Availability: In Stock

বন্দে মাতরম্‌ – প্রেরণা ও বিতর্ক / BANDE MATARAM – PRERANA O BITARKA

Original price was: ₹200.00.Current price is: ₹160.00.

আমাদের জাতীয় জীবনে বন্দে মাতরম্ সংগীতের ভূমিকা স্মরণযোগ্য। বঙ্কিমের মৃত্যুর পর আনন্দমঠ তথা ‘বন্দে মাতরম্’ সংগীতটি বিপ্লবীদের কাছে স্বাধীনতার আন্দোলনের দ্যোতক হয়ে উঠলে শাসক শ্রেণি বন্দেমাতরম সংগীত শুধু নয় ‘বন্দে মাতরম্’ ধ্বনিও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন। তবুও বিশ শতাব্দীর বিশের দশক থেকে বার বার ‘বন্দে মাতরম্’-এর বিরুদ্ধে উঠেছে সাম্প্রদায়িকতার অভি়যোগ।
বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক এই গ্রন্থে বন্দে মাতরম্ বিতর্ককে গ্রন্থভুক্ত করলেন দীর্ঘদিনের শ্রমসাধ্য গবেষণায়।­­

Description

‘এই বন্দেমাতরম গান নিয়ে বাঙালী একদিন মেতে উঠবে’ অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই পরিচিতজনের কাছে একাধিকবার এমনটাই দাবি করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই প্রত্যাশা কিংবা দাবি যে অমূলক ছিল না তা ইতিহাস সচেতন মানুষ মাত্রেই জানেন।

আমাদের জাতীয় জীবনে বন্দে মাতরম্ সংগীতের ভূমিকা স্মরণযোগ্য। বঙ্কিমের মৃত্যুর পর আনন্দমঠ তথা ‘বন্দে মাতরম্’ সংগীতটি বিপ্লবীদের কাছে স্বাধীনতার আন্দোলনের দ্যোতক হয়ে উঠলে শাসক শ্রেণি বন্দেমাতরম সংগীত শুধু নয় ‘বন্দে মাতরম্’ ধ্বনিও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন। তবুও বিশ শতাব্দীর বিশের দশক থেকে বার বার ‘বন্দে মাতরম্’-এর বিরুদ্ধে উঠেছে সাম্প্রদায়িকতার অভিযোগ। কিন্তু প্রায় নবুই বছরেও শেষ হয়নি এই বিচার, বিশেষ করে জাতীয় সংগীতের মর্যাদার প্রশ্নে। বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক এই গ্রন্থে বন্দে মাতরম্ বিতর্ককে গ্রন্থভুক্ত করলেন দীর্ঘদিনের শ্রমসাধ্য গবেষণায়। বন্দে মাতরম্ ও বঙ্কিমচন্দ্রের প্রকৃত মূল্যায়নের ক্ষেত্রে এই সংকলনযুক্ত বিশিষ্টজনের তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ প্রবন্ধগুলিতে যে বিপরীতমুখী প্রয়াস লক্ষিত হয় তাই-ই পাঠকমনে উত্তর খুঁজে দেবে।

Additional information

Edited By

Ashok Kumar Roy / অশোক কুমার রায়

Reviews

There are no reviews yet.

Be the first to review “বন্দে মাতরম্‌ – প্রেরণা ও বিতর্ক / BANDE MATARAM – PRERANA O BITARKA”

Your email address will not be published. Required fields are marked *