-
উদ্ধৃতি-অভিধান / UDHRITI ABHIDHAN
0₹650.00ড. দিলীপ কুমার মিত্র
কোনো কোনো উদ্বৃতি সংকলন দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে ভূমিকম্পের মতো নাড়িয়ে দেয়। যেমনটি ঘটেছিল গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে। লাল মলাট দেওয়া জনৈক চিনা দার্শনিক ও রাষ্ট্রনীতিবিদদের উদ্ধৃতির সংকলন-গ্রন্থটি সমগ্র বিশ্বের যুবমানসে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণের বাণীসমূহ গভীর অধ্যাত্মভাবসম্পন্ন ও জীবনবোধে অনন্য; রামকৃষ্ণকথামৃত গ্রন্থে সংকলিত তাঁর মুখনিঃসৃত কথাগুলি এক মহাসাধকের প্রজ্ঞানিষিক্ত ভাবনার সহজ মহিমান্বিত উদাহরণ। রবীন্দ্রনাথের উদ্ধৃতি জ্যোতির্ময় আলোকশিখার মতো উদ্দীপ্ত_ সেগুলি তারায় তারায় দীপ্তশিখার অগ্নি জ্বালিয়ে চিরকালের মানুষকে পথ দেখায়। একদা গৈরিক বেশধারী এক দিব্যচেতন প্রাচ্য সন্ন্যাসীর উদ্ধৃতিযোগ্য সংক্ষিপ্ত ভাষণ ও ভ্রাতৃত্বের আহ্বান ধনতান্ত্রিক সভ্যতার বুকে কাঁপন তুলেছিল; সামাজিক সাম্যের পক্ষে তাঁর সংকলিত উদ্ধৃতি শতাধিক বছর পেরিয়ে আজও মানুষকে উদ্দীপ্ত করে, উদ্বুদ্ধ করে। কালপ্রয়াত এক তরুণ কুমার কবির আগুনের মতো উক্তি পাঠকের চেতনায় নাড়া দেয়_ তা পড়ে ‘বিশ্ব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন’।
-
-20%
উনিশ শতকের বাংলা / Unish Sataker Bangla
0Original price was: ₹450.00.₹360.00Current price is: ₹360.00.সম্পাদনা অলোক রায় ও গৌতম নিয়োগী
উনিশ শতকের বঙ্গীয় জাগরণ নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। ওই শতকে ঔপনিবেশিক প্রেক্ষাপটের মধ্যে ঘটে চলেছিল নানা সুদূরপ্রসারী পরিবর্তন। মহাত্মা শিবচন্দ্র দেবের দ্বিশততম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষ্যে স্মারকগ্রন্থরূপে উনিশ শতকের বাংলা প্রকাশিত হল। শিবচন্দ্র ছিলেন উনিশ শতকের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। হিন্দু কলেজের প্রথম দিকের ছাত্র। ডিরোজিয়ো-র প্রত্যক্ষ ছাত্র, রামমোহন রায়ের দ্বারা অনুপ্রাণিত। কর্মজীবন সরকারি চাকরিতে উচ্চপদে আসীন ছিলেন, আবার নিজ অঞ্চল কোন্নগরের আধুনিক রূপকার হিসেবে সদা উদ্যোগী। ব্রাহ্মসমাজের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থেকে অংশ নিয়েছেন সাহিত্য ও সমাজ-সংস্কারে। তাঁর জীবনপর্ব (১৮১১_১৮৯০ সাল০০০) উনিশ শতকব্যাপী। সে-কথা স্মরণে রেখে এই স্মাকরগ্রন্থে সংকলিত হয়েছে নানা বিশেষজ্ঞ গুণীজনের লেখা একগুচ্ছ মূল্যবান গবেষণাধর্মী প্রবন্ধ। উনিশ শতকের বাংলা ও বাঙালি বিষয়ে প্রাজ্ঞ দুই ব্যক্তির সম্পাদনায় এই স্মারক গ্রন্থে শিবচন্দ্র দেবের পরিচয় তো আছেই, সেই-সঙ্গে আছে তাৎপর্যপূর্ণ উনিশ শতকের নানা অধ্যায়ের ওপর সন্ধানী আলোকপাত। যে শতকে ঐতিহ্য থেকে আধুনিকতার যাত্রাপথে নানা টানাপড়েন, সেই শতকের সমাজ, ধর্ম, সাহিত্য, রাজনীতি, অর্থনীতির উন্মোচন কৌতূহলী করবে পাঠকদের।
-
-20%
উপন্যাস সমগ্র – চতুর্থ খণ্ড / Upannyas Samagra – Chaturtha Kanda
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00. -
-20%
উপন্যাস সমগ্র – তৃতীয় খণ্ড / Upannyas Samagra – Tritiwa Khanda
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.শৈলেন ঘোষ
অবনীন্দ্রনাথ ঠাকুরের পর শৈলেন ঘোষই সবচেয়ে সার্থকভাবে ছোটোদের জন্য সৃষ্টি করেছেন শব্দ-ছবির ভিন্ন এক জগৎ।
-
-20%
উপন্যাস সমগ্র – দ্বিতীয় খণ্ড / Upannyas Samagra – Dwitia Khanda
0Original price was: ₹350.00.₹280.00Current price is: ₹280.00.শৈলেন ঘোষ
অবনীন্দ্রনাথ ঠাকুরের পর শৈলেন ঘোষই সবচেয়ে সার্থকভাবে ছোটোদের জন্য সৃষ্টি করেছেন শব্দ-ছবির ভিন্ন এক জগৎ।
-
উপন্যাস সমগ্র – প্রথম খণ্ড / Upannyas Samagra – Pratham Khanda
0₹250.00শৈলেন ঘোষ
কল্পনার জাদুকলমে ছুঁয়ে যাওয়া শৈশব-কৈশোর। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে যিনি ব্রতী থেকেছেন এ নির্মাণে, তিনি শৈলেন ঘোষ। তাঁর কাছেই প্রথম শুনতে পাওয়া পাখির টুই টুই, তাঁর সাথেই প্রথম তুর্কিনাচন আনন্দ বাজনায়, আজব বাঘের পিঠে চড়ে পাড়ি জমানো আজগুবির দেশে, যতক্ষণ-না দেখা মেলে মিতুল নামে পুতুলটির।
-
-20%
উপেন্দ্রকিশোরের সেরা সন্দেশ / Upendrakishorer Sera Sandesh
0Original price was: ₹500.00.₹400.00Current price is: ₹400.00.সংকলন ও ভূমিকা শৈলেন ঘোষ
উপেন্দ্রকিশোর রায়চেৌধুরী (১২মে ১৮৬৩_২৩ ডিসেম্বর ১৯১৫) : শিশুসাহিত্যিক, সম্পাদক, চিত্রকর, শিল্পী, সংগীতজ্ঞ, তথা মুদ্রণশিল্প বিশারদ উপেন্দ্রকিশোরের জন্ম অবিভক্ত বঙ্গের মসুয়া গ্রামের সুবিখ্যাত রায় (পূর্বতন ‘দেনা’ বা ‘দেও’) পরিবারে। পিতা কালীনাথ (শ্যামসুন্দর মুনশি) মাতা জয়তারা। কালীনাথ ও জন্মতারার পাঁচ পুত্র, তিন কন্যার মধ্যে উপেন্দ্রকিশোর ছিলেন মধ্যম। পিতৃদত্ত নাম কামদারঞ্জন। কামদা যখন চার বছেরর শিশু, কালীনাথের জ্ঞাতিভাই জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন। নামকরণ করেন উপেন্দ্রকিশোর। মায়মনসিংহ জেলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপেন্দ্রকিশোর কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভরতি হন। কিন্তু বিএ পাস করেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে ১৮৮৪ সালে। পরের বছরই তাঁর বিবাহ হয় ব্রাহ্মনেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা বিধুমুখী দেবীর সঙ্গে। সুখলতা, সুকুমার, পুণ্যলতা, সুবিনয় ও শান্তিলতা_তিন কন্যা, দুই পুত্রকে নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে এক সুখের সংসার। মুখ্যত শিশুসাহিত্যকে কেন্দ্র করেই উপেন্দ্রকিশোরের সাহিত্যপ্রতিভার স্ফুরণ ও বিকাশ। কলেজে পড়তে পড়তেই ১৮৮৩ সালে শিশুদের পত্রিকা সংখ্যায় প্রকাশিত হয়েছিল প্রথম রচনা। পরবর্তীকালে তিনি লিখেছিলেন সখা ও সাথী, মুকুল প্রভৃতি পত্রিকাতেও। ১৮৮৫-এ প্রকাশিত হল তাঁর লেখা ছোটোদের রামায়ণ । ওই একই বছের তাঁর নিজস্ব মুদ্রণ সংস্থা U. Ray & Sons.-এর প্রতিষ্ঠা। এরপর একে একে বেরোল ছোটোদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই । ১৯১৩-য় নিজের সম্পাদনায় উপেন্দ্রকিশোর প্রকাশ করলেন ছোটোদের জন্য সচিত্র মাসিক পত্রিকা সন্দেশ, নিঃসন্দেহে যা তাঁর স্মরণীয়তম কীর্তি। এর দু-বছর আট মাস বাদে যখন তাঁর জীবনাবসান ঘটে, ততদিনে এ পত্রিকার ৩২টি সংখ্যা তাঁর সম্পাদনায় প্রকাশিত। ২২নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে গোড়ার দিকে সন্দেশ প্রকাশিত হয়। মুদ্রক ও প্রকাশক ছিলেন ললিতমোহন গুপ্ত। পত্রিকাটি মুদ্রিত হত ৬৪/১ নং সুকিয়া স্ট্রিটে অবস্থিত লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ছড়া, রূপকথা, লোককথা, ইতিহাস, পুরাণ, আবিষ্কারের গল্প কিংবা নিখাদ কল্পকাহিনি_ শিশুসাহিত্যের এমন কোনো শাখার কথাই ভাবা যায় না, যা উপেন্দ্রকিশোর লেখনীর জাদুস্পর্শে নবপ্রাণে সঞ্জীবিত হয়নি। ছোটোদের রামায়ণ থেকে শুরু করে তাঁর লেখা সব গ্রন্থগুলির বাংলা শিশুসাহিত্যের চিরায়ত সম্পদ। তেমনই তাঁর গুপি গাইন বাঘা বাইন, বোকা জোলা, ঘ্যাঁঘাসু প্রমুখ চরিত্র তাদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি অবিস্মরণীয়।
-
ঋত্বিকে প্রবেশ / HRITWIKE PRABESH
0₹50.00ঋত্বিকে প্রবেশ
(RITWIK-E PRABESH)
ঋত্ত্বিক ঘটক বিষয়ে ছোট এই বইটিতে বলার কথা উঠে এসেছে এক ব্যাপ্ত অভিজ্ঞতার জমি থেকে
-
ঋত্বিকে প্রবেশ / HRITWIKE PRABESH
0₹50.00ঋত্বিকে প্রবেশ (RITWIK-E PRABESH)
ঋত্ত্বিক ঘটক বিষয়ে ছোট এই বইটিতে বলার কথা উঠে এসেছে এক ব্যাপ্ত অভিজ্ঞতার জমি থেকে I -
এই তো সময় ( EI TO SAMAY)
0₹80.00এই তো সময়
এ কালের এক প্রবীন লিজেন্ডের নিজের দেখা ও বাবার কাছে শোনা মজার মজার কান্ড , প্রায় অবিস্সাস্য ঘটনা I -
-
-20%
এক মলাটে দুই কাব্য / Ek Malate Dui Kabya
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00. -
একশো ছড়া / EKSHO CHHARA
0₹100.00প্রখ্যাত শিশুকিশোর সাহিত্যসেবী সরল দে-র একশো ছড়া – য় শুধু যে ছোটোদের মায়াময় জগৎ ধরা পড়েছে তা-ই নয় , প্রতিফলিত হয়েছে বঞ্চিত ও অবহেলিত শিশুদের দুঃখ-কষ্ট এবং অসহায়তাও । ছোটোদের জন্য সারা জীবন ধরে তিনি লিখেছেন বহু স্মরণীয় কবিতা ও ছড়া । -
-10%
ঐতিহাসিক ভাষা বিজ্ঞান / Oitihasik Vasha Bijnan (BA) SEM III
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00. -
-10%
ঐতিহাসিক ভাষা বিজ্ঞান / Oitihasik Vasha Bijnan (BA) SEM III
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00. -
-20%
ঐতিহ্যের দর্পণে চর্যাগীতি / OITIHYER DARPANE CHARYAGITI
0Original price was: ₹400.00.₹320.00Current price is: ₹320.00.তান্ত্রিক বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের রচনা হলেও চর্যাগীতি বাঙালির অমূল্য সাংস্কৃতিক সম্পদ।
অভাব ছিল এই গ্রন্থের মেধাবী পাঠগ্রহণের উপযোগী এমন কোনো ঋদ্ধ আলোচনার, যা মূলপাঠের পাশাপাশি পাঠককে জানাবে চর্যাগীতি অধ্যয়নের রীতি-পদ্ধতি। নিঃসন্দেহে, এই বই সেই অভাব দূর করবে।
এতে রয়েছে
চর্যাগানের মূলপাঠ ও পাঠান্তর
কবিপরিচয়
বাচ্যার্থ
টীকাসূত্র ও পরিভাষা
অভিপ্রেত রূপকার্থ
ব্যবহৃত শব্দাবলির ব্যুৎপত্তি নির্ণয়
-
-20%
ওঝা ও পাহাড়ি ভূত / Ojha O Pahari Bhoot
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.চঞ্চলকুমার ঘোষ
ভূত আগেও ছিল এখনও আছে, তবে এই বইয়ের ভূতেরা কাউকে ভয় দেখায় না_নিজেরাই ভয় পায়। ভূতের সঙ্গে রয়েছে মজা, হাসি আর লোককথা-রূপকথার অনাবিল আনন্দ।
-
-20%
ক লি কা তা র পুরাতন কাহিনী ও প্রথা || KALIKATAR PURATAN KAHINI O PRATHA
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা একটি অসাধারণ গ্রন্থ । বিংশ শতাব্দীর প্রথম পাদে বিরচিত এই পুস্তকে লেখক ফিরে তাকাচ্ছেন বিগত শতাব্দীর পুরোনো কলকাতার নানান অধ্যায় ও পর্বে ।
শৈশবের স্মৃতি তথা শ্রুতিবাহিত বিবিধ কিস্সা, কাহিনী, ঘটনা, রটনা অপূর্ব সরল ভাষায় আখ্যাত হয়েছে এখানে।
-
-20%
কথাপুরুষ / KATHAPURUSH
0Original price was: ₹350.00.₹280.00Current price is: ₹280.00.সুনীল গঙ্গোপাধ্যায়ের তিনটি উপন্যাস
শুরু হল কথাপুরুষ
পারুল চিরায়ত উপন্যাসসংগ্রহ।
সূচনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ব-নির্বাচিত তিনটি উপন্যাস :
অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, দুই নারী হাতে তরবারি -
-20%
কথাসরিৎসাগর / KATHASARITSAGAR
0Original price was: ₹650.00.₹520.00Current price is: ₹520.00.কথারূপ সরিৎসমূহের সাগর-ই কথাসরিৎসাগর। মহাকবি সোমদেব ভট্ট বিরচিত এই মহাগ্রন্থের স্বাদু অনুবাদ ও পুনঃকথন এই প্রথম বাংলায়।
গল্পের মধ্য থেকে বেরিয়ে আসছে আর-একটি গল্প। তা থেকে আরও একটি- এরকমভাবে গল্পের প্রবাহ সৃষ্টি করেছে অসংখ্য তরঙ্গের যারা মিলেমিশে তৈরি করেছে কথাসাহিত্যের এক অতলান্ত সমুদ্র যা বহু ক্ষেত্রেই আদি ও বীভৎসরসে সিঞ্চিত। এতৎসত্ত্বেও গৃহী পাঠকের জন্য এখানে উপস্থিত হিতকথা, নীতিবাক্য ও শাস্ত্রীয় উপদেশ।