• -10% শিক্ষাশ্রয়ী প্ৰযুক্তিবিজ্ঞান / Shikshasrai Prajuktibijnan (BA) Hons

    শিক্ষাশ্রয়ী প্ৰযুক্তিবিজ্ঞান / Shikshasrai Prajuktibijnan (BA) Hons

    0
    Original price was: ₹125.00.Current price is: ₹113.00.
    Add to cart
  • -10% শিবাজী || SHIVAJI

    শিবাজী || SHIVAJI

    0

    সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। পারসিক-দাক্ষিণাত্য দলিল, শিলালিপি, সমকালীন বৃত্তান্ত এবং অভিলেখাগার থেকে প্রাপ্ত সূত্রের ভিত্তিতে স্যার যদুনাথ তাঁর অননুকরণীয় স্বাদু, প্রাঞ্জল অথচ অ্যাকাডেমিক ভাষায় শিবাজির জীবন ও সময়ের যে সমালোচনামূলক ইতিহাসচিত্র নির্মাণ করেছেন, তা আজও সার্থক ইতিহাসচর্চার মানদণ্ড হিসেবে পরিগণিত হতে পারে। এই মহান মারাঠাবীরের দুর্দমনীয় সাহস, দূরদর্শিতা ও রাষ্ট্রগঠন-কুশলতা যেমন লেখকের সাধুবাদ পেয়েছে, তেমনই তাঁর বিবিধ সীমাবদ্ধতাকেও তিনি এড়িয়ে যাননি।

    সব মিলিয়ে, স্যার যদুনাথ সরকার বিরচিত শিবাজী একটি অনন্য গ্রন্থ। মিথমুক্ত শিবাজির জীবন ও সময়কে নির্মোহভাবে জানতে হলে বইটি নির্বিকল্প।

    Original price was: ₹280.00.Current price is: ₹252.00.
    Add to cart
  • শিশুর সেরা G. K. - প্রবেশিকা ২ / SHISHUR SERA GK - PRABESHIKA 2
  • শিশুর সেরা G. K. প্রবেশিকা ১ / Shishur Sera Gk  Prabeshika 1
  • শিশুর সেরা G. K. প্রবেশিকা ১ / SHISHUR SERA GK - PRABESHIKA 1
  • শিশুর সেরা G. K. প্রবেশিকা ২ / Shishur Sera Gk  Prabeshika 2
  • শিশুর সেরা GK - প্রথম ভাগ / Shishur sera GK (Pratham-bhag)
  • শিশুর সেরা GK – প্রথম ভাগ / Shishur sera GK (Pratham-bhag)
  • -20% শুভ-রাজ্যাভিষেক উৎসব

    শুভ-রাজ্যাভিষেক উৎসব / Subha-Rajyabhisek Utsab

    0

    শ্রীশ্রীমন্মহারাজ বীরবিক্রমকিশোর দেববর্ম মাণিক‌্য বাহাদুরের

    শুভ-রাজ‌্যাভিষেক উৎসব

    ত্রিপুরার মহারাজ বীরবিক্রকিশোর মাণিক‌্য ছিলেন বহুকর্মা। তাঁর জীবনকাল সংক্ষিপ্ত হলেও ব‌্যাপ্তি সুবিশাল। দেশ-বিদেশে পরমসমাদৃত এই মহারাজার রাজ‌্যাভিষেকের বর্ণাঢ‌্য (১৯২৮ সাল) ছিল নানা উপাচারে সজ্জিত। সেই আচার-অনুষ্ঠানের রাজকীয় সমারোহ উপলক্ষ‌্যে প্রকাশিত এই পুস্তিকার নবকলেবরে পুনঃপ্রকাশনা_ইতিহাসের এক উজ্জ্বল উদ্ধার। ‘স্বাধীন ত্রিপুরার প্রায় অন্তিম সময়ের আর্থ-সামাজিক ইতিহাসের পাদটীকার বহু খুচরো উপাদানের আকর’ এই পুস্তিকা, যাতে একই সঙ্গে বিধৃত হয়েছে মহারাজার রাজ‌্যভার অধিগ্রহণ, রাজ‌্যাভিষেক পদ্ধতি এবং ত্রিপুরেশ্বরের সংক্ষিপ্ত জীবনালেখ‌্য।

    Original price was: ₹100.00.Current price is: ₹80.00.
    Add to cart
  • শেয়াল পণ্ডিত

    শেয়াল পণ্ডিত / Seyal Pandit

    0

    প্রতি রবিবার যুগান্তর-এ ‘ছোটোদের পাততাড়ি’ বিভাগে বের হত শেয়াল আর তার দোসর পণ্ডিতবেশি কুমিরের কীর্তিকলাপ। ছোটোরা তো আনন্দ পেতই, বড়োরাও এই চিত্রকাহিনি থেকে খুঁজে নিতেন অভিপ্রেত পলিটিকাল স‌্যাটায়ার। একেবারে শুরুতে শেয়াল পণ্ডিত-এ কোনো ক‌্যাপশান থাকত না। কয়েক সপ্তাহ পর থেকে প্রফুল্লচন্দ্রের শ‌্যালক হরেন ঘটক কার্টুনের সঙ্গে যাওয়ার জন‌্য ক‌্যাপশানসহ ছড়া লিখে দিতে শুরু করেন। কাফী খাঁ ও হরেন ঘটকের যুগলবন্দি অচিরেই জনপ্রিয়তা লাভ করে। বর্তমান গ্রন্থ দীর্ঘ দু-দশক ধরে চলা এই জনপ্রিয় স্ট্রিপ কার্টুন সিরিজের নির্বাচিত সংগ্রহ।

    100.00
    Read more
  • -20% SHESH SAMBADE NIVEDITA

    শেষ সংবাদে নিবেদিতা (Sesh sambade nibedita)

    0

    সম্পাদনা গৌতম বাগচি

    এক চরম বিপন্ন সময়ে ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন ভগিনী নিবেদিতা। এদেশের আত্মার আত্মীয় হয়ে ওঠাই ছিল তাঁর জীবনের পরম লক্ষ্য। একজন বিদেশিনী হিসেবেও তিনি যে কী বিপুল পরিমাণ কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন, তার বিশদ চর্চা ও মূল্যায়ন চলছে বিগত একশো বছর ধরেই। এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে তাঁর প্রয়াণের অব্যবহিত পরেই নানা পত্রপত্রিকায় প্রকাশিত দেশবিদেশের বিশিষ্টজনের প্রতিক্রিয়া ও শ্রদ্ধাঞ্জলির কথা। বলাবাহুল্য, এই প্রয়াস অবশ্যই মৌলিকতা দাবি করে। বহু অজানা তথ্যে সমৃদ্ধ এই গ্রন্থ একটি ঐতিহাসিক কাজ হিসেবেই আকর্ষণীয় হয়ে থাকবে। সঙ্গে রইল নিবেদিতার  ইংরেজি ভাষায় অনূদিত রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% শৌখিন ঘন্টার হুইস্‌ল

    শৌখিন ঘন্টার হুইস্‌ল / Saukhin Ghantar Huisel

    0

    সতীনাথ মাইতি

    মুহূর্তের বর্ণচ্ছটায় উদ্ভাসিত পৃথিবী। সেই জলছবি আঁকেন যে কবি, মৃত্যুমুখী তাঁর জীবনের দুর্নিবার গতিকে থামায় কবিতা, হয়তো বা নারীও কোনো। গ্রাম থেকে শহর ভাসে লোনা অভিজ্ঞানে।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Add to cart
  • -20% শ্রাদ্ধপদ্ধতি

    শ্রাদ্ধপদ্ধতি / SHRADHYAPADHYATI

    0

    (সামবেদীয় ও যজুর্বেদীয় পদ্ধতিতে মন্ত্রের অর্থসহ)

    প্রবীরকুমার চট্টোপাধ‌্যায় কাব‌্যতীর্থ

    জন্মিলে মরিতে হবে অমর কে, কোথা, কবে? জন্মের মতো মৃত‌্যুও এক শাশ্বত সত‌্য। মৃত‌্যু অবশ‌্যম্ভাবী, কিন্তু মৃত‌্যুতেই শেষ নয় আমাদের জীবন। এর পরেও রয়ে যায় আর এক অভিযাত্রা। পরমব্রহ্মের সঙ্গে মিলিত হওয়ার আগে আমাদের উত্তরজীবন। মৃত ব‌্যক্তির পার্থিব জীবনকে সম্মান জানিয়ে তাঁর অপার্থিব উত্তরজীবন যাতে দ্রুত স্বর্গগামী হয়, সেই উদ্দেশ‌্যে অনাদিঅতীতকাল থেকে সকল ধর্মে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে আসছে। হিন্দুধর্মমতে এই ক্রিয়ার নাম ‘শ্রাদ্ধ’_শ্রদ্ধার সঙ্গে কৃত প্রিয়জনতর্পণ। সামবেদীয় ও যজুর্বেদীয়_উভয় পদ্ধতিতেই সেই বৈদিক যুগ থেকে হিন্দুরা শ্রদ্ধানুষ্ঠান পালন করে আসছেন। এই উত্তরাধুনিক একবিংশ শতকেও তার অন‌্যথা হয়নি। সমস‌্যা অন‌্যত্র। সংস্কৃত ভাষাচর্চার ক্রমাবনতি আমাদের শাস্ত্রবিষয়ে অজ্ঞ ও অনভিজ্ঞ করে তুলেছে। ফলে, অনর্থজ্ঞ পুরোহিতরা যখন তর্পণকার্যে প্রবৃত্ত হন, শ্রাদ্ধ অসম্পূর্ণ থাকে। এই গ্রন্থ রচনার উদ্দেশ‌্য : সংস্কৃত মন্ত্রে রচিত, বিধিবদ্ধ শ্রাদ্ধপদ্ধতিকে সকলের কাছে অর্থময় করে তোলা। এই গ্রন্থ অনুসরণ করে অর্থবোধসহ মন্ত্রোচ্চারণ করলে পুরোহিতরা তর্পণকার্য সুসম্পন্ন করবেন এবং উচ্চারিত মন্ত্রের অর্থ হৃদয়ঙ্গম করে পারলৌকিক ক্রিয়ারত ব‌্যক্তিরাও শ্রাদ্ধের মর্ম অনুভব করবেন। গ্রন্থের শেষে সংযোজিত ভারতসাবিত্রী-র পাঠ সমগ্র মহাভারতপীঠের পুণ‌্যপ্রদান করবে।

    Original price was: ₹600.00.Current price is: ₹480.00.
    Read more
  • -20% শ্রী শ্রী মা আনন্দময়ী: মননে ও অনুধ্যানে (SRI SRIMAA ANANDAMOYEE)

    শ্রী শ্রী মা আনন্দময়ী: মননে ও অনুধ্যানে (SRI SRIMAA ANANDAMOYEE)

    0

    নারীর উপনয়ন দানের মাধ্যমে ভারতবর্ষে বিপ্লব এনেছিলেন যোগসিদ্ধা যে মহাসাধিকা, তিনিই আনন্দময়ী মা |

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • শ্রীকান্তের ইন্দ্রনাথ

    শ্রীকান্তের ইন্দ্রনাথ (Srikantera indranath)

    0

    গোপালচন্দ্র রায়

    শ্রীকান্তের ইন্দ্রনাথ। ইন্দ্র। সে কি কথাশিল্পীর কপোলকল্পনা? নাকি রক্তমাংসের কোনো বাস্তব চরিত্র? এই প্রশ্নই একদা জিজ্ঞাসু করে তুলেছিল যাঁকে, তিনি গোপালচন্দ্র রায়। শরৎচন্দ্রের প্রামাণ‌্য এই জীবনীকার ইন্দ্রনাথের খোঁজে পৌঁছে গেছেন ভাগলপুরে। কথাশিল্পীর মাতুলালয় ও তার সন্নিহিত অঞ্চলে পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন সত‌্যিকারের ইন্দ্রনাথ অর্থাৎ রাজুর সাহস, বীরত্ব এবং কীর্তিকলাপের কাহিনি। সাহিত‌্যের সঙ্গে বাস্তবের সম্পর্ক যে কী অমোঘ, কী অনিবার্য, তা আরও একবার মূর্ত হয়ে উঠল লেখকের গবেষণাধর্মী অনুসন্ধানে। শরৎচন্দ্রের ছেলেবেলার গল্প গ্রন্থের অন্তর্গত লালু বিষয়ক তিনটি গল্পও সংযোজিত হয়েছে এই সংকলনে। কারণ, লালুর গল্প হলেও এগুলি আসলে ইন্দ্রনাথ ওরফে রাজুরই কাহিনি।

    60.00
    Add to cart
  • -20% শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন‌্যাস (দ্বিতীয় খণ্ড)
  • শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন‌্যাস (প্রথম খণ্ড)
  • শ্রীমদ্‌ভগবদ্‌গীতা

    শ্রীমদ্‌ভগবদ্‌গীতা / Srimad‌bhagabadgita

    0

    সূত্র-ভাষ‌্য-টীকা-অনুবাদ কণ্টকিত শ্রীমদভগবদগীতা নয়, এই গীতা সহজ, সরল ও সর্বজনীন। ১৮টি অধ‌্যায়ে অবিকৃত, সম্পূর্ণ ৭০০টি শ্লোক-এর পাশাপাশি এতে রয়েছে অধ‌্যায়ভিত্তিক সারাংশ ও গীতা প্রসঙ্গে দেশ-বিদেশের মনীষীদের উক্তি।

    50.00
    Read more
  • -20% শ্রীমদ্‌ভগবদ্‌গীতা

    শ্রীমদ্‌ভগবদ্‌গীতা / Srimad‌bhagabadgita

    0

    অনুবাদ ও সম্পাদনা অধ‌্যাপক প্রভাসচন্দ্র ধর

    যুগ যুগ ধরে মানুষের আত্মজ্ঞানলাভের কল্পতরু হিসেবে গৃহীত যে মহাগ্রন্থ, তা-ই শ্রীমদভগবদগীতা। এর ১৮টি ধাপ। প্রথম ধাপে বিষাদ আর সর্বোচ্চ ধাপে মোক্ষ। জীবনের আরম্ভ বিষাদে, কিন্তু বিষাদ-ই জীবনের শেষ কথা নয়। জীবনে দুঃখ থাকবেই, কিন্তু তা-ই জীবনের শেষ বার্তা নয়। জীবনের শেষ বার্তা দুঃখমুক্তিতে, সুখময়ের সান্নিধ‌্যে  পরমানন্দ প্রাপ্তিতে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গীতার সর্বজনীন আবেদন অভূতপূর্ব ও বিস্ময়কর। একদিকে যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামীরা গীতা-কে বুকে ছুঁয়ে ফাঁসির মঞ্চে গেয়েছেন জীবনের জয়গান, তেমনই উইলকিনসন, ওয়ারেন হেস্টিংস-সহ বহু প্রাচ‌্য–জিজ্ঞাসু প্রতীচ‌্যের প্রতিনিধি গীতার মধ‌্যে খুঁজে পেয়েছেন তাঁদের জীবনজিজ্ঞাসার উত্তর। শ্রীমদভগবদগীতা-র ঐশী বাণীকে অধ‌্যাপক প্রভাসচন্দ্র ধরের এই পদ‌্যানুবাদ পৌঁছে দিল বাঙালি পাঠকের হৃদয়ের অন্তঃপুরে।প্রতি অধ‌্যায়ের প্রারম্ভেই থাকছে সহজ গদ‌্যে সেই অধ‌্যায়ের সারবস্তুর আলোচনা। সংসারী জীব হিসেবে আমরা উদ্দিষ্ট অধ‌্যায় থেকে কী শিক্ষা নিতে পারি, তা খুব সহজে বোঝানো আছে এখানে।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Read more
  • -20% শ্রীমেঘনাদবধকাব‌্য-র গল্প

    শ্রীমেঘনাদবধ কাব্যর গল্প / Srimeghnadbadhkabya-r Galpa

    0

    শুভময় মণ্ডল

    বাংলা কবিতার চিরায়ত সম্পদ মেঘনাদবদকাব‌্য। রবীন্দ্রনাথ এবং মেঘনাদবধকাব‌্য-র জন্ম একই বছরে। জন্মমাত্রই মেঘনাদবধকাব‌্য জয় করেছিল বাঙালি পাঠকের হৃদয়। শুধুমাত্র সুশিক্ষিত এবং রুচিশীল পাঠক নন, সাধারণ বাঙালি পাঠকও উন্মথিত হয়েছিলেন এই কাব‌্যের পঠনে। কাব‌্যের প্রতিটি সর্গে, প্রতিটি পঙক্তিতে ছন্দ ও যতিচিহ্নের অন‌ন‌্য চরণধ্বনি, শব্দ ও অলংকারের অম্লান সৌরভ আমাদের আবিষ্ট করে রাখে। বাংলাভাষা যতদিন থাকবে, ততদিনই আয়ুষ্মান মেঘনাদ। প্রতিস্পর্ধী এই মহাকাব‌্য থেকে গল্পের চলনটুকু তুলে এনে সবার জন‌্যে একালের গদ‌্যে বলা হল মেঘনাদের বীরত্ব ও মৃত‌্যুর কথা।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Add to cart