-
-20%
অদ্বিতীয় বিবেকানন্দ (২ খণ্ড) / ADWITIYA VIVEKANANDA (Volume 2)
0Original price was: ₹895.00.₹716.00Current price is: ₹716.00.The world is the great gymnasium where we come to make ourselves strong. — Vivekananda
If you want to know India, study Vivekananda. In him everything is positive and nothing negative. — Rabindranath Tagore
Vivekananda’s words are great music -phrases in the style of Beethoven, stirring rhythms like the march of Handel choruses. — Romain Rolland
He will be remembered as one of the main moulders of the modern world, especially as far as Asia is concerned, and as one of the most significant figures in the whole history of Indian religion. — AL Basham
-
-20%
আচার্য প্রফুল্লচন্দ্র রায় / ACHARYA PRAFULLA CHANDRA RAY
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.যশস্বী রসায়নবিদ, খ্যাতিমান অধ্যাপক, সমাজ সংস্কারক তথা মাতৃভাষায় বিজ্ঞানচর্চা আন্দোলনের অন্যতম প্রবক্তা প্রফুল্লচন্দ্র রায়ের জীবন প্রবহমান ছিল সমান্তরাল বিবিধ ধারায়।
কিন্তু সব কিছু ছাপিয়ে আলাদা করে চোখে পড়ে বাংলা দেশের শিল্পোন্নতিবিধান ও ব্যাবসাবাণিজ্য প্রসারে তাঁর ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টা। ভারতবর্ষের প্রথম রাসায়নিক দ্রব্য ও ঔষধ প্রস্তুত কারখানা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেডের তিনিই প্রতিষ্ঠাতা।
আচার্যদেবের সার্ধ-জন্মশতবার্ষিকীতে প্রকাশিত এই গ্রন্থ তাঁর কর্মময় জীবনের উদ্দেশে নিবেদিত আমাদের শ্রদ্ধার্ঘ্য।
-
-20%
আচার্য সত্যেন্দ্রনাথ বসু / ACHARYA SANTYENDRA NATH BASU
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.বিশ্ববিশ্রুত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবন ও কর্ম প্রসঙ্গে এই বই । -
-
-20%
আশুতোষ মুখোপাধ্যায় / ASHUTOSH MUKHOPADHYAY
0Original price was: ₹225.00.₹180.00Current price is: ₹180.00.বিচারক তথা শিক্ষাবিদের ভূমিকায় আশুতোষের কৃতিত্ব সম্পর্কে আমরা সকলেই কমবেশি অবহিত।
কিন্তু বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক জীবনে যে সংস্কারকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন, তার খবর আমরা কতটা রাখি?
এই সংকলন গ্রন্থ সেই অভাব মেটানোর পাশাপাশি আলোকপাত করেছে ‘বাংলার বাঘ’-এর জীবন ও কর্মের বহু অনালোকিত অধ্যায়ে। -
-20%
আশুতোষ-স্মিৃতিকথা / ASHUTOSH SMRITIKATHA
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.উপাচার্য নাকি বিচারক- কোন্ ভূমিকা আশুতোষকে করে তুলেছিল ‘বাংলার বাঘ’? কোন্ প্রেক্ষাপটে জন্ম নিয়েছিলেন ভারতীয় রেনেসাঁসের অন্যতম শ্রেষ্ঠ এই মনীষী?
নির্ভীক, আদর্শবান, সত্যনিষ্ঠ মানুষটি কীভাবে গড়ে তুলেছিলেন আমাদের উচ্চশিক্ষার ভিত- পশ্চিমি শিক্ষাদর্শের অচলায়তন ভেঙে যা প্রাচ্যবিদ্যাচর্চার পথকে করে তুলেছিল সুগম?
উনিশ ও বিশ শতকের বাংলার ইতিহাসের বিস্মৃতপ্রায় এক অধ্যায় পুনর্নির্মিত হল এই স্মৃতিকথায়। -
-20%
আশুতোষের ছাত্রজীবন / Ashutosher Chhatrajiban
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00. -
-20%
ইনকা থেকে পেরু (Inka Theke Peru)
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.পৃথ্বীরাজ সেন
পেরু। সুপ্রাচীন ইনকা সভ্যতা গড়ে উঠেছিল এখানেই। পেরুর হাজার বছরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অভিযাত্রার টুকরো টুকরো ছবি এই বইয়ে।
-
এই তো সময় ( EI TO SAMAY)
0₹80.00এই তো সময়
এ কালের এক প্রবীন লিজেন্ডের নিজের দেখা ও বাবার কাছে শোনা মজার মজার কান্ড , প্রায় অবিস্সাস্য ঘটনা I -
কমলকুমার / KAMALKUMAR
0₹100.00এ বই কমলকুমারের লেখক ও শিল্পী জীবনে প্রবেশের এক সংক্ষিপ্ত পরিচয়-কথা।
স্বাদু ও সহজ গদ্যে লেখক তুলে ধরেছেন সেই সংক্ষিপ্ত সাহিত্য-জীবন-শিল্প-কথার ধারাবিবরণ।
-
কর্মবীর কিশোরীচাঁদ মিত্র / KARMABIR KISHORICHAND MITRA
0₹140.00সম্পাদনা অলোক রায়
কিশোরীচাঁদ মিত্রের চরিত মন্মথনাথ ঘোষের প্রথম রচনা। রচনাটি কর্মবীর কিশোরীচাঁদ মিত্র শিরোনামে গ্রন্থাকারে ১৯২৭ সালে প্রথম প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকায় সমগ্র রচনাটির ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। সমগ্র রচনায় বিশিষ্ট এই গ্রন্থপ্রণেতা কর্মবীর কিশোরী চাঁদকে যথার্থভাবে ফুটিয়ে তুলেছেন। কর্মবীর কিশোরীচাঁদ মিত্র লেখকের কথায় ‘প্রস্তাবটির পাণ্ডুলিপি প্রস্তুত হইবার পর কিশোরীচাঁদ মিত্রের ত্রিশ-চল্লিশটি বক্তৃতা এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করিয়াছি। সেগুলির যথাযোগ্য সদব্যবহার করতে পারি নাই’। লেখকের এই আক্ষেপের কথা মনে রেখেই পুনর্মুদ্রিত এই গ্রন্থে কিশোরীচাঁদ মিত্রের যেসব রচনা ও বক্তৃতার সন্ধান পাওয়া গেছে তাঁর তালিকা সংযুক্ত করা হয়েছে। আলালের ঘরে দুলাল রচয়িতা প্যারীচাঁদ মিত্রের অনুজ কিশোরীচাঁদ মিত্রের ইংরাজিতে লেখা ডায়েরি বা রোজনামচার আংশিক ব্যবহার গ্রন্থটিকে প্রাঞ্জল করেছে। কিশোরীচাঁদের সহধর্মিনী কৈলাসবাসিনীর আত্মকথা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বইটির সংযোজন অংশে ব্যবহৃত হয়েছে। দুঃষ্প্রাপ্য এই রচনার পুনর্মুদ্রণ ‘শুধু কিশোরীচাঁদের জীবনীর পরিপূরক নয়, উনিশ শতকে বাঙালি সমাজের অন্তঃপুরে অন্তরঙ্গ চিত্রহিসেবে আত্মকথাটি মূল্যবান।’
-
-20%
কলকাতার দর্শনীয় কেন্দ্র / KOLKATAR DARSHANIA KENDRA – (Pallab Mitra)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.কলকাতা মহানগরীর একপ্রান্ত থেকে আর – এক প্রান্তে ছড়িয়ে আছে জানা – অজানা কত দর্শনীয় স্থান ! -
ক্ষুদিরাম / KHUDIRAM
0₹150.00আর কোনো মৃত্যুদণ্ডের ঘোষণা, রূপায়ণ ও প্রতিক্রিয়া এমন তীব্রভাবে আলোড়িত করেনি কোনো জাতিকে। আর কোনো প্রতিস্পর্ধী বিস্ফোরণ জাতীয় ইতিহাসে হয়ে ওঠেনি এত বিতর্কিত।
শতাব্দী পেরিয়েও ফাঁসির মঞ্চে অকুতোভয় সেই কিশোরকে আমরা প্রতিদিন নির্মাণ-বিনির্মাণ করতে থাকি।
প্রামাণ্য নথি ও আলোকচিত্রসহ ক্ষুদিরাম কিংবদন্তী হয়ে ওঠা এক ব্যতিক্রমী জীবনের জীবনী। -
-20%
গিরিশ পরিচয় / GIRISH PARICHOY
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.সুধীরকুমার মিত্র
নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষের কর্মময় জীবন, স্বদেশপ্রেম, নাট্যপ্রতিভা_এ গ্রন্থে আলোকিত হয়েছে ইতিহাসবিদ সুধীরকুমার মিত্রর স্বকীয় দৃষ্টিভঙ্গিতে। পাশাপাশি, এ গ্রন্থে পাওয়া যাবে পত্রপত্রিকায় প্রকাশিত গিরিশ রচনাবলির তালিকা এবং ‘গিরিশচন্দ্র ঘোষ_জীবন, কর্ম ও সমকালীন ঘটনাবলি’ শীর্ষক একটি অনুসন্ধানী তথ্যসংকলন।
-
-20%
গিরিশচন্দ্র অমরেন্দ্রনাথ অর্ধেন্দুশেখর / GIRISHCHANDRA, AMORENDRANATH, ARDHENDUSEKHAR
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.গিরিশচন্দ্র, অমরেন্দ্রনাথ, অর্ধেন্দুশেখর (GIRISHCHANDRA, AMORENDRANATH, ARDHENDUSEKHAR) বাংলা রঙ্গমঞ্চ সংক্রান্ত উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ বিরচিত তিনটি গ্রন্থের সংকলন এই সংকলনে
-
-20%
জীবন এক আয়না / JIBAN EK AYNA
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.জীবন আয়না হয়ে উঠতে পারে তখনই, যখন তার মধ্যে একইসঙ্গে থাকে প্রতিফলকের নির্ভীক ঔজ্জ্বল্য ও অতলান্ত গভীরতা।
সেরকমই এক ব্যতিক্রমী জীবনের কিছু ছেঁড়া পাতা নিবেদিত এখানে।
কিংবদন্তী সংগীতাচার্য দীপঙ্কর চট্টোপাধ্যায়ের অকপট আত্মকথনে ফুটে উঠেছে এক ফেলে আসা সময়ের বিষাদ ও আনন্দ মুহূর্ত।
-
জীবনানন্দ / JIBANANANDA
0₹200.00জীবনানন্দের এক ভিন্নধারার জীবনী এই গ্রন্থ।
জীবনীকার স্বয়ং কবির পরিচিত। ফলে একদিকে যেমন গভীর নির্জন এই কবির সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের জানা হয়ে যায়, তেমনই ভিন্ন এক আলোয় দেখতে পারি বনলতা সেনের স্রষ্টার জীবন ও সৃজনকে।
শরৎচন্দ্রের প্রামাণ্য জীবনীকার এখানে পথ হেঁটেছেন অন্য এক জীবনানন্দের খোঁজে।
-
-20%
তুলসীদাস / TULSIDAS
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পাদনা অমিত ভট্টাচার্য
শাস্ত্রে বলে ‘আমরা অমৃতের পুত্র’। কিন্তু ক-জন সেই অমৃতের সন্ধানে উন্মুখ। আত্মসুখসন্ধানী আপামর জনতা সারাদিন ছুটে ক্লান্ত। এই গ্রন্থ ক্লান্তি অপনোদনের টনিক। তবে জরুরি হল বুক-ভরা বিশ্বাস। এই গ্রন্থে রয়েছে মর্ত্য মানুষের অমর্ত্য হয়ে ওঠার কাহিনি। মানুষ তুলসীদাস সংসার নামক খাঁচার ভিতরে থেকে কীভাবে শ্রীরামনামে নিবেদিতপ্রাণ হলেন এবং বিশ্বস্রষ্টার সঙ্গলাভ করে সমগ্র ভারতকে ভক্তিরসে প্লাবিত করলেন_তার এক চিত্তাকর্ষক বর্ণনা। রামচরিতমানস রচয়িতা তুলসীদাস গোস্বামী যে সুধাপাত্রের সন্ধান দিয়েছেন তাতে দৈনিক ক্লান্তি তো পিছু হঠতে বাধ্য, সঙ্গে সঙ্গে পতনের সম্ভাবনাও অঙ্কুরে বিনষ্ট হয়। এই বিরল জীবনধর্মী উপন্যাস পাঠে বিবিদিষু পাঠক উপলব্ধি করেন এক অদ্ভুত মানসিক নিরাপত্তাবোধ। তুলসীর স্পর্শে জীবন মধুময় হয়ে উঠতে বাধ্য।
-
-20%
দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর জীবন ও কর্ম
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.পাঁচুগোপাল বক্সি
ঐতিহ্য-পরম্পরা ও আধুনিকতার দ্বন্দ্বে দীর্ণ উনিশ শতকের বাংলায় আবির্ভূত হয়েছিলেন এক রেনেসাঁস-পুরুষ। প্রামাণ্য এই জীবনীগ্রন্থটি নতুন করে চিনিয়ে দেবে অমিত কর্মশক্তিময় সেই বীরসিংহকে।
-
নানা চোখে রাখাল রায়চৌধুরি / NANA CHOKHE RAKHAL ROYCHOWDHURY
0₹300.00শিশুসাহিত্যে জাতীয় পুরস্কার বিজয়ী রাখাল রায়চৌধুরির জীবন ও সাহিত্যকর্মের পরিচয় এই গ্রন্থে।
সঙ্গে তাঁর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের খোঁজ।
কিংবদন্তি এই মানুষটি সম্পর্কে নিজেদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনেকানেক বিদগ্ধ ব্যক্তিত্ব। কিছু দুর্লভ আলোকচিত্রের সংযোজন পাঠকের বাড়তি পাওনা।