• -20% রবীন্দ্র গল্পের আকর ও আকার ( Rabindra Galper Akar O Akaar ) - প্রদ্যোত বিশ্বাস

    রবীন্দ্র গল্পের আকর ও আকার ( Rabindra Galper Akar O Akaar ) – প্রদ্যোত বিশ্বাস

    0

    গ্রন্থটি মূলত ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্যএ রূপ পেলেও সুধী পাঠকেরও কৌতূহল চরিতার্থ করবে এ বিশ্বাস রাখি ।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • RABINDRA SANSHODHITA PANDULIPI O SRINIKETANER DIARY

    রবীন্দ্র-সংশোধিত পাণ্ডুলিপি ও শ্রীনিকেতনের ডায়েরি

    0

    গ্রন্থনা: সুকুমার চট্টোপাধ্যায়

    সম্পাদনা: বারিদবরণ ঘোষ

    শ্রীনিকেতনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, যদি আমরা নানা বৃত্তান্তে ভরপুর দ্বিতীয় ডায়েরির পাতা না-ওলটাই। আর প্রথমটিতে আমরা পেয়ে যাব রবীন্দ্রনাথ প্রদত্ত তিনটি গুরুত্বপূর্ণ বক্তৃতার সুকুমার-কৃত অনুলিপি। রবীন্দ্রনাথ নিজেই আবার সেই শ্রুতিলিখন সংশোধন করে দেন। ‘Gleanings’ নামক এই খাতাটি কবিমানসের স্বরূপ উন্মোচনে এক গুরুত্বপূর্ণ দলিল।

    395.00
    Read more
  • -20% রবীন্দ্রকথা

    রবীন্দ্রকথা / RABINDRAKATHA

    0

    বঙ্গীয় সাহিত‌্য পরিষৎ-এর ভূতপূর্ব সম্পাদক খগেন্দ্রনাথ চট্টোপাধ‌্যায় প্রণীত রবীন্দ্রকথা গ্রন্থটি বহুকাল দৃষ্টির অগোচরে ছিল। কবির বহুবিধ জীবনীর মধ‌্যে এই বইটির একটি বিশেষ মূল‌্য আছে। যেহেতু জীবনীকার স্বয়ং কবির নিকটাত্মীয়, ঠাকুর পরিবারের অনেক ঘনিষ্ঠ কথাই তাঁর জ্ঞাত। এই জীবনী প্রণয়নে সেই সকল বৃত্তান্ত বিশেষ সহায়ক হয়েছে। যদিও গ্রন্থকার নিজেই বলেছেন_‘কেবল পারিপার্শ্বিক আবেষ্টনীই একজন রবীন্দ্রনাথ সৃষ্টির পক্ষে যথেষ্ট নয়।‘_তবু কবির ব‌্যতিক্রমী পরিবার ও প্রতিবেশকে বুঝতে হলে এই গ্রন্থের শরণাপন্ন না-হয়ে উপায় নেই। ১৮টি পরিচ্ছেদে কবির জীবন পরিক্রমা করেছেন খগেন্দ্রনাথ । এক হিসেবে এই গ্রন্থকে আমরা বিন্দুতে সিন্ধুদর্শন বলতে পারি। মাত্র এক খণ্ডে এত তথ‌্য, চিঠিপত্রাংশ, সাহিত‌্য আলোচনা পাওয়া কম কথা নয়। উনিশ শতকের কলকাতার পরিপ্রেক্ষিতে ঠাকুরবাড়ির ইতিবৃত্তও এখানে আলোচিত হয়েছে বিশ্বস্তভাবে।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Read more
  • -20% রবীন্দ্রনাথ সম্পাদিতে বঙ্গদর্শন্য

    রবীন্দ্রনাথ সম্পাদিতে বঙ্গদর্শন / RABINDRANATH SAMPADITE BANGADARSHAR

    0

    ‘বঙ্গদর্শনের প্রথম অভ‌্যুদয়ে বাংলা দেশের মধ‌্যে একটি অভূতপূর্ব আনন্দ ও আশার সঞ্চার হইয়াছিল, একটি সুদূরব‌্যাপী চাঞ্চল‌্যে বাংলার পাঠকহৃদয় যেন কল্লোলিত হইয়া উঠিয়াছিল। সে চেষ্টা স্বাধীন চেষ্টার আনন্দ।’ বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন সম্বন্ধে রবীন্দ্রনাথ এই মন্তব‌্য করেছেন নবপর্যায়-বঙ্গদর্শন প্রকাশের আগে। তারপর তাঁকে নিতে হয় বঙ্গদর্শন সম্পাদনার দায়িত্ব। বঙ্কিমের বঙ্গদর্শন যেমন একসময় ‘আমাদের সাহিত‌্যপ্রাসাদের সিংহদ্বার’ খুলে দিয়ে নবযুগের সূচনা করেছিল, তেমনি বিশ শতকের প্রারম্ভে রবীন্দ্রাথের বঙ্গদর্শন আর এক নতুন যুগে প্রবেশের সুযোগ করে দিল। সেই নবপর্যায়-বঙ্গদর্শন বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে মননসমৃদ্ধ। অসামান‌্য প্রবন্ধসম্পদের জন‌্য। আমরা একালের পাঠককে সেই মননের জগতের সন্ধান দেওয়ার জন‌্য অধুনা দুষ্প্রাপ‌্য পত্রিকা থেকে কয়েকটি প্রবন্ধ গ্রন্থাকারে প্রকাশ করছি। বাঙালির মননের ইতিহাসে এক মূল‌্যবান সংযোজন এই গ্রন্থ।

    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.
    Add to cart
  • -20% রবীন্দ্রনাথের গানের ভুবন

    রবীন্দ্রনাথের গানের ভুবন / RABINDRANATHER GANER BHUVAN

    0

    রবীন্দ্রসংগীত বিষয়ক আমাদের সকল প্রশ্নের উত্তর হয়তো এ বইয়ে পাওয়া যাবে না। কিন্তু যা পাওয়া যাবে, তার মূল‌্যও কিছু কম নয়। কবির গান সংক্রান্ত এতাবৎ সকল গবেষণালব্ধ জ্ঞান ও অন্তর্দৃষ্টি একদিকে যেমন এ গ্রন্থ আত্মস্থ করেছে, তেমনই আবার আলোকিত করেছে বহু অনালোকিত ও অনালোচিত প্রসঙ্গ। শুধি কবির গান শুনে যাঁদের প্রাণ ভরে না, যাঁরা যেতে চান সেই গানের গভীরে, এই গ্রন্থ তাঁদের জন‌্য। আর যাঁরা খুঁজেত চান গানের ওপারে দাঁড়িয়ে রয়েছেন যিনি সেই পরমকে, তাঁরাও এই গ্রন্থ থেকে পেয়ে যাবেন সূত্রসন্ধান। নিঃসন্দেহে রবীন্দ্রনাথের গানের ভুবন  রবীন্দ্রসংগীতচর্চা ও উপভোগের ক্ষেত্র এক দিশারিগ্রন্থের ভূমিকা পালন করবে।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -20% রবীন্দ্রনাথের পড়াশোনা

    রবীন্দ্রনাথের পড়াশোনা / RABINDRANATHER PARASONA

    0

    একজন বড়ো স্রষ্টার মনের মধ‌্যে সৃষ্টির পাশাপাশি চলে এক তুমুল নির্মাণপর্ব। সেই নির্মাণপর্বও আসলে সৃষ্টিরই অন্তর্গত। এই নিগূঢ় উপলব্ধির ফসল রবীন্দ্রনাথের পড়াশোনা গ্রন্থটি। রবীন্দ্রনাথের মনোযোগী পাঠের নিবিড় স্পর্শ লাগা মূল‌্যবান বইগুলিকে ছুঁয়ে শিহরিত হয়েছিলেন এ গ্রন্থের লেখক ড. উজ্জ্বলকুমার মজুমদার। বিশ্বভারতীতে পড়াতে গিয়ে গ্রন্থাগারে বই ঘাঁটতে ঘাঁটতে তিনি দেখেছিলেন রবীন্দ্রনাথের সই, তারিখ, দাগ বা কখনো কখনো পাশে লেখা নোট-চিহ্নিত সেই সমস্ত বই। কবির পড়াশুনোর জগতের এই নিভৃত উন্মোচন যেন তাঁর সৃজন-মানসের আলো-জল-হাওয়াকেই উপলব্ধি করা।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • -20% রবীন্দ্রবিক্ষা

    রবীন্দ্রবিক্ষা / RABINDRABIKSHA

    0

    রবীন্দ্রনাথ একাই_শিল্প, সাহিত‌্য, দর্শন ও সংগীতে_নির্মাণ করেছেন সংস্কৃতির যে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস, তার প্রবহমান উত্তরাধিকারকে আত্মস্থ করতে হলেও প্রয়োজন বিশেষ দীক্ষার। অথচ তাঁর সৃজন নিয়ে, তাঁর দর্শন নিয়ে মোহমুক্ত বীক্ষণের তেমন উদাহরণ কই? কবির সার্ধশতজন্মবর্ষে এই গ্রন্থ দেশেবিদেশে সেই রবীন্দ্রবীক্ষারই একটি ব‌্যতিক্রমী সংকলন। তাঁর কবিতা, ছোটোগল্প, উপন‌্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত, শিল্পকলা, দর্শন এখানে আলোচিত ও বিশ্লেষিত তো বটেই, সেইসঙ্গে প্রাসঙ্গিক বহু বিষয়েরও অবতারণা করা হয়েছে দু-মলাটের মধ‌্যে। দ্বিভাষিক বাঙালি পাঠকের কথা মাথায় রেখে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা ও ইংরেজি_উভয় ভাষারই লেখা। লেখক নির্বাচনের ক্ষেত্রেও মানা হয়নি কোনো সীমান্ত। কবির মহাকাব‌্যিক জীবনের অখণ্ডতার প্রতীকী প্রকাশ হিসেবে সংযোজিত হয়েছে শতাধিক আলোকচিত্র। যথার্থ বীক্ষণ তখনই সম্ভব হয়ে ওঠে, যখন পাঠ অভিজ্ঞতার সঙ্গে মেলে দৃশ‌্য ও শ্রুতি। আর তাই এ বইয়ের পাঠকদের অতিরিক্ত প্রাপ্তি_কবির আঁকা ছবির ষোলোটি রঙিন আর্টপ্লেট এবং সেইসঙ্গে বিনামূল‌্যে প্রদত্ত ডিভিডি-তে স্বল্প-দৈর্ঘ‌্যের একটি মহার্ঘ চলচ্চিত্র : A Day with Gitanjali। তরুণ চলচ্চিত্রকার অংশুমান বিশ্বাস-নির্মিত ছবিটি ইতিমধ‌্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত ও প্রশংসিত।

    Original price was: ₹1,500.00.Current price is: ₹1,200.00.
    Read more
  • -20% রহস্যাবৃত ভাওয়াল সন্ন্যাসী / RAHSYABRITA BHAWAL SANYASI

    রহস্যাবৃত ভাওয়াল সন্ন্যাসী / RAHSYABRITA BHAWAL SANYASI

    0

    গত শতকের বিশ থেকে চল্লিশের দশক পর্যন্ত অবিভক্ত বাংলাদেশ এক রাজপরিবারের মামলা নিয়ে আলোড়িত হয় | এর ঢেউ ভারতবর্ষ ছাড়িয়ে বিলেতের সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রসারিত হয় | সেই রহস্যের বিচিত্র এবং সম্পুর্ন ইতিহাস , যাবতীয় নথিপত্র , দুষ্প্রাপ্য ছবি , নানান কবিতার উদ্ধার ইত্যাদি নিয়ে এই প্রথম বাংলায় লেখা হল

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • -20% রাজকাহিনী

    রাজকাহিনী / RAJKAHINI

    0

    অবনীন্দ্রনাথ ঠাকুর

    রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের অন‌্যতম শ্রেষ্ঠ রচনা। টডের রাজপুত কাহিনি অবলম্বনে মধ‌্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব, ত‌্যাগ ও মহিমার এমন রূপনির্মাণ শুধু বাংলা সাহিত‌্যে কেন আন্তর্জাতিক সাহিত‌্যেও দুর্লভ। রাজপুত চিত্রকলার সঙ্গে শিল্পী অবনীন্দ্রনাথের পরিচয় উনিশ শতাব্দীর শেষ প্রান্তে এসে। যখন তিনি কচ ও দেবযানী, রাধাকৃষ্ণের ছবি বা মোগল চিত্রাবলী আঁকছিলেন, তখনই রাজকাহিনীর রচনা। টডের ইতিহাস অবনীন্দ্রনাথের প্রেরণা হলেও সে আকরকে ব‌্যবহার করে তিনি সৃজন করেছেন শব্দ-ছবির এমন এক ভিন্ন রূপ জগৎ, শৌর্য, বীর্য, আত্মোৎসর্গ এবং দেশপ্রেমের মহিমায় যা প্রোজ্জ্বল। অবনীন্দ্রনাথের সংগীতময় অসামান‌্য স্পন্দিত গদ‌্য রাজকাহিনীর কাহিনিগুলিকে দান করেছে এক অনন‌্য বিশিষ্টতা। কল্পনায় তিনি পূরণ করেছেন বাস্তবের সংগত অনেক দাবি। ভাষার ঐশ্বর্য সেই কল্পনালীলার সঙ্গে মিলিয়েছেন তাল। সর্বোপরি, পাঠকের অখণ্ড মনোযোগ ধরে রাখতে সহায়ক হয়েছে অবনীন্দ্রনাথের অননুকরণীয় রচনাকৌশল যা একইসঙ্গে কুশলী ও চিত্তগ্রাহী। সবমিলিয়ে, রাজকাহিনী আজও বাঙালি পাঠকের কাছে সেরা কিশোর ক্লাসিক।

    Original price was: ₹295.00.Current price is: ₹236.00.
    Add to cart
  • রাজতরঙ্গিনী / RAJTARANGINI

    রাজতরঙ্গিনী / RAJTARANGINI

    0

    কবিবর কহলন প্রণীত

    সংস্কৃত কাশ্মীর-রাজতরঙ্গিণী-র বঙ্গানুবাদ
    অনুবাদক হরিলাল চট্টোপাধ্যায়
    সম্পাদনা অমিত ভট্টাচার্য


    ইতিহাস ও মহাকাব্যের দ্বৈতমর্যাদায় ভূষিত কহলনের রাজতরঙ্গিণী তদানীন্তন কাশ্মীরের সমাজ-ইতিহাসের দলিল।
    শান্তরসপ্রধান এই রচনায় খাঁটি ঐতিহাসিকের নিরপেক্ষ বিচারবুদ্ধি এবং দেশ ও জাতি সম্বন্ধে জ্ঞাতব্য তথ্যসমূহের নিবিড় পরিচয় মেলে।

    495.00
    Read more
  • -10% রাজনৈতিক তত্ত্ব (B.A.) Semester - I & II / Rajnaitik Tattya (B.A.) Semester - I & II

    রাজনৈতিক তত্ত্ব (B.A.) Semester – I & II / Rajnaitik Tattya (B.A.) Semester – I & II

    0
    Original price was: ₹350.00.Current price is: ₹315.00.
    Add to cart
  • -10% রাজনৈতিক তত্ত্ব (B.A.) Semester - I & II / Rajnaitik Tattya (B.A.) Semester - I & II

    রাজনৈতিক তত্ত্ব (B.A.) Semester – I & II / Rajnaitik Tattya (B.A.) Semester – I & II

    0
    Original price was: ₹350.00.Current price is: ₹315.00.
    Read more
  • -20% রাজমালা

    রাজমালা / RAJMALA

    0

    কৈলাসচন্দ্র সিংহ

    প্রাচীন ত্রিপুরার বর্ণময় ইতিহাস রচনাকারী কৈলাসচন্দ্র সিংহের মূল‌্যবান গ্রন্থ রাজমালা থেকেই রবীন্দ্রনাথ রাজর্ষি-র উপাদান পেয়েছিলেন এবং উপন‌্যাস রচনা করে ত্রিপুরা রাজ‌্যকে জগৎসভায় পরিচিতির এক নতুন আলোয় উদ্ভাসিত করেছিলেন। গ্রন্থটি প্রথমে ক্ষুদ্রাকারে ও পরে বৃহদাকারে প্রকাশিত হয়েছিল। পাঠকের সুবিধার্থে দুষ্প্রাপ‌্য প্রথম খণ্ডটিও একত্রে প্রকাশ করা হল।

    Original price was: ₹500.00.Current price is: ₹400.00.
    Add to cart
  • -20% রাজর্ষি

    রাজর্ষি / RAJARSHI

    0

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রাজর্ষি রবীন্দ্রনাথের লেখা দ্বিতীয় উপন‌্যাস। অল্প বয়সের লেখা হলেও এর কাহিনি আজও পাঠকসমাজে সমাদৃত। এর নাট‌্যরূপ বিসর্জন আজও নাট‌্যরসিকদের কাছে সমান জনপ্রিয়। উপন‌্যাসটি প্রথম ছাপা হয়েছিল বালক পত্রিকায়_কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় এর কাহিনি। এই কাহিনির সূত্র কবি পেয়েছিলেন স্বপ্নের মধ‌্যে। কিন্তু পত্রিকায় প্রকাশের পর কবির মনে হয়েছিল এটি সম্পূর্ণ করতে হবে এবং তা করতে হলে জানা প্রয়োজন ত্রিপুরার রাজ‌পরিবারের ইতিহাস। সেজন‌্য তিনি ত্রিপুররাজ গোবিন্দমাণিক‌্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সেখান থেকে রাজপরিবারের ইতিবৃত্ত তাঁকে পাঠিয়ে দেওয়া হলে রবীন্দ্রনাথ রাজর্ষিকে সম্পূর্ণ করেন। স্বপ্ন ও ইতিহাসে ঘটে যায় এক অনবদ‌্য মেলবন্ধন। রচনা-ইতিহাসের নথি, বালক পত্রিকায় প্রকাশিত অবিকল প্রতিলিপি এবং আনুষঙ্গিক চিত্রাদিসহ রাজর্ষির সম্পূর্ণ পাঠ এই প্রথম কোনো সংস্করণে গৃহীত হল। রাজর্ষি-র পাঠে বহু পরিবর্তন ঘটেছে_তার ইতিকথাও সম্পাদকীয় ভূমিকায় সবিস্তারে আলোচিত। এই প্রথম উপন‌্যাসটির রসগ্রাহী আলোচনাসহ একটি সুমুদ্রিত সংস্করণ পাঠকের কাছে উপস্থাপিত হল ঠাকুর ও মাণিক‌্য পরিবারের অনুপম সংযোগসূত্রে।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • রাজা দক্ষিণারঞ্জন মুখপাধ্যায়

    রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় / RAJA DAKSHINARANJAN MUKHOPADHYAY

    0

    সম্পাদনা অলোক রায়

    মুল‌্যবান এই জীবনীগ্রন্থটি ১৯১৭ সালে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ‌্যায়ের জীবন কথা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল মানসী ও মর্মবাণী পত্রিকায় (ফাল্গুন ১৩২৩ শ্রাবণ ১৩২৪)। বিশিষ্ট জীবনীকার মন্মথনাথ ঘোষ বিগত যুগের দেশ নায়কদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ‌্যেই কলম ধরেন। রাজা দক্ষিণারঞ্জনের এই জীবনলেখ‌্যও তাঁর সেই শ্রমসাধ‌্য অন‌্যতম প্রয়াস। জীবন নির্ভর এই গ্রন্থটির মহৎ জীবনকথায় সংলগ্ন হয়ে আছে সেই সময়েরও জীবন্ত ইতিহাস। ‘ইয়ং বেঙ্গল’ সম্বন্ধে বেশ কিছুদিন ধরে বাঙালি হৃদয়ে আগ্রহ ও কৌতুহল জেগেছে। সেই কারণেই হিন্দু কলেজের ছাত্র, হেয়ার ডিরোজিও ও ডাফের অন্তরঙ্গ দক্ষিণারঞ্জনের মতো বিশিষ্ট ব‌্যক্তির জীবনীগ্রন্থের পুনর্মুদ্রণ।

    100.00
    Add to cart
  • -20% রাত-দুপুরে / RAAT DUPURE

    রাত-দুপুরে / RAAT DUPURE

    0

    ছোটোদের জন্য হাসি আর মজার মণি – মুক্ত ছড়িয়ে আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বই জুড়ে, যা ছোটো – বড়ো সকলেরই ভালো লাগবে । আমাদের প্রকাশনায় কবির শেষ এই কাব্যগ্রন্থ তাঁর সস্নেহ আশীর্বাদ বলেই আমরা মনে করি ।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • রানি রাসমণি

    রানি রাসমণি / RANI RASHMONI

    0

    মালা দত্তরায়

    রানি রাসমণি শুধু দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, নবজাগ্রত বঙ্গভূমির এক আলোকিত মানবী হিসেবেও প্রাতঃস্মরণীয়। এই প্রথম সেই জীবনের ধারাভাষ্য এক ব্যতিক্রমী কলমে।

    120.00
    Read more
  • -10% রায় বাড়ির মেয়েরা || RAY BARIR MEYERA

    রায় বাড়ির মেয়েরা || RAY BARIR MEYERA

    0

    ঠাকুরবাড়ির পাশাপাশি বাংলা শিশু-কিশোর সাহিত্যের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছেন রায় বাড়ির মহিলারাও। পুরুষ সদস্যদের গরিমাময় উপস্থিতি ও প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে, দু-তিনজন ব্যতিক্রম ছাড়া একই পরিবারের প্রতিভাময়ী নারীদের কথা প্রায়শই চলে যায় পাদপ্রদীপের আড়ালে। আবার, প্রত্যক্ষভাবে রায়বাড়িতে জন্ম না-হলেও বৈবাহিক ও আত্মীয়তা-সূত্রে অনেকেই যুক্ত হয়েছিলেন রায় পরিবারের সঙ্গে।

    বর্তমান সংকলনে একদিকে যেমন লিপিবদ্ধ হল বাংলা শিশু-কিশোর সাহিত্যে রায় বাড়ির মেয়েদের অবিস্মরণীয় অবদানের কথা, তেমনই সংকলিত হল তাঁদের অমূল্য কিছু লেখা।
    Original price was: ₹300.00.Current price is: ₹270.00.
    Add to cart
  • রাষ্ট্রশিক্ষক আবদুল কালাম (Rastrasikshak Abdul Kalam)

    রাষ্ট্রশিক্ষক আবদুল কালাম (Rastrasikshak Abdul Kalam)

    0

    একুশ শতকে যে প্রত্যয়ী ভারতবর্ষ কে আমরা প্রত্যক্ষ করছি, তার দার্শনিক উদগাতা অব্যশই কালাম — রাষ্ট্রশিক্ষক এ পি জে আবদুল কালাম | এই বই পরে আমরা জানব রূপকথা কেও হার মানানো তার জীবন ও স্বপ্নের কথা |

    100.00
    Read more
  • রুপালি পর্দায় দেব (DEV)

    রুপালি পর্দায় দেব (DEV)

    0

    রুপালি পর্দায় দেব
    তারকাদের  সম্পর্কে  অজানা অনেক তথ্য যেমন জানা যাবে  এ বইগুলি থেকে , তেমনি পাঠক  সরাসরি  শুনে নিতে পারবেন তাঁদের কথা  তাঁদের নিজের মুখে I

    30.00
    Add to cart