• -20% প্রাচীন বাংলার লৌকিক ধর্মবিশ্বাস, কিংবদন্তী ও কাহিনী (Prachin Banglar Loukik Dharmobishash, Kingbodonti o Kahini)

    প্রাচীন বাংলার লৌকিক ধর্মবিশ্বাস, কিংবদন্তী ও কাহিনী (Prachin Banglar Loukik Dharmobishash, Kingbodonti o Kahini)

    0

    Dr. Pradyot Kumar Maity

    Edited by Dr. Kalipada Pradhan

    This is an article which was written sometime in 1966 when the present author received an official invitation from the editor Dr. Benoychandra Sen, M.A. (Gold Medallist), P.R.S., Ph. D (London), the Research Professor of Indology, Govt. Sanskrit College, Calcutta, for contributing such an article to a collected work entitled The Culture of Bengal scheduled to be published by Govt.  Sanskrit College. But unfortunately this work has not yet been published. As have not been informed of anything about the publication of the said work for the last few years.

    Now, we venture to publish it as a separate treatise. This is not an exhaustive study but a brief outline of a vast field of study. This study, we hope will help one to form some idea about certain aspects of popular religious life in Ancient Bengal.

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -20% 2019-VIDYASAGAR

    বিদ্যাসাগর – রমেশচন্দ্র মজুমদার

    0

    রমেশচন্দ্র মজুমদার

    প্রখ্যাত ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদারের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ‘বিদ্যাসাগর বক্তৃতামালা’-র এই মূল্যবান সংকলনটি একজন সংবেদনশীল বিদগ্ধ শিক্ষকের মহান অবদান।­

    সুবিশাল এই আলোচনায় আমরা ঋদ্ধ হই একদিকে বাংলা গদ্যসাহিত্যের উদ্ভব প্রসঙ্গে তাঁর মৌলিক ব্যাখ্যায় এবং অন্যদিকে নিরপেক্ষ মননের আলোয় প্রাচীন ভারতের বৈদিক যুগ থেকে বিংশ শতাব্দীর প্রারম্ভকাল পর্যন্ত সময়ে সমাজে নারীজাতির বাস্তব অবস্থান, মহিমা ও অবদমিত নারীজীবনের অতুলনীয় করুণ চিত্রণে। এই সংকলন সেই নিরিখে সমগ্র নারীসমাজের যুগপৎ বিকাশ ও অবদানের এক ঐতিহাসিক দলিল।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • -20% DOUBLE TENIDA

    ডবল টেনিদা / Double Tenida

    0

    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    ঝন্টিপাহাড়ির ভূতবাংলোতে ভূতের পিলে চমকানো অট্টহাসিই হোক কিংবা নীলপাহাড়ির ঝাউ-বাংলোয় কাটা মুণ্ডুর বীভৎস নাচ, পটলডাঙার চার মূর্তিকে কুপোকাত করতে পারে, এমন সাধ্য কার! টেনিদা ও তার তিন শাগরেদ প্যালা, হাবুল ও ক্যাবলা-কে নিয়ে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম ও তৃতীয় উপন্যাস_চার মূর্তি ঝাউ-বাংলোর রহস্য_এই প্রথম একসঙ্গে।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • -20% সবুজ দ্বীপের রাজা / SABUJ DWIPER RAJA

    সবুজ দ্বীপের রাজা / SABUJ DWIPER RAJA

    0

    চিত্রনাট‌্য ও ছবি সুযোগ বন্দ‌্যোপাধ‌্যায়

    কেন ইতিহাসের বিভিন্ন বিন্দুতে আন্দামানের বিশেষ কয়েকটি দ্বীপে পৌঁছোলেই নিখোঁজ হয়ে গেছেন বিশ্বের নানান প্রান্তের বিজ্ঞানীরা? সেখানকার আদিম অধিবাসী জারোয়াদের সঙ্গে কি রয়েছে এই ঘটনার কোনো যোগাযোগ? রহস‌্যেভেদে সন্তু-কাকাবাবু। সুনীল গঙ্গোপাধ‌্যায়ের কিশোর ক্লাসিক এই প্রথম বাংলায় সুযোগ বন্দ‌্যোপাধ‌্যায়ের গ্রাফিক নভেলে।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • স্মৃতির সুচিত্রা

    স্মৃতির সুচিত্রা (Smritir Suchitra)

    0

    সম্পাদনা শৈলেন্দ্র হালদার

    কৃষ্ণকলি তাঁর গানেই কালো হরিণ চোখ মেলে ত্রস্ত পায়ে বেরিয়ে আসে কুটির থেকে। কবির গান তাঁর উচ্চারণেই পায় প্রাণ, পায় উদ্দিষ্ট অভিমুখ। কিন্তু সুচিত্রা মিত্র শুধুই রবীন্দ্রসংগীতের সবথেকে সার্থক বাণীবাহকদের অন‌্যতম হয়ে আমাদের স্মৃতি জুড়ে অমলিন থাকবেন না। স্মরণীয় হয়ে থাকবেন তাঁর লেখা, তাঁর আঁকা ছবির জন‌্যও। হ‌্যাঁ, আই পি টি এ এর গানের সেই বলিষ্ঠ কণ্ঠ, কবির সুরের সেই সর্বোত্তম সাধক ছিলেন এক অসামান‌্য ছড়াকারও। ছবিও আঁকবেন তিনি সময় পেলেই। তেমনই কিছু ছড়া ও ছবি গ্রথিত হল এই সংকলনে। সঙ্গে রইল তাঁর সংক্ষিপ্ত জীবনপঞ্জি আর কিছু দুষ্প্রাপ‌্য আলোকচিত্রের এক দুর্লভ অ‌্যালব‌াম।

    100.00
    Add to cart
  • -20% শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ

    শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ / Sri Sri Ramkrisnadeber Upadesh

    0

    সুরেশচন্দ্র দত্ত

    শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ আমাদের ভাগ‌্যবিড়ম্বিত, দুঃখময় জীবনে এক পরম সহায়। জীবৎকালেই তাঁর অমৃতবাণী শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তাতে একদিকে যেমন পরমহংসগতপ্রাণ ভক্তের সংখ‌্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, অন‌্যদিকে তাঁর উপদেশ আদৌ অবিকৃত থাকছে কি না, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছিল। জীবৎকালেই তাই রামকৃষ্ণবাণীর সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছিল। এ ক্ষেত্রে অগ্রণী ছিলেন যাঁরা, তাঁদের মধ‌্যে একজন যদি হন মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম), অপরজন অবশ‌্যই সুরেশচন্দ্র দত্ত। বস্তুত, শ্রীম-এর রামকৃষ্ণকথামৃত প্রকাশিত হওয়ার আগেই পরমহংসদেবের জীবৎকালে ১৮৮৪ সালে সুরেশচন্দ্র দত্ত সংকলিত বইটির প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। তারপর থেকে আজ অবধি বইটির সংস্করণ সংখ‌্যা ২৩-এরও বেশি। এতে একদিকে যেমন বইটির বহুল জনপ্রিয়তা ধরা পড়ে, অন‌্যদিকে পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণগুলিতে ঠাকুরের আরও অনেক অগ্রন্থিত উপদেশ যে সংকলিত হতে পেরেছিল, তাও বোঝা যায়। বর্তমান সংস্করণে শ্রীরামকৃষ্ণের ৯৫০টি উপদেশ সংকলিত হয়েছে। গ্রন্থের প্রথম পর্বে ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলা’র পরমহংসদেবের জীবন ও কর্মের অতি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। দীর্ঘদিন বইটি অমুদ্রিত অবস্থায় পাঠকের নজরের আড়ালে ছিল। ঐতিহাসিক এই পারুল সংস্করণে গ্রন্থটির তাৎপর্যময় পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ রামকৃষ্ণচর্চার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করবে।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% উপেন্দ্রকিশোরের সেরা সন্দেশ

    উপেন্দ্রকিশোরের সেরা সন্দেশ / Upendrakishorer Sera Sandesh

    0

    সংকলন ও ভূমিকা শৈলেন ঘোষ

    উপেন্দ্রকিশোর রায়চেৌধুরী (১২মে ১৮৬৩_২৩ ডিসেম্বর ১৯১৫) : শিশুসাহিত‌্যিক, সম্পাদক, চিত্রকর, শিল্পী, সংগীতজ্ঞ, তথা মুদ্রণশিল্প বিশারদ উপেন্দ্রকিশোরের জন্ম অবিভক্ত বঙ্গের মসুয়া গ্রামের সুবিখ‌্যাত রায় (পূর্বতন ‘দেনা’ বা ‘দেও’) পরিবারে। পিতা কালীনাথ (শ‌্যামসুন্দর মুনশি) মাতা জয়তারা। কালীনাথ ও জন্মতারার পাঁচ পুত্র, তিন কন‌্যার মধ‌্যে উপেন্দ্রকিশোর ছিলেন মধ‌্যম। পিতৃদত্ত নাম কামদারঞ্জন। কামদা যখন চার বছেরর শিশু, কালীনাথের জ্ঞাতিভাই জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন। নামকরণ করেন উপেন্দ্রকিশোর। মায়মনসিংহ জেলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপেন্দ্রকিশোর কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভরতি হন। কিন্তু বিএ পাস করেন ক‌্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে ১৮৮৪ সালে। পরের বছরই তাঁর বিবাহ হয় ব্রাহ্মনেতা দ্বারকানাথ গঙ্গোপাধ‌্যায়ের জ‌্যেষ্ঠা কন‌্যা বিধুমুখী দেবীর সঙ্গে। সুখলতা, সুকুমার, পুণ‌্যলতা, সুবিনয় ও শান্তিলতা_তিন কন‌্যা, দুই পুত্রকে নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে এক সুখের সংসার। মুখ‌্যত শিশুসাহিত‌্যকে কেন্দ্র করেই উপেন্দ্রকিশোরের সাহিত‌্যপ্রতিভার স্ফুরণ ও বিকাশ। কলেজে পড়তে পড়তেই ১৮৮৩ সালে শিশুদের পত্রিকা সংখ‌্যায় প্রকাশিত হয়েছিল প্রথম রচনা। পরবর্তীকালে তিনি লিখেছিলেন সখা ও সাথী, মুকুল প্রভৃতি পত্রিকাতেও। ১৮৮৫-এ প্রকাশিত হল তাঁর লেখা ছোটোদের রামায়ণ । ওই একই বছের তাঁর নিজস্ব মুদ্রণ সংস্থা U. Ray & Sons.-এর প্রতিষ্ঠা। এরপর একে একে বেরোল ছোটোদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই । ১৯১৩-য় নিজের সম্পাদনায় উপেন্দ্রকিশোর প্রকাশ করলেন ছোটোদের জন‌্য সচিত্র মাসিক পত্রিকা সন্দেশ, নিঃসন্দেহে যা তাঁর স্মরণীয়তম কীর্তি। এর দু-বছর আট মাস বাদে যখন তাঁর জীবনাবসান ঘটে, ততদিনে এ পত্রিকার ৩২টি সংখ‌্যা তাঁর সম্পাদনায় প্রকাশিত। ২২নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে গোড়ার দিকে সন্দেশ প্রকাশিত হয়। মুদ্রক ও প্রকাশক ছিলেন ললিতমোহন গুপ্ত। পত্রিকাটি মুদ্রিত হত ৬৪/১ নং সুকিয়া স্ট্রিটে অবস্থিত লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ছড়া, রূপকথা, লোককথা, ইতিহাস, পুরাণ, আবিষ্কারের গল্প কিংবা নিখাদ কল্পকাহিনি_ শিশুসাহিত‌্যের এমন কোনো শাখার কথাই ভাবা যায় না, যা উপেন্দ্রকিশোর লেখনীর জাদুস্পর্শে নবপ্রাণে সঞ্জীবিত হয়নি। ছোটোদের রামায়ণ থেকে শুরু করে তাঁর লেখা সব গ্রন্থগুলির বাংলা শিশুসাহিত‌্যের চিরায়ত সম্পদ। তেমনই তাঁর গুপি গাইন বাঘা বাইন, বোকা জোলা, ঘ‌্যাঁঘাসু প্রমুখ চরিত্র তাদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি অবিস্মরণীয়।

    Original price was: ₹500.00.Current price is: ₹400.00.
    Add to cart
  • -20% নানা নিবন্ধ ও অন্যান্য প্রবন্ধ

    নানা নিবন্ধ ও অন্যান্য প্রবন্ধ / NANA NIBANDHA O ANNANYA PRABANDHA

    0

    সুশীলকুমার দে সংকলন ও ভূমিকা অলোক রায়

    আচার্য সুশীলকুমার দে-র বিখ‌্যাত গ্রন্থগুলি ইংরেজিতে লেখা হলেও তাঁর বাংলায় লেখা প্রবন্ধ-নিবন্ধাদির সংখ‌্যাও নিতান্ত অল্প নয়। সংস্কৃত অলংকারশাস্ত্র ও সাহিত‌্যের অবিসংবাদী এই পাণ্ডিত‌্যের ইংরেজি ও বাংলা ভাষা সাহিত‌্যেও অধিকার ছিল সুবিদিত। বাংলা ভাষা-সাহিত‌্য নিয়ে তাঁর লেখালেখির শুরু ১৯১৫ সালে। সাহিত‌্যালোচনায় সুশীলকুমারের অবলম্বন শুধুমাত্র আলংকারিকদের অনুশাসন নয়, পাশ্চাত‌্য সাহিত‌্যতত্ত্ব অর্জিত বোধও। লেখকের জীবৎকালে প্রকাশিত দুটি গ্রন্থ_দীনবন্ধু মিত্র (১৯৫১ সাল) এবং নানা নিবন্ধ (১৯৫৩ সাল)_বহুদিন যাবৎ মুদ্রিত না-থাকায় রয়ে গিয়েছিল পাঠকের দৃষ্টির অন্তরালে। এই দুটি গ্রন্থের সঙ্গে সুশীলকুমারের আরও কিছু দুষ্প্রাপ‌্য লেখা একত্র করে প্রকাশিত হল বর্তমান গ্রন্থটি।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • ক্ষুদিরাম / KHUDIRAM

    ক্ষুদিরাম / KHUDIRAM

    0

    আর কোনো মৃত্যুদণ্ডের ঘোষণা, রূপায়ণ ও প্রতিক্রিয়া এমন তীব্রভাবে আলোড়িত করেনি কোনো জাতিকে। আর কোনো প্রতিস্পর্ধী বিস্ফোরণ জাতীয় ইতিহাসে হয়ে ওঠেনি এত বিতর্কিত।
    শতাব্দী পেরিয়েও ফাঁসির মঞ্চে অকুতোভয় সেই কিশোরকে আমরা প্রতিদিন নির্মাণ-বিনির্মাণ করতে থাকি।
    প্রামাণ্য নথি ও আলোকচিত্রসহ ক্ষুদিরাম কিংবদন্তী হয়ে ওঠা এক ব্যতিক্রমী জীবনের জীবনী।

    150.00
    Read more
  • -20% চম্পাঝরন / CHAMPAJHARAN

    চম্পাঝরন / CHAMPAJHARAN

    0

    একদিকে অনির্বচনীয় নৈসর্গিক সৌন্দর্য, অন্যদিকে নারীশরীরের নিষিদ্ধ আঘ্রাণ-

    চম্পাঝরন আসলে আত্মানুসন্ধানী গৌতমনারায়ণের আরণ্যক নির্বাসন।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • -20% ২৫টি দমফাটা হাসির গল্প / 25TEE DAMFATA HANSIR GALPO - সঞ্জীব চট্টোপাধ্যায়

    ২৫টি দমফাটা হাসির গল্প / 25TEE DAMFATA HANSIR GALPO – সঞ্জীব চট্টোপাধ্যায়

    0

    আট থেকে আশি আমরা হাসতে ভালবাসি। তাই পাঠকের মুখে নির্মল হাসি ফুটিয়ে তুলতে এই

    নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস

    বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের অগ্রণী লেখকদের প্রায় বিস্মিত কিছু রুদ্ধশ্বাস কাহিনীকে দু মলাটের মধ্যে নিয়ে এসেছে এই অনন্য সংকলন আয়োজন। এই সংকলনের গল্পগুলো পড়তে-পড়তে পাঠক আবারও হাসুন!

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • -20% ত্রিবেদীয় হোমবিধি || TRIVEDIO HOMBIDHI

    ত্রিবেদীয় হোমবিধি || TRIVEDIO HOMBIDHI

    0
    সামবেদী-যজুর্বেদী-ঋগ্বেদী
    তান্ত্রিক হোম

    হোম মূলত চার প্রকার: সামবেদী, যজুর্বেদী, ঋগ্বেদী ও তান্ত্রিক। বঙ্গদেশে বৈদিক হোমের প্রচলন থাকলেও তন্ত্রোক্ত হোমের প্রাধান্যই বর্তমানে সর্বাধিক লক্ষ করা যায়। বর্তমান গ্রন্থে গ্রন্থকার শুধু যে ত্রিবেদীয় হোমবিধিকেই অভিন্ন সূত্রে গ্রথিত করেছেন তাই-ই নয়, বঙ্গদেশে বহুলপ্রচলিত তন্ত্রোক্ত হোমের বিধিনিয়মও বর্ণনা করেছেন প্রাঞ্জলভাবে। এই গ্রন্থপাঠে পুরোহিত ব্রাহ্মণদের পাশাপাশি ধর্মজিজ্ঞাসু যে-কোনো সাধারণ পাঠকও ঋদ্ধ হবেন নিশ্চিতভাবেই।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • -20% কাচে ঢাকা হিরে || KACHE DHAKA HIRE || RUPAK SAHA

    কাচে ঢাকা হিরে || KACHE DHAKA HIRE || RUPAK SAHA

    0

    একটি কিশোরী মেয়েকে অপহরণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় যাবজ্জীবন সাজা খাটছে বক্সিং-এ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন স্ট্যালোন।
    কে ফাঁসাল তাকে?
    প্রখ্যাত সাংবাদিক তথা সত্যান্বেষী কালকেতুর সঙ্গে দমদম সেন্ট্রাল জেলে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাওয়ার পর কি বদলে যেতে পারে তার অভিশপ্ত জীবন?

    আবার কি গ্লাভস পরে রিং-এ নামতে পারবে সে?
    কালকেতু কি পারবেন স্ট্যালোনের অতীত খুঁড়ে সত্য উদ্ঘাটন করে আনতে?

    জানতে গেলে পড়তে হবে রূপক সাহার অদম্য এই স্পোর্টস থ্রিলার।
    একইসঙ্গে সংশোধনাগারের জটিল বাস্তবতা ও আমাদের বদলে যাওয়া খেলার জগৎ নিয়ে এমন সিনেম্যাটিক উপন্যাস বাংলা সাহিত্যে এই প্রথম!

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • -25% গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN

    গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN

    0

    সমরেশ বসু সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অশোক ঠাকুরের চারটি উপন্যাস – দু ‘ মুখো সাপ, ম্যাকবেথ: রঙ্গমঞ্চ কলকাতা, একটি অস্পষ্ট স্বর এবং রাজধানী এক্সপ্রেসের হত্যারহস্য –  সংকলিত হয়েছে বর্তমান সংগ্রহে।

    বিলিতি ডিটেকটিভদের প্রত্যক্ষ প্রভাববর্জিত এমন সার্থক রহস্যভেদী  বাংলা গোয়েন্দা সাহিত্যে বিরল।

    Original price was: ₹450.00.Current price is: ₹338.00.
    Add to cart
  • -30% SMART ENGLISH || Class - 10 (2026)

    SMART ENGLISH || Class – 10 (2026)

    0
    Original price was: ₹520.00.Current price is: ₹364.00.
    Add to cart
  • -25% পরিবেশ ও বিজ্ঞান রেফারেন্স - ষষ্ঠ শ্রেণী || PARIBESH O BIGYAN REFERENCE - CLASS 6

    পরিবেশ ও বিজ্ঞান রেফারেন্স – ষষ্ঠ শ্রেণী || PARIBESH O BIGYAN REFERENCE – CLASS 6

    0
    HOLISTIC PROGRESS REPORT CARD অনুসারে
    Original price was: ₹320.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • -30% SMART ENGLISH || CLASS- 9 (2026)

    SMART ENGLISH || CLASS- 9 (2026)

    0
    Written According to the New Syllabus of West Bengal Board of Secondary Education
    HOLISTIC PROGRESS REPORT CARD
    সার্বিক প্রগতি নিদর্শনপত্র-এর মূল্যায়ন কাঠামো অনুসারে

    নবপ্রবর্তিত অভীক্ষা পদধতি অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যথাক্রমে 40, 40 ও ৭০ নম্বরের প্রশ্নপত্র সংবলিত
    Section-wise & Para-wise scanned questions from summative tests-2025

    FREE SUPER-60 QUESTION BANK

    Original price was: ₹520.00.Current price is: ₹364.00.
    Add to cart
  • -40% পারুল ছাত্রবন্ধু || ষষ্ঠ শ্রেণী || PARUL CHHATRABANDHU || CLASS - 6 || NEW EDITION

    পারুল ছাত্রবন্ধু || ষষ্ঠ শ্রেণী || PARUL CHHATRABANDHU || CLASS – 6 || NEW EDITION

    0

    সকল বিষয় একত্রে

    HOLISTIC PROGRESS REPORT CARD

    সার্বিক প্রগতি নিদর্শনপত্র-র মূল্যায়ন কাঠামো অনুসারে

    নবপ্রবর্তিত অভীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – যথাক্রমে 20, 30 ও 50 নম্বরের প্রশ্নপত্র সংবলিত

    Original price was: ₹660.00.Current price is: ₹396.00.
    Add to cart
  • -40% পারুল ছাত্রবন্ধু || চতুর্থ শ্রেণী || PARUL CHHATRABANDHU || CLASS - 4 || NEW EDITION

    পারুল ছাত্রবন্ধু || চতুর্থ শ্রেণী || PARUL CHHATRABANDHU || CLASS – 4 || NEW EDITION

    0

    সকল বিষয় একত্রে

    HOLISTIC PROGRESS REPORT CARD

    সার্বিক প্রগতি নিদর্শনপত্র-র মূল্যায়ন কাঠামো অনুসারে

    নবপ্রবর্তিত অভীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – যথাক্রমে 30, 50 ও 70 নম্বরের প্রশ্নপত্র সংবলিত

    Original price was: ₹440.00.Current price is: ₹264.00.
    Add to cart
  • -25% ভূগোল রেফারেন্স - ষষ্ঠ শ্রেণী || BHUGOL REFERENCE - CLASS 6 [REVISED & ENLARGED EDITION]

    ভূগোল রেফারেন্স – ষষ্ঠ শ্রেণী || BHUGOL REFERENCE – CLASS 6 [REVISED & ENLARGED EDITION]

    0
    পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ-এর নতুন সিলেবাস অনুসারে লিখিত
    HOLISTIC PROGRESS REPORT CARD অনুসারে
    Original price was: ₹320.00.Current price is: ₹240.00.
    Add to cart