি এবার কমিকসের পাতায়! পাতা উলটোলেই দমফাটা হাসির রোলে ফেটে পড়বে ছোটো থেকে বড়ো সব বয়সের পাঠক।
-
-20%
হাসি কান্না হীরা পান্না / HASI KANNA HIRA PANNA
0Original price was: ₹350.00.₹280.00Current price is: ₹280.00.এই নতুন দুনিয়ার কিছু অর্বাচীনের ধারণা ইন্টারনেটে সব মেলে । অবশ্যই মেলে কিন্তু হৃ্দয়ের খবর মেলে না। হৃ্দয়ের গভীর থেকে সেই সব হাসি কান্না হীরা পান্নার খবর লেখক তুলে আনলেন ।
-
-
-
-
-
-20%
হিন্দু ধর্মের দোলনগাথা (Hindu dharmera dolanagatha)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.ভগিনী নিবেদিতা
সিস্টার নিবেদিতা মহাভারত-কে মূলত জাতীয় বীরকাহিনি হিসেবে দেখেছিলেন আর রামায়ণ তাঁর মতে ভারতীয় চেতনায় নারীর এক মহাকাব্য। তাঁর বর্তমান গ্রন্থে গল্প নির্বাচনে এই দুই মহাকাব্যের প্রভাব বিস্তর, তবু জনপ্রিয়তার নিরিখে উপনিষদ-পুরাণ আর ঠাকুমা-দিদিমার কাছ থেকে শোনা অবিস্মরণীয় নানা কাহিনিগুলিকেও সচেতনভাবেই এই ‘দোলনগাথা’-য় স্থান দিয়েছেন তিনি। সঙ্গে রইল বিশিষ্ট সাহিত্যিক-গবেষক বারিদবরণ ঘোষের অসামান্য ভূমিকা। তথ্য এবং সরস বিশ্লেষণে যা হয়ে উঠেছে এই গ্রন্থের এক মূল্যবান অলংকার।
-
-20%
হুতোমনামা (Hutomanama)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.সম্পাদনা: জীবানন্দ চট্টোপাধ্যায়
হুতোম পেঁচার নকশা-র প্রকৃত লেখক কে? শতবর্ষ পূর্বে এ নিয়ে প্রথম প্রশ্ন উঠেছিল। শতবর্ষ পেরিয়ে হুতোমের প্রকৃত পরিচয়ের সন্ধানে আজও অনুসন্ধিৎসু বিবিদিষু পাঠক।এ গ্রন্থে সেই অনুসন্ধানে ব্রতী এক জিজ্ঞাসু পথিক।