• -20% নির্বাচিত প্রবন্ধ - হরিপদ দে / NIRBACHITO PRABANDHA - Haripada Dey

    নির্বাচিত প্রবন্ধ – হরিপদ দে / NIRBACHITO PRABANDHA – Haripada Dey

    0

    গ্রন্থভুক্ত প্রবন্ধগুলির সহজ সরল ভাষা, বক্তব্যবিষয়ের সরল উপস্থাপনা এবং বিষয়-অতিরিক্ত মননঋদ্ধতা। প্রাবন্ধিক হিসেবে লেখকের জাত চিনিয়ে দেয়। বাংলা সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে আগ্রহী যে-কোনো ধীমান পাঠকই যে এই বই পড়তে বিশেষ আগ্রহী হবেন, সে কথা বলাই বাহুল্য।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% নির্বাচিত বেতার জগৎ

    নির্বাচিত বেতার জগৎ / NIRBACHITA BETAR JAGAT

    0

    সংকলন ও সম্পাদনা অজিত বসু

    এফ এম-এর উচ্চকিত নিনাদে বেতার আজ শুধু স্মৃতিমাত্র, বাঙালি অতি প্রিয় নস্ট‌্যালজিয়ায় তার স্থান। আর শীতের দুপুরে মাদুরে শরীর এলিয়ে দিয়ে বাঙালি তখন শুধু বেতারে শিশুমহল, গল্পদাদুর আসর কিংবা অনুরোধের আসরই শুনত না, উলটোত বেতার জগৎ-এর পাতাও। সেই ১৯২৯-এর ২৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে পাক্ষিক এই পত্রিকার পথ চলা শুরু। এতে যেমন থাকত বেতারের অনুষ্ঠানসূচি, পাট ও গানির দর, তেমনই ছাপা হত প্রবন্ধ, নিবন্ধ, কবিতা ও কথাসাহিত‌্য। বেতার জগৎ-এর এই সংকলনে আমরা স্থান দিয়েছি বেতার জগৎ-এর প্রকাশিত বিবিধ প্রবন্ধ ও স্মৃতিচারণ-এর পাশাপাশি, পাক্ষিক এই পত্রিকার দুটি শারদীয় সংখ‌্যায় প্রকাশিত নির্বাচিত কবিতাগুচ্ছকে। এই সংগ্রহ একদিকে যেমন বেতারের পুরোনো দিনগুলিকে মনে করিয়ে দেবে, তেমনই নানা স্বাদের বিখ‌্যাত রচনাগুলির নির্বাচিত উপস্থাপনার মাধ‌্যমে বহুলাংশে আমাদের সাহিত‌্যপিপাসাও মেটাবে।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Read more
  • নীতিমালা / NITIMALA
  • -20% NUTAN DEKHAR DEKHA

    নূতন দেখার দেখা / Nutan Dekhar Dekha

    0

    সুধীর চক্রবর্তী

    নূতন দেখার দেখা সুধীর চক্রবর্তীর সদ্যতন নানামুখী অবলোকনের গদ্যরচনা সমাহার। পাঁচটি পর্যায়ে উপস্থাপিত মোট আঠারোটি লেখায় অবলোকন প্রায়শই বীক্ষণ হয়ে ওঠে। আর সে বীক্ষণের মধ্যেও অন্তর্লীন হয়ে থেকে যায় নবায়িত নূতন। শীলিত, সাংগীতিক দ্যোতনাময় এক অনুপম কৃষ্ণনাগরিক গদ্যে লেখা এই অষ্টাদশসংখ্যক প্রবন্ধে সুধীর চক্রবর্তী বাংলা প্রবন্ধসাহিত্যের এতাবৎ অবলোকিত ইতিহাসে নূতন অধ্যায় সংযোজন করলেন।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Read more
  • -20% নেপথ্যদর্শন

    নেপথ্যদর্শন / NEPATHYADARSHAN

    0

    শ্রীনিরপেক্ষ

    বিগত শতাব্দীর পঞ্চশ-ষাটের দশকে যুগান্তর পত্রিকায় শ্রীনিরেপক্ষ ছদ্মনামের অন্তরালে নবীন সাংবাদিক অমিতাভ চৌধুরীর ‘নেপথ‌্যদর্শন’ ধারাবাহিক রচনা ভারতীয় তথা এশীয় সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করে। অনুসন্ধানমূলক সাংবাদিকতার অন‌্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত হন তিনি। প্রশাসনের নানা অনিয়ম-অনাচার-অবিচারের ঘটনাকে পাঠকের দরবারে তিনি হাজির করেন অসামান‌্য সৎসাহস এবং আপসহীন মনোভাব নিয়ে। সেইসঙ্গে এই কলমের বহু রচনায় ছিল অপ্রত‌্যাশিত নানান মানবিক উদ্ঘাটন। এই কারণেই এই প্রতিবেদনগুলি নিতান্ত সাময়িক রচনা না-থেকে হয়ে উঠেছে সমকালীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের মূল‌্যবান দলিল। সেই সময়ের নবমূল‌্যায়নের জন‌্য আজও অপিরহার্য এই সংকলন।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% নৌকা / NOUKA

    নৌকা / NOUKA

    0

    বৈদিক সাহিত্যে যা ‘অরিত্রপরণ’, তা-ই জলপথে পরিবহণের অপরিহার্য মাধ্যম নৌকা।

    নৌকার গঠন, হাল, পাটাতন, নাবিক-মাঝিমাল্লা থেকে শুরু করে বাতিঘর, ভাইকিং, ফিনিশীয় ও গ্রিক নৌযান, এমনকী সাহিত্য-সংস্কৃতি-লোকাচারে নৌকার উল্লেখ তো বটেই, এ বইয়ে এসেছে তাৎপর্যবাহী সব নৌ-প্রসঙ্গই।

    নৌকার তত্ত্ব তালাশ নিয়ে এমন বই বাংলায় প্রথম।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Add to cart
  • পঁচিশ বিজ্ঞানীর পঁচিশ আবিষ্কার / 25 BIGYANIR 25 ABISKAR

    পঁচিশ বিজ্ঞানীর পঁচিশ আবিষ্কার / 25 BIGYANIR 25 ABISKAR

    0

    পঁচিশজন বিশ্ববিশ্রুত বিজ্ঞানী আর তাঁদের দুনিয়া কাঁপানো পঁচিশটি আবিষ্কার-এ নিয়েই এই বই।

    গল্প বলার ঢঙে একদিকে যেমন বিজ্ঞানের অনেক কঠিন সূত্রকে সহজ করে বলেছেন লেখক, তেমনই উপভোগ্যভাবে উপস্থিত আর্কিমিডিস থেকে নিউটন, কুরি, আইনস্টাইন, জগদীশ প্রমুখ বিজ্ঞানীদের আশ্চর্য জীবনের এক এক উজ্জ্বল ঝলক।

    100.00
    Read more
  • পঁচিশটি সেরা রহস্য / 25TEE SERA RAHASYA

    পঁচিশটি সেরা রহস্য / 25TEE SERA RAHASYA

    0

    নিপুর ঘরের খাটের তলায় আশ্চর্য একটা রহস্যময় ক্রিকেট বল, মধুপুরের ‘দীন কুটির’ নামের সেই বিশাল বাড়ি, নস্যির মতো রঙের বটুকদাদার কুকুর জিপসি, ঘোড়ায় চেপে রুগি দেখতে যাওয়া ভরত ডাক্তার, এমন সব রহস্যময় চরিত্রে ভরা তাঁর এই বইয়ের গল্পগুলি।

    300.00
    Read more
  • পঞ্চতন্ত্রের গল্প / PANCHATANTRER GALPA
  • -20% পবিত্র কোরয়ান সামাজিক সংবিধান / PABITRA QURAN SAMAJIK SANBIDHAN
  • -20% পলিয়া লোককথা (Paliya Lokokotha)

    পলিয়া লোককথা (Paliya Lokokotha)

    0
    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • পাঠমুকুল- ১ / Pathmukul 1
  • পাঠমুকুল- ২ / Pathmukul 2
  • পাঠমুকুল- প্রবেশিকা ১ / Pathmukul prabeshika 1
  • পাঠমুকুল- প্রবেশিকা ২ / Pathmukul prabeshika 2
  • পাতায় পাতায় গল্প / PATAE PATAE GALPO (RATANTANU GHATI)

    পাতায় পাতায় গল্প / PATAE PATAE GALPO (RATANTANU GHATI)

    0

    টুপুরের মনটাই আর ভালো নেই। ঝিমলি আর কাকুর দুই ছেলে-মেয়ে টিটুল আর টিকলি। তাদের পুতুল খেলার রাজ্য ছাদে, তার নাম ‘খেলাঘরপুর’। বড়োদের কী নিয়ে যেন কথা বন্ধ, তাই ওদের একসঙ্গে পুতুল খেলাও বারণ। এখন ওরা পুতুলগুলো কি *নিজেরা ভাগ করে নেবে?

    এরকম উনিশটি গল্প নিয়ে এই বই।

    60.00
    Read more
  • -20% পাতায় পাতায় গল্প / PATAY PATAY GALPO (DHRUBA ESH)

    পাতায় পাতায় গল্প / PATAY PATAY GALPO (DHRUBA ESH)

    0
    Original price was: ₹100.00.Current price is: ₹80.00.
    Read more
  • -20% প্রকাশনার মূলকথা / PRAKASHANAR MOOLKATHA

    প্রকাশনার মূলকথা / PRAKASHANAR MOOLKATHA

    0

    প্রকাশনার মূলকথা একটি ম্যানুয়ালধর্মী বই, যা খুঁটিয়ে পড়লে জেনে নেওয়া যাবে আন্তর্জাতিক প্রকাশনার রীতিনীতি। কোন বই ছাপব, কত কপি ছাপব, কী শর্তে ছাপব, লেখকের প্রাপ্য কী, বই হার্ডবাউন্ড হবে না পেপারব্যাক-এরকম হাজারো প্রশ্নের উত্তর মিলবে এই বইয়ে।

    প্রকাশক তো বটেই লেখক, সম্পাদক, পুস্তক বিক্রেতা, পাঠক- প্রকাশনার সঙ্গে সংযুক্ত সব ব্যক্তির কাছেই এই বইটি অপরিহার্য হয়ে উঠবে।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • প্রকৃতির কিডনি জলাভূমি

    প্রকৃতির কিডনি জলাভূমি / PRAKRITIR KIDNEY JALABHUMI

    0

    জলাভূমি হল প্রকৃতির কিডনি। কিডনি ছাড়া জীবন অচল। জলাভূমি ছাড়া প্রকৃতি বিকল। জলাভূমিকে অপ্রয়োজনীয় অঞ্চল বলে অনেক অবহেলা করা হয়েছে। এর অস্তিত্ব বিলোপের চেষ্টা করা হয়েছে। এই পৃথিবীতে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই রক্ষা করতে হবে বিলুপ্তপ্রায় জলাভূমি অঞ্চলকে। জানতে হবে এর বহুমুখী উপযোগিতা সম্পর্কে। সেজন‌্য প্রয়োজন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির। তথ‌্যসমৃদ্ধ এই গ্রন্থ সেই চাহিদাপূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    100.00
    Read more
  • -20% প্রলয়ংকারী সুনামি

    প্রলয়ংকারী সুনামি / Prolayangkari Tsunami

    0

    জল ও স্থলের সন্ধিরেখায় দামাল দুর্যোগে দাপিয়ে বেড়ায় যে সমুদ্রদানব, তারই নাম সুনামি। সুনামির সৃষ্টি, বৈশিষ্ট‌্য এবং তার ধ্বংসলীলা_ বোধের সীমানায় নিয়ে আসা জরুরি হয়ে পড়েছে এ মুহূর্তে। কিন্তু কেন? বিবিধ কারণের মধ‌্যে বিপর্যয় মোকাবিলা (Disaster Management)-র বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বাংলায় এই প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচিত হল সুনামি।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart