-
-20%
নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস ( NIRBACHITO ROHOSYO ROMANCHO AMONIBAS)
0Original price was: ₹495.00.₹396.00Current price is: ₹396.00.নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস
বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের অগ্রণী লেখকদের প্রায় বিস্মিত কিছু রুদ্ধশ্বাস কাহিনীকে দু মলাটের মধ্যে নিয়ে এসেছে এই অনন্য সংকলন I
-
নির্বাসিতের আত্মকথা / NIRBASITER ATMAKATHA
0₹150.00আশ্চর্য বই…। এরকম বই বাংলাতে কম পড়েছি।
-রবীন্দ্রনাথ ঠাকুর
-
নিষিক্ত গোলাপ / NISHIKTA GOLAP
0₹150.00শুভময় কি পারল তার ঐশী জন্মদাত্রীকে সঠিকভাবে চিনে নিতে? মায়ের সম্পর্কে তার মনে ঘৃণার যে বিষবৃক্ষ বহুদূর শিকড় ছড়িয়েছে, শেষপর্যন্ত তা কি উৎপাটিত হল সমূলে?
জানতে গেলে পড়তে হবে সারোগেট মায়েদের নিয়ে লেখা প্রথম বাংলা উপন্যাস, যার পরতে পরতে থ্রিলারের রোমাঞ্চ আর যার কেন্দ্রে আছেন স্বর্গাদপি গরীয়সী মহীয়সী এক মানবী।
কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এখন থেকে কোনো নিঃসন্তান বিদেশি দম্পতি ভারতে এসে গর্ভ ভাড়া নিতে পারবেন না। ভারতীয় দম্পতিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।
সূত্র আনন্দবাজার পত্রিকা, ৩ নভেম্বর ২০১৫
-
-20%
নৌকা / NOUKA
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.বৈদিক সাহিত্যে যা ‘অরিত্রপরণ’, তা-ই জলপথে পরিবহণের অপরিহার্য মাধ্যম নৌকা।
নৌকার গঠন, হাল, পাটাতন, নাবিক-মাঝিমাল্লা থেকে শুরু করে বাতিঘর, ভাইকিং, ফিনিশীয় ও গ্রিক নৌযান, এমনকী সাহিত্য-সংস্কৃতি-লোকাচারে নৌকার উল্লেখ তো বটেই, এ বইয়ে এসেছে তাৎপর্যবাহী সব নৌ-প্রসঙ্গই।
নৌকার তত্ত্ব তালাশ নিয়ে এমন বই বাংলায় প্রথম।
-
পঁচিশ বিজ্ঞানীর পঁচিশ আবিষ্কার / 25 BIGYANIR 25 ABISKAR
0₹100.00পঁচিশজন বিশ্ববিশ্রুত বিজ্ঞানী আর তাঁদের দুনিয়া কাঁপানো পঁচিশটি আবিষ্কার-এ নিয়েই এই বই।
গল্প বলার ঢঙে একদিকে যেমন বিজ্ঞানের অনেক কঠিন সূত্রকে সহজ করে বলেছেন লেখক, তেমনই উপভোগ্যভাবে উপস্থিত আর্কিমিডিস থেকে নিউটন, কুরি, আইনস্টাইন, জগদীশ প্রমুখ বিজ্ঞানীদের আশ্চর্য জীবনের এক এক উজ্জ্বল ঝলক।
-
-20%
পঁচিশটি রোমাঞ্চকর কল্পবিজ্ঞান / 25TEE ROMANCHAKAR KALPABIGYAN) – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.এখন রাক্ষস-খোক্কস, দত্যি-দানো, রাজপুত্র-রাজকন্যার বদলে বিজ্ঞানের পোশাকে কল্পবিজ্ঞানই এসে হাজির হয়েছে এক আধুনিক রূপকথা হয়ে। এই বইটি তেমনই পঁচিশটি রোমাঞ্চকর কল্পবিজ্ঞানের গল্প দিয়ে সাজিয়ে দেওয়া হল, যে গল্পগুলো পড়ার পর আশ্চর্য প্রযুক্তিমায়ায় ভরে থাকবে পাঠকের মন।
-
পঁচিশটি সেরা রহস্য / 25TEE SERA RAHASYA
0₹300.00নিপুর ঘরের খাটের তলায় আশ্চর্য একটা রহস্যময় ক্রিকেট বল, মধুপুরের ‘দীন কুটির’ নামের সেই বিশাল বাড়ি, নস্যির মতো রঙের বটুকদাদার কুকুর জিপসি, ঘোড়ায় চেপে রুগি দেখতে যাওয়া ভরত ডাক্তার, এমন সব রহস্যময় চরিত্রে ভরা তাঁর এই বইয়ের গল্পগুলি।
-
-20%
পটাশগড়ের জঙ্গলে / PATASGARER JANGALE
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.ভজুরাম মেমোরিয়াল স্কুলের অঙ্কের মাস্টারমশাই জয়পতাকাবাবুকে দেখে বীর বলে আদৌ মনে হয় না। কিন্তু তিনিই চমকে দিলেন যখন খেলার মাঠে একদিন মোলাকাত হয়ে গেল শহরের সবচেয়ে সাংঘাতিক জীব কালুর সঙ্গে। ভয়ংকর সেই ষাঁড়ের মুখোমুখি দিব্যি লড়ে গেলেন জয়পতাকাবাবু। কিন্তু শেষরক্ষা হল না। কালুর গুঁতোয় উড়ে গেলেন তিনি। শূন্যে বার দুই সামারসল্ট খেয়ে শেষমেশ সওয়ার হলেন সেই কালুরই পিঠে! দর্শকমণ্ডলীর তুমুল হর্ষধ্বনির মধ্যে জয়পতাকাবাবুকে পিঠে নিয়ে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকল কালু। শহর পেরিয়ে ঢুকে পড়ল পটাশগড়ের ভয়াবহ জঙ্গলে। তারপর? রোমহর্ষক সেই ঘটনা জানতে হলে পড়তেই হবে পটাশগড়ের ভয়াবহ জঙ্গলে ।
-
-20%
পথে প্রবাসে ও নির্বাচিত প্রবন্ধ / Pathe Prabase O Nirbachita Prabandha
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.অন্নদাশঙ্কর রায়
অন্যান্য ভ্রমণকাহিনির থেকে পথে প্রবাসে-র স্বাতন্ত্র্য এইখানেই যে, অন্নদাশঙ্করের চোখ শুধু অবলোকন করেই থেমে থাকেনি, তা তাঁর মনকে প্ররোচিত করেছে অনুভবী বিশ্লেষণে। প্রাচ্য পাশ্চাত্যের নিরন্তর তুলনা করে তিনি উপনীত হয়েছেন গভীর দার্শনিক উপলব্ধিতে।
যখন অন্নদাশঙ্কর লেখেন, ‘পৃথিবী দিন দিন বদলে যাচ্ছে, মানুষ দিন দিন বদলে যাচ্ছে_কিন্তু উন্নতি? প্রগতি? পারফেকশন? তা কোনোদিন ছিলও না, কোনোদিন হবারও নয়়’, তখন আমরা অনুভব করি ইতিহাস সচতেন তো তিনি বটেই, সেই সঙ্গে পরম প্রজ্ঞাময় এক দ্রষ্টাও।
-
-20%
পদ্মরাগের অভিযান / PADMARAAGER ABHIJAN
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.ভারতে আক্রমণকারী বিদেশি হানাদারদের কী চোখে দেখছে দশ-বারো বছরের ছেলেমেয়েরা, তা-ই জানতে চাওয়া হয়েছে এই বইয়ের তিনটি উপন্যাসে। ওদের মধ্যে একজন পদ্মরাগ। সে বন্দি লেডি ক্যানিং-এর প্রাসাদে। আর একজন চিত্রিণী। ইঙ্গ-ফরাসি যুদ্ধে তার জীবনই বিপর্যস্ত। তৃতীয় জন চুরমুনিয়া। অন্ধ মোগল রাজকুমার খসরু হয়ে উঠছেন তার বন্ধু। দমবন্ধ-করা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে তিনজনই। কী হয় শেষপর্যন্ত ওদের সঙ্গে? জানতে গেলে পড়তে হবে পদ্মরাগের অভিযান, তিরে বাঁধা চিঠি ও অন্ধের নিশানা। লেডি ক্যানিং থেকে রবার্ট ক্লাইভ হয়ে রাজকুমার খসরু-ইতিহাসের চরিত্ররা জীবন্ত হয়ে উঠেছেন এ বইয়ে!
-
পদ্যে সহজপাঠ (PADYE SAHAJPATH)
0₹100.00পদ্যে সহজপাঠ
যেসব ছেলে মেয়েরা বাংলা বর্ণপরিচয় সদ্য সমাপ্ত হয়েছে তাদের জন্য রবীন্দ্রনাথের সহজপাঠ খুবই উপযোগী -
পরির দুঃখ / PARIR DUKSHA
0₹100.00ইউনিট টেস্ট আর এক্সট্রাকারিক্যুলার অ্যাক্টিভিটিজের সাঁড়াশি আক্রমণে বিপন্ন ছোটোরা এখন বড়োই কষ্টে। অদৃশ্য এক কারাগারে বন্দি তাদের শিশুমন। পরির দুঃখ-র গল্পগুলি এই কয়েদখানা থেকে তাদের বাইরে বেরোনোর সিঁড়ি।
সাতটি ‘মন কেমন করা’ গল্প যেন রামধনুর সাতটি রং। রং-এর এই ময়ূরপঙ্খি নৌকোয় সওয়ার হয়ে শিশুরা ভালোবাসবে প্রকৃতি, জীবজন্তু এবং মানুষকে।
-
পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক / PAKISTAN PRASTAB O FAJLUL HAWK
0₹300.00আজ যখন শাহবাগ স্কোয়ারে বাঙালি জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটছে, তখন জিন্নার বিভেদপন্থার বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ প্রতিবাদ করেছিলেন যে বাঙালি সেই ফজলুল হককে নতুন করে জানার ও বোঝার চেষ্টা করতে হবে।
ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের ভিত আলগা করে দিয়ে তিনিই সর্বপ্রথম পূর্ব বাংলার মানুষকে বাঙালি জাতীয়তাবাদের ভাবধারায় উদ্দীপিত করেন।
বর্তমান গ্রন্থে ১৯১৩ থেকে ১৯৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার রাজনীতিতে ফজলুল হকের ভূমিকার বিশদ আলোচনা করা হয়েছে।
-
-20%
পাগলা দাশু / PAGLA DASHU
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.পাগলা দাশুকে কে না-চেনে?
যেমন অদ্ভুত তার কথাবার্তা, তেমনই বিটকেল তার আচার-আচরণ!
চেহারায়, কথাবার্তায়, চালচলনেই বোঝা যায় তার মাথায় একটু ছিট আছে! কিন্তু বোকা সে একেবারেই নয়। অঙ্ক কষার সময় দিব্যি তার মাথা খোলে! আর বন্ধুদের বোকা বানিয়ে তামাশা দেখার জন্য এমন এমন ফন্দি দাশু বার করে, যে তার বুদ্ধির তারিফ না-করে পারা যায় না!
এহেন দাশুর তিনটি গল্প-‘পাগলা দাশু’, ‘দাশুর কীর্তি’ ও ‘চীনে পটকা’- কমিক্সে এই প্রথম
তোমাদের জন্য!
-
-20%
পাঁচটি উপন্যাস / Panchti Uponnyas
0Original price was: ₹350.00.₹280.00Current price is: ₹280.00.এই সংগ্রহের পাঁচটি উপন্যাস-যেখানে পাঠক খুঁজে পাবেন জীবনের আশ্চর্য টানাপোড়েন থেকে উঠে আসা হীরকখণ্ডের মতো এক-একটি বেঁচে ওঠার পরমপাথেয়। সেসব ছুঁয়ে ছুঁয়ে জীবন বয়ে চলে অকূলে, অনন্তের স্রোতে পাঠককে ভাসিয়ে নিয়ে যায়।
-
পাতায় পাতায় গল্প / PATAE PATAE GALPO (RATANTANU GHATI)
0₹60.00টুপুরের মনটাই আর ভালো নেই। ঝিমলি আর কাকুর দুই ছেলে-মেয়ে টিটুল আর টিকলি। তাদের পুতুল খেলার রাজ্য ছাদে, তার নাম ‘খেলাঘরপুর’। বড়োদের কী নিয়ে যেন কথা বন্ধ, তাই ওদের একসঙ্গে পুতুল খেলাও বারণ। এখন ওরা পুতুলগুলো কি *নিজেরা ভাগ করে নেবে?
এরকম উনিশটি গল্প নিয়ে এই বই।
-
-20%
পাতায় পাতায় গল্প / PATAY PATAY GALPO (DHRUBA ESH)
0Original price was: ₹100.00.₹80.00Current price is: ₹80.00. -
পাতালপুরীর সাপিনি মা / PATALPURIR SAPINI-MAA
0₹70.00ছোটোবউ মা হতে চলেছে।
কিন্তু সে ‘অনাথ’ বলে বাড়ির কেউ তাকে ভালোবাসে না।
তাহলে উপায়? তার সন্তানকেও কি মানুষ হতে হবে অনাদরে, অবহেলায়?
কুয়োতলায় এক সাপিনির সঙ্গে দেখা হয় ছোটোবউয়ের।
কী হল তারপর? ছোটোবউ কি খুঁজে পেল তার কখনোই না-পাওয়া|
স্নেহময়ী জননীকে? জানতে গেলে উলটোতেই হবে এই বইয়ের পাতা।
গুজরাটের অমর লোককথাকে আশ্চর্য সুন্দর ভাষায় নতুন করে শুনিয়েছেন সুনির্মল চক্রবর্তী। সঙ্গে যুধাজিৎ সেনগুপ্তর মন কেমন করে দেওয়া অলংকরণ। -
-20%
পুরানো সেই দিনের কথা / PURANO SEI DINER KATHA
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.গৌড় বঙ্গভূমি ও রাজশাহি অঞ্চলের গৌরবময় অতীত ইতিহাস তৈরি করেছে এই ঐতিহাসিক সামাজিক উপন্যাসের মানস-প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটেই আবির্ভাব এক ইতিহাসপুরুষের। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফী। তাঁর অবিশ্বাস্য খ্যাতি জীবৎকালেই জন্ম দিয়েছিল বহু কিংবদন্তির। রাজেন্দ্রনাথের অপরিসীম জ্ঞানস্পৃহা, অতুলনীয় সারল্য, প্রজ্ঞাদীপ্ত জীবনবোধ এবং জনহিতৈষী নির্ভীক চরিত্র ছিল এই নির্মাণের নেপথ্যে। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফীর কিংবদন্তিসম জীবন, তাঁর পরিবার, বরেন্দ্র-গৌড়বঙ্গের অন্যান্য বিখ্যাত পরিবার এবং নানান প্রসঙ্গ নিয়ে গড়ে উঠেছে ইতিহাসাশ্রয়ী এই সামাজিক উপন্যাসের আখ্যান।
-
-20%
পুষ্পমঞ্জরী / PUSPAMANJURI
0Original price was: ₹595.00.₹476.00Current price is: ₹476.00.ছোটোগল্পকার হিসেবে বুদ্ধদেব গুহ সংবেদী, অনুসন্ধানী এবং একইসঙ্গে নির্মম। বাঙালি মধ্যবিত্ত জীবনের অন্দরমহলে যেমন অনায়াস তাঁর প্রবেশ, তেমনই তিনি অকুতোভয় – যখন কথকের জিপ সভ্যতার সীমানা ছাড়িয়ে প্রবেশ করে কোনো আরণ্য-অন্ধকারে। সর্বমোট ৬১টি ছোটোগল্পের এক বিরল সমাহার ‘পুষ্পমঞ্জরি’-তে