-
-
-20%
তিনটি উপন্যাস / Tinti Upanyas (Annadashankar Ray)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায়ের তিনটি উপন্যাস আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা এবং কন্যা-র সংকলন এই গ্রন্থ। যেখানে তৃতীয় গ্রন্থের চার পুরুষ চরিত্রের অন্বিষ্ট ‘Eternal Feminine’, প্রথম দুই উপন্যাসের কাসানোভা নায়ক কল্যাণ সোমের অন্বেষণ এমন এক নারীর জন্য যে তার ‘চরিত্রহীন’, ‘ব্যভিচারী’ অতীত সম্পর্কে সম্যকভাবে অবহিত ও অবগত হয়েও তার স্ত্রী হতে রাজি হবে।
বর্ণনাকৌশলের অভিনবত্বে, কৌতূহলোদ্দীপক চরিত্র ও প্লটনির্মাণের দক্ষতায়, আখ্যানের গভীরে অন্তঃসলিলা নদীর মতো দর্শনের প্রবহমানতায় ব্যতিক্রমী এই তিনটি আধুনিক উপন্যাস বাংলা কথাসাহিত্যের চিরন্তন সম্পদ।
-
তুই কিছু পারিস না ( TUI KICHU PARIS NA)
0₹180.00তুই কিছু পারিস না
( TUI KICHU PARIS NA)গোটা দেশ জুড়ে কৃত্তিম যন্ত্রমানব তৈরির যে অশুভ শিক্ষা ব্যবস্তা চলছে , চঞ্চল কুমার ঘোষের এই উপন্যাস তার বিরুদ্ধে এক মূর্ত প্রতিবাদ I
-
-20%
তুলসীদাস / TULSIDAS
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পাদনা অমিত ভট্টাচার্য
শাস্ত্রে বলে ‘আমরা অমৃতের পুত্র’। কিন্তু ক-জন সেই অমৃতের সন্ধানে উন্মুখ। আত্মসুখসন্ধানী আপামর জনতা সারাদিন ছুটে ক্লান্ত। এই গ্রন্থ ক্লান্তি অপনোদনের টনিক। তবে জরুরি হল বুক-ভরা বিশ্বাস। এই গ্রন্থে রয়েছে মর্ত্য মানুষের অমর্ত্য হয়ে ওঠার কাহিনি। মানুষ তুলসীদাস সংসার নামক খাঁচার ভিতরে থেকে কীভাবে শ্রীরামনামে নিবেদিতপ্রাণ হলেন এবং বিশ্বস্রষ্টার সঙ্গলাভ করে সমগ্র ভারতকে ভক্তিরসে প্লাবিত করলেন_তার এক চিত্তাকর্ষক বর্ণনা। রামচরিতমানস রচয়িতা তুলসীদাস গোস্বামী যে সুধাপাত্রের সন্ধান দিয়েছেন তাতে দৈনিক ক্লান্তি তো পিছু হঠতে বাধ্য, সঙ্গে সঙ্গে পতনের সম্ভাবনাও অঙ্কুরে বিনষ্ট হয়। এই বিরল জীবনধর্মী উপন্যাস পাঠে বিবিদিষু পাঠক উপলব্ধি করেন এক অদ্ভুত মানসিক নিরাপত্তাবোধ। তুলসীর স্পর্শে জীবন মধুময় হয়ে উঠতে বাধ্য।
-
-20%
ত্রিপুরার রাজপরিবার ও রবীন্দ্রনাথ (Tripurar Rajoporibar o Rabindranath)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00. -
-20%
ত্রিবেদীয় হোমবিধি || TRIVEDIO HOMBIDHI
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.সামবেদী-যজুর্বেদী-ঋগ্বেদী
তান্ত্রিক হোমহোম মূলত চার প্রকার: সামবেদী, যজুর্বেদী, ঋগ্বেদী ও তান্ত্রিক। বঙ্গদেশে বৈদিক হোমের প্রচলন থাকলেও তন্ত্রোক্ত হোমের প্রাধান্যই বর্তমানে সর্বাধিক লক্ষ করা যায়। বর্তমান গ্রন্থে গ্রন্থকার শুধু যে ত্রিবেদীয় হোমবিধিকেই অভিন্ন সূত্রে গ্রথিত করেছেন তাই-ই নয়, বঙ্গদেশে বহুলপ্রচলিত তন্ত্রোক্ত হোমের বিধিনিয়মও বর্ণনা করেছেন প্রাঞ্জলভাবে। এই গ্রন্থপাঠে পুরোহিত ব্রাহ্মণদের পাশাপাশি ধর্মজিজ্ঞাসু যে-কোনো সাধারণ পাঠকও ঋদ্ধ হবেন নিশ্চিতভাবেই।
-
-20%
থ্রিলিং থার্টিনাইন (Thriling Thirtynine)
0Original price was: ₹450.00.₹360.00Current price is: ₹360.00.থ্রিলিং থার্টিনাইন
ছোট বড় নির্বিশেষে পাঠকের জন্য এক মহা আয়োজন যা বহু বিচিত্র ধারায় বিন্যস্ত বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের সার্বিক ভাবটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে I
-
-20%
দশক পঞ্চাশ ও তিন কবি , ( শংখ, শক্তি , সুনীল ) DASHAK PONCHAS O TEEN KOBI
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.দশক পঞ্চাশ ও তিন কবি , ( শংখ, শক্তি , সুনীল ) DASHAK PONCHAS O TEEN KOBI
বাংলা কবিতায় যে ত্রিধারা সৃষ্টি , বাংলা কাব্যের ইতিহাসে তার মূল্য কম নয় , দ্বিতীয় মহাযুদ্ধ , পঞ্চাশের মন্নন্ত্বর, ছেচল্লিশের দাঙ্গা , এইসবই হলো এই বইয়ের মূল উপজিব্ব্য I
-
-20%
-
দীপ জ্বেলে যাই-অজানা অচেনা / DEEP JELE JAI
0₹350.00জুলি অ্যান্ড্রুজ যেমন দ্য সাউন্ড অব মিউজিক ছবিতে থার্ড রাইখের কবলে পড়া বিষণ্ণ, হীনম্মন্য অস্ট্রিয়াকে শেখান বেঁচে থাকার গান, দেশভাগ-উত্তর স্বপ্নভঙ্গের বঙ্গদেশে তেমনই প্রবল এক আশাবাদের প্রদীপ জ্বালিয়ে দেন সুচিত্রা সেন। আজও সে প্রদীপের শিখা বাঙালি জীবনে দেদীপ্যমান। আর তাই তো তিনি সবার উপরে। তাই বার বার আমরা ফিরে যাই তাঁর কাছে।
তাঁর প্রয়াণ নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু প্রয়াণের পরেও বাঙালির কাছে তাঁর অপ্রতিরোধ্য আকর্ষণ আমাদের প্রাণিত করে তাঁকে নতুন করে চিনে নিতে।
-
-
-
দূরদর্শী গাধা / DURADARSHI GADHA
0₹100.00গুজরাটের লোককথা
শিশুসাহিত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুনির্মল চক্রবর্তী গুজরাটি লোককথার বিপুল সম্ভার থেকে আমাদের জন্য উদ্ধার করে এনেছেন মোট ৭টি গল্প। সাতরঙা রামধনুর মতোই রঙিন তারা। আজকের ছোটোদের কাছে তো বটেই, কখনো যাঁরা ছোটো ছিলেন- তাঁদের কাছেও চিরকালীন এই লোককথাগুলির অবেদন ফুরিয়ে যাওয়ার নয়।
-
-20%
দেশ বিদেশের রান্না / Desh Bidesher Ranna
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.ভবানী চক্রবর্তী
শ্রীমতী ভবানী চক্রবর্তী রান্নাকে সহজ, সংক্ষিপ্ত, সুপাচ্য এবং ভিন্নস্বাদের মোহিনীরূপে পরিবেশনের নতুন প্রয়াস চালিয়ে যাচ্ছেন নিরন্তর, সেই সঙ্গে রয়েছে কম খরচে রান্নার সুচিন্তিত প্রয়াস। এই মূল্যবান বইটি রন্ধনকুশলীদের নিকট সমাদর ও স্বীকৃতি পাবে। দেশ বিদেশের রান্না নিঃসন্দেহে রন্ধন-শিল্পজগতে একটি উল্লেখযোগ্য অবদান।
-
-20%
দেশবন্ধু চিত্তরঞ্জন / DESHBANDHU CHITTARANJAN DAS
0Original price was: ₹695.00.₹556.00Current price is: ₹556.00.হেমেন্দ্রনাথ দাশগুপ্ত
শুধু দাতা, পরিত্রাতা অথবা দেশনেতা হিসেবে নয়, চিত্তরঞ্জন ছিলেন তাঁর সমকালে দেশর সবচেয়ে প্রখ্যাত আইনজীবী। তদুপরি, তাঁর সাহিত্যপ্রতিভার বিকাশও ঘটেছিল কবিতায়, গল্পে, প্রবন্ধে। কিন্তু এ-সকল পরিচয়ই লীন হয়ে একাত্ম হয়েছিল তাঁর ‘দেশবন্ধু’ নামে। শ্রীচৈতন্য থেকে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র হয়ে মুজিবর রহমান, অমর্ত্য সেন অবধি বহু শ্রেষ্ঠ বাঙালির আবির্ভাব হয়েছে।
-
-20%
দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর জীবন ও কর্ম
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.পাঁচুগোপাল বক্সি
ঐতিহ্য-পরম্পরা ও আধুনিকতার দ্বন্দ্বে দীর্ণ উনিশ শতকের বাংলায় আবির্ভূত হয়েছিলেন এক রেনেসাঁস-পুরুষ। প্রামাণ্য এই জীবনীগ্রন্থটি নতুন করে চিনিয়ে দেবে অমিত কর্মশক্তিময় সেই বীরসিংহকে।
-
নতুন গ্রহে যতীনবাবু / NATUN GRAHE JATINBABU
0₹100.00সুনির্মল চক্রবর্তী
সুনির্মল চক্রবর্তী বাংলা শিশুসাহিত্যে একটি সুপরিচিত নাম। ছোটোদের জন্য তাঁর লেখা গল্প, রূপকথা, উপকথা, ছড়া-কবিতা, নাটক ইতিমধ্যেই শিশু-কিশোরদের মন জয় করে নিয়েছে। ছোটো ছোটো বাক্যে লেখা তাঁর গল্পে পাই মনোহারী ভাষা, সহজ সরলতা, রহস্যবোধ, কৌতুকমেশা এক মায়াবী গদ্য, যা ছুঁয়ে যায় শুধু ছোটোদের নয়, সব বয়সি পাঠকের মন। নতুন গ্রহে যতীনবাবু লেখকের বারোটি নতুন গল্পের সংকলন। এখানে আমরা যেমন মুগ্ধ হয়ে পড়ব মা-হাতি, বাবা-হাতি ও তাদের ছানা-হাতির গল্প, তেমনই পড়ে চমকে যাব বলরামবাবুর পোষা, পাখিটির বৃত্তান্ত, হ্যাংলা নামে এক ঘাসফড়িংয়ের কাহিনি, এমনকী পিকু নামে এক ভালুকছানার কাণ্ডও। অঙ্কে ভীষণ ভয় পেয়ে থাকা তারাপদবাবুর বিপদ কিংবা নতুন গ্রহকে মানুষের বাসযোগ্য করে তোলার দায়িত্বপ্রাপ্ত যতীনবাবুর আশ্চর্য অভিজ্ঞতার কথা শুনতে হলে এ বইয়ের পাতা না-উলটে গতি নেই।
-
-20%
নদীমাতৃক জীবন ও সভ্যতা || NADIMATRIK JIBAN O SABHYATA
0Original price was: ₹625.00.₹500.00Current price is: ₹500.00.নদী কেবল গবেষকের নয়, নদী-ব্যবহারকারীরও বটে। নদী-ব্যবহারকারী যদি নদীকে ভালো না-বাসেন, স্বার্থপরের মতো ব্যস্ত থাকেন শুধু নিজের প্রয়োজনটুকু মেটাতেই, তাহলে একসময় না-হয় একসময় নদীর মৃত্যু অনিবার্য।
নদীকে ভালোবাসেন- গবেষক, নদী-ব্যবহারকারী নির্বিশেষে- এমন ষোলোজন মানুষের প্রবন্ধ-নিবন্ধ-কবিতা সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে। নদীর সঙ্গে তাঁদের ব্যক্তিগত সংযোগ, নদীকে হারিয়ে যেতে দেখে তাঁদের মনোবেদনা এবং নদীকে বাঁচিয়ে তুলতে তাঁদের বিবিধ প্রয়াস ও প্রস্তাবনার কথা ধরা রয়েছে এই অমূল্য লেখাগুলিতে।
‘নদীর সাথে হাঁটা’-র মাধ্যমে নদীরক্ষায় অঙ্গীকারগ্রহণ এবং সে বিষয়ে গণসচেতনতা ও জনমত গঠনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
