Availability: In Stock

মুহূর্তকথা – শীর্ষেন্দু মুখোপাধ্যায় / MUHURTAKATHA – SHIRSENDU MUKHOPADHYA

Original price was: ₹595.00.Current price is: ₹476.00.

শীর্ষেন্দু মুখোপাধ‌্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ


ঘুণপোকার কর্কশ আক্ষেপে শিহরিত পাঠক তাঁর গদ্যে খুঁজে পান মানবজমিনের মমার্থ। মানুষের অবনমন ও উত্তরণের অনুপুঙ্খ ভাষ্যকার তিনি। চিত্তবিনোদনের অপরিহার্যতা ছুঁয়েও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সহজ সংহত গদ্যকাহিনি আত্মজিজ্ঞাসায় দীর্ণ করে আমাদের। মানুষের মানুষ হয়ে ওঠার দুর্গম যাত্রাপথে আলো হয়ে ওঠে এই সমস্ত গল্প।

1 in stock

Description

মুহূর্ত যখন বাত্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে।

দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন্য এক মহানভ অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে।

হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে।

‘মুহূর্তকথা’-এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে।

আরম্ভেই থাকছে অতীন বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বাণী বসু-এই চার কথাসাহিত্যিকের নির্বাচিত সেই গল্পসংগ্রহ, যা কালোত্তীর্ণ, যার সংরাগে কোনো এক ভিজে স্টেশনের দিকে চকিত সফর আমাদের।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুহূর্তকথা – শীর্ষেন্দু মুখোপাধ্যায় / MUHURTAKATHA – SHIRSENDU MUKHOPADHYA”

Your email address will not be published. Required fields are marked *