-
-20%
সানডে সাসপেন্স / SUNDAY SUSPENSE
0Original price was: ₹395.00.₹316.00Current price is: ₹316.00.98.3 রেডিয়ো মির্চি-র সানডে সাসপেন্স-এর রুদ্ধশ্বাস কাহিনিগুলি থেকে এই প্রথম নির্বাচিত ২৫টি গল্পের সংকলন । ‘থ্রিলড’ হওযার জন্য এখন থেকে যে আর বিদেশের কাছে হাত পাতার প্রয়োজন নেই, তা বুঝতে পারছিল নবীন প্রজন্ম ।
-
-20%
সামবেদীয় সংস্কারকর্ম / SAMVEDIYA SANSKARKARMA
0Original price was: ₹280.00.₹224.00Current price is: ₹224.00.প্রবীরকুমার চট্টোপাধ্যায়
বিধিপূর্বক সামবেদোক্ত সংস্কারকর্ম পালন এখন এক দুঃসাধ্য কার্যে পরিণত হয়েছে। সংস্কারকর্ম পালনের সময় মন্ত্রোচ্চারণ আবশ্যিক। অথচ সংস্কৃতজ্ঞানের অভাবে উচ্চারিত মন্ত্রের অর্থ অধিকাংশ ক্ষেত্রেই রয়ে যায় অবিদিত। অর্থবোধহীন মন্ত্রোচরণের ফলে শূদ্রত্ব থেকে দ্বিজত্বে উত্তরণে অপারগ হই আমরা। এই প্রথম যাবতীয় মন্ত্রের বঙ্গানুবাদসহ প্রকাশিত হল সামবেদীয় সংস্কারকর্ম। ব্রহ্মজ্ঞানান্বেষী পুজক,পাঠক তথা ধর্মশাস্ত্রের অনুসিন্ধিৎসু গবেষক_ সকলকেই এই গ্রন্থ এক নতুন পথের দিশা দেবে।
-
-20%
সাময়িক পত্রের আলোকে প্রথম মহাযুদ্ধ (Samayik patrer aloke pratham mahayuddha)
0Original price was: ₹395.00.₹316.00Current price is: ₹316.00.সংকলন ও সম্পাদনা বারিদবরণ ঘোষ
প্রথম মহাযুদ্ধের আরম্ভ ১৯১৪ সালের জুলাইয়ে। সেটা ১৩২১ বঙ্গাব্দের শ্রাবণ মাস। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ভারতবর্ষের সে মহাসমরের সংবাদ এসে পৌঁছোয়। যুদ্ধের খবর প্রথম উল্লেখযোগ্যভাবে প্রকাশিত হয় ঠাকুরবাড়ির মাসিক পত্রিকা ভারতী-তে। তারপর একে একে ভারতবর্ষ, প্রবাসী, মাসিক বসুমতী, সমর-সংবাদ প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকার মহাযুদ্ধের সংবাদ প্রকাশিত হতে থাকে। ভারতী—তেই সে বছর ‘বর্তমান ইউরোপীয় সমর’ নাম এক দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়। বাংলা সাময়িক পত্রপত্রিকার যুদ্ধ বিষয়ক যেসকল লেখা প্রকাশিত হয়, তার কিছু স্মৃতিমূলক_ প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যাঁরা তাঁদের জার্নাল ও চিঠি। আবার কোনো কোনো লেখায় আমরা পাই যু্দ্ধে বিষয়ক বিশ্লেষণধর্মী প্রবন্ধ-নিবন্ধ। এ ছাড়াও মিলবে স্বদেশ থেকে বহুদূরে যুদ্ধে ময়দানে যা ঘটে চলেছে তার তাৎক্ষণিক বিবরণ ও সেইসঙ্গে যু্দ্ধপ্রকরণ নিয়ে অনুসন্ধানী নিবন্ধও। এই মহাযুদ্ধে গোটা বিশ্ব দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল ইংল্যান্ড, বেলজিয়াম, ইটালি সার্বিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, অন্যদিকে জার্মানি, অস্ট্রিয়া, বুলগেরিয়া, তুর্কস্থান প্রমুখ শক্তি। কিন্তু প্রথম মহাযুদ্ধের আনুপূর্বিক ইতিহাস বিবৃত করা এই গ্রন্থের উদ্দেশ্য নয়। এই মহাযুদ্ধে ভারতবর্ষের ভূমিকাও আমাদের আলোচনার পরিধিভুক্ত হয়নি। বঙ্গসন্তান হিসেবে যে প্রশ্ন আমাদের মনে উঠে আসে_ বাঙালিরা কি এতে শামিল হয়েছিলেন ? তার উত্তর খুঁজতে গিয়ে সমসাময়িক বাংলা পত্রপত্রিকায় যুদ্ধ বিষয়ক সংবাদাদি সংগ্রহ করার পর যা পাওয়া গেল, তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। একদিকে এই সংকলন খোঁজ দেয় প্রথম মহাযুদ্ধের কারণে উদ্ভুত আন্তর্জাতিক পরিস্থিতির দেশীয় মূল্যায়নের। অন্যদিকে তা আঘাত করে ‘বাঙালি ভীরুজাতি’_এই ভ্রান্ত ধারণার মূলে। আমরা জানতে পারি, বাঙালির শুধু দলে দলে এই মহাসমরে যোগদানই করেননি, তাঁদের রক্তে রাঙা হয়ে উঠেছিল বহু বিদেশি যুদ্ধপ্রান্তর।
-
-20%
সামাজিক-সাংস্কৃতিক নৃবিজ্ঞান / SAMAJIK SANSKRITIK NRIVIGYAN
0Original price was: ₹380.00.₹304.00Current price is: ₹304.00.ড. সুমাহন বন্দ্যোপাধ্যায়
নৃবিজ্ঞানের বিকাশ, তার নানাদিক ও বিষয় ও পরিধি আলোচিত হয়েছে বর্তমান গ্রন্থে। পরিবার, বিবাহ, আত্মীয়তা, ধর্ম, রাজনীতি এবং অর্থনৈতিক জীবনযাত্রার মতো সামাজিক-সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পরিচিত বিষয়সমূহ যেমন এখানে স্থান পেয়েছে, তেমনই আলোকিত হয়েছে ভারতের আদিবাসী পরিপ্রেক্ষিত ও উন্নয়নের সমসাময়িক প্রসঙ্গও। তথ্যসংগ্রহ ও ক্ষেত্র সমীক্ষার বিভিন্ন পদ্ধতি নিয়ে মেধাবী অনুসন্ধানের খোঁজ এ বইকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
-
-20%
সাহিত্য বীক্ষা ( SAHITYA BIKSHA ) – Prof. D.N. Ghosh
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.এটি একটি সহিত্য প্রবন্ধ
-
সাহিত্য সেবক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় / Sahitya Sebak Brajendranatha Bandyopadhyaya
0₹60.00বিশ্বনাথ রায়
বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর প্রাণপুরুষ তথা উনিশ শতকীয় চর্চায় বাঙালির পথপ্রদর্শক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিজীবন সম্পর্কে আমরা এতাবৎ প্রায় অনবহিতই ছিলাম। দৌহিত্র বিশ্বনাথ রায় প্রণীত এই সংক্ষিপ্ত ব্রজেন্দ্র-আলেখ্য সে অভাব বহুলাংশে মেটাবে।
-
সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে / SHIRAJER PUTRA O BANGSHADHARDER SANDHANE
0₹250.00অমলেন্দু দে
পলাশির যুদ্ধে হারিয়ে যাওয়া কয়েকটি তথ্যের অনুসন্ধানে দীর্ঘকাল ব্যাপৃত ছিলেন অধ্যাপক অমলেন্দু দে। এই যু্দ্ধ- সংক্রান্ত ভারতীয় ও বিদেশি লেখকদের মূল্যবান গ্রন্থসমূহ এবং সরকার কর্তৃক সংরক্ষিত নথিপত্রেও সেগুলির সন্ধান না পাওয়ায় তিনি আঠারো শতকের পারিবারিক কাগজপত্র অনুসন্ধান করতে থাকেন। অধ্যাপক দে বিশেষ নজর দেন সেইসব জমিদার পরিবারের নথিপত্রে, যাঁরা ১৭৫৭ কিংবা ১৭৫৮ সালে দত্তক পুত্র গ্রহণ করেছিলেন। ময়মনসিংহের জমিদার পরিবারের সঙ্গে বাংলার নবাবদের সুসম্পর্ক ছিল। অধ্যাপক দে ময়মনসিংহের ইতিহাস গ্রন্থে এমন কিছু তথ্য পান, যার সূত্র ধরে তিনি খোঁজ পেয়ে যান ইতিহাসে অনু্ল্লেখিত সিরাজউদদৌলার পুত্রের। সিরাজের সন্তান এই জমিদার পরিবারেই দত্তক পুত্র হিসেবে গৃহীত হয়েছিলেন। সিরাজের অন্যতম সেনানায়ক মোহনলাল ছিলেন সিরাজের স্ত্রী আলেয়ার দাদা। ধর্মান্তরিত হওয়ার আগে আলোয়ার নাম ছিল হীরা। সিরাজ ও হীরার এই পুত্রকে নিয়ে মোহনলাল যু্দ্ধক্ষেত্র থেকে ২৩ জুন (১৭৫৭ সাল) পালিয়ে চলে যান ময়মনসিংহ। তারপর সেখানকার জমিদার পরিবারে তাঁর আপন ভাগিনেয়কে দত্তক নেওয়ার ব্যবস্থা করেন। এই দত্তক পুত্রের নাম হল যুগলকিশোর রায়চৌধুরী। যেভাবে একের পর এক নবলব্ধ তথ্যের সাহায্যে সিরাজের পুত্র ও বংশধরদের অজানা ইতিহাস এ গ্রন্থে উন্মোচিত হয়েছে, তা এককথায় অনবদ্য। প্রসঙ্গত, মোহনলাল সম্পর্কে অধ্যাপক দে যে-সকল অজানা তথ্য সংগ্রহ করেছেন, তার ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য। সব মিলিয়ে, পলাশির যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য আলোচনায় এই গ্রন্থ এক মহামূল্যবান সংযোজন।
-
-20%
সুকান্ত সমগ্র / Sukanta Samagra
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.সম্পাদনা ড. উজ্জ্বলকুমার মজুমদার
যে রাজনৈতিক স্লোগান বা সংহত, সংক্ষিপ্ত রাজনৈতিক বার্তা সুকান্তর কবিতায় দীপ্ত হয়ে ওঠে তা তখনকার উদ্দীপ্ত জনজীবনের স্বপ্নেরই বার্তা, তখনকার সময়েরই দান। তাঁর কবিতায় হয়তো কখনো কখনো রং-তুলির কৈশোরক স্পর্শ কম লেগেছে, কিন্তু আন্তরিকতার অভাব ছিল না। রাজনীতি আর কাব্যিক আবেগের মধ্যে কোনো বিরোধ আছে বলে মনে হয়নি তাঁর। কেনই বা মনে হবে! জীবন-স্বপ্নই তো রাজনীতি। আর, সুকান্ত-র কাছে তাঁর কবিতা তো সেই জীবন-স্বপ্নেরই প্রকাশ। যে ছাড়পত্র দিয়ে কবিতার আসরে নেমেছিলেন তিনি, তাতে ‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি_ নবজাতকের কাছে’_এই অঙ্গীকারই ছিল। মাটির রসের মধ্যে ভাবী বনস্পতির সম্মতি পেয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথের উচ্চারণেই তিনি ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন। ‘যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে/এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে।’ যে ‘বলিষ্ঠ’ শিশুদের জন্যে বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন সুকান্ত, সেই শিশুদেরই তাঁর কবিতায় দেখা গেল অশ্বত্থ-শিশুর প্রতীকে। উদ্ধত প্রাচীন প্রাসাদের গায়ে অবাধ্য ফাটল ধরিয়ে গোপন শক্তির বারুদ জমিয়ে তারা রক্ত-ঘাম-চোখের জলের ধারায় বিদ্রোহের দূত হয়ে আসছে।
-
সুখু আর দুখু / Sukhu ar Dukhu
0₹70.00সুনির্মল চক্রবর্তী
এক যে ছিল তাঁতি। তার দুই বউ। বড়ো বউয়ের মেয়ের নাম দুখু। ছোটো বউয়ের মেয়ের নাম সুখু। বাবার মৃত্যুই কাল হল দুখুর। তাকে আর তার মাকে তাড়িয়ে দিল ছোটো বউ আর সুখু। দুখু আর দুখুর মা আশ্রয় নিল জঙ্গলে, বানাল একটা ছোট্টো কুঁড়েঘর, তুলো থেকে সুতো কেটে কোনোরকমে দিন চালাতে লাগল। একদিন মা গেল নদীতে চান সারতে। দুখু তখন সুতো কাটতে ব্যস্ত। হঠাৎ সাঁই সাঁই করে ছুটে এল বাতাস। ঝড়ের আকার নিয়ে দমকা হাওয়ায় সে উড়িয়ে নিয়ে চলল দুখুর তুলো। কাঁদতে কাঁদতে দুখু ঝড়ের পেছনে থাকা বাতাসের সঙ্গে সঙ্গে চলল। পথে দেখা হল কালো গোরু, কলাগাছ, সাদা ঘোড়া আর বোয়াল মাছের সঙ্গে। শেষমেষ সে পৌঁছোল অদ্ভুত এক বাড়ির উঠোনে এক বুড়িমার কাছে। বুড়িমার কথামতো সামনের পুকুরে দিতে গেল দুই ডুব। আর তার পরেই যাদুর মতো বদলে গেল তার জীবন। কিন্তু তার হিংসুটে বোন সুখু আর বড়ো বউ_তাদের কী হল? জানতে গেলে পড়তে হবে সুনির্মল চক্রবর্তীর দুখু আর সুখু। সঙ্গে যুধাজিৎ সেনগুপ্তর অনবদ্য অলংকরণ। খুব ছোটোদের সঙ্গে সঙ্গে কিশোর, এমনকী পরিণত পাঠকেরাও এড়িয়ে যেতে পারবেন না চিরায়ত এই রূপকথার আমোঘ আকর্ষণ।
-
সুন্দা দ্বীপের সোনার ড্রাগন / Sunda Dwiper Sonar Dragon
0₹60.00হিমাদ্রীকিশোর দাশগুপ্ত
ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরে চন্দ্রকলার মতো ছড়িয়ে আছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। সুন্দা দ্বীপমালা তারই অংশ। মানুষের পদচিহ্ন এখানে পড়ে না। ঘুরে বেড়ায় পৃথিবীর বৃহত্তম স্থল-কুমির কমোডো ড্রাগন।
হেরম্যান একজন ক্রিপটোজ্যুলজিস্ট। তার সঙ্গী সুদীপ্ত। গল্প-গাথায় অদ্ভুত যেসব প্রাণীদের উল্লেখ আছে, তাদের বলে ক্রিপটিড। ক্রিপটোজ্যুলজিস্টদের বিশ্বাস তারা এখনও লুকিয়ে আছে পৃথিবীর কোথাও-না-কোথাও। হেরম্যান খুঁজে বেড়ায় তাদের। সুন্দা দ্বীপমালার ওরা দ্বীপে নাকি বাস করে এক সোনার কমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ার প্রাচীন উপকথায় এই সোনার ড্রাগনের উল্লেখ আছে। হেরম্যান আর সুদীপ্ত সেই দ্বীপের উদ্দেশে রওনা হল এক চিনা জাঙ্কে। তারা কি খুঁজে পেল সেই সোনার ড্রাগন? এ-নিয়েই রহস্যঘন এই অ্যাডভেঞ্চার উপন্যাস।
-
-20%
সুভাষ কি ওটেনকে মেরেছিলেন? / Subhash Ki Otenke Merechilen?
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.বারিদবরণ ঘোষ
সুভাষচন্দ্র বসু তাঁর প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেনকে নিগ্রহ করেছিলেন কি না, জবাব মেলেনি এ প্রশ্নের। নেতাজির তথাকথিত ‘বিমান দুর্ঘটনাজনিত মৃত্যু’ যেমন আজও রহস্যাবৃত, তেমনই কুয়াশার চাদরে ঢাকা ‘ওটেন নিগ্রহ’ অধ্যায়। এ নিয়ে বিতর্কের তিনটি অভিমুখ আছে : (১) সুভাষ প্রত্যক্ষভাবে তাঁর অধ্যাপককে নিগ্রহ করেছিলেন কি না, (২) এ প্রসঙ্গে তাঁর নীরবতা, (৩) এ প্রসঙ্গে ওটেনের সবকিছু পরিষ্কার করে না বলা। এ গ্রন্থে সুভাষ-ওটেন প্রসঙ্গ আলোচিত হয়েছে এই তিনটি অভিমুখ ধরেই। সংযোজিত হয়েছে সুভাষচন্দ্রের সহপাঠী বি এ রায়ের ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত প্রতিবেদন। সুভাষ নিরপরাধ, সুভাষ অবশ্যই অপরাধী_ওটেন প্রসঙ্গে এই দুই চরমপন্থী বিশ্লেষণ থেকে নৈর্ব্যক্তিকভাবে নিজেকে দুরত্বে রেখে সম্পাদক কুশলতার সঙ্গে সন্নিবেশিত করেছেন বহু দুষ্প্রাপ্য নথি, তথ্য ও প্রতিবেদন_যাদের ঐতিহাসিক মূল্য আজও কিছুমাত্র কম নয়। কালক্রমে যিনি হয়ে উঠবেন ‘এশিয়ার মুক্তিসূর্য’, তাঁরই ছাত্রজীবনের একটি অনালোকিত অধ্যায় এবার আলোকবৃত্তে।
-
সুরের আকাশে কৌশিকী (SURER AKASE KOUSHIKI)
0₹30.00সুরের আকাশে কৌশিকী (SURER AKASE KOUSHIKI)
বিনোদনের আকাশে সময়ের সঙ্গে সঙ্গে উকি দেয় অনেক নতুন নক্ষত্র , নিজেস্ব মহিমায় আলো ছরায় তারা , আনে নতুন স্বাদ, ওড়ায় নতুন প্রজন্মের বিজয়কেতন, স্থাপন করে নতুন দৃষ্টান্ত I -
-
-20%
সুস্থ থাকুন আনন্দে থাকুন / Sustha Thakun Anande Thakun
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.ড. প্রণতি মোদক সাহা
ত্রিপুরার শিক্ষাজগতে ড. প্রণতি মোদক সাহা এক উল্লেখযোগ্য নাম। তাঁর প্রথম গ্রন্থ আধুনিক শারীরশিক্ষা ও শিক্ষণ পদ্ধতি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছিল এ রাজ্যের ছাত্র-শিক্ষক মহলে। দ্বিতীয় গ্রন্থ কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পদ্ধতি-র জনপ্রিয়তাও সমধিক। মূলত সঠিক খাদ্যাভাস ও ব্যায়ামকে সঙ্গী করে কীভাবে খুব সহজেই আমরা অধিকারী হতে পারি সুস্থ, সুন্দর ও আনন্দময় এক জীবনের, সেই পথই আমাদের দেখিয়েছন ড. প্রণতি মোদক সাহা। বর্ণময় শিক্ষক জীবনের অভিজ্ঞতায় ভিন্ন এক অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখেছেন আমাদের এই মানবজীবনকে। আর সেজন্যই সহজসরল ভাষায় অনায়াসে লিখে ফেলতে পারেন এমন এক বই, যা আমাদের হাতে তুলে দেয় উন্নততর জীবনের চাবিকাঠি।
-
-20%
সুস্থ থাকুন হোমিয়োপ্যাথিতে / SUSTHA THAKUN HOMIOPYATHITE
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.সুস্থ থাকতে কে না চায়? কিন্তু বর্তমান ভারতের মুনাফালোভী স্বাস্থ্যব্যবস্থায় অ্যালোপ্যাথিক চিকিৎসা ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় হোমিয়োপ্যাথির প্রচার ও প্রসার বিশেষ প্রয়োজনীয়। এই বই সেই উদ্দেশ্যকে সফল করবে।
-
-20%
সূর্য মন্দিরের শেষ প্রহরী / Suryamandirer Sesh Prohori
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
পেরু। প্রাচীন ইনকা সাম্রাজ্য গড়ে উঠেছিল এখানেই। এই মাটিতেই একদিন ছড়িয়ে ছিল সোনার রেণু। স্বর্ণলোভী ইউরোপীয় হানাদারদের আক্রমণে আজ হারিয়ে গেছে সেই সোনার সাম্রাজ্য। কিন্তু আন্দিজের পর্বতকন্দরে কিংবা আমাজনের গহিন জঙ্গলে, আজও রয়ে গেছে কিছু লুকোনো নগরী, সভ্য পৃথিবী যার খোঁজ রাখে না। সেখানে দেখা মিলবে সেই সব মানুষদের, যাদের শরীরে বইছে খাঁটি ইনকা রক্ত। সময় সেখানে থমকে আছে। সাজ-পোশাক, ধর্ম-সমাজ_সবই সেখানে আজও চলে প্রাচীন রীতি মেনে। কুজকোর হোটেলে সুজয়ের পরিচয় হয় প্রোফেসর মার্কেসের সঙ্গে। নাতনি সুসানকে নিয়ে এসেছেন তিনি। উদ্দেশ্য প্রাচীন ইনকাভূমির ওপর একটি বই লেখা। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার বিল তাঁদের সফরসঙ্গী। মাচুপিচুতে সুজয়দের দেখা হয় স্পেনীয় ধনকুবের মি. পিনচিওর সঙ্গে। আলাপ হয় প্রাচীন সূর্যমন্দিরের পুরোহিত ইল্লাপার সাথেও। তিনি যাচ্ছেন প্রাচীন ইনকা নগরীর এক ধর্মীয় অনুষ্ঠানে। পিনচিওসহ সুজয়রা প্রাচীন নগরী দেখার জন্য ইল্লাপার সঙ্গে যাত্রা শুরু করে পাহাড়ে-জলাজঙ্গলের দুর্গম বিপজ্জনক পথে। সেখানে ওত পেতে বসে আছে আমাজনের বিখ্যাত কালো বাঘ! মাথার ওপর থেকে নেমে এসে শিকারকে গ্রাস করে বড়ো মাচাকুয়ে অ্যানাকোন্ডা! আছে এদের চেয়েও ভয়ংকর মোচে, আমাজনীয়দের হিংস্র জনগোষ্ঠী, যারা আজও নরবলি দেয়। ইনকা পুরোহিতের সঙ্গে যাত্রা শুরু করার পর কী হল মার্কেজ-সুজয়-সুসানদের?
-
সূর্যচৈতন্য (SURYACHAITANYA)
0₹100.00আলোক যে দেখাটা দেখায় সে তো ছোটোখাটো কিছুই নয় | শুধু আমাদের নিজের শয্যা টুকু, শুধু ঘর টুকু তো দেখায় না – দিগন্তবিস্তৃত আকাশমন্ডলের নিলজ্জল খালাটির মধ্যে যে সামগ্রী সাজিয়ে সে আমাদের সম্মুখে ধরে, সে কি অদ্ভুত জিনিসI
-
-20%
সে এক অন্যদেশ (Se ek anyadesh)
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.মুকুরদীপি রায়
কারগিল যুদ্ধের প্রেক্ষিতে সেনাবাহিনীর চিকিৎসক প্রমিতের সঙ্গে মণিদীপার প্রেম প্রস্ফুটিত হয়েও পূর্ণতা পায় না। কিন্তু শাশ্বত হয়ে রয়ে যায় তাদের মধ্যে বিনিমিত কিছু চিঠি, চিঠির ভেতরের আখ্যান আর জ্যোৎস্নার মতো রাতের আকাশে ভেসে বেড়ানো কয়েকটি শব্দ।
-
-20%
সেকালের কৃতী বাঙালি / Sekaler Kriti Bangali
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.মন্মথনাথ ঘোষ
বাংলা চরিতসাহিত্যের অপরিপুষ্ট ধারায় মন্মথনাথ ঘোষ বিরচিত শতাধিক পূর্ণাঙ্গ জীবনচরিত এক উল্লেখযোগ্য ব্যতিক্রম। কর্মজীবনের অবসরে শ্রম, সময়, অর্থ ব্যয় করে মন্মথনাথ যেসকল তথ্যনিষ্ঠ জীবনী রচনা করেছেন, বাংলা সাহিত্যের ইতিহাসে তার কোনো তুলনা নেই। তাঁর সাহিত্যজীবনের শুরু থেকে শেষদিন পর্যন্ত মন্মথনাথ মুখ্যত জীবনচরিতই লিখে গেছেন। কবি, নাট্যকার, সাংবাদিক, দেশনায়ক, চিকিৎসক, আইনজীবী, শিক্ষাবিদ, সমাজসংস্কারক প্রমুখ উনিশ ও বিশ শতকের খ্যাত অখ্যাত অনেকানেক মানুষকে ইতিহাসের পাতায় তিনি চিরস্থায়ী করে গেছেন। তাঁর নিজের কথাতেই, ‘আমার জীবনের একটি প্রধান আকাঙ্ক্ষা_বিস্মৃতকীর্তি বাঙালিদের কীর্তি কাহিনি সংগ্রহ ও প্রচার করা।’ বর্তমান গ্রন্থে মন্মথনাথের দশটি জীবনচরিতমূলক প্রবন্ধ সংকলিত হয়েছে।
-
-20%
সেরা গোয়েন্দা রহস্য পঁচিশ (Sera Goenda Rahasya Panchis)
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.সম্পাদনা: সুমন্ত চট্টোপাধ্যায়
মৃত্যু, হত্যা, রহস্য, ষড়যন্ত্র আর রোমকূপ খাড়া করে দেওয়া রোমাঞ্চ_গোয়েন্দাকাহিনির অপ্রতিরোধ্য আকর্ষণ সব পাঠকের কাছেই। বাংলা গোয়েন্দাসাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যের কাছে ঋণী এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে একেবারে নতুন গোয়েন্দাগল্পও।