-
কমলকুমার / KAMALKUMAR
0₹100.00এ বই কমলকুমারের লেখক ও শিল্পী জীবনে প্রবেশের এক সংক্ষিপ্ত পরিচয়-কথা।
স্বাদু ও সহজ গদ্যে লেখক তুলে ধরেছেন সেই সংক্ষিপ্ত সাহিত্য-জীবন-শিল্প-কথার ধারাবিবরণ।
-
কমিক্স দ্বীপে টিনটিন / COMICS DWIPE TINTIN
0₹150.00এ এক নতুন রূপকথা!
এই রূপকথায় রাজা নেই, রানি নেই, রাজপুত্র-রাজকন্যা, রাক্ষস-খোক্কস, দত্যি-দানোও নেই।
এই রূপকথায় ছড়িয়ে আছে
কমিক্সের চরিত্ররা-
টিনটিন, অরণ্যদেব, ক্যাপ্টেন হ্যাডক, প্রোফেসর ক্যালকুলাস, গাবলু, আর্চি, ভেরোনিকারা। -
-20%
কম্যুনিস্ট ঋষি / COMMUNIST RISHI
0Original price was: ₹460.00.₹368.00Current price is: ₹368.00.অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী….
-
কর্মবীর কিশোরীচাঁদ মিত্র / KARMABIR KISHORICHAND MITRA
0₹140.00সম্পাদনা অলোক রায়
কিশোরীচাঁদ মিত্রের চরিত মন্মথনাথ ঘোষের প্রথম রচনা। রচনাটি কর্মবীর কিশোরীচাঁদ মিত্র শিরোনামে গ্রন্থাকারে ১৯২৭ সালে প্রথম প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকায় সমগ্র রচনাটির ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। সমগ্র রচনায় বিশিষ্ট এই গ্রন্থপ্রণেতা কর্মবীর কিশোরী চাঁদকে যথার্থভাবে ফুটিয়ে তুলেছেন। কর্মবীর কিশোরীচাঁদ মিত্র লেখকের কথায় ‘প্রস্তাবটির পাণ্ডুলিপি প্রস্তুত হইবার পর কিশোরীচাঁদ মিত্রের ত্রিশ-চল্লিশটি বক্তৃতা এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করিয়াছি। সেগুলির যথাযোগ্য সদব্যবহার করতে পারি নাই’। লেখকের এই আক্ষেপের কথা মনে রেখেই পুনর্মুদ্রিত এই গ্রন্থে কিশোরীচাঁদ মিত্রের যেসব রচনা ও বক্তৃতার সন্ধান পাওয়া গেছে তাঁর তালিকা সংযুক্ত করা হয়েছে। আলালের ঘরে দুলাল রচয়িতা প্যারীচাঁদ মিত্রের অনুজ কিশোরীচাঁদ মিত্রের ইংরাজিতে লেখা ডায়েরি বা রোজনামচার আংশিক ব্যবহার গ্রন্থটিকে প্রাঞ্জল করেছে। কিশোরীচাঁদের সহধর্মিনী কৈলাসবাসিনীর আত্মকথা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বইটির সংযোজন অংশে ব্যবহৃত হয়েছে। দুঃষ্প্রাপ্য এই রচনার পুনর্মুদ্রণ ‘শুধু কিশোরীচাঁদের জীবনীর পরিপূরক নয়, উনিশ শতকে বাঙালি সমাজের অন্তঃপুরে অন্তরঙ্গ চিত্রহিসেবে আত্মকথাটি মূল্যবান।’
-
-20%
কর্মযোগী বিবেকানন্দ / KARMAYOGI VIVEKANANDA
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.রুদ্ধদেবালয়ের শান্ত নির্জনতায় আত্মমোক্ষসাধনের তথাকথিত সাধনকে তিনি কখনোই প্রাধান্য দেননি জীবনে। মানুষ হয়েই তিনি মানুষের কাছে গেছেন।
মাত্র ৩৯ বছরের জীবনে নির্ভীক পাদচারণায় দীপ্ত কণ্ঠে তিনি বলেছেন:
ধর্ম যদি মানুষের অন্তরে শক্তি যোগাতে না পারে, তবে তা ধর্মই নয়।
-
কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পদ্ধতি- পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম / KARMASHIKSHA O SHARIRSHIKSHA PADDHATI – 5, 6, 7, 8, 9
0₹250.00পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন পাঠক্রম অনুসারে পঞ্চম, ষষ্ঠ্য, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির জন্য লিখিত আবশ্যিক পাঠ্যপুস্তক
সমাজসেবা ও বিদ্যালয় কার্যক্রমসমূহ
পঞ্চম | ষষ্ঠ | সপ্তম | অষ্টম | নবম
-
-20%
কলকাতার দর্শনীয় কেন্দ্র / KOLKATAR DARSHANIA KENDRA – (Pallab Mitra)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.কলকাতা মহানগরীর একপ্রান্ত থেকে আর – এক প্রান্তে ছড়িয়ে আছে জানা – অজানা কত দর্শনীয় স্থান ! -
-20%
কাব্যকানন / KAVYAKANAN
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.ড. গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ । -
-20%
কাব্যকুঞ্জ / KAVYAKUNJA
0Original price was: ₹175.00.₹140.00Current price is: ₹140.00.ড. গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ । -
-20%
কাব্যকুসুম / KAVYAKUSUM
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.ড. গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ । -
-
-20%
কাব্যমঞ্জুষা (KABYAMONJUSHA)
0Original price was: ₹175.00.₹140.00Current price is: ₹140.00.কাব্যমঞ্জুষা (KABYAMONJUSHA)
কলকাতার অন্দরমহলে পাঠককে পৌঁছে দেওয়ার অভিপ্রায়েই বইটির প্রকাশ, বাংলা কবিতার ছন্দ রীতি বুঝতেও এই সংকলন বিশেষ সহায়ক
-
কালজয়ী কাদম্বিনী / KALJOYE KADAMBINI
0₹250.00শুধু দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নয়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সমসময়কে আলোড়িত করেছিলেন তাঁর দৃঢ়চেতা ব্যক্তিত্ব, সুতীক্ষ্ণ সমাজ ও রাজনৈতিক সচেতনতা এবং সর্বোপরি, ভারতীয় নারীর নবজাগরণে তাঁর কালজয়ী ভূমিকাপালনের মাধ্যমে।
বর্তমান গ্রন্থে, প্রামাণ্য তথ্যাদি সহযোগে শুধু কাদম্বিনীর বিশ্বস্ত জীবনীই রচিত হয়নি, অনুসন্ধানী ও বিশ্লেষণী দৃষ্টিতে আলোকিত হয়েছে উনিশ ও বিশ শতকের এক সদাপরিবর্তনশীল দ্বান্দুিক পর্বও।
-
-20%
কালিকাপুরাণোক্ত – শ্রী শ্রী দুর্গাপূজা পদ্ধতি / KALIKAPURANOKTO – SRI SRI DURGAPUJA PADHATI
0Original price was: ₹280.00.₹224.00Current price is: ₹224.00.কালিকাপুরাণোক্ত শ্রীশ্রীদুর্গাপূজা পদ্ধতি এই প্রথম বঙ্গানুবাদসহ প্রকাশিত হল। অর্থবোধহীন মন্ত্রোচ্চারণ পূজাকে অসম্পূর্ণ রাখে, পূজনীয়কেও করে অসম্মানিত। এই গ্রন্থ পঠিত হলে সেই ত্রুটি সংশোধিত হবে।
-
কালো চোখের বায়না / KAALO CHOKHER BAYENA
0₹150.00‘কালো চোখের বায়না’-মনের কোণের আয়না, রংমিলান্তি রংয়ের খেলা আঁধারে আলোর বন্যা। অনেক গল্প গাঁথা, নয় কালো মেয়ের কথা, কালো চোখের তো সবুজ মণি! তার নাম পান্না। লাল সিঁদুরে মাখামাখি, সোহাগিনী নাকি বিদ্রোহিণী! বিদ্রোহ তার চাপা হাসি কী ভাবছে? চলো দেখি-কী চায়, কী চায় না।
-
-20%
কিশোর গল্প পঁচিশ / Kishor Galpa Panchish
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
এই পঁচিশটি কিশোর গল্পে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জয় করে নিয়েছেন ছোটো-বড়ো সকলের মন। বিচিত্র বিষয়ক গল্পগুলির প্রায় প্রত্যেকটিই মনুষ্যত্ববোধের উদ্বোধনে সমুজ্জ্বল। নানান মাত্রায় বাঁধা এই গল্পসংকলন পড়লে কখনো চোখ উঠবে বাষ্পাকুল হয়ে, আবার কখনো মন ভরে উঠবে দুরন্ত কৈশোরের অমলিন আনন্দে।
-
কিশোর কবিতা সমগ্র / Kishor Kabita Samagra (Mahadeb Saha)
0₹60.00মহাদেব সাহা
মহাদেব সাহা আমাদের প্রিয় ও প্রধান কবিদের একজন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা কবিতাকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর কবিতা সর্বদাই হৃদয়স্পর্শী ও স্বতোৎসারিত। বড়োদের পাশাপাশি তিনি ছোটোদের জন্যও রচনা করেছেন আশ্চর্য রূপময়, অনুপম সব কবিতা। ছোটোদের উপযোগী ভাষা, শব্দ, ছন্দ ও চিত্রকল্প নির্মাণে তাঁর দক্ষতা অসাধারণ। তিনি অপরিসীম মমতায় ছোটোদের মনের মতো করে সাজিয়ে তোলেন কবিতা। ছোটোদের চিরচেনা জগৎ তাঁর জাদুকরি কলমে নতুন প্রাণ পায়। তাদের নিয়ে যান এক অপরূপ স্বপ্নলোকে। তাঁর কবিতায় স্নিগ্ধ, নিটোল অবয়ব নিয়ে ফুটে ওটে ফুল, জেগে ওঠে পাখি, নদী, মেঘ। ফুল, পাখি, নদী, আকাশ, মুক্তিযুদ্ধ, মা ও মাতৃভাষা নিয়ে তাঁর অপূর্ব মনোমুগ্ধকর কবিতাগুলি সন্নিবেশিত হয়েছে এই সংকলনে, যেখানে শিশু-কিশোরেরা তাদের ভালোবাসার সেই স্বপ্নজগতের সন্ধান পাবে। প্রিয় কবির কিশোর কবিতা সংকলনটি কেবল শিশু-কিশোরদের সবসময়ের সঙ্গী হবে তাই নয়, বাংলা কিশোর কবিতার সংগ্রহকেও ঋদ্ধ করবে।
-
-
-20%
কিশোর সাহিত্য সমগ্র / KISHOR SAHITYA SAMAGRA
0Original price was: ₹395.00.₹316.00Current price is: ₹316.00.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুধু বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক রূপে নন, শিশুসাহিত্যিক হিসেবেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব অসামান্য। তাঁর শ্রেষ্ঠ কীর্তি পথের পাঁচালী-কে হয়তো আমরা শিশুসাহিত্যের অন্তর্ভুক্ত করতে পারব না, কিন্তু অপু নামক চরিত্রটির শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে উন্মোচিত হয় চিরনবীনের যে মানসজগৎ, বাংলা তথা আন্তর্জাতিক সাহিত্যে তার তুলনা মেলে কি? পথের পাঁচালী এবং তার শিশুপাঠ্য সংস্করণ আম আঁটির ভেঁপু-কে সরিয়ে রেখে এই গ্রন্থে সংকলিত হয়েছে লেখকের পাঁচটি উপন্যাস এবং দশটি ছোটোগল্প। প্রথম উপন্যাস চাঁদের পাহাড়-এ অজপাড়াগাঁয়ের ছেলে শংকর পূর্ব আফ্রিকায় পাড়ি দিয়ে জড়িয়ে পড়ে একের পর এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে। দ্বিতীয় উপন্যাস মরণের ডঙ্কা বাজে-তে দুই বন্ধু সুরেশ ও বিমলের জীবন বারে বারে বিপন্ন হয় দ্বিতীয় বিশ্বযু্দ্ধকালীন চিন-জাপান সংঘর্ষের সুত্র ধরে। তৃতীয় উপন্যাস মিসমিদের কবচ-এ শ্যামপুর গ্রামের গাঙ্গুলী মশায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামে সুশীল। চতুর্থ উপন্যাস হীরামানিক জ্বলে-তে দুঃসাহসী যুবক সুশীল ও তার ভাই সনৎ গুপ্তধেনর সন্ধানে পশ্চিম দেশের এক নাবিক জামাতুল্লার সঙ্গে পৌঁছোয় সুলু সি-তে বনজঙ্গলময় এক দ্বীপে। পঞ্চম উপন্যাস সুন্দরবনে সাত বৎসর-এ বিভূতিভূষণ অ্যাডেভঞ্চারের গল্প বলার পাশাপাশি ফুটিয়ে তুলেছেন প্রকৃতির অনুপম রূপলাবণ্য।