বিশিষ্ট কবি তথা কথাসাহিত্যিক প্রদীপ কুমার রায়ের জন্ম ১৯৫২ সালের ৬ জানুয়ারি তদানীন্তন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে।
নদীপের বিদ্যাসাগর কলেজ থেকে বি. এসসি. পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এল. এল. বি. পরীক্ষায় উত্তীর্ণ হন। নবদ্বীপ কোর্ট ও কৃষ্ণনগর জজ কোর্টে আইন ব্যাবসার শুরু।
বর্তমান নিবাস কলকাতায়। আইনজীবীর পেশায় এখনও তিনি কর্মরত। কাজের ফাঁকে ফাঁকে চলে সাহিত্যসাধনা।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অঞ্জলি, মা ও জনম দুখিনী সীতা।
উল্লেখযোগ্য উপন্যাস তিতাসের মেয়ে, হায়নার ডাক ও ডাইনি।
সংবাদ ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকা কোজাগর-এর তিনি সম্পাদক। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত তাঁর লেখা গল্প ও কবিতা প্রকাশিত হয়।