Availability: In Stock

নৌকা / NOUKA

Original price was: ₹125.00.Current price is: ₹100.00.

বৈদিক সাহিত্যে যা ‘অরিত্রপরণ’, তা-ই জলপথে পরিবহণের অপরিহার্য মাধ্যম নৌকা।

নৌকার গঠন, হাল, পাটাতন, নাবিক-মাঝিমাল্লা থেকে শুরু করে বাতিঘর, ভাইকিং, ফিনিশীয় ও গ্রিক নৌযান, এমনকী সাহিত্য-সংস্কৃতি-লোকাচারে নৌকার উল্লেখ তো বটেই, এ বইয়ে এসেছে তাৎপর্যবাহী সব নৌ-প্রসঙ্গই।

নৌকার তত্ত্ব তালাশ নিয়ে এমন বই বাংলায় প্রথম।

Description

সেই সিন্ধু সভ্যতার সময় থেকে আজ পর্যন্ত জলপথে পরিবহণের অপরিহার্য মাধ্যম হিসেবে মানবজীবনে নৌকার ভূমিকা অবিসংবাদিত। অথচ, নৌকা সম্পর্কে আমাদের জানার পরিসর খুবই সীমিত।

দেশবিদেশের সাহিত্য, শিল্পকলা, সংগীত এবং অন্যান্য চারুকলায় বারবার এসেছে নৌ-প্রসঙ্গ। সে বিষয়ে তো বটেই, নৌকা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাব দেবে এই বই।

নৌকা তৈরি করতে কোন্ কাঠ লাগে, কীভাবে তৈরি হয় এই জলযান, ঠিক কী এর নিয়ামক বাতাস ও স্রোতের গতিপ্রকৃতি, কোন্ গন্তব্যে ভাসমান আশ্চর্য এই জলযান, ভাইকিং কাকে বলে, দেশবিদেশের সাহিত্য-সংস্কৃতি-লোকাচারে কতভাবে এসেছে নৌ-প্রসঙ্গ-এরকম অনেক প্রশ্নের উত্তর পাব আমরা এ বই পড়ে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নৌকা / NOUKA”

Your email address will not be published. Required fields are marked *