• -20% 2019-DWISHATA JANMABARSHE VIDYASAGAR Jiban O Karma

    দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর জীবন ও কর্ম

    0

    পাঁচুগোপাল বক্সি

    ঐতিহ্য-পরম্পরা ও আধুনিকতার দ্বন্দ্বে দীর্ণ উনিশ শতকের বাংলায় আবির্ভূত হয়েছিলেন এক রেনেসাঁস-পুরুষ। প্রামাণ্য এই জীবনীগ্রন্থটি নতুন করে চিনিয়ে দেবে অমিত কর্মশক্তিময় সেই বীরসিংহকে।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Read more
  • -20% 2019-UJJAYANTA TRIPURA

    উজ্জ্বয়ন্ত ত্রিপুরা / Ujjayanta Tripura

    0

    বিজয়কুমার দেববর্মণ

    সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী ত্রিপুরা রাজ্যের প্রত্নতাত্ত্বিক সম্পদ, অনুপম স্থাপত্যকীর্তি, লোকায়ত ও বহিরাগত ধর্ম-শিল্প-সংস্কৃতিকে বিশেষ অনুসন্ধানী চোখ দিয়ে দেখেছেন এই বিশিষ্ট পুরাতত্ত্ববিদ।

    উজ্জয়ন্ত রাজপ্রাসাদ, পীঠদেবী ত্রিপুরাসুন্দরী, চতুর্দশ দেবতার বন্দনার পাশাপাশি আলোচিত হয়েছে ত্রিপুরার আদিবাসী সমাজের দেবদেবী-পূজাপার্বণ, মিলনোৎসব, বিবাহরীতি, বসন-ভূষণ প্রভৃতি প্রসঙ্গ। বৃহত্তর ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য যে অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, তা-ই পরিস্ফুট হয়েছে এই গ্রন্থে।

    Original price was: ₹160.00.Current price is: ₹128.00.
    Add to cart
  • -20% 2019-BINUR BOI O NIRBACHITA CHHOTOGALPA

    বিনুর বই ও নির্বাচিত ছোটোগল্প / Binur Boi O Nirbachita Chhotogalpa

    0

    অন্নদাশঙ্কর রায়

    এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে জীবনশিল্পী অন্নদাশঙ্কর রায়ের আত্মজীবন তথা আত্মশিল্পমূলক রচনা বিনুর বই এবং তাঁর এগারোটি ছোটোগল্প।বিনুর বই আমাদের পরিচিত করিয়ে দেয় অন্নদাশঙ্করের জীবনের বিভিন্ন পর্ব ও বাঁকবদলের সঙ্গে। আমরা জানতে পারি মনস্বী এই লেখকের জীবনদর্শন সম্পর্কেও। গ্রন্থভুক্ত এগারোটি গল্পেই প্রোজ্জ্বল অন্নদাশঙ্করের ব্যতিক্রমী ন্যারেটিভ টেকনিক এবং শ্লেষ-কৌতুকের মোড়কে লুকোনো এক গভীর, আনন্দময় জীবনবোধ।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • -20% BIJNAN KI O KENO

    বিজ্ঞান কী ও কেন / Bijnan Ki O Keno

    0

    আনন্দময় মান্না

    নতুন প্রশ্ন করতে, নতুন সম্ভাবনা আবিষ্কার করতে, পুরোনো সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিচার করতে সৃজনশীল কল্পনার প্রয়োজন। আর যখন সেই কল্পনাকে পাওয়া যায়, তখনই বিজ্ঞানে সত্যিকারের অগ্রগতি হয়।’

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -20% 2019-LOKAMATA SARADA

    লোকমাতা সারদা / Lokamata Sarada

    0

    পুরঞ্জনপ্রসাদ চক্রবর্তী

    এই গ্রন্থের মাধ্যমে শ্রীমা সারদাদেবীর অনবদ্য জীবনকাহিনি তরুণ-তরুণীদের কাছে পৌঁছে দেওয়ার এটি একটি ক্ষুদ্র প্রয়াসমাত্র।

    এখানে শ্রীমা সারদার অমূল্য উপদেশ ও বাণী এবং শ্রীমায়ের সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের কয়েকজনের শ্রদ্ধাঞ্জলিও সংযোজিত হয়েছে।

    Original price was: ₹120.00.Current price is: ₹96.00.
    Read more
  • -20% 2019-SANGEET DEEPIKA

    সঙ্গীত দীপিকা (Sangit dipika)

    0

    দীপক দে

    সঙ্গীতের ইতিহাস মানবজাতির ইতিহাসের মতোই মহাকালের গহ্বরে লীন হয়ে আছে। তাই বেদ-পূর্ব সঙ্গীতের ইতিহাস থেকে গেছে অজ্ঞেয়। সঙ্গীতের প্রথম আভাস পাওয়া যায় ঋগ্বেদের উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, প্রচিত, কম্প প্রভৃতি স্বরে। তারপর সামবেদের সপ্তস্বরের ঝরনাধারায় সৃষ্টি হলো সঙ্গীত মহাসাগর। সৃষ্টি হলো মার্গ ও শাস্ত্রীয় সঙ্গীতের_সৃষ্টি হলো রাগরাগিণীর অপার ঐশ্বর্যের। উদ্গাতার সামগানে তুষ্ট হন অভীষ্ট দেবতা_তুষ্ট হন স্বয়ং ঈশ্বর।

    সামসঙ্গীত শুধু ভারতীয় সঙ্গীতের নয়, পৃথিবীর সব সঙ্গীতেরই আদি।

    Original price was: ₹2,500.00.Current price is: ₹2,000.00.
    Read more
  • -20% 2019-MANNA DEY

    মান্না দে

    0

    গৌতম রায়

    কিংবদন্তি সংগীতশিল্পীর সান্নিধ্যে এসে বদলে যায় প্রখ্যাত বিজ্ঞানীর জীবনের গতিপথ। শিল্পীর মানবসত্তা ক্রমশ প্রকাশিত, উন্মোচিত হতে থাকে তাঁর কাছে। এই গ্রন্থে ধরা রয়েছে সেই নবপরিচয়ের স্মৃতি এবং মানুষ মান্না দে-র অকৃত্রিম জীবন ও সময়ের বর্ণিল জলছবি।

    Original price was: ₹350.00.Current price is: ₹280.00.
    Read more
  • -20% KISHOR GALPA PANCHISH (Sashthipada)

    কিশোর গল্প পঁচিশ / Kishor Galpa Panchish

    0

    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    এই পঁচিশটি কিশোর গল্পে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জয় করে নিয়েছেন ছোটো-বড়ো সকলের মন। বিচিত্র বিষয়ক গল্পগুলির প্রায় প্রত্যেকটিই মনুষ্যত্ববোধের উদ্বোধনে সমুজ্জ্বল। নানান মাত্রায় বাঁধা এই গল্পসংকলন পড়লে কখনো চোখ উঠবে বাষ্পাকুল হয়ে, আবার কখনো মন ভরে উঠবে দুরন্ত কৈশোরের অমলিন আ­নন্দে।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • -20% OJHA O PAHARI BHOOT

    ওঝা ও পাহাড়ি ভূত / Ojha O Pahari Bhoot

    0

    চঞ্চলকুমার ঘোষ

    ভূত আগেও ছিল এখনও আছে, তবে এই বইয়ের ভূতেরা কাউকে ভয় দেখায় না_নিজেরাই ভয় পায়। ভূতের সঙ্গে রয়েছে মজা, হাসি আর লোককথা-রূপকথার অনাবিল আনন্দ।­

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% SHESH SAMBADE NIVEDITA

    শেষ সংবাদে নিবেদিতা (Sesh sambade nibedita)

    0

    সম্পাদনা গৌতম বাগচি

    এক চরম বিপন্ন সময়ে ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন ভগিনী নিবেদিতা। এদেশের আত্মার আত্মীয় হয়ে ওঠাই ছিল তাঁর জীবনের পরম লক্ষ্য। একজন বিদেশিনী হিসেবেও তিনি যে কী বিপুল পরিমাণ কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন, তার বিশদ চর্চা ও মূল্যায়ন চলছে বিগত একশো বছর ধরেই। এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে তাঁর প্রয়াণের অব্যবহিত পরেই নানা পত্রপত্রিকায় প্রকাশিত দেশবিদেশের বিশিষ্টজনের প্রতিক্রিয়া ও শ্রদ্ধাঞ্জলির কথা। বলাবাহুল্য, এই প্রয়াস অবশ্যই মৌলিকতা দাবি করে। বহু অজানা তথ্যে সমৃদ্ধ এই গ্রন্থ একটি ঐতিহাসিক কাজ হিসেবেই আকর্ষণীয় হয়ে থাকবে। সঙ্গে রইল নিবেদিতার  ইংরেজি ভাষায় অনূদিত রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% HINDU DHARMER DOLANGATHA

    হিন্দু ধর্মের দোলনগাথা (Hindu dharmera dolanagatha)

    0

    ভগিনী নিবেদিতা

    সিস্টার নিবেদিতা মহাভারত-কে মূলত জাতীয় বীরকাহিনি হিসেবে দেখেছিলেন আর রামায়ণ তাঁর মতে ভারতীয় চেতনায় নারীর এক মহাকাব্য। তাঁর বর্তমান গ্রন্থে গল্প নির্বাচনে এই দুই মহাকাব্যের প্রভাব বিস্তর, তবু জনপ্রিয়তার নিরিখে উপনিষদ-পুরাণ আর ঠাকুমা-দিদিমার কাছ থেকে শোনা অবিস্মরণীয় নানা কাহিনিগুলিকেও সচেতনভাবেই এই ‘দোলনগাথা’-য় স্থান দিয়েছেন তিনি। সঙ্গে রইল বিশিষ্ট সাহিত্যিক-গবেষক বারিদবরণ ঘোষের অসামান্য ভূমিকা। তথ্য এবং সরস বিশ্লেষণে যা হয়ে উঠেছে এই গ্রন্থের এক মূল্যবান অলংকার।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • -20% 25TI OITIHASIK KISHOR GALPO

    ২৫টি ঐতিহাসিক কিশোর গল্প / 25ti Oitihasik Kishor Galpo

    0

    রণজিৎকুমার সমাদ্দার

    ইতিহাসের তথ্যাবরণই শুধু নয়,আরও অনেক কিছু। কথা-গল্পের বহমানতায় লোকসংস্কৃতির মিশেল দুর্লক্ষ্য নয়। ঈষৎ চমক! ঋদ্ধ-আবেগে রসাপ্লুতায় ভাবুকমনের সন্ধান চলতে পারে_ইতিহাসের অমল-বিভা।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% SE EK ANNYADESH

    সে এক অন্যদেশ (Se ek anyadesh)

    0

    মুকুরদীপি রায়

    কারগিল যুদ্ধের প্রেক্ষিতে সেনাবাহিনীর চিকিৎসক প্রমিতের সঙ্গে মণিদীপার প্রেম প্রস্ফুটিত হয়েও পূর্ণতা পায় না। কিন্তু শাশ্বত হয়ে রয়ে যায় তাদের মধ্যে বিনিমিত কিছু চিঠি, চিঠির ভেতরের আখ্যান আর জ্যোৎস্নার মতো রাতের আকাশে ভেসে বেড়ানো কয়েকটি শব্দ।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Read more
  • -20% SERA GOENDA RAHASYA PANCHISH

    সেরা গোয়েন্দা রহস্য পঁচিশ (Sera Goenda Rahasya Panchis)

    0

    সম্পাদনা: সুমন্ত চট্টোপাধ্যায়

    মৃত্যু, হত্যা, রহস্য, ষড়যন্ত্র আর রোমকূপ খাড়া করে দেওয়া রোমাঞ্চ_গোয়েন্দাকাহিনির অপ্রতিরোধ্য আকর্ষণ সব পাঠকের কাছেই। বাংলা গোয়েন্দাসাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যের কাছে ঋণী এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে একেবারে নতুন গোয়েন্দাগল্পও।­

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Read more
  • -20% UCHCHASHIKSHAY BANGLABIDYA O BIDYAPATHIK

    উচ্চশিক্ষায় বাংলাবিদ্যা ও বিদ্যাপথিক / Uchchashikshay Banglabidya O Bidyapathik

    0

    জন্মজিৎ রায়

    এ দেশে বাংলাবিদ্যাচর্চা ও বাংলা পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন কারা ? কী করেই বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে বাংলাবিদ্যা পঠনপাঠন শুরু হল? উচ্চশিক্ষায় বাংলাবিদ্যা ও বিদ্যাপথিকদের সম্পর্কে জানতে আগ্রহী পাঠক এ বইয়ে পাবেন ভারতে বাংলাবিদ্যাচর্চার আদিপর্বের এক কালানুক্রমিক বিবরণ। গ্রন্থের দ্বিতীয় ভাগে বাংলাবিদ্যার প্রধান প্রধান রূপকার তথা শ্রুতবিদ্য শিক্ষক ও অধ্যাপকদের কর্মজীবন, সারস্বত অবদান ও রচনাকর্মের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে।­­­­

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Read more
  • RABINDRA SANSHODHITA PANDULIPI O SRINIKETANER DIARY

    রবীন্দ্র-সংশোধিত পাণ্ডুলিপি ও শ্রীনিকেতনের ডায়েরি

    0

    গ্রন্থনা: সুকুমার চট্টোপাধ্যায়

    সম্পাদনা: বারিদবরণ ঘোষ

    শ্রীনিকেতনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, যদি আমরা নানা বৃত্তান্তে ভরপুর দ্বিতীয় ডায়েরির পাতা না-ওলটাই। আর প্রথমটিতে আমরা পেয়ে যাব রবীন্দ্রনাথ প্রদত্ত তিনটি গুরুত্বপূর্ণ বক্তৃতার সুকুমার-কৃত অনুলিপি। রবীন্দ্রনাথ নিজেই আবার সেই শ্রুতিলিখন সংশোধন করে দেন। ‘Gleanings’ নামক এই খাতাটি কবিমানসের স্বরূপ উন্মোচনে এক গুরুত্বপূর্ণ দলিল।

    395.00
    Read more
  • -20% NUTAN DEKHAR DEKHA

    নূতন দেখার দেখা / Nutan Dekhar Dekha

    0

    সুধীর চক্রবর্তী

    নূতন দেখার দেখা সুধীর চক্রবর্তীর সদ্যতন নানামুখী অবলোকনের গদ্যরচনা সমাহার। পাঁচটি পর্যায়ে উপস্থাপিত মোট আঠারোটি লেখায় অবলোকন প্রায়শই বীক্ষণ হয়ে ওঠে। আর সে বীক্ষণের মধ্যেও অন্তর্লীন হয়ে থেকে যায় নবায়িত নূতন। শীলিত, সাংগীতিক দ্যোতনাময় এক অনুপম কৃষ্ণনাগরিক গদ্যে লেখা এই অষ্টাদশসংখ্যক প্রবন্ধে সুধীর চক্রবর্তী বাংলা প্রবন্ধসাহিত্যের এতাবৎ অবলোকিত ইতিহাসে নূতন অধ্যায় সংযোজন করলেন।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Read more
  • -20% FOLK DANCES OF INDIA

    FOLK DANCES OF INDIA

    0

    Dr. Ranajit Kumar Samaddar

    The author has discussed almost four hundred and fifty dance forms based on his intimate conversations with the dancers as well as his experience as a spectator. Along with explorations and analyses, he also offers comparative studies of classical dance forms with more unconventional ones, which are indeed great in number. The grand canvas of this book also includes classification of folk-dances and their nature in different countries.­­

     

    Original price was: ₹2,495.00.Current price is: ₹1,996.00.
    Add to cart
  • -20% MAHANABI

    মহানবী / MAHANABI

    0
    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.
    Add to cart
  • -20% DINGINOUKO (4th Year)

    ডিঙি নৌকা (চতুর বর্ষ) / DINGINOUKO (4TH YEAR)

    0
    Original price was: ₹295.00.Current price is: ₹236.00.
    Read more