-
পাতায় পাতায় গল্প / PATAE PATAE GALPO (RATANTANU GHATI)
0₹60.00টুপুরের মনটাই আর ভালো নেই। ঝিমলি আর কাকুর দুই ছেলে-মেয়ে টিটুল আর টিকলি। তাদের পুতুল খেলার রাজ্য ছাদে, তার নাম ‘খেলাঘরপুর’। বড়োদের কী নিয়ে যেন কথা বন্ধ, তাই ওদের একসঙ্গে পুতুল খেলাও বারণ। এখন ওরা পুতুলগুলো কি *নিজেরা ভাগ করে নেবে?
এরকম উনিশটি গল্প নিয়ে এই বই।
-
-20%
প্যারিস কাল আজ কাল / PARIS-KAAL AAJ KAAL
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.নারী ও নগরী, সুরা ও সুগন্ধি, ছবি ও ছায়াছবি কিংবা বইয়ের মতো বই মানেই ফ্রান্স। আর যে শহর আমাদের মনে ফরাসি উৎকর্ষের সুবাস বয়ে আনে তা হল প্যারিস।
পৃথিবীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি অথবা দর্শনের যদি কোনো অভিন্ন রাজধানী থেকে থাকে,
তবে তা হল প্যারিস, প্যারিস এবং প্যারিস।
-
পরির দুঃখ / PARIR DUKSHA
0₹100.00ইউনিট টেস্ট আর এক্সট্রাকারিক্যুলার অ্যাক্টিভিটিজের সাঁড়াশি আক্রমণে বিপন্ন ছোটোরা এখন বড়োই কষ্টে। অদৃশ্য এক কারাগারে বন্দি তাদের শিশুমন। পরির দুঃখ-র গল্পগুলি এই কয়েদখানা থেকে তাদের বাইরে বেরোনোর সিঁড়ি।
সাতটি ‘মন কেমন করা’ গল্প যেন রামধনুর সাতটি রং। রং-এর এই ময়ূরপঙ্খি নৌকোয় সওয়ার হয়ে শিশুরা ভালোবাসবে প্রকৃতি, জীবজন্তু এবং মানুষকে।
-
পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক / PAKISTAN PRASTAB O FAJLUL HAWK
0₹300.00আজ যখন শাহবাগ স্কোয়ারে বাঙালি জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটছে, তখন জিন্নার বিভেদপন্থার বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ প্রতিবাদ করেছিলেন যে বাঙালি সেই ফজলুল হককে নতুন করে জানার ও বোঝার চেষ্টা করতে হবে।
ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের ভিত আলগা করে দিয়ে তিনিই সর্বপ্রথম পূর্ব বাংলার মানুষকে বাঙালি জাতীয়তাবাদের ভাবধারায় উদ্দীপিত করেন।
বর্তমান গ্রন্থে ১৯১৩ থেকে ১৯৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার রাজনীতিতে ফজলুল হকের ভূমিকার বিশদ আলোচনা করা হয়েছে।
-
-20%
নির্বাচিত বেতার জগৎ / NIRBACHITA BETAR JAGAT
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.সংকলন ও সম্পাদনা অজিত বসু
এফ এম-এর উচ্চকিত নিনাদে বেতার আজ শুধু স্মৃতিমাত্র, বাঙালি অতি প্রিয় নস্ট্যালজিয়ায় তার স্থান। আর শীতের দুপুরে মাদুরে শরীর এলিয়ে দিয়ে বাঙালি তখন শুধু বেতারে শিশুমহল, গল্পদাদুর আসর কিংবা অনুরোধের আসরই শুনত না, উলটোত বেতার জগৎ-এর পাতাও। সেই ১৯২৯-এর ২৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে পাক্ষিক এই পত্রিকার পথ চলা শুরু। এতে যেমন থাকত বেতারের অনুষ্ঠানসূচি, পাট ও গানির দর, তেমনই ছাপা হত প্রবন্ধ, নিবন্ধ, কবিতা ও কথাসাহিত্য। বেতার জগৎ-এর এই সংকলনে আমরা স্থান দিয়েছি বেতার জগৎ-এর প্রকাশিত বিবিধ প্রবন্ধ ও স্মৃতিচারণ-এর পাশাপাশি, পাক্ষিক এই পত্রিকার দুটি শারদীয় সংখ্যায় প্রকাশিত নির্বাচিত কবিতাগুচ্ছকে। এই সংগ্রহ একদিকে যেমন বেতারের পুরোনো দিনগুলিকে মনে করিয়ে দেবে, তেমনই নানা স্বাদের বিখ্যাত রচনাগুলির নির্বাচিত উপস্থাপনার মাধ্যমে বহুলাংশে আমাদের সাহিত্যপিপাসাও মেটাবে।
-
-20%
নিদানকাল / NIDANKAAL
0Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.যন্ত্রনির্ভর সভ্যতার জাঁতাকলে আটকে পড়া মানুষ। তার অস্তিত্ব-সংকটের উত্তরাধুনিক খোঁজই নিদানকাল।
ন্যায়-অন্যায়, পাপ-পুণ্য, প্রেম ও যৌনতার বহুকৌণিক আখ্যানে টানটান
এ-উপন্যাসের
প্রতিটি বাঁক।
-
-20%
নেপথ্যদর্শন / NEPATHYADARSHAN
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.শ্রীনিরপেক্ষ
বিগত শতাব্দীর পঞ্চশ-ষাটের দশকে যুগান্তর পত্রিকায় শ্রীনিরেপক্ষ ছদ্মনামের অন্তরালে নবীন সাংবাদিক অমিতাভ চৌধুরীর ‘নেপথ্যদর্শন’ ধারাবাহিক রচনা ভারতীয় তথা এশীয় সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করে। অনুসন্ধানমূলক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত হন তিনি। প্রশাসনের নানা অনিয়ম-অনাচার-অবিচারের ঘটনাকে পাঠকের দরবারে তিনি হাজির করেন অসামান্য সৎসাহস এবং আপসহীন মনোভাব নিয়ে। সেইসঙ্গে এই কলমের বহু রচনায় ছিল অপ্রত্যাশিত নানান মানবিক উদ্ঘাটন। এই কারণেই এই প্রতিবেদনগুলি নিতান্ত সাময়িক রচনা না-থেকে হয়ে উঠেছে সমকালীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের মূল্যবান দলিল। সেই সময়ের নবমূল্যায়নের জন্য আজও অপিরহার্য এই সংকলন।
-
-20%
নানা নিবন্ধ / NANA NIBANDHA
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.অগ্নিকুমার আচার্য লিখিত প্রবন্ধগুলির সহজ-সরল উপস্থাপনভঙ্গি, ক্ষুরধার যুক্তিবিন্যাস, প্রাসঙ্গিক তথ্যের যথাযথ উপস্থাপন ও সর্বোপরি, ভাষার অনন্য প্রসাদগুণ নানা নিবন্ধ-কে করে তুলেছে ব্যতিক্রমী তথা বহুমাত্রিক।
-
নানা চোখে রাখাল রায়চৌধুরি / NANA CHOKHE RAKHAL ROYCHOWDHURY
0₹300.00শিশুসাহিত্যে জাতীয় পুরস্কার বিজয়ী রাখাল রায়চৌধুরির জীবন ও সাহিত্যকর্মের পরিচয় এই গ্রন্থে।
সঙ্গে তাঁর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের খোঁজ।
কিংবদন্তি এই মানুষটি সম্পর্কে নিজেদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনেকানেক বিদগ্ধ ব্যক্তিত্ব। কিছু দুর্লভ আলোকচিত্রের সংযোজন পাঠকের বাড়তি পাওনা।
-
-20%
মিথকথা / MYTHKATHAA
0Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.পুরাণসাহিত্যে অনুসন্ধিৎসু ডুবুরির অমূল্যরতন প্রাপ্তিযোগ আটকানো দুষ্কর।
কেবল স্বর্গ, নরক, পুষ্পবৃষ্টি, দৈববাণী, অপ্সরা-কথা’র অসামান্য চিত্রকল্পই নয়, এখানে কিছু উপাখ্যানের নেপথ্যে সক্রিয় রয়েছে আদিকল্প তা বলাই বাহুল্য।
পুরুষের নারীতে রূপান্তর ও পুরুষ মা-এর কনসেপ্ট উপাখ্যানের মাধ্যমে সরস ভঙ্গিমায় বিবিদিষু পাঠকের অন্তরের গভীরে পৌঁছে দিতে গেলে যে পুরাতনী প্রজ্ঞা জরুরি- লেখক তা প্রতিপন্ন করেছেন মিথকথা-য়।
-
-20%
My Life My Magic
0Original price was: ₹395.00.₹316.00Current price is: ₹316.00.Stylishly written, mercurially witty and imbued with insights, this autobiography unravels the indelible portrait of a man who single-handedly pushed his legendary father’s Indrajal to an unsurpassable height.
-
মুহূর্তকথা – শঙ্করলাল ভট্টাচার্য / MUHURTAKATHA – SHANKARLAL BHATTACHERJEE
0₹350.00শঙ্করলাল ভট্টাচার্যর নির্বাচিত গল্পসংগ্রহ
গান্ধির আততায়ী থেকে মধ্যরাতের পার্ক স্ট্রিট, মোহময়ী পারী থেকে ভিক্টোরিয়ার পরি, স্মৃতির মানুষ থেকে বিস্মৃতির জগৎ-শঙ্করলাল ভট্টাচার্যর গল্প মানে ভিন্ন এক ঘরানার গল্প। গল্প না-বলে যাকে গানও বলা যায়- এমনই তার ওঠা-পড়া, এমনই স্পন্দিত তার ভাষাবিশ্ব।
রস, রোমাঞ্চ ও জাদুবাস্তবের ককটেলে বানানো একক ঘরানার এই গল্প আসলে হয়তো বিসমিল্লার সানাই কিংবা রবিশঙ্করের সেতারের মতোই কোনো অনির্বচনীয় সুগন্ধ।
-
-20%
মুহূর্তকথা – মহাশ্বেতা দেবী / MUHURTAKATHA – MAHASWETA DEVI
0Original price was: ₹595.00.₹476.00Current price is: ₹476.00.মহাশ্বেতা দেবীর নির্বাচিত গল্পসংগ্রহ
রাষ্ট্র না ভূমিপুত্র-ভূমিকন্যা, অরণ্যের অধিকার কার?
এই মূল প্রশ্নে আমাদের সাহিত্য-সমাজবোধকে বিদীর্ণ করেছেন যিনি, তিনি মহাশ্বেতা দেবী।
বঞ্চিত-লাঞ্ছিত প্রান্তিক মানুষের দুরন্ত জীবনসংগ্রামে মুখর, প্রতিবাদী তাঁর কলম।
পঞ্চাশটি গল্পে মহাশ্বেতা সৃষ্টি করেন আলোকবৃত্তের বাইরে থাকা মানুষের মহাআখ্যান।
-
মুহূর্তকথা – হর্ষ দত্ত / MUHURTAKATHA – HARSH DUTTA
0₹350.00হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ
তাঁর গল্প মানেই নদীর সঙ্গে নিবিড় কথোপকথন অথবা সূর্যালোকে উদ্ভাসিত এক নতুন পৃথিবী। তবু সেই পৃথিবীর অন্ধকার, গলিঘুঁজিও এড়িয়ে যায় না তাঁর চোখ। মধ্যবিত্তের সামান্য জীবন অসামান্য হয়ে ওঠে বিরল শিল্পসাধনায়।
বাংলা সাহিত্যের চিরায়ত কথাকারদের ঐতিহ্যকে তিনি লালন করেছেন পরিশ্রমী কিন্তু অনায়াস গদ্যে। হর্ষ দত্তর নির্বাচিত এই গল্পসংগ্রহে পাঠকের দেখা হয়ে যাবে চেনা-অচেনা অনেক আয়নামানুষের সঙ্গে।
-
-20%
মুহূর্তকথা – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় / MUHURTAKATHA – BIBHUTIBHUSAN BANDYOPADHYAY
0Original price was: ₹550.00.₹440.00Current price is: ₹440.00.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ
বিভূতিভূষণ মানেই প্রাপ্লুরাণিক বিশ্বের মায়াবী কথাকার- পরিচিত এই ধারণার অভ্যস্ত স্বস্তিবোধ পেরিয়ে এই গল্পসংগ্রহে আবিষ্কৃত দ্বিধাদ্বন্দ্ব-দীর্ণ এক অসামান্য পর্যবেক্ষক, অনুপুঙ্খের বিন্যাসে প্রাত্যহিক জীবনের মর্মান্তিক টানাপোড়েনের কাহিনিতে যিনি ফিরে ফিরে স্পর্শ করেন বাঙালিজীবনের ঔপনিবেশিক পরবাসকে।
ষাটটি গল্পে লেখকের সৃজন-বৈচিত্র্যের এক ব্যতিক্রমী পরিচয় এই গ্রন্থে। সঙ্গে রুশতী সেনের ভূমিকায় উন্মোচিত বিভূতিভূষণ রচিত ছোটোগল্পের অচেনা অন্তর্লোক।
-
-20%
মুহূর্তকথা – বাণী বসু / MUHURTAKATHA – BANI BASU
0Original price was: ₹550.00.₹440.00Current price is: ₹440.00.বাণী বসুর নির্বাচিত গল্পসংগ্রহ
জনপ্রিয়তার চেনা ছক ভেঙে বারেবারেই নিবিড় নিরীক্ষার দিকে ঝুঁকে পড়েন তিনি। মধ্যবিত্ত জীবনের অচরিতার্থ আকাঙক্ষা, সম্পর্কের ভাঙন, সমস্ত নঞর্থক অভিরুচি ও আশ্চর্য উত্তরণের ব্যতিক্রমী উদ্ভাস বাণী বসুর এই নির্বাচিত গল্পসংগ্রহে
-
মুহূর্তকথা – অতীন বন্দ্যোপাধ্যায় / MUHURTAKATHA – ATIN BANDYOPADHYAY
0₹550.00অতীন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ
অলৌকিক জলযানে ভেসে যে নাবিক একদিন বেরিয়ে পড়েছিল নীলকণ্ঠ পাখির খোঁজে, তার প্রত্যাবর্তনেও মিশে থাকে সমুদ্রের নোনা গন্ধ, উলকির আঁকিবুকি আর মানবী হরিণ। অতীন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত এই গল্পসংগ্রহে ফিরে ফিরে আসে নদী, নারী আর প্রাণময় এক মহাজগৎ। প্রতিটি মুহূর্তই সেখানে এক শীর্ষ-ছোঁয়া ঢেউ, যার অভিঘাতে ভেঙেচুরে যাই আমি ও আমরা।
-
-20%
Mother of Indian Revolution(Life of Madam Cama)
0Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.Dr. Panchanan Saha
Madam Bhikaji Rustom Cama is one of the tallest representatives of the revolutionary stream of our freedom movement. She dedicated her life in organizing armed revolution against the oppressive British rule in India from abroad along with Shyamji Krishna Varma, Lala Hardayal, Vinayak Damodar Savarkar, Virendranath Chattopadhyay, M. N. Roy Dr. Bhupendranath Dutta and many others. She was the first who unfurled the Indian National Flag in foreign soil at the International Socialist Congress at Stuttgart, Germany in 1907. In her impassioned speech she urged upon the delegates to extend moral and material help to India’s freedom struggle. She devoted her entire life and energy in arousing world support for India’s cause and providing active help and encouragement to a fiery band of Indian revolutionaries. She is called, therefore, the mother of Indian Revolution. The writer marshalling many known and unknown documents has presented here in a lucid style Madam Cama’s life and activities. He had also presented here the works of other revolutionaries connected with her. Their lives and works should be better known to the people of India particularly to the younger generation.
-
-20%
মনের সুখ-অসুখ / MONER SUKH-ASUKH
0Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.শুধু শরীর নয়, আমাদের মনেরও সুখ-অসুখ আছে।
কিন্তু সে-সম্পর্কে আমরা ভাবি কম, জানি আরও কম।
এই বই সেই অজ্ঞতা দূর করবে।
সেই সঙ্গে অসুখের বাইরে মনের বিচিত্র গতিপ্রকৃতির হদিশও আমাদের দেবে।
-
মোগলশাহি / MOGHALSHAHI
0₹80.00বাসুদেব মোশেল
মোগল যুগের বর্ণময় ইতিহাসের কথা সকলেই জানি। মোগলরা কোন প্রকৃতির শাসক ছিলেন তাও আমাদের অজানা নয়। কিন্তু আমরা অনেকেই জানি না_তাঁদের প্রাত্যহিক জীবনের সাতকাহন। তাঁদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ তো ছিলই, সেই সঙ্গে ছিল তাঁদের নানারকমের জীবনপরিচর্যার ব্যাপার-স্যাপার। কেমন ছিল তাঁদের খাওয়া-দাওয়া, চলাফেরা, শিকার যাত্রা, হাতি-ঘোড়া ও গোরুর খাওয়া-দাওয়ার খাইখরচা। খুনোখুনিতেও তাঁদের ভয়ডর ছিল না, অসুখবিসুখেও যে চিকিৎসার ব্যবস্থা ছিল_তা জানতে লেখকের প্রয়াস ধরা পড়েছে লেখার সঙ্গে ছবির আশ্চর্য সম্মিলনে।