Availability: In Stock

নবকলেবরে প্রভু জগন্নাথ / NABAKALEBARE PRABHU JAGANNATH

Original price was: ₹125.00.Current price is: ₹100.00.

কীভাবে প্রভু জগন্নাথ পুরোনো কলেবর ছেড়ে প্রবেশ করেন নবকলেবরে?

কারা খুঁজে বার করেন শঙ্খ, চক্র, গদা, পদ্ম-সমন্বিত দারুবৃক্ষ?
কাদের তত্ত্বাবধানে, কোথায়, কারা নির্মাণ করে প্রভুর বিগ্রহ?
কীভাবে ব্রহ্ম প্রতিস্থাপিত করা হয় এই নবকলেবরে?

এমন সকল প্রশ্নেরই উত্তর মিলবে প্রামাণ্য এই গ্রন্থে। সঙ্গে বহু দুর্লভ আলোকচিত্র।

Description

জগতের নাথ বা পিতা যিনি, তিনিই প্রভু জগন্নাথ। তিনি আদি। তিনি অনন্ত। অন্যান্য ঠাকুরের মতো তাঁর বিসর্জন নেই। শুধু আছে এক কলেবর থেকে অন্য কলেবরধারণ। যে-বছর আষাঢ় মাস মলমাস হিসেবে নির্ধারিত হয়, সে মাসেই প্রভু তাঁর পুরোনো শরীর ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করেন। নতুন এই কলেবর প্রস্তুত হয় শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্নবিশিষ্ট দারুবৃক্ষ দিয়ে। অর্থাৎ, ভগবান বিষ্ণুর প্রতীক সমন্বিত বৃক্ষই একমাত্র এই নবকলেবরের উপকরণ হওয়ার জন্য নির্ধারিত। কীভাবে হয় পুরোনো কলেবর থেকে এই নব-কলেবরে পরিবর্তন? কারা খুঁজে বার করেন দারুবৃক্ষ? কাদের তত্ত্বাবধানে, কোথায়, কারা নির্মাণ করে প্রভুর বিগ্রহ? কীভাবে ব্রহ্ম প্রতিস্থাপিত করা হয় এই নবকলেবরে? এমন সকল প্রশ্নেরই উত্তর মিলবে প্রামাণ্য এই গ্রন্থে।