• সুখু আর দুখু

    সুখু আর দুখু / Sukhu ar Dukhu

    0

    সুনির্মল চক্রবর্তী

    এক যে ছিল তাঁতি। তার দুই বউ। বড়ো বউয়ের মেয়ের নাম দুখু। ছোটো বউয়ের মেয়ের নাম সুখু। বাবার মৃত‌্যুই কাল হল দুখুর। তাকে আর তার মাকে তাড়িয়ে দিল ছোটো বউ আর সুখু। দুখু আর দুখুর মা আশ্রয় নিল জঙ্গলে, বানাল একটা ছোট্টো কুঁড়েঘর, তুলো থেকে সুতো কেটে কোনোরকমে দিন চালাতে লাগল। একদিন মা গেল নদীতে চান সারতে। দুখু তখন সুতো কাটতে ব‌্যস্ত। হঠাৎ সাঁই সাঁই করে ছুটে এল বাতাস। ঝড়ের আকার নিয়ে দমকা হাওয়ায় সে উড়িয়ে নিয়ে চলল দুখুর তুলো। কাঁদতে কাঁদতে দুখু ঝড়ের পেছনে থাকা বাতাসের সঙ্গে সঙ্গে চলল। পথে দেখা হল কালো গোরু, কলাগাছ, সাদা ঘোড়া আর বোয়াল মাছের সঙ্গে। শেষমেষ সে পৌঁছোল অদ্ভুত এক বাড়ির উঠোনে এক বুড়িমার কাছে। বুড়িমার কথামতো সামনের পুকুরে দিতে গেল দুই ডুব। আর তার পরেই যাদুর মতো বদলে গেল তার জীবন। কিন্তু তার হিংসুটে বোন সুখু আর বড়ো বউ_তাদের কী হল? জানতে গেলে পড়তে হবে সুনির্মল চক্রবর্তীর দুখু আর সুখু। সঙ্গে যুধাজিৎ সেনগুপ্তর অনবদ‌্য অলংকরণ। খুব ছোটোদের সঙ্গে সঙ্গে কিশোর, এমনকী পরিণত পাঠকেরাও এড়িয়ে যেতে পারবেন না চিরায়ত এই রূপকথার আমোঘ আকর্ষণ।

    70.00
    Read more
  • সুন্দা দ্বীপের সোনার ড্রাগন

    সুন্দা দ্বীপের সোনার ড্রাগন / Sunda Dwiper Sonar Dragon

    0

    হিমাদ্রীকিশোর দাশগুপ্ত

    ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরে চন্দ্রকলার মতো ছড়িয়ে আছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। সুন্দা দ্বীপমালা তারই অংশ। মানুষের পদচিহ্ন এখানে পড়ে না। ঘুরে বেড়ায় পৃথিবীর বৃহত্তম স্থল-কুমির কমোডো ড্রাগন।

    হেরম‌্যান একজন ক্রিপটোজ‌্যুলজিস্ট। তার সঙ্গী সুদীপ্ত। গল্প-গাথায় অদ্ভুত যেসব প্রাণীদের উল্লেখ আছে, তাদের বলে ক্রিপটিড। ক্রিপটোজ‌্যুলজিস্টদের বিশ্বাস তারা এখনও লুকিয়ে আছে পৃথিবীর কোথাও-না-কোথাও। হেরম‌্যান খুঁজে বেড়ায় তাদের। সুন্দা দ্বীপমালার ওরা দ্বীপে নাকি বাস করে এক সোনার কমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ার প্রাচীন উপকথায় এই সোনার ড্রাগনের উল্লেখ আছে। হেরম‌্যান আর সুদীপ্ত সেই দ্বীপের উদ্দেশে রওনা হল এক চিনা জাঙ্কে। তারা কি খুঁজে পেল সেই সোনার ড্রাগন? এ-নিয়েই রহস‌্যঘন এই অ‌্যাডভেঞ্চার উপন‌্যাস।

    60.00
    Read more
  • প্রেমের গল্প

    প্রেমের গল্প সুনীল গঙ্গোপাধ‌্যায়ের / Premer Galpo Sunil Gangyopadhyayer

    0

    সুনীল গঙ্গোপাধ‌্যায়

    ‘নারীর দুঃখ’ হোক কিংবা ‘তেহেরানের স্বপ্ন’, প্রেম সুনীলের প্রতিটি গল্পে আলাদা এক চিত্রকল্প তৈরি করে। কখনো সেখানে আহত বাঘের মতো নায়ক চেটে নেয় নিজের ক্ষতস্থান, কখনও বা নায়িকাকে আচ্ছন্ন করে ফেলে অনির্বচনীয় এক ভয়। দৃঢ় স্বাস্থ‌্যময়, গৌরবর্ণ উজ্জ্বল মুখ বৈমানিক প্রতিদ্বন্দ্বীকে একটি গল্পে আরও মহীয়ান হয়ে উঠতে বলে মনীষার এক প্রেমিক, আরেক গল্পে  প্রথমে যেমন জাহাজের মাস্তুলটুকু শুধু দেখতে পাওয়া যায়, তেমনি দূরে অবিনাশ দেখতে পায় রানির সুডৌল হাতটিকে। ‘মঞ্জরী’ গল্পে মঞ্জরীকে দেখে কথকের মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, ঘাম নেই। কোথাও মানুষকে মানুষ মারছে না। মোলায়েম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে। রাস্তা হয়ে যায় নদী, দুজনে দুদিকে, পার হবার উপায় নেই। ট‌্যাক্সির ব্রেক কষার দারুণ শব্দে রুক্ষ বাস্তবে ফিরে আসে কাহিনি। এইভাবেই বাস্তব আর কল্প-বাস্তব, স্বপ্ন আর দূরত্ব, প্রতীক্ষা আর ব‌্যর্থতা তৈরি করে প্রেমের অনিঃশেষ এক আখ‌্যান। স্বভাবতই, ‘রোম‌্যান্টিক’ বা অন‌্য কোনো সীমায়িত অভিধা তিরিশটি গল্পে ব‌্যাপ্ত বিচিত্র এই অনুভবরাশির নির্যাসকে আঘ্রাণ করতে অক্ষম।

    450.00
    Read more
  • -20% সূর্যমন্দিরের শেষ প্রহরী

    সূর্য মন্দিরের শেষ প্রহরী / Suryamandirer Sesh Prohori

    0

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    পেরু। প্রাচীন ইনকা সাম্রাজ‌্য গড়ে উঠেছিল এখানেই। এই মাটিতেই একদিন ছড়িয়ে ছিল সোনার রেণু। স্বর্ণলোভী ইউরোপীয় হানাদারদের আক্রমণে আজ হারিয়ে গেছে সেই সোনার সাম্রাজ‌্য। কিন্তু আন্দিজের পর্বতকন্দরে কিংবা আমাজনের গহিন জঙ্গলে, আজও রয়ে গেছে কিছু লুকোনো নগরী, সভ‌্য পৃথিবী যার খোঁজ রাখে না। সেখানে দেখা মিলবে সেই সব মানুষদের, যাদের শরীরে বইছে খাঁটি ইনকা রক্ত। সময় সেখানে থমকে আছে। সাজ-পোশাক, ধর্ম-সমাজ_সবই সেখানে আজও চলে প্রাচীন রীতি মেনে। কুজকোর হোটেলে সুজয়ের পরিচয় হয় প্রোফেসর মার্কেসের সঙ্গে। নাতনি সুসানকে নিয়ে এসেছেন তিনি। উদ্দেশ‌্য প্রাচীন ইনকাভূমির ওপর একটি বই লেখা। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার বিল তাঁদের সফরসঙ্গী। মাচুপিচুতে সুজয়দের দেখা হয় স্পেনীয় ধনকুবের মি. পিনচিওর সঙ্গে। আলাপ হয় প্রাচীন সূর্যমন্দিরের পুরোহিত ইল্লাপার সাথেও। তিনি যাচ্ছেন প্রাচীন ইনকা নগরীর এক ধর্মীয় অনুষ্ঠানে। পিনচিওসহ সুজয়রা প্রাচীন নগরী দেখার জন‌্য ইল্লাপার সঙ্গে যাত্রা শুরু করে পাহাড়ে-জলাজঙ্গলের দুর্গম বিপজ্জনক পথে। সেখানে ওত পেতে বসে আছে আমাজনের বিখ‌্যাত কালো বাঘ! মাথার ওপর থেকে নেমে এসে শিকারকে গ্রাস করে বড়ো মাচাকুয়ে অ‌্যানাকোন্ডা! আছে এদের চেয়েও ভয়ংকর মোচে, আমাজনীয়দের হিংস্র জনগোষ্ঠী, যারা আজও নরবলি দেয়। ইনকা পুরোহিতের সঙ্গে যাত্রা শুরু করার পর কী হল মার্কেজ-সুজয়-সুসানদের?

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Read more
  • -20% সুস্থ থাকুন আনন্দে থাকুন

    সুস্থ থাকুন আনন্দে থাকুন / Sustha Thakun Anande Thakun

    0

    ড. প্রণতি মোদক সাহা

    ত্রিপুরার শিক্ষাজগতে ড. প্রণতি মোদক সাহা এক উল্লেখযোগ‌্য নাম। তাঁর প্রথম গ্রন্থ আধুনিক শারীরশিক্ষা ও শিক্ষণ পদ্ধতি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছিল এ রাজ‌্যের ছাত্র-শিক্ষক মহলে। দ্বিতীয় গ্রন্থ কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পদ্ধতি-র জনপ্রিয়তাও সমধিক। মূলত সঠিক খাদ‌্যাভাস ও ব‌্যায়ামকে সঙ্গী করে কীভাবে খুব সহজেই আমরা অধিকারী হতে পারি সুস্থ, সুন্দর ও আনন্দময় এক জীবনের, সেই পথই আমাদের দেখিয়েছন ড. প্রণতি মোদক সাহা। বর্ণময় শিক্ষক জীবনের অভিজ্ঞতায় ভিন্ন এক অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখেছেন আমাদের এই মানবজীবনকে। আর সেজন‌্যই সহজসরল ভাষায় অনায়াসে লিখে ফেলতে পারেন এমন এক বই, যা আমাদের হাতে তুলে দেয় উন্নততর জীবনের চাবিকাঠি।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • স্বপ্নফেরি

    স্বপ্নফেরি / Swapnapheri

    0

    ঋষি গৌতম

    শুকদেব ডোম নয় তবু মড়া পোড়ায়। খুব ভোরে উঠে ফেকু সাহেবকুঠির হলুদ আলোকে জ্বলজ্বল করতে দেখে। ভুজুর মুখে মদের গন্ধটা বড়ো উগ্র। বৈরাগী বউয়ের বৃন্দাবনে যাওয়ার খবর শুনে শম্ভুচরণের মনে হল সেও বৃন্দাবন ঘুরে আসবে। তিন-চার দিন পর বাড়ি ফিরলে রূপমতী বড়ো ভিজে আর আর্দ্র হয়ে ওঠে। ছিন্নমূল, আলো জ্বালো, পাতাফেলুয়া, এক বাঁশিবাদক রিকশাওয়ালার গল্প, সুরকিঘাটের কথা-র মতোই এ সংকলনের অন‌্যান‌্য গল্পেও এক অদ্ভুত, অবোধ‌্য অথচ সহজ, অনাগরিক জীবনের মানচিত্র রচনা করেছেন ঋষি গৌতম। প্রতিটি জীবনই আসেল হয়তো কোনো জীবনসফর যা স্বপ্নে_এমনকী, কখনো কখনো বাস্তবেও_পাড়ি দেয় নিরুদ্দেশে। অর্থময় সেই অর্থহীনতার সন্ধানে নিমগ্ন লেখক।

    150.00
    Read more
  • -20% স্বরসম্রাট উস্তাদ আলি আকবর খান

    স্বরসম্রাট উস্তাদ আলি আকবর খান / Swarsamrat Ustad Ali Akabar Khan

    0

    অতনু চক্রবর্তী

    আলি আকবরের সরোদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎকর্ষের দিশারী। তাঁর বাদ‌্যযন্ত্রের টোকায় যে অতলস্পর্শী গভীরতা, সেই ধ্বনিমাধুর্য মুগ্ধতার প্রথম সোপান। রাগ-রূপায়ণে তাঁর শুদ্ধতা প্রশ্নাতীত। প্রথাগত কাঠামোর ভিতরে থেকেও কল্পনাশক্তি এবং সৃজনশীলতায় তিনি গড়ে তোলেন বহুমাত্রিক সম্ভাবনার অবকাশ। সুরবিহারের অনিন্দ‌্যসুন্দর স্ফূর্তির সঙ্গে যোগ হয় অনুপম অলংকরণ ও জটিল ছন্দের মাধুর্য। ধ্রুপদি গাম্ভীর্যের ভেতর থেকে ডানা মেলে খুশির বিহঙ্গ। জটিল লয়কারী এবং গতিময়তার জাদু আনন্দের পরশ হয়ে আসে। এক মগ্ন ধ‌্যানী যেন শ্রোতার সঙ্গে ঈশ্বরের সেতু নির্মাণ করে চলেন। শ্রবণ-অনুরণন পেরিয়ে এক স্বর্গীয় অনুভব সংযোজিত হয় বোধের ক্ষেত্রে। শ্রোতার মনে উন্মাদনার বদলে জেগে ওঠে প্রশান্তি_এক সুদূরপ্রসারী আবেগ। দশকের পর দশক ধরে এভাবেই আলি আকবর অতিক্রম করে গেছেন নিজেকে। ক্রমশ প্রসারিত হয়েছে তাঁর ক‌্যানভাস_তাতে বাহারি রং লেগেছে, যোগ হয়েছে নিত‌্যনতুন ব‌্যঞ্জনা। পেশাকে অতিক্রম করে সংগীত হয়ে উঠেছে তাঁর আত্মনিবেদনের মাধ‌্যম। রাজদরবার থেকে সংগীত সম্মেলন, রেডিও থেকে স্পনসর প্রভাবিত রাগসংগীতের আসর, লংপ্লেয়িং রেকর্ড থেকে ক‌্যাসেট হয়ে সিডি_ ধ্রুপদি ভারতীয় সংগীতের উপস্থাপনায় বহু পালাবদলের সাক্ষী ছিলেন আলি আকবর। এই বিবর্তনের ধারাবাহিকতার সঙ্গে এগোলেও কখনোই উৎকর্ষের প্রশ্নে সমঝোতা করেননি তিনি। বিরজু মহারাজ বলতেন, আলি আকবরের বাজনা আকাশ ছুঁয়েছে; ‘স্বর মে আলি, লয় মে আকবর_আলি আকবর।’ আলি আকবরের আসলে একের মধ‌্যেই অনেক। সংগীত চিন্তক-পরিবেশক-শিক্ষাগুরু-কম্পোজার-সংরক্ষক। যোধপুরের রাজদরবার থেকে লক্ষ্মৌ-কলকাতা-মুম্বই হয়ে ক‌্যালিফোর্নিয়ার রাজপথ কিংবা সান র‌্যাফেলে তাঁর নিজের প্রতিষ্ঠা করা সংগীত মহাবিদ‌্যালয়_এই গ্রন্থে আমরা পাব স্বরসম্রাটের ব‌্যতিক্রমী জীবন-সফরের এক বহুমাত্রিক পরিচয়।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Read more
  • -20% ঠানদিদির কবিরাজি

    ঠানদিদির কবিরাজি / THANDIDIR KABIRAJI

    0

    কবিরাজ শ্রীনীলমাধব সেনগুপ্ত সম্পাদনা অমিত ভট্টাচার্য

    শরীরকে সুস্থ রাখতে হলে অনুশাসনকে মান‌্যতা দিতেই হবে। স্বাস্থ‌্যবিধি অনুসৃত না হলে একটি প্রাণ অকালে ঝরে যায়। পারিবারিক জীবন বিঘ্নিত হয়। ‘ধরো তক্তা মারো পেরেক’ সহবাসবিধি নয়। সন্তানোৎপত্তিতে অনন‌্যচিত্ত সহবাস, কামোদ্দীপক অনুলেপনাদির ব‌্যবহার গুরুত্ব পেয়েছে। মায়েদের স্বাস্থ‌্যসচেতন করতে যে সংলাপের আশ্রয় নেওয়া হয়েছে তা প্রশংসনীয়। অতীতে কোথায় ছিলাম জানতে পারল বর্তমানের অগ্রগামিতার মূল‌্যায়ন হয়। ঠানদিদি শরীর সম্বন্ধে মানুষকে আরও বেশি জাগ্রত করেছেন। কবিরাজ শ্রীনীলমাধব সেনগুপ্ত প্রণীত সরল গৃহচিকিৎসার এই দুর্লভ বইটিকে বিস্মৃতির অতল থেকে উদ্ধার করেছেন বিশিষ্ট অধ‌্যাপক তথা আয়ুর্বেদ গবেষক অমিত ভট্টাচার্য।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • The Bhagavad-Geeta – Charles Wilkins
  • -20% The Birth of India’s National Struggle

    The Birth of India’s National Struggle

    0

    Dr. Nandalal Chatterjee

    Held as pioneering work in its own genre, this book by Dr. Nandalal Chatterjee is an authoritative documentation of India’s journey to her independence. Free from both the colonial hangovers and the ultra nationalistic trends of writing history. Dr. Chatterjee has maintained—an objectively rarely found in his time. Beginning with an outline of the Indian Renaissance Dr. Chatterjee turns his attention to the uprising of 1857. He then moves on to outline the cultural roots of our nationalist ideology to be followed by an account of the origins of the Indian National Congress. The core of the book consists of a series of chapters focusing attention on the mainstream tradition of the non-violent movements led by Mahatma Gandhi. In the concluding chapter of the book, the author tires to reflect on how the independence was not only the end of a century-old struggle, but also the beginning of attempts toward’s a fuller realization of the age-old ideal of unity in diversity’.

    Original price was: ₹295.00.Current price is: ₹236.00.
    Add to cart
  • -20% The Festivals of India

    The Festivals of India

    0

    Nripendra Nath Ray

    During 1939—1941, Nripendra Nath contributed several articles to the Bombay edition of The Times of India, Festivals of India was the outcome of this effort. Taken together, these essays were full of reliable information on India and her culture. Tourists and travelers eager to know and understand the diversified cultures and traditions of India would have been benefitted if this collection was published then as a book. Retrieving from the torn pages of The times of India we bring out this book in order to introduce the 21st century Indians to their own culture and heritage. Taken together, these essays bring forth a wonder called India with her diversified cultures and festivals. That it comes with Principal places of India adds value to the edition.

    Original price was: ₹395.00.Current price is: ₹316.00.
    Read more
  • -20% তুলসীদাস

    তুলসীদাস / TULSIDAS

    0

    যোগীন্দ্রনাথ চট্টোপাধ‌্যায় সম্পাদনা অমিত ভট্টাচার্য

    শাস্ত্রে বলে ‘আমরা অমৃতের পুত্র’। কিন্তু ক-জন সেই অমৃতের সন্ধানে উন্মুখ। আত্মসুখসন্ধানী আপামর জনতা সারাদিন ছুটে ক্লান্ত। এই গ্রন্থ ক্লান্তি অপনোদনের টনিক। তবে জরুরি হল বুক-ভরা বিশ্বাস। এই গ্রন্থে রয়েছে মর্ত‌্য মানুষের অমর্ত‌্য হয়ে ওঠার কাহিনি। মানুষ তুলসীদাস সংসার নামক খাঁচার ভিতরে থেকে কীভাবে শ্রীরামনামে নিবেদিতপ্রাণ হলেন এবং বিশ্বস্রষ্টার সঙ্গলাভ করে সমগ্র ভারতকে ভক্তিরসে প্লাবিত করলেন_তার এক চিত্তাকর্ষক বর্ণনা। রামচরিতমানস রচয়িতা তুলসীদাস গোস্বামী যে সুধাপাত্রের সন্ধান দিয়েছেন তাতে দৈনিক ক্লান্তি তো পিছু হঠতে বাধ‌্য, সঙ্গে সঙ্গে পতনের সম্ভাবনাও অঙ্কুরে বিনষ্ট হয়। এই বিরল জীবনধর্মী উপন‌্যাস পাঠে বিবিদিষু পাঠক উপলব্ধি করেন এক অদ্ভুত মানসিক নিরাপত্তাবোধ। তুলসীর স্পর্শে জীবন মধুময় হয়ে উঠতে বাধ‌্য।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Read more
  • -20% উপন্যাস সমগ্র - দ্বিতীয় খণ্ড

    উপন্যাস সমগ্র – দ্বিতীয় খণ্ড / Upannyas Samagra – Dwitia Khanda

    0

    শৈলেন ঘোষ

    অবনীন্দ্রনাথ ঠাকুরের পর শৈলেন ঘোষই সবচেয়ে সার্থকভাবে ছোটোদের জন্য সৃষ্টি করেছেন শব্দ-ছবির ভিন্ন এক জগৎ।

    Original price was: ₹350.00.Current price is: ₹280.00.
    Add to cart
  • -20% উত্তর গ্রামচরিত

    উত্তর গ্রামচরিত / Uttar Gramcharit

    0

    শিশির মজুমদার

    আচার্য সুনীতিকুমারের আশীর্বাদধন‌্য শিশির মজুমদারের এই গ্রন্থে উত্তরবঙ্গের লোকসমাজের বারোমাসি জীবনের প্রত‌্যক্ষ অভিজ্ঞতার কথা যেমন তুলে ধরা হয়েছে তেমনি ‘পাশোসি’ অংশে আছে বৈচিত্রময় জীবনযাপনের নানা কথা। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ‌্যায়ের ১২৫তম জন্মবর্ষপূর্তিতে এই সংস্করণ তাঁরই স্মৃতির প্রতি নিবেদিত হল। এই গ্রন্থের একটি রচনায় একটি লুপ্তপ্রায় ‘ব্রত’র কথা বলা হয়েছে যেখানে শুধুমাত্র পুরুষেরাই যুক্ত। যে ব্রতটির আচার-অনুষ্ঠান ব‌্যবহার করেছিলেন রাজা গণেশ। অন‌্য একটি রচনায় দেশী সম্প্রদায়ের পাটের তৈরি ধোকড়ার কথা বলা হয়েছে। সেই ধোকড়া তাঁতে তৈরি জ‌্যাকেট জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেলা থেকে ক্রয় করে পরেছেন রবীন্দ্রভারতীর তৎকালীন উপাচার্য পবিত্র সরকার ও সাহিত‌্যিক সমরেশ মজুমদার।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • উত্তরকথা - প্রণব দত্ত

    উত্তরকথা – (প্রণব দত্ত) / UTTARKATHA (Pranab Dutta)

    0

    প্রণব দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ

    চিরায়ত কথাসাহিত‌্য হিসেবে স্বীকৃত যা, তার চৌহদ্দির বাইরেও প্রতিনিয়ত জায়মান এক সাহিত‌্য। হয়তো নবীন বহতা কথাসাহিত‌্যের এই ধারাই একদিন নব প্রাণশক্তিতে উজ্জীবিত করবে বাংলা ছোটোগল্পকে। মুহূর্তকথার পর তাই উত্তরকথা। উত্তর এখানে যেমন পরবর্তী, তেমনই অমোঘ প্রকৃতি-মানুষের বহুকৌণিক সম্পর্কের প্রতিফলনে ধরা পড়া আখ‌্যানের আভাষ-নির্মাণে। ছোটোগল্পই নিঃসংশয়ে সেই ফর্ম যা কিনা ভাঙচুর এইসময়ের টানাপোড়েন আর তার গলনমুহূর্তকে ছুঁয়ে নিতে পারে এক অনন্ত দ্রাঘিমায়। উত্তরকথা-র প্রথম পর্যায়ে আমরা বেছে নিয়েছি সমসময়ের কয়েকজন বিশিষ্ট কথাকারকে। তাঁদের নির্মেদ শক্তিশালী গদ‌্যেই খুঁজে নেওয়া যাক বাংলা ছোটোগল্পের পরবর্তী অভিমুখ।

    250.00
    Read more
  • উত্তরকথা - সৈকত রক্ষিত

    উত্তরকথা – সৈকত রক্ষিত / UTTARKATHA (Saikat Rakshit)

    0

    সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ

    চিরায়ত কথাসাহিত‌্য হিসেবে স্বীকৃত যা, তার চৌহদ্দির বাইরেও প্রতিনিয়ত জায়মান এক সাহিত‌্য। হয়তো নবীন বহতা কথাসাহিত‌্যের এই ধারাই একদিন নব প্রাণশক্তিতে উজ্জীবিত করবে বাংলা ছোটোগল্পকে। মুহূর্তকথার পর তাই উত্তরকথা। উত্তর এখানে যেমন পরবর্তী, তেমনই অমোঘ প্রকৃতি-মানুষের বহুকৌণিক সম্পর্কের প্রতিফলনে ধরা পড়া আখ‌্যানের আভাষ-নির্মাণে। ছোটোগল্পই নিঃসংশয়ে সেই ফর্ম যা কিনা ভাঙচুর এইসময়ের টানাপোড়েন আর তার গলনমুহূর্তকে ছুঁয়ে নিতে পারে এক অনন্ত দ্রাঘিমায়। উত্তরকথা-র প্রথম পর্যায়ে আমরা বেছে নিয়েছি সমসময়ের কয়েকজন বিশিষ্ট কথাকারকে। তাঁদের নির্মেদ শক্তিশালী গদ‌্যেই খুঁজে নেওয়া যাক বাংলা ছোটোগল্পের পরবর্তী অভিমুখ।

    460.00
    Read more
  • উত্তরকথা - সুকুমার রুজ

    উত্তরকথা – সুকুমার রুজ / Uttarkatha – Sumukar Ruz

    0

    সুকুমার রুজের নির্বাচিত গল্পসংগ্রহ

    চিরায়ত কথাসাহিত‌্য হিসেবে স্বীকৃত যা, তার চৌহদ্দির বাইরেও প্রতিনিয়ত জায়মান এক সাহিত‌্য। হয়তো নবীন বহতা কথাসাহিত‌্যের এই ধারাই একদিন নব প্রাণশক্তিতে উজ্জীবিত করবে বাংলা ছোটোগল্পকে। মুহূর্তকথার পর তাই উত্তরকথা। উত্তর এখানে যেমন পরবর্তী, তেমনই অমোঘ প্রকৃতি-মানুষের বহুকৌণিক সম্পর্কের প্রতিফলনে ধরা পড়া আখ‌্যানের আভাষ-নির্মাণে। ছোটোগল্পই নিঃসংশয়ে সেই ফর্ম যা কিনা ভাঙচুর এইসময়ের টানাপোড়েন আর তার গলনমুহূর্তকে ছুঁয়ে নিতে পারে এক অনন্ত দ্রাঘিমায়। ‘উত্তরকথা’-র প্রথম পর্যায়ে আমরা বেছে নিয়েছি। সমসময়ের কয়েকজন বিশিষ্ট কথাকারকে। তাঁদের নির্মেদ শক্তিশালী গদ‌্যেই খুঁজে নেওয়া যাক বাংলা ছোটোগল্পের পরবর্তী অভিমুখ।

    225.00
    Read more
  • -20% ভাস্কার চিত্রকর ভূনাথ মুখোপাধ্যায়

    ভাস্কার চিত্রকর ভূনাথ মুখোপাধ্যায় / BHASKAR CHITRAKAR BHUNATH MUKHOPADHYAY

    0

    দেবরঞ্জন চক্রবর্ত্তী

    যুগপৎ প্রাচ্য ও প্রতীচ্য ধারায় শিক্ষিত ভূনাথ মুখোপাধ্যায়ের শিল্পকর্ম একসময় দেশেবিদেশে কলারসিকদের সমাদর লাভ করেছিল। প্রতিকৃতি অঙ্কনে, নিসর্গদৃশ্য রচনায় কিংবা পেনসিল স্কেচে তাঁর সমকক্ষ শিল্পী দুর্লভ। ভূনাথের ব্যতিক্রমী জীবন এবং তাঁর বিপুল শিল্পকর্মের প্রতিনিধিত্বকারী নমুনার আলোকচিত্র-সহ এই গ্রন্থ শিল্পী সম্পর্কে আমাদের অজ্ঞতা কিয়দংশে হলেও দূর করবে।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • -20% ভিক্টোরিয়া যুগের বাংলা সাহিত্য

    ভিক্টোরিয়া যুগের বাংলা সাহিত্য / VICTORIA YUGER BANGLA SAHITYA

    0

    হারানচন্দ্র রক্ষিত

    ভিক্টোরিয়া রাজত্বে বাংলা সাহিত্যের শৈশব অবস্থা এবং অতীতের গর্ভে বিলীয়মান অনেক বিষয়ই সরস ভাষায় পাঠক-সমক্ষে তুলে ধরেছেন হারানচন্দ্র রক্ষিত। ১৩১৮ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই প্রবন্ধ গ্রন্থটির পুনর্মুদ্রণ কেন আজও অপরিহার্য পাঠক তা বুঝবেন এ-বইয়ের পাতা উলটোলেই।

    Original price was: ₹180.00.Current price is: ₹144.00.
    Read more
  • বিদ্যাসাগরের গল্প

    বিদ্যাসাগরের গল্প / VIDYASAGARER GALPO

    0

    গোপালচন্দ্র রায়

    বিদ্যাসাগরমশায় তাঁর মুখে বলা গল্পে বা হাস্য-পরিহাসের সময় যেমন নতুন নতুন উপমা দিতেন, তেমনি তিনি তাঁর কোনো কোনো গ্রন্থেও উপমা দিয়ে দিয়ে মজার মজার গল্প বলে গেছেন। তাঁর ব্রজ-বিলাসরত্ন-পরীক্ষা গ্রন্থ দুটি এ কথার জাজ্জ্বল্য প্রমাণ। বিদ্যাসাগরমশায়ের সেইসব হাসির গল্প ও হাস্য-পরিহাসগুলি যতদূর সম্ভব সংগ্রহ করা গেছে, এবং সেই সঙ্গে তাঁর কৌতুককর কাহিনি ও প্রসঙ্গত অন্য হাসির কাহিনি নিয়েই এই গ্রন্থখানি রচিত হয়েছে।

    100.00
    Read more