-
-20%
প্যারিস কাল আজ কাল / PARIS-KAAL AAJ KAAL
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.নারী ও নগরী, সুরা ও সুগন্ধি, ছবি ও ছায়াছবি কিংবা বইয়ের মতো বই মানেই ফ্রান্স। আর যে শহর আমাদের মনে ফরাসি উৎকর্ষের সুবাস বয়ে আনে তা হল প্যারিস।
পৃথিবীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি অথবা দর্শনের যদি কোনো অভিন্ন রাজধানী থেকে থাকে,
তবে তা হল প্যারিস, প্যারিস এবং প্যারিস।
-
-20%
প্রকাশনার মূলকথা / PRAKASHANAR MOOLKATHA
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.প্রকাশনার মূলকথা একটি ম্যানুয়ালধর্মী বই, যা খুঁটিয়ে পড়লে জেনে নেওয়া যাবে আন্তর্জাতিক প্রকাশনার রীতিনীতি। কোন বই ছাপব, কত কপি ছাপব, কী শর্তে ছাপব, লেখকের প্রাপ্য কী, বই হার্ডবাউন্ড হবে না পেপারব্যাক-এরকম হাজারো প্রশ্নের উত্তর মিলবে এই বইয়ে।
প্রকাশক তো বটেই লেখক, সম্পাদক, পুস্তক বিক্রেতা, পাঠক- প্রকাশনার সঙ্গে সংযুক্ত সব ব্যক্তির কাছেই এই বইটি অপরিহার্য হয়ে উঠবে।
-
-20%
প্রিয় কবি প্রিয় কবিতা / PRIYA KABI PRIYA KABITA
0Original price was: ₹175.00.₹140.00Current price is: ₹140.00.আধুনিক বাংলা কাব্যের অনেক সংকলন প্রকাশিত হয়েছে। সেইসব সংকলনে মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক কাব্যের পথিকৃৎ হিসেবে গণ্য করে পরবর্তীকালে কবিদের গ্রন্থভুক্ত করা হয়েছে। এই সংকলনের সম্পাদক পণ্ডিতবর্গের সেই সিদ্ধান্তকে শিরোধার্য করে নিয়েছেন। আধুনিক যুগের কবিতা বলতে আমরা জেনেছি, একটি কালসীমা মাত্র নয়; বিশেষ কতকগুলি মনোভঙ্গি, যা রাষ্ট্র ও সমাজ-কাঠামোর পরিবর্তনের মধ্যে দিয়ে উদ্ভূত। ‘আধুনিক’ শব্দটি সময়নির্দেশক হলেও সময়ই এর একমাত্র পরিমাপক নয়। ‘আধুনিক কাব্য‘ প্রবন্ধে রবীন্দ্রনাথ ‘বাঁক’ বা ‘মর্জি’র কথা বলেছেন। ‘বিশ্বকে ব্যক্তিগত আসক্তভাবে না দেখে বিশ্বকে নির্বিকার তদ্গতভাবে দেখা’ কাব্য সম্পর্কিত অনুভবের এটাই মূল কথা রবীন্দ্র-চিন্তনে। পরবর্তীকালে তাঁর কাব্যসম্পর্কিত মতাদর্শ আরও আলোচিত ও বিশ্লেষিত হয়েছে। আন্তর্জাতিকতা আধুনিকতার অন্যতম শর্ত। তার সঙ্গে যুক্ত হয় ব্যক্তি-মানসের প্রতিফলন ও আঙ্গিকচর্চা। আধুনিক কবিতা সম্পর্কে বুদ্ধদেব বসু জানিয়েছেন, ‘একে বলা যেতে পারে বিদ্রোহের, প্রতিবাদের কবিতা, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, আবার এরই মধ্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ, জীবনের আনন্দ, বিশ্ববিধানে আস্থাবান চিত্তবৃত্তি।’ নির্দিষ্ট কোনো ছকে আধুনিক কবিতাকে বাঁধা সম্ভব নয়। বর্তমান সংকলনে মাইকেল মধুসূদন থেকে শুরু করে বিংশ শতকের শেষ দশকের কবিদের কবিতাও সংকলন-ভুক্ত করা হয়েছে এই লক্ষ্যে যে, দীর্ঘ কালসীমায় বিভিন্ন কবির রচিত কবিতায় কাব্যপ্রবাহের ধারাবাহিকতা ও বিবর্তনকে উপলব্ধি করা সহজতর হবে। বলা বাহুল্য, এই সংকলনে সম্পাদকের পরিকল্পনা, মর্জি এবং ভালো-লাগা নির্ভর করে কবি এবং কবিদের রচনা নির্বাচন করা হয়েছে। সে কারণে এ গ্রন্থের নামকরণ করা হয়েছে প্রিয় কবি প্রিয় কবিতা। এর ভালোমন্দের সবটুকু দায়-দায়িত্বই সম্পাদকের।
-
-20%
প্রেত রহস্য / PRET RAHASYA
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.খনিগর্ভে অনেক মূল্যবান রত্ন বা পাথর পাওয়া যায়। খুঁজলে তবেই পাওয়া যায় সেইসব পাথর। অনেকটা ওই ‘উড়াইয়া দ্যাখো ছাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন’। সেই সত্যকে আমরা সহজে দেখতে পাই না। কে কিভাবে খুঁজবেন, তা তাঁর ব্যাপার। -
প্রেমের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের / Premer Galpo Sunil Gangyopadhyayer
0₹450.00সুনীল গঙ্গোপাধ্যায়
‘নারীর দুঃখ’ হোক কিংবা ‘তেহেরানের স্বপ্ন’, প্রেম সুনীলের প্রতিটি গল্পে আলাদা এক চিত্রকল্প তৈরি করে। কখনো সেখানে আহত বাঘের মতো নায়ক চেটে নেয় নিজের ক্ষতস্থান, কখনও বা নায়িকাকে আচ্ছন্ন করে ফেলে অনির্বচনীয় এক ভয়। দৃঢ় স্বাস্থ্যময়, গৌরবর্ণ উজ্জ্বল মুখ বৈমানিক প্রতিদ্বন্দ্বীকে একটি গল্পে আরও মহীয়ান হয়ে উঠতে বলে মনীষার এক প্রেমিক, আরেক গল্পে প্রথমে যেমন জাহাজের মাস্তুলটুকু শুধু দেখতে পাওয়া যায়, তেমনি দূরে অবিনাশ দেখতে পায় রানির সুডৌল হাতটিকে। ‘মঞ্জরী’ গল্পে মঞ্জরীকে দেখে কথকের মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, ঘাম নেই। কোথাও মানুষকে মানুষ মারছে না। মোলায়েম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে। রাস্তা হয়ে যায় নদী, দুজনে দুদিকে, পার হবার উপায় নেই। ট্যাক্সির ব্রেক কষার দারুণ শব্দে রুক্ষ বাস্তবে ফিরে আসে কাহিনি। এইভাবেই বাস্তব আর কল্প-বাস্তব, স্বপ্ন আর দূরত্ব, প্রতীক্ষা আর ব্যর্থতা তৈরি করে প্রেমের অনিঃশেষ এক আখ্যান। স্বভাবতই, ‘রোম্যান্টিক’ বা অন্য কোনো সীমায়িত অভিধা তিরিশটি গল্পে ব্যাপ্ত বিচিত্র এই অনুভবরাশির নির্যাসকে আঘ্রাণ করতে অক্ষম।
-
-20%
ফাগুন বৌ-এর বনে / PHAGOON BOU-ER BANE
0Original price was: ₹600.00.₹480.00Current price is: ₹480.00.শৈলীর অনন্যতায়, জীবনবোধের প্রগাঢ় অনুভবে এবং ইন্দ্রিয়জ প্রেমের পরিপূর্ণ অবগাহনে ফাগুন বৌ-এর বনে বুদ্ধদেব গুহর ছ-টি উপন্যাসের এক ব্যতিক্রমী সংগ্রহ-
- মহড়া
- তটিনী ও আকাতরু
- কুর্চিবনে গান
- বাসনাকুসুম
- চান্দ্রায়ণ
- পাখসাট
-
ফাঁসির মঞ্চ থেকে ফিরে / Fansir Mancha Theke Phire
0₹100.00জ্যোতিষচন্দ্র বসু
ফাঁসির মঞ্চ থেকে কি কেউ ফিরে আসতে পারে? বিশেষত, সে ফাঁসির ফাঁস যদি পরানো হয়ে থাকে বিপ্লবী কোনো যুবার গলায়? উত্তরটা সবসময়ই_‘না’। তবু কোনো এক মাহেন্দ্রক্ষণে এই অসম্ভবকেই সম্ভবপর করে ‘না’ হয়ে উঠেছিল ‘হ্যাঁ’। ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছিলেন একজন নয়, চার-চারজন বিপ্লবী যুবা! তাঁদেরই অন্যতম জ্যোতিষচন্দ্র বসুর কলমে এক উত্তাল সময়ের রুদ্ধশ্বাস জবানবন্দি।
-
ফুলমণি (Phoolmoni)
0₹100.00জঙ্গলমহলের মেয়ে ফুলমনি | সে কি পারবে অনিবার্য নিয়তির সঙ্গে যুঝে নিজের প্রেমকে বাঁচাতে ?
-
-20%
বঙ্কিমচন্দ্রের বিচারক-জীবনের গল্প / BAMKIMCHANDER BICHARAK JIBANER GALPO
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.সাহিত্যসম্রাটের জীবনালেখ্য নয়, এ এক অজানা বঙ্কিমের খোঁজ।
সুদীর্ঘকাল ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন জীবনের অনেক আলো-আঁধারির সাক্ষী ছিলেন এই নির্ভীক বিচারক।
এই গল্পসংকলনটিতে ধরা রইল সেই রকম কিছু দুর্লভ কাহিনি যা অন্য এক বঙ্কিমকে উপস্থিত করবে পাঠকের কাছে। -
বটতলার ভোরবেলা / BATTALAR VORBELA
0₹120.00উনিশ শতকের দ্বিতীয় দশক থেকে ভারতীয় মুদ্রণশিল্পের শৈশব পর্বে বটতলার সাহিত্য-পর্নোগ্রাফি থেকে পঞ্জিকা-র বিপুল বৈচিত্র্য নিয়ে-বাংলা সাহিত্যজগতে যে তরঙ্গমালার সৃষ্টি করেছিল, তার সরস অথচ বিশ্বস্ত ধারাবিবরণী মিলবে এই গ্রন্থে।
-
-20%
বন্দে মাতরম্ – প্রেরণা ও বিতর্ক / BANDE MATARAM – PRERANA O BITARKA
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.আমাদের জাতীয় জীবনে বন্দে মাতরম্ সংগীতের ভূমিকা স্মরণযোগ্য। বঙ্কিমের মৃত্যুর পর আনন্দমঠ তথা ‘বন্দে মাতরম্’ সংগীতটি বিপ্লবীদের কাছে স্বাধীনতার আন্দোলনের দ্যোতক হয়ে উঠলে শাসক শ্রেণি বন্দেমাতরম সংগীত শুধু নয় ‘বন্দে মাতরম্’ ধ্বনিও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন। তবুও বিশ শতাব্দীর বিশের দশক থেকে বার বার ‘বন্দে মাতরম্’-এর বিরুদ্ধে উঠেছে সাম্প্রদায়িকতার অভি়যোগ।
বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক এই গ্রন্থে বন্দে মাতরম্ বিতর্ককে গ্রন্থভুক্ত করলেন দীর্ঘদিনের শ্রমসাধ্য গবেষণায়। -
বর্জ্য ব্যবস্থাপনা / BARJYA BYABASTHAPANA
0₹100.00WASTE MANAGEMENT
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার সাহায্যে জৈব ও অজৈব উভয়প্রকার বর্জ্যকেই পরিবেশ তথা সমাজের পক্ষে ইতিবাচক করে তোলা যায়।
সাম্প্রতিকতম তত্ত্ব ও তথ্যে সমৃদ্ধ এই বইয়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জরুরি তত্ত্বতালাশ। -
-20%
বহুব্রীহি-নির্বাচিত রচনাসম্ভার / BAHUBRIHI-NIRBACHITO RACHANASAMBHAR
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.‘বহুব্রীহি’ শব্দের অর্থ যার বা যাতে বহু ব্রীহি (= ধান > ফসল) আছে। এই রচনা-সম্ভারে লেখকের কিছু চিন্তার ফসল সঞ্চিত আছে। তাই গ্রন্থনাম ‘বহুব্রীহি’।
-
-20%
বালক / BALAK
0Original price was: ₹500.00.₹400.00Current price is: ₹400.00.বালকদের পাঠ্য একটি সচিত্র কাগজ বাহির করিবার জন্য মেজবউঠাকুরানীর বিশেষ আগ্রহ জন্মিয়াছিল।তাহার ইচ্ছা ছিল, সুধীন্দ্র বলেন্দ্র প্রভৃতি আমাদের বাড়ির বালকগণ এই কাগজে আপন আপন রচনা প্রকাশ করে। কিন্তু শুদ্ধমাত্র তাহাদের লেখায় কাগজ চলিতে পারে না জানিয়া, তিনি সম্পাদক হইয়া আমাকেও রচনার ভার গ্রহণ করিতে বলেন।
_রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনস্মৃতি
-
-20%
বাংলার ঐতিহ্য কলকাতার অহংকার / BANGLAR OITIHYA KOLKATAR AHANKAR
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.কলকাতাকে যাঁরা ভালোবাসেন, কলকাতাকে যাঁরা সম্পূর্ণত জানতে চান তাঁদের ঔৎসুক্য ও আগ্রহ নিরসনের জন্যই বাংলার ঐতিহ্য: কলকাতার অহংকার গ্রন্থটি প্রণয়ন করেছেন পল্লব মিত্র।
ইতিহাস আশ্রিত, স্মৃতি বিজড়িত চেনা-অচেনা স্থানগুলি সৃষ্টি ও স্থায়িত্বের অণুপুঙক্ষ বৃত্তান্ত সমুজ্জ্বল এ-লেখায়। -
বাংলার তিন গান্ধিবাদী শহিদের কথা / BANGLAR TEEN GANDHIBADI SAHIDER KATHA
0₹80.00স্বাধীনতার অব্যবহিত পূর্ব এবং পরবর্তী দিনগুলিতে উত্তাল হয়ে ওঠা ভারতবর্ষে জাতির বিবেকরূপে আবির্ভূত হয়েছিলেন মহাত্মা গান্ধি।
তাঁর নির্দেশিত পথেই শচীন্দ্রনাথ, স্মৃতীশ এবং সুশীল হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষার্থে শহিদ হয়েছিলেন।
ইতিহাসের বিস্মৃত সেই অধ্যায় পুনর্নির্মিত হয়েছে অধ্যাপক অমলেন্দু দে-র বিশ্লেষণী কলমে। -
-20%
বাহনের বায়নাক্কা / BAHANER BAYNAKKA
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.বাহনদের আমরা চিনি। দেবদেবীদের পায়ের কাছে চুপটি করে বসে থাকে। কিন্তু কেমন করে বাহন হল তারা?
গণেশ কেন বাছল ইঁদুরকে কিংবা লক্ষ্মী প্যাঁচাকে?জানতে হলে পড়তেই হবে বাহনের বায়নাক্কা।
-
-20%
বিজন ভট্টাচার্য / BIJON BHATTACHARYA
0Original price was: ₹295.00.₹236.00Current price is: ₹236.00.নট | নাট্যকার | নির্দেশক
নট নাট্যকার নির্দেশক বিজন ভট্টাচার্য আগুন থেকে হাঁসখালির হাঁস পর্যন্ত পথপরিক্রমায় দুর্লঙ্ঘ্য বহু বাধা পার হয়ে অবহেলিত, লাঞ্ছিত, অবজ্ঞাত মানুষের জীবন-যন্ত্রণার স্রোতধারাকে বাংলা নাটকে প্রতিফলিত করেছেন।
-
-20%
-
বিদ্যাসাগরের গল্প / VIDYASAGARER GALPO
0₹100.00গোপালচন্দ্র রায়
বিদ্যাসাগরমশায় তাঁর মুখে বলা গল্পে বা হাস্য-পরিহাসের সময় যেমন নতুন নতুন উপমা দিতেন, তেমনি তিনি তাঁর কোনো কোনো গ্রন্থেও উপমা দিয়ে দিয়ে মজার মজার গল্প বলে গেছেন। তাঁর ব্রজ-বিলাস ও রত্ন-পরীক্ষা গ্রন্থ দুটি এ কথার জাজ্জ্বল্য প্রমাণ। বিদ্যাসাগরমশায়ের সেইসব হাসির গল্প ও হাস্য-পরিহাসগুলি যতদূর সম্ভব সংগ্রহ করা গেছে, এবং সেই সঙ্গে তাঁর কৌতুককর কাহিনি ও প্রসঙ্গত অন্য হাসির কাহিনি নিয়েই এই গ্রন্থখানি রচিত হয়েছে।