-
শ্রীমদ্ভগবদ্গীতা / Srimadbhagabadgita
0₹50.00সূত্র-ভাষ্য-টীকা-অনুবাদ কণ্টকিত শ্রীমদভগবদগীতা নয়, এই গীতা সহজ, সরল ও সর্বজনীন। ১৮টি অধ্যায়ে অবিকৃত, সম্পূর্ণ ৭০০টি শ্লোক-এর পাশাপাশি এতে রয়েছে অধ্যায়ভিত্তিক সারাংশ ও গীতা প্রসঙ্গে দেশ-বিদেশের মনীষীদের উক্তি।
-
-20%
শ্রীমদ্ভগবদ্গীতা / Srimadbhagabadgita
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.অনুবাদ ও সম্পাদনা অধ্যাপক প্রভাসচন্দ্র ধর
যুগ যুগ ধরে মানুষের আত্মজ্ঞানলাভের কল্পতরু হিসেবে গৃহীত যে মহাগ্রন্থ, তা-ই শ্রীমদভগবদগীতা। এর ১৮টি ধাপ। প্রথম ধাপে বিষাদ আর সর্বোচ্চ ধাপে মোক্ষ। জীবনের আরম্ভ বিষাদে, কিন্তু বিষাদ-ই জীবনের শেষ কথা নয়। জীবনে দুঃখ থাকবেই, কিন্তু তা-ই জীবনের শেষ বার্তা নয়। জীবনের শেষ বার্তা দুঃখমুক্তিতে, সুখময়ের সান্নিধ্যে পরমানন্দ প্রাপ্তিতে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গীতার সর্বজনীন আবেদন অভূতপূর্ব ও বিস্ময়কর। একদিকে যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামীরা গীতা-কে বুকে ছুঁয়ে ফাঁসির মঞ্চে গেয়েছেন জীবনের জয়গান, তেমনই উইলকিনসন, ওয়ারেন হেস্টিংস-সহ বহু প্রাচ্য–জিজ্ঞাসু প্রতীচ্যের প্রতিনিধি গীতার মধ্যে খুঁজে পেয়েছেন তাঁদের জীবনজিজ্ঞাসার উত্তর। শ্রীমদভগবদগীতা-র ঐশী বাণীকে অধ্যাপক প্রভাসচন্দ্র ধরের এই পদ্যানুবাদ পৌঁছে দিল বাঙালি পাঠকের হৃদয়ের অন্তঃপুরে।প্রতি অধ্যায়ের প্রারম্ভেই থাকছে সহজ গদ্যে সেই অধ্যায়ের সারবস্তুর আলোচনা। সংসারী জীব হিসেবে আমরা উদ্দিষ্ট অধ্যায় থেকে কী শিক্ষা নিতে পারি, তা খুব সহজে বোঝানো আছে এখানে।
-
-20%
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ / Sri Sri Ramkrisnadeber Upadesh
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.সুরেশচন্দ্র দত্ত
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ আমাদের ভাগ্যবিড়ম্বিত, দুঃখময় জীবনে এক পরম সহায়। জীবৎকালেই তাঁর অমৃতবাণী শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তাতে একদিকে যেমন পরমহংসগতপ্রাণ ভক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, অন্যদিকে তাঁর উপদেশ আদৌ অবিকৃত থাকছে কি না, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছিল। জীবৎকালেই তাই রামকৃষ্ণবাণীর সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছিল। এ ক্ষেত্রে অগ্রণী ছিলেন যাঁরা, তাঁদের মধ্যে একজন যদি হন মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম), অপরজন অবশ্যই সুরেশচন্দ্র দত্ত। বস্তুত, শ্রীম-এর রামকৃষ্ণকথামৃত প্রকাশিত হওয়ার আগেই পরমহংসদেবের জীবৎকালে ১৮৮৪ সালে সুরেশচন্দ্র দত্ত সংকলিত বইটির প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। তারপর থেকে আজ অবধি বইটির সংস্করণ সংখ্যা ২৩-এরও বেশি। এতে একদিকে যেমন বইটির বহুল জনপ্রিয়তা ধরা পড়ে, অন্যদিকে পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণগুলিতে ঠাকুরের আরও অনেক অগ্রন্থিত উপদেশ যে সংকলিত হতে পেরেছিল, তাও বোঝা যায়। বর্তমান সংস্করণে শ্রীরামকৃষ্ণের ৯৫০টি উপদেশ সংকলিত হয়েছে। গ্রন্থের প্রথম পর্বে ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলা’র পরমহংসদেবের জীবন ও কর্মের অতি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। দীর্ঘদিন বইটি অমুদ্রিত অবস্থায় পাঠকের নজরের আড়ালে ছিল। ঐতিহাসিক এই পারুল সংস্করণে গ্রন্থটির তাৎপর্যময় পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ রামকৃষ্ণচর্চার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করবে।
-
-20%
সঙ্গীত দীপিকা (Sangit dipika)
0Original price was: ₹2,500.00.₹2,000.00Current price is: ₹2,000.00.দীপক দে
সঙ্গীতের ইতিহাস মানবজাতির ইতিহাসের মতোই মহাকালের গহ্বরে লীন হয়ে আছে। তাই বেদ-পূর্ব সঙ্গীতের ইতিহাস থেকে গেছে অজ্ঞেয়। সঙ্গীতের প্রথম আভাস পাওয়া যায় ঋগ্বেদের উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, প্রচিত, কম্প প্রভৃতি স্বরে। তারপর সামবেদের সপ্তস্বরের ঝরনাধারায় সৃষ্টি হলো সঙ্গীত মহাসাগর। সৃষ্টি হলো মার্গ ও শাস্ত্রীয় সঙ্গীতের_সৃষ্টি হলো রাগরাগিণীর অপার ঐশ্বর্যের। উদ্গাতার সামগানে তুষ্ট হন অভীষ্ট দেবতা_তুষ্ট হন স্বয়ং ঈশ্বর।
সামসঙ্গীত শুধু ভারতীয় সঙ্গীতের নয়, পৃথিবীর সব সঙ্গীতেরই আদি।
-
-20%
সত্যপ্রদীপ (Satyapradip)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.প্রাককথন: স্বপন বসু
বাংলার প্রথম শিশু-কিশোর পত্রিকা সত্যপ্রদীপ। ১৮৬০-এ খ্রিশ্চান ভার্নাকুলার এডুকেশন সোসাইটি প্রকাশ করে এক পয়সা দামের সচিত্র এই মাসিক পত্রিকাটি। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই পত্রিকাটির কোনো কপি ভারতবর্ষ বা বাংলাদেশের কোনো লাইব্রেরিতে নেই।
-
-20%
সনাতন ভাগবত, দশম স্কন্ধ , (SANATAN BHAGAWAT) – SANATAN GHOSHAL BIDYABAGISH
0Original price was: ₹895.00.₹716.00Current price is: ₹716.00.সনাতন ভাগবত (দশম স্কন্ধ )
১২ টি স্কন্ধ ৩৩২ টি অধ্যায় ও ১৮০০০ শ্লোকে নিবন্ধ ভাগবত শত শত বছর ধরে ভারতীয় সংস্কৃতির বাণী বহন করে চলেছে | -
-20%
সন্দেশ – তৃতীয় বর্ষ / Sandesh – Tritiyo Barsho)
0Original price was: ₹495.00.₹396.00Current price is: ₹396.00.ছেলেমেয়েদের জন্য সচিত্র মাসিক পত্র (তৃতীয় বর্ষ, বৈশাখ-চৈত্র ১৩২২)
শ্রীউপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও শ্রীসুকুমার রায় সম্পাদিত
২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে গোড়ার দিকে সন্দেশ প্রকাশিত হত। মুদ্রক ও প্রকাশক ছিলেন ললিতমোহন গুপ্ত। পত্রিকাটি মুদ্রিত হত ৬৪/১ নং সুকিয়া স্ট্রিটে অবস্থিত লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ছড়া, রূপকথা, লোককথা, ইতিহাস, পুরাণ, আবিষ্কারের গল্প কিংবা নিখাদ কল্পকাহিনি_ শিশুসাহিত্যের এমন কোনো শাখার কথাই ভাবা যায় না, যা উপেন্দ্রকিশোরের লেখনীর জাদুস্পর্শে নবপ্রাণে সজ্জীবিত হয়নি। ছোটোদের রামায়ণ থেকে শুরু করে তাঁর লেখা সব গ্রন্থগুলিই বাংলা শিশুসাহিত্যের চিরায়ত সম্পদ। তেমনই তাঁর গুপিগাইন, বাঘা বাইন, বোকা জোলা, ঘ্যাঁঘাসু প্রমুখ চরিত্র তাদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি অবিস্মরণীয়। রেখায়-লেখায় অনবদ্য সন্দেশ উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্বেই অর্জন করেছিল অবিশ্বাস্য জনপ্রিয়তা। শুধু সমসাময়িক শিশুসাহিত্য প্রকাশনার ক্ষেত্রই নয়, আন্তর্জাতিক নিরিখেও এই পত্রিকাটি ছিল অগ্রগামী। গল্প. কবিতা, গান, প্রবন্ধ, জীবনী, ভ্রমণকাহিনি, ভুগোল, বিজ্ঞান ও ইতিহাস বিষয়ক লেখা, আবিষ্কারের গল্প, বাঁধা, সংবাদ_ বিষয়বস্তুর বৈচিত্রময় পরিবেশনের সঙ্গে সঙ্গে নতুন ধারার অলংকরণ এবং মুদ্রণ পারিপাট্য সন্দেশ-কে এনে দিয়েছিল এমন এক বহুমাত্রিকতা যা এর চিরকালীন আবেদন সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম পাদ থেক ইংরেজি শিক্ষার বিস্তার, সামাজিক সংস্কার আন্দোলন এবং পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে নবপরিচয় বাংলা শিশুসাহিত্যের ক্ষেত্রে যে বৈপ্লবিক জাগরণের সূচনা করেছিল, সন্দেশ ছিল তারই উত্তুঙ্গ বিন্দু।
-
-20%
সন্দেশ – দ্বিতীয় বর্ষ / Sandesh – Dwitia Barsho
0Original price was: ₹495.00.₹396.00Current price is: ₹396.00.ছেলেমেয়েদের জন্য সচিত্র মাসিক পত্র (দ্বিতীয় বর্ষ, বৈশাখ-চৈত্র ১৩২১)
শ্রীউপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদিত
২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে গোড়ার দিকে ‘সন্দেশ’ প্রকাশিত হত। মুদ্রক ও প্রকাশক ছিলেন ললিতমোহন গুপ্ত। পত্রিকাটি মুদ্রিত হত ৬৪/১ নং সুকিয়া স্ট্রিটে অবস্থিত লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ছড়া, রূপকথা, লোককথা, ইতিহাস, পুরাণ, আবিষ্কারের গল্প কিংবা নিখাদ কল্পকাহিনি_ শিশুসাহিত্যের এমন কোনো শাখার কথাই ভাবা যায় না, যা উপেন্দ্রকিশোরের লেখনীর জাদুস্পর্শে নবপ্রাণে সজ্জীবিত হয়নি। ছোটোদের রামায়ণ থেকে শুরু করে তাঁর লেখা সব গ্রন্থগুলোই বাংলা শিশুসাহিত্যের চিরায়ত সম্পদ। তেমনই তাঁর গুপিগাইন, বাঘা বাইন, বোকা জোলা, ঘ্যাঁঘাসু প্রমুখ চরিত্র তাদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি অবিস্মরণীয়। রেখায়-লেখায় অনবদ্য সন্দেশ উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্বেই অর্জন করেছিল অবিশ্বাস্য জনপ্রিয়তা। শুধু সমসাময়িক শিশুসাহিত্য প্রকাশনার ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক নিরিখেও এই পত্রিকাটি ছিল অগ্রগামী। গল্প. কবিতা, গান, প্রবন্ধ, জীবনী, ভ্রমণকাহিনি, ভুগোল, বিজ্ঞান ও ইতিহাস বিষয়ক লেখা, আবিষ্কারের গল্প, ধাঁধা, সংবাদ_ বিষয়বস্তুর বৈচিত্রময় পরিবেশনের সঙ্গে সঙ্গে নতুন ধারার অলংকরণ এবং মুদ্রণ পারিপাট্য সন্দেশ-কে এনে দিয়েছিল এমন এক বহুমাত্রিকতা যা এর চিরকালীন আবেদন সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম পাদ থেকে ইংরেজি শিক্ষার বিস্তার, সামাজিক সংস্কার আন্দোলন এবং পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে নবপরিচয় বাংলা শিশুসাহিত্যের ক্ষেত্রে যে বৈপ্লবিক জাগরণের সূচনা করেছিল, সন্দেশ ছিল তারই উত্তুঙ্গ বিন্দু।
-
-20%
সন্দেশ – প্রথম বর্ষ / Sandesh – Pratham Barsha
0Original price was: ₹500.00.₹400.00Current price is: ₹400.00.ছেলেমেয়েদের জন্য সচিত্র মাসিক পত্র (প্রথম বর্ষ, বৈশাখ-চৈত্র ১৩২০)
শ্রীউপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদিত
২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে গোড়ার দিকে সন্দেশ প্রকাশিত হত। মুদ্রক ও প্রকাশক ছিলেন ললিতমোহন গুপ্ত। পত্রিকাটি মুদ্রিত হত ৬৪/১ নং সুকিয়া স্ট্রিটে অবস্থিত লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ছড়া, রূপকথা, লোককথা, ইতিহাস, পুরাণ, আবিষ্কারের গল্প কিংবা নিখাদ কল্পকাহিনি_শিশুসাহিত্যের এমন কোনো শাখার কথাই ভাবা যায় না, যা উপেন্দ্রকিশোরের লেখনীর জাদুস্পর্শে নবপ্রাণে সজ্জীবিত হয়নি। ‘ছোটোদের রামায়ণ’ থেকে শুরু করে তাঁর লেখা সব গ্রন্থগুলোই বাংলা শিশুসাহিত্যের চিরায়ত সম্পদ। তেমনই তাঁর গুপিগাইন, বাঘা বাইন, বোকা জোলা, ঘ্যাঁঘাসু প্রমুখ চরিত্র তাদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি অবিস্মরণীয়। রেখায়-লেখায় অনবদ্য সন্দেশ উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্বেই অর্জন করেছিল অবিশ্বাস্য জনপ্রিয়তা। শুধু সমসাময়িক শিশুসাহিত্য প্রকাশনার ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক নিরিখেও এই পত্রিকাটি ছিল অগ্রগামী। গল্প. কবিতা, গান, প্রবন্ধ, জীবনী, ভ্রমণকাহিনি, ভুগোল, বিজ্ঞান ও ইতিহাস বিষয়ক লেখা, আবিষ্কারের গল্প, ধাঁধা, সংবাদ_ বিষয়বস্তুর বৈচিত্রময় পরিবেশনের সঙ্গে সঙ্গে নতুন ধারার অলংকরণ এবং মুদ্রণ পারিপাট্য সন্দেশ-কে এনে দিয়েছিল এমন এক বহুমাত্রিকতা যা এর চিরকালীন আবেদন সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম পাদ থেকে ইংরেজি শিক্ষার বিস্তার, সামাজিক সংস্কার আন্দোলন এবং পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে নবপরিচয় বাংলা শিশুসাহিত্যের ক্ষেত্রে যে বৈপ্লবিক জাগরণের সূচনা করেছিল, ‘সন্দেশ’ ছিল তারই উত্তুঙ্গ বিন্দু।
-
-20%
সমকালের ভাবনায় বিদ্যাসাগর (Samakaler bhabanay bidyasagar)
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00. -
-20%
সমসাময়িক দৃষ্টিতে সুনীতিকুমার (Samasamayika drstite suniti kumar)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.সম্পাদনা পল্লব মিত্র
আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় একালের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। বাংলা তথা ভারতের শিক্ষা-সংস্কৃতি-ভাষাতত্ত্ব ও সমাজজীবনে তাঁর অবদানের প্রসঙ্গ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সাহিত্য-সংস্কৃতি জীবনের বহু স্বনামধন্য ব্যক্তি আলোচ্য সংকলনে সুনীতিকুমারের জীবন ও জীবনের নানা কথা ব্যক্ত করেছেন। তাঁর ছাত্র বা ছাত্রস্থানীয় অনেকেই নানা আলোয় আচার্যকে বোঝবার ও বোঝাবার প্রয়াস পেয়েছেন। নানা কারণেই তাই এই সংকলন গ্রন্থটি সুনীতিকুমারের জীবন তথা বাংলার শিক্ষা-সংস্কৃতির এক উল্লেখযোগ্য দলিল হিসেবে পরিগণিত হবার দাবি রাখে। ২০০৯ সালে সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১২০ বছরে পদার্পণ করবেন। তাঁর প্রয়াণের পর তিন দশক অতিক্রান্ত হলেও সেভাবে সুনীতিকুমারের বিস্তৃত কর্মকাণ্ডের পরিচয়বাহী কোনো বই সেভাবে পাঠকদের হাতে আসেনি। এমনকী সুনীতিকুমারের পুঙ্খানুপুঙ্খ উজ্জ্বল জীবনের দিনগুলোর কথাও যথাযথ গ্রন্থভুক্ত হয়েছে কি ? ১৯৭৭ সালে তাঁর প্রয়াণের পরই, তাঁকে নিয়ে যে-বিস্তৃত আলোচনার ক্ষেত্র তৈরি করা হয়েছিল, যার ফলশ্রুতি হিসেবে, সমসাময়িক দৃষ্টিতে সুনীতিকুমার গ্রন্থের প্রকাশ, সেই বইটির নতুন পরিবর্ধিত সংস্করণ প্রায় পঁচিশ বছর পর পাঠকদের হাতে তুলে দেওয়া সম্ভব হল।
-
-20%
সমাজবিপ্লবী আম্বেদকর জীবন ও সাধনা / Samajbiplabi Ambedkar Jiban o Sadhana
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.সম্পাদনা দেবব্রত ঘোষ
জন্মের একশো পঁচিশ বছর পরেও যদি কোনো মানুষ একটি দেশের প্রাত্যহিক জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে রয়ে যান, তবে তাঁর জীবন ও কর্মের পুনর্মূল্যায়ন এক আশু কর্তব্য। বাবাসাহেব আম্বেদকর এমনই এক অলোকসামান্য ব্যক্তিত্ব। শুধু বর্ণবৈষম্য কিংবা অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন লড়াই করেই যাওয়া নয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের তীব্র সমালোচনাকারী বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবেও তাঁর ভূমিকা অবিস্মরণীয়। প্রকৃত অর্থেই তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। ভারতীয় দলিত রাজনীতির প্রবক্তা তথা সংগঠকরূপে তো বটেই, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেও তিনি ছিলেন এক আপোশহীন যোদ্ধা। ভারতীয় সংবিধানের রূপকার এই মানুষটিই আবার ছিলেন হিন্দু-মুসলমান সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক ও পাকিস্তান গঠনের আন্দোলন প্রসঙ্গে স্পষ্টবাদী এক অনন্য মতের প্রবর্তক। যেহেতু তিনি ছিলেন সব ধরনের শোষণের বিরুদ্ধেই মূর্ত প্রতিবাদ, তাই নারীর অধিকার নিয়েও বাবাসাহেব পরিচয় রেখেছিলেন সুচিন্তিত ভাবনার। গান্ধিবাদী কংগ্রেসি সামাজিক-রাজনৈতিক নীতি ও কার্যক্রমের কুণ্ঠাহীন সমালোচক এই ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন আদ্যন্ত জাতীয়তাবাদী।
-
-
-
-20%
সাগরপারে বঙ্গনারী (Sagarpare banganari)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.ড. সুনীতা বন্দ্যোপাধ্যায়
আধুনিকতার অভিমুখ বঙ্গনারীর জয়যাত্রা হঠাৎ করে শুরু হয়নি। স্থবির, মধ্যযুগীয় পরিমণ্ডলে আধুনিকতার প্রথম আলো প্রবেশ করেছিল বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে। পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং তার ফলশ্রুতি হিসেবে নানাবিধ সমাজসংস্কার আন্দোলন এ ক্ষেত্রে যে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল, সে কথা আমাদের প্রায় সকলেরই জানা। যা অজানা, তা হল এই শিক্ষা ও সংস্কার আন্দোলনগুলির প্রবল অভিঘাতে একের পর এক অসমসাহসিনী বঙ্গনারীর সাগরপাড়ি দেওয়ার ঘটনার আশ্চর্য ইতিবৃত্ত। উচ্চশিক্ষালাভের উচ্চাকাঙ্ক্ষা বিলেতগামী জাহাজে উঠে কালাপানি পেরিয়ে এই বঙ্গলালনারা ভেঙে চুরমার করে দিলেন সমাজের প্রচলিত রীতি, অনুশাসন। যে সাগরে সাগরপার করলে নারী তো কোন্ ছাড় পুরুষকেও প্রায়শ্চিত্ত করতে হত, সেই সময় বাঙালি মেয়েদের এহেন দুর্জয় দুঃসাহসে স্তম্ভিত হয়ে গেল গোঁড়া, রক্ষণশীল সমাজের প্রতিনিধিস্থানীয় ব্যক্তিত্বরা। তরু দত্ত-অরু দত্ত থেকে শুরু করে জ্ঞানদানন্দিনী-কাদম্বিনী হয়ে এই গ্রন্থ তুলে ধরেছে ফজিলতুন্নেসা পর্যন্ত দশ অসমসাহসিনী বাঙালি নারীর উচ্চশিক্ষার্থে ইউরোপযাত্রার ইতিবৃত্ত।
-
সাধারণ কিছু অসুখবিসুখ / SADHARAN KICHU ASUKHBISUKH
0₹100.00জনসাধারণের ক্ষমতায়নের লক্ষ্যে সাধারণ কিছু অসুখবিসুখ নিয়ে লেখা এই বই মানুষকে অহেতুক ডাক্তার-নির্ভরতা থেকে মুক্ত করবে।
-
-20%
সামবেদীয় সংস্কারকর্ম / SAMVEDIYA SANSKARKARMA
0Original price was: ₹280.00.₹224.00Current price is: ₹224.00.প্রবীরকুমার চট্টোপাধ্যায়
বিধিপূর্বক সামবেদোক্ত সংস্কারকর্ম পালন এখন এক দুঃসাধ্য কার্যে পরিণত হয়েছে। সংস্কারকর্ম পালনের সময় মন্ত্রোচ্চারণ আবশ্যিক। অথচ সংস্কৃতজ্ঞানের অভাবে উচ্চারিত মন্ত্রের অর্থ অধিকাংশ ক্ষেত্রেই রয়ে যায় অবিদিত। অর্থবোধহীন মন্ত্রোচরণের ফলে শূদ্রত্ব থেকে দ্বিজত্বে উত্তরণে অপারগ হই আমরা। এই প্রথম যাবতীয় মন্ত্রের বঙ্গানুবাদসহ প্রকাশিত হল সামবেদীয় সংস্কারকর্ম। ব্রহ্মজ্ঞানান্বেষী পুজক,পাঠক তথা ধর্মশাস্ত্রের অনুসিন্ধিৎসু গবেষক_ সকলকেই এই গ্রন্থ এক নতুন পথের দিশা দেবে।
-
-20%
সাহিত্য বীক্ষা ( SAHITYA BIKSHA ) – Prof. D.N. Ghosh
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.এটি একটি সহিত্য প্রবন্ধ
-
-20%
সুভাষ কি ওটেনকে মেরেছিলেন? / Subhash Ki Otenke Merechilen?
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.বারিদবরণ ঘোষ
সুভাষচন্দ্র বসু তাঁর প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেনকে নিগ্রহ করেছিলেন কি না, জবাব মেলেনি এ প্রশ্নের। নেতাজির তথাকথিত ‘বিমান দুর্ঘটনাজনিত মৃত্যু’ যেমন আজও রহস্যাবৃত, তেমনই কুয়াশার চাদরে ঢাকা ‘ওটেন নিগ্রহ’ অধ্যায়। এ নিয়ে বিতর্কের তিনটি অভিমুখ আছে : (১) সুভাষ প্রত্যক্ষভাবে তাঁর অধ্যাপককে নিগ্রহ করেছিলেন কি না, (২) এ প্রসঙ্গে তাঁর নীরবতা, (৩) এ প্রসঙ্গে ওটেনের সবকিছু পরিষ্কার করে না বলা। এ গ্রন্থে সুভাষ-ওটেন প্রসঙ্গ আলোচিত হয়েছে এই তিনটি অভিমুখ ধরেই। সংযোজিত হয়েছে সুভাষচন্দ্রের সহপাঠী বি এ রায়ের ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত প্রতিবেদন। সুভাষ নিরপরাধ, সুভাষ অবশ্যই অপরাধী_ওটেন প্রসঙ্গে এই দুই চরমপন্থী বিশ্লেষণ থেকে নৈর্ব্যক্তিকভাবে নিজেকে দুরত্বে রেখে সম্পাদক কুশলতার সঙ্গে সন্নিবেশিত করেছেন বহু দুষ্প্রাপ্য নথি, তথ্য ও প্রতিবেদন_যাদের ঐতিহাসিক মূল্য আজও কিছুমাত্র কম নয়। কালক্রমে যিনি হয়ে উঠবেন ‘এশিয়ার মুক্তিসূর্য’, তাঁরই ছাত্রজীবনের একটি অনালোকিত অধ্যায় এবার আলোকবৃত্তে।
-
সুরের আকাশে কৌশিকী (SURER AKASE KOUSHIKI)
0₹30.00সুরের আকাশে কৌশিকী (SURER AKASE KOUSHIKI)
বিনোদনের আকাশে সময়ের সঙ্গে সঙ্গে উকি দেয় অনেক নতুন নক্ষত্র , নিজেস্ব মহিমায় আলো ছরায় তারা , আনে নতুন স্বাদ, ওড়ায় নতুন প্রজন্মের বিজয়কেতন, স্থাপন করে নতুন দৃষ্টান্ত I