Availability: In Stock

ভূগোলখগোলবর্ণনম্ / BHUGOLKHAGOLBARNANAM

Original price was: ₹200.00.Current price is: ₹160.00.

দ্বিশততম জন্মবর্ষে বাংলা ভাষায় প্রথম অনুবাদ গ্রন্থ

সমগ্র ভারত ও বিশ্বের ভূগোলবর্ণনা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রত্যেকেই বৃত্তের মধ্যে আবর্তিত হতে ভালোবাসেন। কারণ, চেনা বৃত্তের বাইরে ঝক্কি অনেক। কিন্তু ব্যতিক্রমী শ্রীঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হলাম-ই বা প্রাচ্যবিদ্যার বিদ্যার্থী! প্রাচ্যের সংস্কৃত ভাষায় রচিত (পুরাণ, সূর্যসিদ্ধান্ত) গ্রন্থের সাথে ইউরোপীয় মতকে ভূগোলখগোলের মধ্যে গ্রথিত করে প্রজ্ঞার আলোকে পাঠককে উদবোধিত করা_তখনকার সমাজে সহজ কাজ ছিল না। তাঁর এই সৃজনকর্ম, বলাই বাহুল্য, একইসঙ্গে বহুমাত্রিক ও আকর্ষণীয়।

Description

কলকাতার সরকারি সংস্কৃত পাঠশালার ন্যায়শাস্ত্রের বিদ্যার্থী শ্রীঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূগোলখগোলবর্ণনম্-এর সানুবাদ আত্মপ্রকাশ ভারতীয় ভাষা ও সাহিত্যচর্চায় ব্রতী ব্যক্তিদের কাছে এক অমূল্যরতন।

মূলত পাকেপ্রকারে বাধ্য হয়ে ‘ভূগোলখগোল’ বর্ণনায় হাত দিলেও প্রাচ্যবিদ্যার সঙ্গে পাশ্চাত্যবিদ্যার পাশাপাশি আলোচনা এবং তাকে নিজের অধীত বিদ্যার জারকরসে সিঞ্চিত করে পাঠকের দরবারে ঈশ্বরচন্দ্র এখানে উপস্থিত করেছেন।

গভীর অধ্যয়নের স্বাক্ষর এই গ্রন্থ তাঁর নতুন জীবন-ভাষ্য রচনায় পথপ্রদর্শক হবে নিঃসন্দেহে। আমাদের দৃঢ় বিশ্বাস যে, ভারতের বিভিন্ন ভৌগোলিক ভাষায় এইবার এই গ্রন্থ অনুবাদ-সাহিত্যের মাধ্যমে ছড়িয়ে পড়বে- যে কাজের পথপ্রদর্শক হয়ে রইলেন অধ্যাপক অমিত ভট্টাচার্য।

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভূগোলখগোলবর্ণনম্ / BHUGOLKHAGOLBARNANAM”

Your email address will not be published. Required fields are marked *