• -20% CHIRIAKHANA

    চিড়িয়াখানা / CHIRIAKHANA

    0
    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • -20% সফটওয়‌্যার কেরানির নকশা

    সফটওয়‌্যার কেরানির নকশা /

    0

    বাসব রায়

    সফ্টওয়‌্যার কেরানির নকশা-র একটি বিশেষ চরিত্র কম্পিউটার প্রোগামার লোচাদা। কোনো এক কালসন্ধ‌্যেয় আবেগপ্রবণ লোচাদার অনুচ্চস্বরের ঘোষণা। মেমরি, প্রসেসর, হার্ডডিস্ক, ব্লুটুথ, ইনফ্রায়েড, মেগাপিক্সেল, গিগাহার্জ এই ফিরিঙ্গি লবজগুলো আলু, পেঁয়াজ, উচ্ছে, পটলের মতোই আমাদের জীবনে খোদাই হয়ে গেছে আজকাল। নয়ের দশকেও বাঙালির দৌড়ছিল ডায়োড ভাল্ভ সেমিকনডাক্টর বড়োজোর আইসি চিপ অবধি। ২০০০ সালের পর থেকেই প্রযুক্তির হড়কা বানে আমাদের চলাফেরা, ভাবনাচিন্তা, বচন-বাচন, ভালোলাগা-মন্দলাগার অনুভূতিগুলো নতুন করে সংজ্ঞাত হয়ে গেল…। সফ্টওয়‌্যার কেরানির নকশা-র বার্তা লোচাদার ওই উক্তিরই প্রতিফলনমাত্র। লেখক মনোযোগের সঙ্গে লক্ষ করেছেন, কীভাবে প্রযুক্তির ‘হড়কা বান’ অবিশ্বাস‌্য গতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের হাত ঘুরে সাধারণের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। লেখক নিজেকে এই প্রক্রিয়ায় শামিল করতে চেয়েছেন, তথ‌্যপ্রযুক্তির দুনিয়ার একেবারে হেঁশেলে ঢুঁ মেরে। নকশাগুলি বিষয়গত বৈচিত্রে এবং উপস্থাপনার মুনশিয়ানায় স্বাতন্ত্র‌ দাবি করে, সন্দেহ নেই।

    Original price was: ₹120.00.Current price is: ₹96.00.
    Add to cart
  • -20% প্রিয় কবি প্রিয় কবিতা

    প্রিয় কবি প্রিয় কবিতা / PRIYA KABI PRIYA KABITA

    0

    আধুনিক বাংলা কাব‌্যের অনেক সংকলন প্রকাশিত হয়েছে। সেইসব সংকলনে মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক কাব‌্যের পথিকৃৎ হিসেবে গণ‌্য করে পরবর্তীকালে কবিদের গ্রন্থভুক্ত করা হয়েছে। এই সংকলনের সম্পাদক পণ্ডিতবর্গের সেই সিদ্ধান্তকে শিরোধার্য করে নিয়েছেন। আধুনিক যুগের কবিতা বলতে আমরা জেনেছি, একটি কালসীমা মাত্র নয়; বিশেষ কতকগুলি মনোভঙ্গি, যা রাষ্ট্র ও সমাজ-কাঠামোর পরিবর্তনের মধ‌্যে দিয়ে উদ্ভূত। ‘আধুনিক’ শব্দটি সময়নির্দেশক হলেও সময়ই এর একমাত্র পরিমাপক নয়। ‘আধুনিক কাব‌্য‘ প্রবন্ধে রবীন্দ্রনাথ ‘বাঁক’ বা ‘মর্জি’র কথা বলেছেন। ‘বিশ্বকে ব‌্যক্তিগত আসক্তভাবে না দেখে বিশ্বকে নির্বিকার তদ্গতভাবে দেখা’ কাব‌্য সম্পর্কিত অনুভবের এটাই মূল কথা রবীন্দ্র-চিন্তনে। পরবর্তীকালে তাঁর কাব‌্যসম্পর্কিত মতাদর্শ আরও আলোচিত ও বিশ্লেষিত হয়েছে। আন্তর্জাতিকতা আধুনিকতার অন‌্যতম শর্ত। তার সঙ্গে যুক্ত হয় ব‌্যক্তি-মানসের প্রতিফলন ও আঙ্গিকচর্চা। আধুনিক কবিতা সম্পর্কে বুদ্ধদেব বসু জানিয়েছেন, ‘একে বলা যেতে পারে বিদ্রোহের, প্রতিবাদের কবিতা, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, আবার এরই মধ‌্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ, জীবনের আনন্দ, বিশ্ববিধানে আস্থাবান চিত্তবৃত্তি।’ নির্দিষ্ট কোনো ছকে আধুনিক কবিতাকে বাঁধা সম্ভব নয়। বর্তমান সংকলনে মাইকেল মধুসূদন থেকে শুরু করে বিংশ শতকের শেষ দশকের কবিদের কবিতাও সংকলন-ভুক্ত করা হয়েছে এই লক্ষ‌্যে যে, দীর্ঘ কালসীমায় বিভিন্ন কবির রচিত কবিতায় কাব‌্যপ্রবাহের ধারাবাহিকতা ও বিবর্তনকে উপলব্ধি করা সহজতর হবে। বলা বাহুল‌্য, এই সংকলনে সম্পাদকের পরিকল্পনা, মর্জি এবং ভালো-লাগা নির্ভর করে কবি এবং কবিদের রচনা নির্বাচন করা হয়েছে। সে কারণে এ গ্রন্থের নামকরণ করা হয়েছে প্রিয় কবি প্রিয় কবিতা। এর ভালোমন্দের সবটুকু দায়-দায়িত্বই সম্পাদকের।

    Original price was: ₹175.00.Current price is: ₹140.00.
    Add to cart
  • প্রিয়তমাসু

    প্রিয়তমাসু / PRIYATAMASU

    0

    চিঠি এমনই এক নির্মাণ যা কোনো কোনো মায়াবী মুহূর্তে হয়ে ওঠে যোগাযোগের ব‌্যক্তিগত সেতু, কালপ্রবাহের ধারক এবং ভাবাদর্শের দ‌্যোতনাবাহী ঘোড়সওয়ার। আর ঠিক তখনই সে সাহিত‌্য হয়ে দাবি করে ভিন্ন পাঠ, ভিন্ন পাঠাভ‌্যাস। এই সংগ্রহে গ্রথিত হয়েছে তেমনই কিছু চিঠি যা ইতিমধ‌্যেই সাহিত‌্য হিসেবে স্বীকৃত। প্রেম এদের মধ‌্যে অভিন্ন সংযোগসূত্র। কালের যাত্রার ধ্বনি যেমন শ্রুত এই পাঠে, প্রেমের অশ্রুত সংগীতও হয়তো-বা অনুভব করা যাবে এই নিরবচ্ছিন্ন পত্রালাপে। পত্নী দীনময়ী দেবীকে লেখা ঈশ্বরচন্দ্র বিদ‌্যাসাগরের একটি চিঠি দিয়ে এ-সংকলনের সূচনা। তারপর রবীন্দ্রনাথ থেকে শরৎ, নজরুল, বিভূতিভূষণ, মানিক, উদয়শঙ্কর, তারাশঙ্কর হয়ে এই সংগ্রহ ছুঁয়ে গেছে জয় গোস্বামীর নিভৃত উচ্চারণ।

    100.00
    Read more
  • -20% পুরানো সেই দিনের কথা

    পুরানো সেই দিনের কথা / PURANO SEI DINER KATHA

    0

    গৌড় বঙ্গভূমি ও রাজশাহি অঞ্চলের গৌরবময় অতীত ইতিহাস তৈরি করেছে এই ঐতিহাসিক সামাজিক উপন‌্যাসের মানস-প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটেই আবির্ভাব এক ইতিহাসপুরুষের। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফী। তাঁর অবিশ্বাস‌্য খ‌্যাতি জীবৎকালেই জন্ম দিয়েছিল বহু কিংবদন্তির। রাজেন্দ্রনাথের অপরিসীম জ্ঞানস্পৃহা, অতুলনীয় সারল‌্য, প্রজ্ঞাদীপ্ত জীবনবোধ এবং জনহিতৈষী নির্ভীক চরিত্র ছিল এই নির্মাণের নেপথ‌্যে। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফীর কিংবদন্তিসম জীবন, তাঁর পরিবার, বরেন্দ্র-গৌড়বঙ্গের অন‌্যান‌্য বিখ‌্যাত পরিবার এবং নানান প্রসঙ্গ নিয়ে গড়ে উঠেছে ইতিহাসাশ্রয়ী এই সামাজিক উপন‌্যাসের আখ‌্যান।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Read more
  • -20% রবীন্দ্রবিক্ষা

    রবীন্দ্রবিক্ষা / RABINDRABIKSHA

    0

    রবীন্দ্রনাথ একাই_শিল্প, সাহিত‌্য, দর্শন ও সংগীতে_নির্মাণ করেছেন সংস্কৃতির যে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস, তার প্রবহমান উত্তরাধিকারকে আত্মস্থ করতে হলেও প্রয়োজন বিশেষ দীক্ষার। অথচ তাঁর সৃজন নিয়ে, তাঁর দর্শন নিয়ে মোহমুক্ত বীক্ষণের তেমন উদাহরণ কই? কবির সার্ধশতজন্মবর্ষে এই গ্রন্থ দেশেবিদেশে সেই রবীন্দ্রবীক্ষারই একটি ব‌্যতিক্রমী সংকলন। তাঁর কবিতা, ছোটোগল্প, উপন‌্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত, শিল্পকলা, দর্শন এখানে আলোচিত ও বিশ্লেষিত তো বটেই, সেইসঙ্গে প্রাসঙ্গিক বহু বিষয়েরও অবতারণা করা হয়েছে দু-মলাটের মধ‌্যে। দ্বিভাষিক বাঙালি পাঠকের কথা মাথায় রেখে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা ও ইংরেজি_উভয় ভাষারই লেখা। লেখক নির্বাচনের ক্ষেত্রেও মানা হয়নি কোনো সীমান্ত। কবির মহাকাব‌্যিক জীবনের অখণ্ডতার প্রতীকী প্রকাশ হিসেবে সংযোজিত হয়েছে শতাধিক আলোকচিত্র। যথার্থ বীক্ষণ তখনই সম্ভব হয়ে ওঠে, যখন পাঠ অভিজ্ঞতার সঙ্গে মেলে দৃশ‌্য ও শ্রুতি। আর তাই এ বইয়ের পাঠকদের অতিরিক্ত প্রাপ্তি_কবির আঁকা ছবির ষোলোটি রঙিন আর্টপ্লেট এবং সেইসঙ্গে বিনামূল‌্যে প্রদত্ত ডিভিডি-তে স্বল্প-দৈর্ঘ‌্যের একটি মহার্ঘ চলচ্চিত্র : A Day with Gitanjali। তরুণ চলচ্চিত্রকার অংশুমান বিশ্বাস-নির্মিত ছবিটি ইতিমধ‌্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত ও প্রশংসিত।

    Original price was: ₹1,500.00.Current price is: ₹1,200.00.
    Read more
  • -20% রবীন্দ্রকথা

    রবীন্দ্রকথা / RABINDRAKATHA

    0

    বঙ্গীয় সাহিত‌্য পরিষৎ-এর ভূতপূর্ব সম্পাদক খগেন্দ্রনাথ চট্টোপাধ‌্যায় প্রণীত রবীন্দ্রকথা গ্রন্থটি বহুকাল দৃষ্টির অগোচরে ছিল। কবির বহুবিধ জীবনীর মধ‌্যে এই বইটির একটি বিশেষ মূল‌্য আছে। যেহেতু জীবনীকার স্বয়ং কবির নিকটাত্মীয়, ঠাকুর পরিবারের অনেক ঘনিষ্ঠ কথাই তাঁর জ্ঞাত। এই জীবনী প্রণয়নে সেই সকল বৃত্তান্ত বিশেষ সহায়ক হয়েছে। যদিও গ্রন্থকার নিজেই বলেছেন_‘কেবল পারিপার্শ্বিক আবেষ্টনীই একজন রবীন্দ্রনাথ সৃষ্টির পক্ষে যথেষ্ট নয়।‘_তবু কবির ব‌্যতিক্রমী পরিবার ও প্রতিবেশকে বুঝতে হলে এই গ্রন্থের শরণাপন্ন না-হয়ে উপায় নেই। ১৮টি পরিচ্ছেদে কবির জীবন পরিক্রমা করেছেন খগেন্দ্রনাথ । এক হিসেবে এই গ্রন্থকে আমরা বিন্দুতে সিন্ধুদর্শন বলতে পারি। মাত্র এক খণ্ডে এত তথ‌্য, চিঠিপত্রাংশ, সাহিত‌্য আলোচনা পাওয়া কম কথা নয়। উনিশ শতকের কলকাতার পরিপ্রেক্ষিতে ঠাকুরবাড়ির ইতিবৃত্তও এখানে আলোচিত হয়েছে বিশ্বস্তভাবে।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Read more
  • -20% রবীন্দ্রনাথের গানের ভুবন

    রবীন্দ্রনাথের গানের ভুবন / RABINDRANATHER GANER BHUVAN

    0

    রবীন্দ্রসংগীত বিষয়ক আমাদের সকল প্রশ্নের উত্তর হয়তো এ বইয়ে পাওয়া যাবে না। কিন্তু যা পাওয়া যাবে, তার মূল‌্যও কিছু কম নয়। কবির গান সংক্রান্ত এতাবৎ সকল গবেষণালব্ধ জ্ঞান ও অন্তর্দৃষ্টি একদিকে যেমন এ গ্রন্থ আত্মস্থ করেছে, তেমনই আবার আলোকিত করেছে বহু অনালোকিত ও অনালোচিত প্রসঙ্গ। শুধি কবির গান শুনে যাঁদের প্রাণ ভরে না, যাঁরা যেতে চান সেই গানের গভীরে, এই গ্রন্থ তাঁদের জন‌্য। আর যাঁরা খুঁজেত চান গানের ওপারে দাঁড়িয়ে রয়েছেন যিনি সেই পরমকে, তাঁরাও এই গ্রন্থ থেকে পেয়ে যাবেন সূত্রসন্ধান। নিঃসন্দেহে রবীন্দ্রনাথের গানের ভুবন  রবীন্দ্রসংগীতচর্চা ও উপভোগের ক্ষেত্র এক দিশারিগ্রন্থের ভূমিকা পালন করবে।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -20% রবীন্দ্রনাথের পড়াশোনা

    রবীন্দ্রনাথের পড়াশোনা / RABINDRANATHER PARASONA

    0

    একজন বড়ো স্রষ্টার মনের মধ‌্যে সৃষ্টির পাশাপাশি চলে এক তুমুল নির্মাণপর্ব। সেই নির্মাণপর্বও আসলে সৃষ্টিরই অন্তর্গত। এই নিগূঢ় উপলব্ধির ফসল রবীন্দ্রনাথের পড়াশোনা গ্রন্থটি। রবীন্দ্রনাথের মনোযোগী পাঠের নিবিড় স্পর্শ লাগা মূল‌্যবান বইগুলিকে ছুঁয়ে শিহরিত হয়েছিলেন এ গ্রন্থের লেখক ড. উজ্জ্বলকুমার মজুমদার। বিশ্বভারতীতে পড়াতে গিয়ে গ্রন্থাগারে বই ঘাঁটতে ঘাঁটতে তিনি দেখেছিলেন রবীন্দ্রনাথের সই, তারিখ, দাগ বা কখনো কখনো পাশে লেখা নোট-চিহ্নিত সেই সমস্ত বই। কবির পড়াশুনোর জগতের এই নিভৃত উন্মোচন যেন তাঁর সৃজন-মানসের আলো-জল-হাওয়াকেই উপলব্ধি করা।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • -20% রবীন্দ্রনাথ সম্পাদিতে বঙ্গদর্শন্য

    রবীন্দ্রনাথ সম্পাদিতে বঙ্গদর্শন / RABINDRANATH SAMPADITE BANGADARSHAR

    0

    ‘বঙ্গদর্শনের প্রথম অভ‌্যুদয়ে বাংলা দেশের মধ‌্যে একটি অভূতপূর্ব আনন্দ ও আশার সঞ্চার হইয়াছিল, একটি সুদূরব‌্যাপী চাঞ্চল‌্যে বাংলার পাঠকহৃদয় যেন কল্লোলিত হইয়া উঠিয়াছিল। সে চেষ্টা স্বাধীন চেষ্টার আনন্দ।’ বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন সম্বন্ধে রবীন্দ্রনাথ এই মন্তব‌্য করেছেন নবপর্যায়-বঙ্গদর্শন প্রকাশের আগে। তারপর তাঁকে নিতে হয় বঙ্গদর্শন সম্পাদনার দায়িত্ব। বঙ্কিমের বঙ্গদর্শন যেমন একসময় ‘আমাদের সাহিত‌্যপ্রাসাদের সিংহদ্বার’ খুলে দিয়ে নবযুগের সূচনা করেছিল, তেমনি বিশ শতকের প্রারম্ভে রবীন্দ্রাথের বঙ্গদর্শন আর এক নতুন যুগে প্রবেশের সুযোগ করে দিল। সেই নবপর্যায়-বঙ্গদর্শন বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে মননসমৃদ্ধ। অসামান‌্য প্রবন্ধসম্পদের জন‌্য। আমরা একালের পাঠককে সেই মননের জগতের সন্ধান দেওয়ার জন‌্য অধুনা দুষ্প্রাপ‌্য পত্রিকা থেকে কয়েকটি প্রবন্ধ গ্রন্থাকারে প্রকাশ করছি। বাঙালির মননের ইতিহাসে এক মূল‌্যবান সংযোজন এই গ্রন্থ।

    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.
    Add to cart
  • -20% রবির নীড় দেশে বিদেশে

    রবির নীড় দেশে বিদেশে / RABIR NEER DESHE BIDESHE

    0

    কবির নিবাসের সঙ্গে তার সৃষ্টিকর্মের সরাসরি কি কোনো সম্পর্ক আছে? প্রশ্নটির বিপ্রতীপে অজান্তেই তৈরি হয় আর একটি প্রশ্ন : কবির কোনো নির্দিষ্ট সৃষ্টিকর্ম কি অনুপ্রাণিত হতে পারে তার সৃজনক্ষেত্রের দ্বারা? ওয়র্ডসওয়র্থের ‘ইমমরটালিটি ওড’ কি আদৌ সম্ভব ছিল তার লেক ডিস্ট্রিক্ট-এর পরিপ্রেক্ষিত ছাড়া? এরকম অনেক প্রশ্নকেই প্রাসঙ্গিক মনে হতে পারে যদি আমরা কালোত্তীর্ণ কবি-সাহিত‌্যিকদের জীবন পরিভ্রমণ করি। খুজে বার করতে চেষ্টা করি কোথায় কোথায় তাঁরা ছিলেন কোন সময় তাঁরা ছিলেন, কারা তাঁদের সঙ্গে ছিলেন_এরকম নানা কিঞ্চিৎকর এমনকী অকিঞ্চিৎকর তথ‌্যও। এভাবেই একদিকে যেমন আবিষ্কৃত হতে থাকে অনেক নতুন দিগন্ত, অন‌্যদিকে মেধাবী পাঠক ছুঁয়ে যেতে পারেন বিরল কেনো সাহিত‌্যমুহূর্ত।

    Original price was: ₹120.00.Current price is: ₹96.00.
    Add to cart
  • রএ রহস্য

    র এ রহস্য / RO-E RAHASYA

    0

    দীপান্বিতা রায়

    মাঝরাতে ভাঙা দরজার ক্যাঁচকোঁচ, চোখের সামনে কঙ্কালের নাচ কিংবা  জানলার পাশে অশরীরী মূর্তি_কিছুই নেই। তবু যেন ভয়ে গা শিরশির, অজানা অস্বস্তি। রাতের চৌকিদার কে? কেন ছবি ধরতে পারল না ক্যামেরার লেন্স? কোথায় গেলেন বামাপদবাবু? এ সব গা-ছমছমে প্রশ্নের উত্তর খুঁজতেই র-এ রহস্য

    100.00
    Read more
  • -20% রাজমালা

    রাজমালা / RAJMALA

    0

    কৈলাসচন্দ্র সিংহ

    প্রাচীন ত্রিপুরার বর্ণময় ইতিহাস রচনাকারী কৈলাসচন্দ্র সিংহের মূল‌্যবান গ্রন্থ রাজমালা থেকেই রবীন্দ্রনাথ রাজর্ষি-র উপাদান পেয়েছিলেন এবং উপন‌্যাস রচনা করে ত্রিপুরা রাজ‌্যকে জগৎসভায় পরিচিতির এক নতুন আলোয় উদ্ভাসিত করেছিলেন। গ্রন্থটি প্রথমে ক্ষুদ্রাকারে ও পরে বৃহদাকারে প্রকাশিত হয়েছিল। পাঠকের সুবিধার্থে দুষ্প্রাপ‌্য প্রথম খণ্ডটিও একত্রে প্রকাশ করা হল।

    Original price was: ₹500.00.Current price is: ₹400.00.
    Add to cart
  • -20% রাজকাহিনী

    রাজকাহিনী / RAJKAHINI

    0

    অবনীন্দ্রনাথ ঠাকুর

    রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের অন‌্যতম শ্রেষ্ঠ রচনা। টডের রাজপুত কাহিনি অবলম্বনে মধ‌্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব, ত‌্যাগ ও মহিমার এমন রূপনির্মাণ শুধু বাংলা সাহিত‌্যে কেন আন্তর্জাতিক সাহিত‌্যেও দুর্লভ। রাজপুত চিত্রকলার সঙ্গে শিল্পী অবনীন্দ্রনাথের পরিচয় উনিশ শতাব্দীর শেষ প্রান্তে এসে। যখন তিনি কচ ও দেবযানী, রাধাকৃষ্ণের ছবি বা মোগল চিত্রাবলী আঁকছিলেন, তখনই রাজকাহিনীর রচনা। টডের ইতিহাস অবনীন্দ্রনাথের প্রেরণা হলেও সে আকরকে ব‌্যবহার করে তিনি সৃজন করেছেন শব্দ-ছবির এমন এক ভিন্ন রূপ জগৎ, শৌর্য, বীর্য, আত্মোৎসর্গ এবং দেশপ্রেমের মহিমায় যা প্রোজ্জ্বল। অবনীন্দ্রনাথের সংগীতময় অসামান‌্য স্পন্দিত গদ‌্য রাজকাহিনীর কাহিনিগুলিকে দান করেছে এক অনন‌্য বিশিষ্টতা। কল্পনায় তিনি পূরণ করেছেন বাস্তবের সংগত অনেক দাবি। ভাষার ঐশ্বর্য সেই কল্পনালীলার সঙ্গে মিলিয়েছেন তাল। সর্বোপরি, পাঠকের অখণ্ড মনোযোগ ধরে রাখতে সহায়ক হয়েছে অবনীন্দ্রনাথের অননুকরণীয় রচনাকৌশল যা একইসঙ্গে কুশলী ও চিত্তগ্রাহী। সবমিলিয়ে, রাজকাহিনী আজও বাঙালি পাঠকের কাছে সেরা কিশোর ক্লাসিক।

    Original price was: ₹295.00.Current price is: ₹236.00.
    Add to cart
  • -20% রক্তে রাঙা জলিয়ানওয়ালাবাগ

    রক্তে রাঙা জলিয়ানওয়ালাবাগ / RAKTE RANGA JALIYAVOYALABAG

    0

    পুরঞ্জন চক্রবর্তী

    ১৩ এপ্রিল ১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অহিংস এক সমাবেশের ওপর চলল গুলি। ১৬৫০ রাউন্ড। প্রাণ গেল হাজারেরও বেশি নরনারীর। নারকীয় এই গণহত‌্যা ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাস সবচেয়ে কলঙ্কজনক অধ‌্যায়। জালিয়ানওয়ালাবাগ হত‌্যাকাণ্ডের আনুপূর্বিক ইতিহাস এবং তার ফলশ্রুতি এই গ্রন্থে আলোচিত হয়েছে কথোপকথনের মাধ‌্যমে।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Add to cart
  • রানি রাসমণি

    রানি রাসমণি / RANI RASHMONI

    0

    মালা দত্তরায়

    রানি রাসমণি শুধু দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, নবজাগ্রত বঙ্গভূমির এক আলোকিত মানবী হিসেবেও প্রাতঃস্মরণীয়। এই প্রথম সেই জীবনের ধারাভাষ্য এক ব্যতিক্রমী কলমে।

    120.00
    Read more
  • -20% হেমচন্দ্র বন্দ‌্যোপাধ‌্যায় প্রণীত রাণী রাসমণির প্রথম জীবনী

    হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত রাণী রাসমণির প্রথম জীবনী / Hemcandra Bandyopadhya‌y Pranit Rani Rasmonir Pratham Jibani

    0

    সংকলন ও সম্পাদনা গৌতম বাগচি

    রাণী রাসমণির কিংবদন্তীসম জীবন নিয়ে কল্পনাশ্রয়ী জীবনালেখ‌্য কিংবা গল্পকথার অভাব নেই। অভাব আছে তাঁর আপোশহীন জীবনের প্রামাণ‌্য ধারাবিবরণীর। বর্তমান গ্রন্থটি সেই অভাব মেটাবে। রাণীর জানবাজারের বাড়িতেই আশ্রিত গ্রন্থকার হেমচন্দ্র বন্দ‌্যোপাধ‌্যায় রাণী রাসমণির কন‌্যা জগদম্বা দাসীর পরম  স্নেহভাজন ছিলেন। ফলে রাসমণির ব‌্যতিক্রমী জীবনের বিশ্বস্ত ভাষ‌্য তৈরি হতে পেরেছে এবং সেইসঙ্গে তাঁর প্রথম জীবনীও আমরা পেয়েছি হেমচন্দ্রের কলমেই। অকুতোভয়, মহিয়সী যে নারীকে স্বয়ং কোম্পানি বাহাদুরও সমঝে চলতেন, তাঁকে এই প্রথম আমরা চিনে নেব সমকালের সাক্ষ‌্য থেকে।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • -20% সমাগত মধুমাস - দ্বিতীয় খণ্ড

    সমাগত মধুমাস – দ্বিতীয় খণ্ড / Samagata Madhumas – 2ND Part

    0

    অভিজিৎ চৌধুরী

    ‘ওই এল সে প্রাণ কালিয়া স্মর খরশরে তবু যায় জ্বলিয়া’। কবি, গীতিকার, সমাজসংস্কারক মদনমোহন তর্কালঙ্কারের নিজের গলায় গাওয়া গান দিয়ে শেষ হয়েছিল সমাগত মধুমাস (১ম খণ্ড)। ২য় খণ্ডের শুরুতেই রয়েছে ডেপুটি ম‌্যাজিস্ট্রেটের চাকরিতে ক্লিষ্ট মদনমোহনের আত্মবিলাপ। তথাপি, জাতীয় মানুষের মনের মধ‌্যে প্রতিদিনের জীবনেও দেশ, বিশ্ব, বিজ্ঞান, সমাজ, সাহিত‌্য, শিক্ষার বীক্ষণ চলতেই থাকে। সিপাহিবিদ্রোহ সম্পর্কে মদনমোহন তর্কালঙ্কারের নিজস্ব অবস্থান, নতুন বিজ্ঞানচেতনার বিকাশ, ফেলে আসা জীবনের কাব‌্যময়তা_অন‌্যতম কন‌্যা ভুবনবালার সঙ্গে প্রতিদিনের সংলাপই উঠে আসে। মহতী সময়ের পরিচর্চা বাবা এবং মেয়ের নিতান্ত আটপৌরে সংলাপের মধ‌্যেও কখনো কখনো ফ্রেমবন্দি হয়ে যায়। ফ্ল‌্যাশব‌্যাকে এসেছেন বিটন সাহেব, বিদ‌্যাসাগর প্রমুখ ঐতিহাসিক চরিত্র কারণ তাঁদের বাদ দিয়ে মদনমোহন তর্কালঙ্কারের জীবনের যে-কোনো পর্যায়ই অসম্পূর্ণ রয়ে যায়। মদনমোহন তর্কলঙ্কারের মৃত‌্যু এক নায়কের নিস্তব্ধ প্রস্থান। তাঁর মৃত‌্যুর পর ভার্যা মুক্তকেশীর এক ভিন্ন ছবি উপন‌্যাসে পাওয়া যাবে। কন‌্যা কুন্দমালা_দিদি ভুবনমালা ও বাবার মৃত‌্যুর পর_নিজের প্রণয়কে গোপন রেখে ভালোবাসার প্রার্থীকে সঁপে দিচ্ছে আর এক বোন হেমবালার সমীপে। হেমবালা কবিতা লেখে, পিতার কবিসত্তার সামান‌্য উত্তরাধিকার রয়েছে তার মধ‌্যে। ১ম খণ্ডের মতোই ২য় খণ্ডে রেয়েছে অসম বয়সের প্রণয় কাহিনি। সত্তরোর্ধ্ব বাচস্পতির সঙ্গে রূপোপজীবনী তারাসুন্দরীর মানসপরিণয় মধুমাসের আশ্বাসকে বিস্মৃত হতে দেয় না পুনর্বার।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Read more
  • -20% সমাগত মধুমাস - প্রথম খণ্ড

    সমাগত মধুমাস – প্রথম খণ্ড / Samagata Madhumas – 1st Part

    0

    অভিজিৎ চৌধুরী

    কবি, গীতিকার, সমাজ সংস্কারক তথা নারীশিক্ষা প্রসারের অন‌্যতম অগ্রদূত মদনমোহন তর্কালঙ্কার ও তাঁর সময়-ঋদ্ধ এই আখ‌্যান। আখ‌্যানের কেন্দ্রবিন্দু মদনমোহন আর তাঁকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপেথ ভার্যা মুক্তকেশী, কন‌্যা ভুবনমালা-কুন্দমালা-হেমবালা, মা বিশ্বেশ্বরী দেবী, সুহৃদ ঈশ্বরচন্দ্র বিদ‌্যাসাগর, বিটন সাহেব, রাজা রাধাকান্ত দেব, রামগোপাল ঘোষ প্রমুখ ঐতিহাসিক চরিত্রের পরিভ্রমণ। একদিকে পাশ্চাত‌্য শিক্ষার প্রথম আলো, অন‌্যদিকে মধ‌্যযুগীয় সংস্কারে অবরুদ্ধ হিন্দুসমাজ_ ইতিহাসের এই দ্বন্দ্বে দীর্ণ হতে হতে মদনমোহনের সাহিত‌্যসাধনা ও জীবনসংগ্রাম। লুপ্ত সেই সময়ের আঘ্রাণ আবার পাওয়া যাবে এই উপন‌্যাসের পাতায়। ঐতিহাসিক চরিত্রগুলির পাশাপাশি আলাদা করে নজর কাড়ে অন‌্য দুটি চরিত্র : বাচস্পতি খুড়ো ও তারাসুন্দরী। মদ‌্যপ বেশ‌্যাসক্ত, পরান্নভোজী, সংস্কৃত কলেজের লিপিকরের কর্ম থেকে বহিষ্কৃত বাচস্পতি খুড়ো অপূর্ব কণ্ঠসম্পদের অধিকারী। সত্তরোর্ধ্ব বাচস্পতির সঙ্গে রূপোপজীবনী তারাসুন্দরীর প্রণয় মধুমাসের আশ্বাসকে বিস্মৃত হতে দেয় না।

    Original price was: ₹120.00.Current price is: ₹96.00.
    Add to cart
  • -20% সাময়িক পত্রের আলোকে প্রথম মহাযুদ্ধ

    সাময়িক পত্রের আলোকে প্রথম মহাযুদ্ধ (Samayik patrer aloke pratham mahayuddha)

    0

    সংকলন ও সম্পাদনা বারিদবরণ ঘোষ

    প্রথম মহাযুদ্ধের আরম্ভ ১৯১৪ সালের জুলাইয়ে। সেটা ১৩২১ বঙ্গাব্দের শ্রাবণ মাস। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ভারতবর্ষের সে মহাসমরের সংবাদ এসে পৌঁছোয়। যুদ্ধের খবর প্রথম উল্লেখযোগ‌্যভাবে প্রকাশিত হয় ঠাকুরবাড়ির মাসিক পত্রিকা ভারতী-তে। তারপর একে একে ভারতবর্ষ, প্রবাসী, মাসিক বসুমতী, সমর-সংবাদ প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকার মহাযুদ্ধের সংবাদ প্রকাশিত হতে থাকে। ভারতী—তেই সে বছর ‘বর্তমান ইউরোপীয় সমর’ নাম এক দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়। বাংলা সাময়িক পত্রপত্রিকার যুদ্ধ বিষয়ক যেসকল লেখা প্রকাশিত হয়, তার কিছু স্মৃতিমূলক_ প্রত‌্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যাঁরা তাঁদের জার্নাল ও চিঠি। আবার কোনো কোনো লেখায় আমরা পাই যু্দ্ধে বিষয়ক বিশ্লেষণধর্মী প্রবন্ধ-নিবন্ধ। এ ছাড়াও মিলবে স্বদেশ থেকে বহুদূরে যুদ্ধে ময়দানে যা ঘটে চলেছে তার তাৎক্ষণিক বিবরণ ও সেইসঙ্গে যু্দ্ধপ্রকরণ নিয়ে অনুসন্ধানী নিবন্ধও। এই মহাযুদ্ধে গোটা বিশ্ব দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল ইংল‌্যান্ড, বেলজিয়াম, ইটালি সার্বিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, অন‌্যদিকে জার্মানি, অস্ট্রিয়া, বুলগেরিয়া, তুর্কস্থান প্রমুখ শক্তি। কিন্তু প্রথম মহাযুদ্ধের আনুপূর্বিক ইতিহাস বিবৃত করা এই গ্রন্থের উদ্দেশ‌্য নয়। এই মহাযুদ্ধে ভারতবর্ষের ভূমিকাও আমাদের আলোচনার পরিধিভুক্ত হয়নি। বঙ্গসন্তান হিসেবে যে প্রশ্ন আমাদের মনে উঠে আসে_ বাঙালিরা কি এতে শামিল হয়েছিলেন ? তার উত্তর খুঁজতে গিয়ে সমসাময়িক বাংলা পত্রপত্রিকায় যুদ্ধ বিষয়ক সংবাদাদি সংগ্রহ করার পর যা পাওয়া গেল, তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। একদিকে এই সংকলন খোঁজ দেয় প্রথম মহাযুদ্ধের কারণে উদ্ভুত আন্তর্জাতিক পরিস্থিতির দেশীয় মূল‌্যায়নের। অন‌্যদিকে তা আঘাত করে ‘বাঙালি ভীরুজাতি’_এই ভ্রান্ত ধারণার মূলে। আমরা জানতে পারি, বাঙালির শুধু দলে দলে এই মহাসমরে যোগদানই করেননি, তাঁদের রক্তে রাঙা হয়ে উঠেছিল বহু বিদেশি যুদ্ধপ্রান্তর।

    Original price was: ₹395.00.Current price is: ₹316.00.
    Read more