Sukumar Roy / সুকুমার রায়

Sukumar Roy / সুকুমার রায়

সুকুমার রায়

(৩০ অক্টোবর ১৮৮৭ ১০ সেপ্টেম্বর ১৯২৩)

উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠপুত্র সুকুমার বাংলা শিশুসাহিত্যে এক কালজয়ী স্রষ্টা। প্রতিভার উৎকর্ষে তিনি অনায়াসে তুলনীয় এডওয়র্ড লিয়র কিংবা লুইস ক্যারলের সঙ্গে। তাঁর হাত ধরেই আমাদের প্রথম মেতে ওঠা ‘অসম্ভবের ছন্দেতে’।

বহুমুখী প্রতিভাধর পিতার সার্থক। উত্তরাধিকারী সুকুমার স্বীয় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন অলংকরণ, ফোটোগ্রাফি, এমনকী মুদ্রণ-প্রযুক্তিতেও।।

১৯১৫-য় পিতার মৃত্যুর পর সন্দেশ পত্রিকার দায়িত্বভার এসে পড়ে। তাঁর কাঁধে। এখানেই ছাপা হতে থাকে তাঁর সেইসব ‘উদ্ভট, অদ্ভুত, সরস, কৌতুককর’ লেখা ও আঁকা যা (তাঁর মৃত্যুর পর) একে একে অন্তর্ভুক্ত হয়েছে আবোল তাবোল, পাগলা দাশু, খাই খাই, হযবরল প্রভৃতি গ্রন্থে।

ছড়া, কবিতা ও নানা ধরনের গদ্যরচনা ছাড়াও লিখেছেন শব্দকল্পদ্রুম, লক্ষ্মণের শক্তিশেল এবং চলচ্চিত্ত চ৭রী-র মতো আশ্চর্য নাটিকা।

রবীন্দ্রনাথ ঠাকুরের এই অকালপ্রয়াত যুবা-বন্ধুটির একমাত্র সন্তান পরবর্তীকালের বিশ্ববন্দিত চিত্রপরিচালক সত্যজিৎ রায়।

Books By Sukumar Roy / সুকুমার রায়