-
-20%
ডিঙিনৌকো – অষ্টম বর্ষ ২০২৩ / Dinginouko – 8th Year 2023
0Original price was: ₹490.00.₹392.00Current price is: ₹392.00.প্রতিবারের মতো এবারও পাতায় পাতায় অলংকরণের যেমন বাহার, তেমনই মনোলোভা এ বইয়ের সামগ্রিক পরিবেশন।
ডিঙিনৌকো-র জন্য কলম ধরেছেন এই সময়ের শ্রেষ্ঠ কবি-সাহিত্যিকেরা। সেইসঙ্গে রয়েছেন একবাক তরুণ, প্রতিশ্রুতিবান লেখক। -
-10%
ডিঙিনৌকো – দশম বর্ষ (২০২৫) / DINGINOUKO – 10TH YEAR (2025)
0Original price was: ₹550.00.₹495.00Current price is: ₹495.00.ছোটোদের বার্ষিকী
প্রকাশিত হল ডিঙিনৌকো ২০২৫।
মহাকাশের বন্দিদশা ঘুচিয়ে যখন বসুন্ধরায় ফিরে এলেন অসমসাহসিনী এক ‘ভারতকন্যা’, প্রায় তখনই ভারতমায়ের আর-এক নির্ভীক সন্তান পাড়ি জমালেন অন্তরীক্ষে।
শতরঞ্জের সেরা ‘খিলাড়ি’ যে ইন্ডিয়াই, বারবার তা প্রমাণিত হয়ে যাচ্ছে আমাদের তরুণ, বিশ্বজয়ী দাবাড়ুদের তুখোড় কিস্তিমাতে।
এমনই সব গর্বের মুহূর্ত পেরিয়ে, তোমাদের কাছে এসে গেল ডিঙিনৌকো। ছড়া-কবিতা, গল্প-উপন্যাস, কমিক্স, কুইজ, নিবন্ধ-প্রবন্ধের রকমারি পসরা সাজিয়ে, এবারেও সে ভেসে চলেছে স্বপ্নময়, মায়াবী এক জাদুপৃথিবীর উদ্দেশে -
-10%
-
-10%
-
-20%
ঢেউ গুনছি সাগরের (Dheu Gunchhi Sagarer)
0Original price was: ₹450.00.₹360.00Current price is: ₹360.00.আশাপূর্ণা দেবী
জানা জগতের বাইরে পা ফেলতে চাননি আশাপূর্ণা_একথা স্বীকার করে গেছেন নিজমুখে। নিরাসক্তভাবে অবিরাম। শুধু লিখে যেতে চেয়েছেন সংসারে নারী-পুরুষের সম্পর্ক, তার টানাপোড়েন এবং তারই অন্তঃস্থিত ভেজাল-নির্ভেজালের কারবার নিয়ে। তবু_এ সংগ্রহের লেখাগুলি পড়লে বোঝা যায়_ তাঁর জানা সেই সসীম জগতের সীমাই কত-না অসীম, অজানাকে জানা বোঝার আগ্রহে কত-না অবিচল। আর এই লিখে যাওয়া_সে তো কেবলই রচনাপ্রসব নয়, মাঝে মাঝেই তা এত উঁকি মারে সমাজ-দর্শন, পুরুষতন্ত্রের পরাক্রান্ত ধাঁচাটি ধরে টান মারার দুঃসাহস, এমনকী দক্ষিণের খোলা জানালা দিয়ে ঢুকে পড়া উতল হাওয়াও। সাগরে ঢেউ গুনতে গুনতে লেখক কখন যে পাঠক হয়ে যান, আর পাঠক লেখক, তার খেয়াল কে রাখে!
-
-20%
তারপর বৃষ্টির শব্দ / TAR POR BRISHTIR SHABDA
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.তার পর বৃষ্টির শব্দ
স্বপ্ন শূন্যতা এবং
অন্ধকার আরও
রিরংসা
আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা -
তারাবন্দর / Tarabandar
0₹125.00বিনায়ক বন্দ্যোপাধ্যায়
চিনের আন্তর্জাতিক কবিতা উৎসবে ভারতের প্রতিনিধি কবি এই উপন্যাসের নায়ক নয়, সূত্রধরমাত্র। তবু সেই সূত্রেই সে হয়ে ওঠে এক আশ্চর্য আখ্যানের অংশ। আবিষ্কার করে সাসপেন্সের সুতো নয়, জীবন এবং উপন্যাস দুটোকেই এগিয়ে নিয়ে চলে বিনিসুতোর ভালোবাসা। এই উপন্যাসে চিন কোনো টুরিস্ট স্পট নয়। কম্পাস যেরকম একটা বিন্দুর ওপর পা রেখে এঁকে ফেলে বড়ো একটা বৃত্ত, চিন এখানে সেরকমই এক বিন্দু। সেই বিন্দুতে সারা পৃথিবীর কাহিনিসিন্ধু এসে মিশেছে। ঢেউয়ের পরে ঢেউ ভেঙে ওরাই গড়ে তুলেছে তারাবন্দর।
-
-
-20%
তিনটি উপন্যাস / Tinti Upanyas (Annadashankar Ray)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায়ের তিনটি উপন্যাস আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা এবং কন্যা-র সংকলন এই গ্রন্থ। যেখানে তৃতীয় গ্রন্থের চার পুরুষ চরিত্রের অন্বিষ্ট ‘Eternal Feminine’, প্রথম দুই উপন্যাসের কাসানোভা নায়ক কল্যাণ সোমের অন্বেষণ এমন এক নারীর জন্য যে তার ‘চরিত্রহীন’, ‘ব্যভিচারী’ অতীত সম্পর্কে সম্যকভাবে অবহিত ও অবগত হয়েও তার স্ত্রী হতে রাজি হবে।
বর্ণনাকৌশলের অভিনবত্বে, কৌতূহলোদ্দীপক চরিত্র ও প্লটনির্মাণের দক্ষতায়, আখ্যানের গভীরে অন্তঃসলিলা নদীর মতো দর্শনের প্রবহমানতায় ব্যতিক্রমী এই তিনটি আধুনিক উপন্যাস বাংলা কথাসাহিত্যের চিরন্তন সম্পদ।
-
তুই কিছু পারিস না ( TUI KICHU PARIS NA)
0₹180.00তুই কিছু পারিস না
( TUI KICHU PARIS NA)গোটা দেশ জুড়ে কৃত্তিম যন্ত্রমানব তৈরির যে অশুভ শিক্ষা ব্যবস্তা চলছে , চঞ্চল কুমার ঘোষের এই উপন্যাস তার বিরুদ্ধে এক মূর্ত প্রতিবাদ I
-
-20%
তুলসীদাস / TULSIDAS
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পাদনা অমিত ভট্টাচার্য
শাস্ত্রে বলে ‘আমরা অমৃতের পুত্র’। কিন্তু ক-জন সেই অমৃতের সন্ধানে উন্মুখ। আত্মসুখসন্ধানী আপামর জনতা সারাদিন ছুটে ক্লান্ত। এই গ্রন্থ ক্লান্তি অপনোদনের টনিক। তবে জরুরি হল বুক-ভরা বিশ্বাস। এই গ্রন্থে রয়েছে মর্ত্য মানুষের অমর্ত্য হয়ে ওঠার কাহিনি। মানুষ তুলসীদাস সংসার নামক খাঁচার ভিতরে থেকে কীভাবে শ্রীরামনামে নিবেদিতপ্রাণ হলেন এবং বিশ্বস্রষ্টার সঙ্গলাভ করে সমগ্র ভারতকে ভক্তিরসে প্লাবিত করলেন_তার এক চিত্তাকর্ষক বর্ণনা। রামচরিতমানস রচয়িতা তুলসীদাস গোস্বামী যে সুধাপাত্রের সন্ধান দিয়েছেন তাতে দৈনিক ক্লান্তি তো পিছু হঠতে বাধ্য, সঙ্গে সঙ্গে পতনের সম্ভাবনাও অঙ্কুরে বিনষ্ট হয়। এই বিরল জীবনধর্মী উপন্যাস পাঠে বিবিদিষু পাঠক উপলব্ধি করেন এক অদ্ভুত মানসিক নিরাপত্তাবোধ। তুলসীর স্পর্শে জীবন মধুময় হয়ে উঠতে বাধ্য।
-
-20%
তোমার ভয়ের সুযোগ নিয়ে / TOMAR BHOI-ER SUJOG NIYE
0Original price was: ₹280.00.₹224.00Current price is: ₹224.00.ইন্দ্রজিৎ সিরিজ
কোথাও অন্তস:ত্ত্বা নারীরা খুন হচ্ছেন, কোথাও আবার আচমকা শুরু হয়ে যাচ্ছে মোটিভবিহীন মৃত্যুমিছিল! প্যানিক অ্যাটাক আর আত্মহত্যায় বলি হওয়া মানুষগুলোকেও কি আসলে হত্যা করা হয়েছে? শোণিতপিপাসু ড্রাকুলার রক্ততৃষ্ণার নেপথ্যে কোন রহস্য লুকিয়ে?

ক্রিমিনাল সাইকোলজি আর আনপ্রেডিক্টেবল প্লটের দুর্লভ মেলবন্ধন অমৃতা কোনারের অপ্রতিরোধ্য থ্রিলারে। নির্মেদ, শানিত গদ্যে শুধু অপরাধীর মনই নয়, অমৃতা চিনিয়ে দেন পরিশীলিত মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভণ্ড এই সময়ের গভীর অসুখগুলিকেও।
-
-20%
ত্রিপুরার রাজপরিবার ও রবীন্দ্রনাথ (Tripurar Rajoporibar o Rabindranath)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00. -
-20%
ত্রিবেদীয় হোমবিধি || TRIVEDIO HOMBIDHI
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.সামবেদী-যজুর্বেদী-ঋগ্বেদী
তান্ত্রিক হোমহোম মূলত চার প্রকার: সামবেদী, যজুর্বেদী, ঋগ্বেদী ও তান্ত্রিক। বঙ্গদেশে বৈদিক হোমের প্রচলন থাকলেও তন্ত্রোক্ত হোমের প্রাধান্যই বর্তমানে সর্বাধিক লক্ষ করা যায়। বর্তমান গ্রন্থে গ্রন্থকার শুধু যে ত্রিবেদীয় হোমবিধিকেই অভিন্ন সূত্রে গ্রথিত করেছেন তাই-ই নয়, বঙ্গদেশে বহুলপ্রচলিত তন্ত্রোক্ত হোমের বিধিনিয়মও বর্ণনা করেছেন প্রাঞ্জলভাবে। এই গ্রন্থপাঠে পুরোহিত ব্রাহ্মণদের পাশাপাশি ধর্মজিজ্ঞাসু যে-কোনো সাধারণ পাঠকও ঋদ্ধ হবেন নিশ্চিতভাবেই।
-
-20%
ত্রিশূল || TRISHUL || CHANCHAL KUMAR GHOSH
0Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.পুরাণ, কল্পনা আর বাস্তবের রহস্যময়তার মিশ্রণে রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা এই কাহিনি।
বাংলা উপন্যাসের আঙিনায় এই সৃষ্টি নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে।
-
-20%
থ্রিলিং থার্টিনাইন (Thriling Thirtynine)
0Original price was: ₹450.00.₹360.00Current price is: ₹360.00.থ্রিলিং থার্টিনাইন
ছোট বড় নির্বিশেষে পাঠকের জন্য এক মহা আয়োজন যা বহু বিচিত্র ধারায় বিন্যস্ত বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের সার্বিক ভাবটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে I
-
-20%
দশক পঞ্চাশ ও তিন কবি, ( শংখ, শক্তি, সুনীল ) DASHAK PONCHAS O TEEN KOBI
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.দশক পঞ্চাশ ও তিন কবি , ( শংখ, শক্তি , সুনীল ) DASHAK PONCHAS O TEEN KOBI
বাংলা কবিতায় যে ত্রিধারা সৃষ্টি , বাংলা কাব্যের ইতিহাসে তার মূল্য কম নয় , দ্বিতীয় মহাযুদ্ধ , পঞ্চাশের মন্নন্ত্বর, ছেচল্লিশের দাঙ্গা , এইসবই হলো এই বইয়ের মূল উপজিব্ব্য I
-
-20%
-
দীপ জ্বেলে যাই-অজানা অচেনা / DEEP JELE JAI
0₹350.00জুলি অ্যান্ড্রুজ যেমন দ্য সাউন্ড অব মিউজিক ছবিতে থার্ড রাইখের কবলে পড়া বিষণ্ণ, হীনম্মন্য অস্ট্রিয়াকে শেখান বেঁচে থাকার গান, দেশভাগ-উত্তর স্বপ্নভঙ্গের বঙ্গদেশে তেমনই প্রবল এক আশাবাদের প্রদীপ জ্বালিয়ে দেন সুচিত্রা সেন। আজও সে প্রদীপের শিখা বাঙালি জীবনে দেদীপ্যমান। আর তাই তো তিনি সবার উপরে। তাই বার বার আমরা ফিরে যাই তাঁর কাছে।
তাঁর প্রয়াণ নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু প্রয়াণের পরেও বাঙালির কাছে তাঁর অপ্রতিরোধ্য আকর্ষণ আমাদের প্রাণিত করে তাঁকে নতুন করে চিনে নিতে।
-