• কিশোর কবিতা সমগ্র

    কিশোর কবিতা সমগ্র / Kishor Kabita Samagra (Mahadeb Saha)

    0

    মহাদেব সাহা

    মহাদেব সাহা আমাদের প্রিয় ও প্রধান কবিদের একজন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা কবিতাকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর কবিতা সর্বদাই হৃদয়স্পর্শী ও স্বতোৎসারিত। বড়োদের পাশাপাশি তিনি ছোটোদের জন‌্যও রচনা করেছেন আশ্চর্য রূপময়, অনুপম সব কবিতা। ছোটোদের উপযোগী ভাষা, শব্দ, ছন্দ ও চিত্রকল্প নির্মাণে তাঁর দক্ষতা অসাধারণ। তিনি অপরিসীম মমতায় ছোটোদের মনের মতো করে সাজিয়ে তোলেন কবিতা। ছোটোদের চিরচেনা জগৎ তাঁর জাদুকরি কলমে নতুন প্রাণ পায়। তাদের নিয়ে যান এক অপরূপ স্বপ্নলোকে। তাঁর কবিতায় স্নিগ্ধ, নিটোল অবয়ব নিয়ে ফুটে ওটে ফুল, জেগে ওঠে পাখি, নদী, মেঘ। ফুল, পাখি, নদী, আকাশ, মুক্তিযুদ্ধ, মা ও মাতৃভাষা নিয়ে তাঁর অপূর্ব মনোমুগ্ধকর কবিতাগুলি সন্নিবেশিত হয়েছে এই সংকলনে, যেখানে শিশু-কিশোরেরা তাদের ভালোবাসার সেই স্বপ্নজগতের সন্ধান পাবে। প্রিয় কবির কিশোর কবিতা সংকলনটি কেবল শিশু-কিশোরদের সবসময়ের সঙ্গী হবে তাই নয়, বাংলা কিশোর কবিতার সংগ্রহকেও ঋদ্ধ করবে।

    60.00
    Read more
  • কিশোর গল্প সঞ্চয়ন
  • -20% কিশোর সাহিত্য সমগ্র

    কিশোর সাহিত্য সমগ্র / KISHOR SAHITYA SAMAGRA

    0

    বিভূতিভূষণ বন্দ‌্যোপাধ‌্যায়

    শুধু বাংলা ভাষার অন‌্যতম শ্রেষ্ঠ কথাসাহিত‌্যিক রূপে নন, শিশুসাহিত‌্যিক হিসেবেও বিভূতিভূষণ বন্দ‌্যোপাধ‌্যায়ের কৃতিত্ব অসামান‌্য। তাঁর শ্রেষ্ঠ কীর্তি পথের পাঁচালী-কে হয়তো আমরা শিশুসাহিত‌্যের অন্তর্ভুক্ত করতে পারব না, কিন্তু অপু নামক চরিত্রটির শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার মধ‌্য দিয়ে উন্মোচিত হয় চিরনবীনের যে মানসজগৎ, বাংলা তথা আন্তর্জাতিক সাহিত‌্যে তার তুলনা মেলে কি? পথের পাঁচালী এবং তার শিশুপাঠ‌্য সংস্করণ আম আঁটির ভেঁপু-কে সরিয়ে রেখে এই গ্রন্থে সংকলিত হয়েছে লেখকের পাঁচটি উপন‌্যাস এবং দশটি ছোটোগল্প। প্রথম উপন‌্যাস চাঁদের পাহাড়-এ অজপাড়াগাঁয়ের ছেলে শংকর পূর্ব আফ্রিকায় পাড়ি দিয়ে জড়িয়ে পড়ে একের পর এক দুঃসাহসিক অ‌্যাডভেঞ্চারে। দ্বিতীয় উপন‌্যাস মরণের ডঙ্কা বাজে-তে দুই বন্ধু সুরেশ ও বিমলের জীবন বারে বারে বিপন্ন হয় দ্বিতীয় বিশ্বযু্দ্ধকালীন চিন-জাপান সংঘর্ষের সুত্র ধরে। তৃতীয় উপন‌্যাস মিসমিদের কবচ-এ শ‌্যামপুর গ্রামের গাঙ্গুলী মশায়ের অস্বাভাবিক মৃত‌্যুর তদন্তে নামে সুশীল। চতুর্থ উপন‌্যাস হীরামানিক জ্বলে-তে দুঃসাহসী যুবক সুশীল ও তার ভাই সনৎ গুপ্তধেনর সন্ধানে পশ্চিম দেশের এক নাবিক জামাতুল্লার সঙ্গে পৌঁছোয় সুলু সি-তে বনজঙ্গলময় এক দ্বীপে। পঞ্চম উপন‌্যাস সুন্দরবনে সাত বৎসর-এ বিভূতিভূষণ অ‌্যাডেভঞ্চারের গল্প বলার পাশাপাশি ফুটিয়ে তুলেছেন প্রকৃতির অনুপম রূপলাবণ‌্য।

    Original price was: ₹395.00.Current price is: ₹316.00.
    Add to cart
  • -20% কৈশোরের রবীন্দ্রনাথ / Koishorer Rabindranath

    কৈশোরের রবীন্দ্রনাথ / Koishorer Rabindranath

    0
    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • ক্ষুদিরাম / KHUDIRAM

    ক্ষুদিরাম / KHUDIRAM

    0

    আর কোনো মৃত্যুদণ্ডের ঘোষণা, রূপায়ণ ও প্রতিক্রিয়া এমন তীব্রভাবে আলোড়িত করেনি কোনো জাতিকে। আর কোনো প্রতিস্পর্ধী বিস্ফোরণ জাতীয় ইতিহাসে হয়ে ওঠেনি এত বিতর্কিত।
    শতাব্দী পেরিয়েও ফাঁসির মঞ্চে অকুতোভয় সেই কিশোরকে আমরা প্রতিদিন নির্মাণ-বিনির্মাণ করতে থাকি।
    প্রামাণ্য নথি ও আলোকচিত্রসহ ক্ষুদিরাম কিংবদন্তী হয়ে ওঠা এক ব্যতিক্রমী জীবনের জীবনী।

    150.00
    Read more
  • -20% GANITBIKASHER DHARA

    গণিতবিকাশের ধারা / Ganitbikasher Dhara

    0

    অধ্যাপক মনকুমার চক্রবর্তী

    এই বইয়ের প্রথম দিকেই আছে গ্রিক গণিতের দুই দিকপাল পিথাগোরাস ও ইউক্লিডের কথা। আছে বিভিন্ন ধরনের সংখ্যার, বিশেষ করে জটিল সংখ্যার কাহিনি। গণিতে ‘শূন্য’-এর ‘কিছু না’ থেকে সংখ্যা হয়ে ওঠার কাহিনি। আছে গণিতে ‘অসীম’-এর ভূমিকা এবং ‘অসীম’ সম্পর্কে বিস্তারিত আলোচনা। সবশেষে আশা করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে গণিতপ্রেম জাগিয়ে তোলার ক্ষেত্রে এই বই গণিত শিক্ষকদের যথেষ্ট সাহায্য করবে।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -15% গল্প / GALPA - TASLIMA NASRIN

    গল্প / GALPA – TASLIMA NASRIN

    0

    বিগত শতকের সাতের দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত তসলিমা নাসরিনের কবিতার এক নির্বাচিত সংগ্রহ এই কাব্যগ্রন্থ।
    এখানে কবিতা গল্প হয়ে ওঠে আর গল্প হয়ে ওঠে কালোত্তীর্ণ কবিতা।
    আমাদের জীবনের হীন, তুচ্ছ, মহৎ, পবিত্র, সৃষ্টিশীল ও আত্মধ্বংসী মুহূর্তেরা এখানে প্রতিনিয়ত নির্মিত, পুনর্নির্মিত, বিনির্মিত হয় অনায়াসে।
    বাঙালি কবির ক্যানভাস জুড়ে শুধু নারীবিশ্ব নয়, ব্রহ্মাণ্ডব্যাপী প্রজ্ঞা ও চেতনার এক অলীক বিস্তার।

    Original price was: ₹300.00.Current price is: ₹255.00.
    Add to cart
  • -15% গল্প / GALPA (Taslima Nasrin)

    গল্প / GALPA (Taslima Nasrin)

    0

    বিগত শতকের সাতের দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত তসলিমা নাসরিনের কবিতার এক নির্বাচিত সংগ্রহ এই কাব্যগ্রন্থ।
    এখানে কবিতা গল্প হয়ে ওঠে আর গল্প হয়ে ওঠে কালোত্তীর্ণ কবিতা।
    আমাদের জীবনের হীন, তুচ্ছ, মহৎ, পবিত্র, সৃষ্টিশীল ও আত্মধ্বংসী মুহূর্তেরা এখানে প্রতিনিয়ত নির্মিত, পুনর্নির্মিত, বিনির্মিত হয় অনায়াসে।
    বাঙালি কবির ক্যানভাস জুড়ে শুধু নারীবিশ্ব নয়, ব্রহ্মাণ্ডব্যাপী প্রজ্ঞা ও চেতনার এক অলীক বিস্তার।

     

    Original price was: ₹300.00.Current price is: ₹255.00.
    Read more
  • গল্পে ছোটোদের বাল্মীকি রামায়ণ / Galpe Chhotoder Balmiki Ramayana
  • গল্পে ছোটোদের বাল্মীকি রামায়ণ / Galpe Chhotoder Balmiki Ramayana
  • গল্পে ছোটোদের ব্যাস মহাভারত / Galpe Chhotoder Vyas Mahabharata
  • গল্পে ছোটোদের ব্যাস মহাভারত / Galpe Chhotoder Vyas Mahabharata
  • GALPER GORU GACHHE OTHE
  • -20% গল্পের বৈচিত্র ও বৈচিত্রের গল্প

    গল্পের বৈচিত্র ও বৈচিত্রের গল্প (Golper Boichitro o Boichitrer Golpo)

    0
    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -10% গাঁইয়ার আপনকথা || GAIYAR APANKATHA

    গাঁইয়ার আপনকথা || GAIYAR APANKATHA

    0

    ব্যক্তিগত স্মৃতির ঊর্ধ্বে উঠে এই আত্মজীবনী বিংশ শতাব্দীর প্রথম অর্ধে ক্রমশ বদলে যেতে থাকা গ্রামবাংলার সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক জীবনের এক ব্যতিক্রমী দলিল।

    সেই সময়ের গ্রামীণ জীবন, সংস্কার, কুসংস্কার, পারিবারিক বন্ধন- ছবির মতো ভেসে ওঠে পাঠকের চোখের সামনে। লেখকের অনবদ্য বর্ণনাশৈলী সবকিছুকেই এমন এক পরিহাসাশ্রিত শ্লেষের ঢঙে পরিবেশন করে যে, প্রতিটি পৃষ্ঠাই হয়ে ওঠে পাঠযোগ্য।

    সব মিলিয়ে, গাঁইয়ার আপনকথা আত্মজীবনীর আড়ালে বহুস্বরিক এক ভাষ্য- ব্যক্তিবিশেষের জীবনকথা হয়েও যা সমকালীন মানুষ ও সমাজের কথা বলে অকপটে।

    Original price was: ₹250.00.Current price is: ₹225.00.
    Add to cart
  • -20% GIRISH PARICHAY LIfe of GIRISH GHOSH

    গিরিশ পরিচয় / GIRISH PARICHOY

    0

    সুধীরকুমার মিত্র

    নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষের কর্মময় জীবন, স্বদেশপ্রেম, নাট্যপ্রতিভা_এ গ্রন্থে আলোকিত হয়েছে ইতিহাসবিদ সুধীরকুমার মিত্রর স্বকীয় দৃষ্টিভঙ্গিতে। পাশাপাশি, এ গ্রন্থে পাওয়া যাবে পত্রপত্রিকায় প্রকাশিত গিরিশ রচনাবলির তালিকা এবং ‘গিরিশচন্দ্র ঘোষ_জীবন, কর্ম ও সমকালীন ঘটনাবলি’ শীর্ষক একটি অনুসন্ধানী তথ্যসংকলন।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Add to cart
  • -20% গিরিশচন্দ্র অমরেন্দ্রনাথ অর্ধেন্দুশেখর / GIRISHCHANDRA, AMORENDRANATH, ARDHENDUSEKHAR

    গিরিশচন্দ্র অমরেন্দ্রনাথ অর্ধেন্দুশেখর / GIRISHCHANDRA, AMORENDRANATH, ARDHENDUSEKHAR

    0

    গিরিশচন্দ্র, অমরেন্দ্রনাথ, অর্ধেন্দুশেখর (GIRISHCHANDRA, AMORENDRANATH, ARDHENDUSEKHAR) বাংলা রঙ্গমঞ্চ সংক্রান্ত উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ বিরচিত  তিনটি গ্রন্থের সংকলন  এই সংকলনে

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -20% গীতাঞ্জলি (GITANJALI ) The Novel Prize Centenary Edition.

    গীতাঞ্জলি (GITANJALI ) The Novel Prize Centenary Edition.

    0

    গীতাঞ্জলি (GITANJALI ) The Novel Prize Centenary Edition.
    কবিগুরু রবীন্দ্রনাথ  ঠাকুরের বিশেষ বিশেষ গানের  অঞ্জলি এই সংকলনের  মূল উদেশ্য I

    Original price was: ₹120.00.Current price is: ₹96.00.
    Add to cart
  • গুনতে শেখো Learn Counting (Gunte Shekho) - (1 - 50 )
  • গুনতে শেখো Learn Counting (Gunte Shekho) – (1 – 50 )