• জয়কাব্য / JOYKAVYA

    জয়কাব্য / JOYKAVYA

    0

    এক আদিবাসী যুবতীকে কেন্দ্র করে দুই শবর-সহোদরের কলহ থেকে জন্ম নেয় যে বিরোধ, কালক্রমে তা-ই রূপ নেয় এক মহাভারতীয় যুদ্ধের।

    রাঢ়বঙ্গীয় পটভূমিতে সেই সংঘর্ষ ও সংগ্রামেরই মহাকাব্যিক রূপ এ উপন্যাস, যেখানে প্রাচীনের মধ্যে বিলীন হয়ে যায় সমকালীন।

    595.00
    Read more
  • -20% জাক প্রেভের বৃষ্টি আর রোদ্দুরের কবিতা (JAK PREVER BRISHTI AR RODDURER KOBITA )

    জাক প্রেভের বৃষ্টি আর রোদ্দুরের কবিতা (JAK PREVER BRISHTI AR RODDURER KOBITA )

    0

    জাক প্রেভের বৃষ্টি আর রোদ্দুরের কবিতা (JAK PREVER BRISHTI AR RODDURER KOBITA )

    এই সংকলনটি প্রস্তুত করেছেন বিশিষ্ট ফরাসিবিদ  চিন্ময় গুহ ও পলাশ ভদ্র  I প্রতিটি অনুবাদ মূল ফরাসি থেকে করা I

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -20% জীবন এক আয়না / JIBAN EK AYNA

    জীবন এক আয়না / JIBAN EK AYNA

    0

    জীবন আয়না হয়ে উঠতে পারে তখনই, যখন তার মধ্যে একইসঙ্গে থাকে প্রতিফলকের নির্ভীক ঔজ্জ্বল্য ও অতলান্ত গভীরতা।

    সেরকমই এক ব্যতিক্রমী জীবনের কিছু ছেঁড়া পাতা নিবেদিত এখানে।

    কিংবদন্তী সংগীতাচার্য দীপঙ্কর চট্টোপাধ্যায়ের অকপট আত্মকথনে ফুটে উঠেছে এক ফেলে আসা সময়ের বিষাদ ও আনন্দ মুহূর্ত।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • জীবনানন্দ / JIBANANANDA

    জীবনানন্দ / JIBANANANDA

    0

    জীবনানন্দের এক ভিন্নধারার জীবনী এই গ্রন্থ।

    জীবনীকার স্বয়ং কবির পরিচিত। ফলে একদিকে যেমন গভীর নির্জন এই কবির সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের জানা হয়ে যায়, তেমনই ভিন্ন এক আলোয় দেখতে পারি বনলতা সেনের স্রষ্টার জীবন ও সৃজনকে।

    শরৎচন্দ্রের প্রামাণ্য জীবনীকার এখানে পথ হেঁটেছেন অন্য এক জীবনানন্দের খোঁজে।

    200.00
    Read more
  • -20% জ্ঞাননৌকা ও অন্যান্য প্রবন্ধ / JNANNOUKA O ANNANYO PRABANDHA

    জ্ঞাননৌকা ও অন্যান্য প্রবন্ধ / JNANNOUKA O ANNANYO PRABANDHA

    0

    বিবিধবিষয়ক এই প্রবন্ধসংগ্রহ যেন সত্যিই কোনো অদৃশ্য মিলনের অন্বয়ে একসূত্রে গাঁথা।

    তারা যেন নির্মাণ করেছে আলোকসন্ধানী এক জ্ঞাননৌকা, অন্ধকার সমুদ্র পেরিয়ে যা এগিয়ে চলেছে বহুদূরের কোনো বাতিঘরের দিকে।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • জ্যৌতির্ময় / JYOTIRMOY

    জ্যৌতির্ময় / JYOTIRMOY

    0

    ধনঞ্জয়দাস কাঠিয়াবাবাজির যোগ্য শিষ্য ড. বৃন্দাবনবিহারীদাস কাঠিয়াবাবা

    দ্বৈতাদ্বৈত দর্শনের এক বিরল কথাপুরুষ।

    এই গ্রন্থ তাঁর দিব্য জন্মকর্মের ধারাবাহিক বিবরণ।

    125.00
    Read more
  • -20% টেনিদার অভিযান ১ / TENIDAR ABHIJAN-Vol 1

    টেনিদার অভিযান ১ / TENIDAR ABHIJAN-Vol 1

    0

    পটলডাঙার টেনিদা ও তার তিন শাগরেদ প্যালা , ক্যাবলা আর হাবুল এবার নাকানিচোবানি খাচ্ছে তিন-তিনটে রোমহর্ষক কিন্তু মজাদার অ্যাডভেঞ্চারে ।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • -20% টেনিদার অভিযান ২/ Tenidar Abhijan-vol 2

    টেনিদার অভিযান ২/ Tenidar Abhijan-vol 2

    0
    পটলডাঙার টেনিদা ও তার তিন শাগরেদ প্যালা , ক্যাবলা আর হাবুল এবার নাস্তানাবুদ কম্বলকে খুঁজতে গিয়ে ।
    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • ঠাকুরমার ঝুলি / THAKURMAR JHULI

    ঠাকুরমার ঝুলি / THAKURMAR JHULI

    0

    This is a story book.

    350.00
    Add to cart
  • -20% ডক্টর কান্তনী (Dr, KANTONI)

    ডক্টর কান্তনী (Dr, KANTONI)

    0

    ডক্টর কান্তনী

    প্রখ্যাত ভাষাতাত্ত্বিক প্রভাস চন্দ্র ধরের  কলমে  এই প্রথম রুদ্ধশ্বাস  একটি রাজনৈতিক থ্রিলার I

    Original price was: ₹180.00.Current price is: ₹144.00.
    Read more
  • -20% DOUBLE TENIDA

    ডবল টেনিদা / Double Tenida

    0

    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    ঝন্টিপাহাড়ির ভূতবাংলোতে ভূতের পিলে চমকানো অট্টহাসিই হোক কিংবা নীলপাহাড়ির ঝাউ-বাংলোয় কাটা মুণ্ডুর বীভৎস নাচ, পটলডাঙার চার মূর্তিকে কুপোকাত করতে পারে, এমন সাধ্য কার! টেনিদা ও তার তিন শাগরেদ প্যালা, হাবুল ও ক্যাবলা-কে নিয়ে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম ও তৃতীয় উপন্যাস_চার মূর্তি ঝাউ-বাংলোর রহস্য_এই প্রথম একসঙ্গে।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • -20% DINGINOUKO (4th Year)

    ডিঙি নৌকা (চতুর বর্ষ) / DINGINOUKO (4TH YEAR)

    0
    Original price was: ₹295.00.Current price is: ₹236.00.
    Read more
  • -20% ডিঙি নৌকা / DINGINOUKO (3rd Year)

    ডিঙি নৌকা / DINGINOUKO (3rd Year)

    0
    ছোটদের জন্য অনেক আনন্দ -মজা-ফুর্তি হুল্লোড় ধরা রইল এই আনন্দবার্ষিকীতে । তোমরা , ছোটোরা, তা অনায়াসেই কুড়িয়ে নিতে পারো । ডিঙ্গিনৌকা -র পাতায় পাতায় রইল মন-মাতানো উপন্যাস , রং বেরঙের গল্প , নাটক, খেলা, আলাপচারিতা, দুই দেশের পাখির কথা , কমিকস , আরও  কত কী ।
    Original price was: ₹295.00.Current price is: ₹236.00.
    Add to cart
  • -20% ডিঙি নৌকা / DINGINOUKO (5th Year)

    ডিঙি নৌকা / DINGINOUKO (5th Year)

    0

    কোভিড ১৯-এর মারণ হানায় যখন গোটা বিশ্ব টলমল, তখনই কাশফুলে ভরে উঠেছে সবুজ মাঠ। মাঠের উপরে নীল আকাশ, পাশে তির তির করে বয়ে চলা ছোটো এক নদী। সে নদীতে ভেসে যায় ডিঙ্গিনৌকা এক । সভ্যতার চরম এই সংকটের সময়েও সে জানে, সুসময় আসবেই । শিশুকিশোর সাহিত্যের সেরা সম্ভার নিয়ে তাই সে  এগিয়ে চলে আগামীর পথে । অকুতোভয় ।

    Original price was: ₹295.00.Current price is: ₹236.00.
    Add to cart
  • -20% ডিঙিনৌকো - অষ্টম বর্ষ ২০২৩ / Dinginouko - 8th Year 2023

    ডিঙিনৌকো – অষ্টম বর্ষ ২০২৩ / Dinginouko – 8th Year 2023

    0

    প্রতিবারের মতো এবারও পাতায় পাতায় অলংকরণের যেমন বাহার, তেমনই মনোলোভা এ বইয়ের সামগ্রিক পরিবেশন।
    ডিঙিনৌকো-র জন্য কলম ধরেছেন এই সময়ের শ্রেষ্ঠ কবি-সাহিত্যিকেরা। সেইসঙ্গে রয়েছেন একবাক তরুণ, প্রতিশ্রুতিবান লেখক।

    Original price was: ₹490.00.Current price is: ₹392.00.
    Read more
  • -20% তারপর বৃষ্টির শব্দ / TAR POR BRISHTIR SHABDA

    তারপর বৃষ্টির শব্দ / TAR POR BRISHTIR SHABDA

    0

    তার পর বৃষ্টির শব্দ
    স্বপ্ন শূন্যতা এবং
    অন্ধকার আরও
    রিরংসা
    আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • তারাবন্দর

    তারাবন্দর / Tarabandar

    0

    বিনায়ক বন্দ‌্যোপাধ‌্যায়

    চিনের আন্তর্জাতিক কবিতা উৎসবে ভারতের প্রতিনিধি কবি এই উপন‌্যাসের নায়ক নয়, সূত্রধরমাত্র। তবু সেই সূত্রেই সে হয়ে ওঠে এক আশ্চর্য আখ‌্যানের অংশ। আবিষ্কার করে সাসপেন্সের সুতো নয়, জীবন এবং উপন‌্যাস দুটোকেই এগিয়ে নিয়ে চলে বিনিসুতোর ভালোবাসা। এই উপন‌্যাসে চিন কোনো টুরিস্ট স্পট নয়। কম্পাস যেরকম একটা বিন্দুর ওপর পা রেখে এঁকে ফেলে বড়ো একটা বৃত্ত, চিন এখানে সেরকমই এক বিন্দু। সেই বিন্দুতে সারা পৃথিবীর কাহিনিসিন্ধু এসে মিশেছে। ঢেউয়ের পরে ঢেউ ভেঙে ওরাই গড়ে তুলেছে তারাবন্দর।

    125.00
    Add to cart
  • -20% 2019-TINTI UPANYAS (Annadashankar Ray)

    তিনটি উপন্যাস / Tinti Upanyas (Annadashankar Ray)

    0

    অন্নদাশঙ্কর রায়

    অন্নদাশঙ্কর রায়ের তিনটি উপন্যাস আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা এবং কন্যা-র সংকলন এই গ্রন্থ। যেখানে তৃতীয় গ্রন্থের চার পুরুষ চরিত্রের অন্বিষ্ট ‘Eternal Feminine’, প্রথম দুই উপন্যাসের কাসানোভা নায়ক কল্যাণ সোমের অন্বেষণ এমন এক নারীর জন্য যে তার ‘চরিত্রহীন’, ‘ব্যভিচারী’ অতীত সম্পর্কে সম্যকভাবে অবহিত ও অবগত হয়েও তার স্ত্রী হতে রাজি হবে।

    বর্ণনাকৌশলের অভিনবত্বে, কৌতূহলোদ্দীপক চরিত্র ও প্লটনির্মাণের দক্ষতায়, আখ্যানের গভীরে অন্তঃসলিলা নদীর মতো দর্শনের প্রবহমানতায় ব্যতিক্রমী এই তিনটি আধুনিক উপন্যাস বাংলা কথাসাহিত্যের চিরন্তন সম্পদ।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • তুই কিছু পারিস না ( TUI KICHU PARIS NA)

    তুই কিছু পারিস না ( TUI KICHU PARIS NA)

    0

    তুই কিছু পারিস না
    ( TUI KICHU PARIS NA)

    গোটা দেশ জুড়ে  কৃত্তিম  যন্ত্রমানব  তৈরির যে  অশুভ  শিক্ষা ব্যবস্তা চলছে , চঞ্চল কুমার  ঘোষের এই উপন্যাস তার বিরুদ্ধে এক মূর্ত প্রতিবাদ I

    180.00
    Add to cart
  • -20% তুলসীদাস

    তুলসীদাস / TULSIDAS

    0

    যোগীন্দ্রনাথ চট্টোপাধ‌্যায় সম্পাদনা অমিত ভট্টাচার্য

    শাস্ত্রে বলে ‘আমরা অমৃতের পুত্র’। কিন্তু ক-জন সেই অমৃতের সন্ধানে উন্মুখ। আত্মসুখসন্ধানী আপামর জনতা সারাদিন ছুটে ক্লান্ত। এই গ্রন্থ ক্লান্তি অপনোদনের টনিক। তবে জরুরি হল বুক-ভরা বিশ্বাস। এই গ্রন্থে রয়েছে মর্ত‌্য মানুষের অমর্ত‌্য হয়ে ওঠার কাহিনি। মানুষ তুলসীদাস সংসার নামক খাঁচার ভিতরে থেকে কীভাবে শ্রীরামনামে নিবেদিতপ্রাণ হলেন এবং বিশ্বস্রষ্টার সঙ্গলাভ করে সমগ্র ভারতকে ভক্তিরসে প্লাবিত করলেন_তার এক চিত্তাকর্ষক বর্ণনা। রামচরিতমানস রচয়িতা তুলসীদাস গোস্বামী যে সুধাপাত্রের সন্ধান দিয়েছেন তাতে দৈনিক ক্লান্তি তো পিছু হঠতে বাধ‌্য, সঙ্গে সঙ্গে পতনের সম্ভাবনাও অঙ্কুরে বিনষ্ট হয়। এই বিরল জীবনধর্মী উপন‌্যাস পাঠে বিবিদিষু পাঠক উপলব্ধি করেন এক অদ্ভুত মানসিক নিরাপত্তাবোধ। তুলসীর স্পর্শে জীবন মধুময় হয়ে উঠতে বাধ‌্য।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Read more