• -20% আলোর পথে কল্পগ্রহে

    আলোর পথে কল্পগ্রহে / Alor Pathe Kalpograhe

    0

    শ্রাবণী কর

    ছোট্টো ছোট্টো ছয়টি ছেলেমেয়ে আমাদের এই চেনা পৃথিবী থেকে আলোর পথে পাড়ি দিয়ে পৌঁছে গেছে এক কল্পগ্রহে। কী হল তারপর? নতুন গ্রহের মানুষদের সঙ্গে ওরা কি ভাব জমাতে পারল? মানবিকতায়, সংবেদনশীলতায় ওরা কি হেরে গেল সেই গ্রহের বাসিন্দাদের কাছে? জানতে হলে পড়তে হবে উত্তেজনায় টানটান এই কল্পবিজ্ঞানের গল্প।

     

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • প্রসঙ্গ সন্দেশ (Copy)

    প্রসঙ্গ সন্দেশ / PRASANGA SANDESH

    0

    ২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে ১৩২০ বঙ্গাব্দের বৈশাখে যে পত্রিকাটির পথ চলার শুরু, তা-ই পরবর্তীকালে পালটে দেয় বাংলা শিশুসাহিত‌্যের গতিপথকে। মাত্র দু-বছর আট মাসব‌্যাপী সম্পাদনা পর্বে যিনি পত্রিকাটিকে পৌঁছে দিয়েছিলেন উৎকর্ষের উত্তুঙ্গ বিন্দুতে, তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সেই প্রথম প্রকাশনায় বাঙালি ছুঁয়ে নিতে পেরেছিল বিশ্বমান_শুধু মুদ্রণ প্রযুক্তি ও পারিপাট‌্যের দিক থেকেই নয়, বিষয়বস্তুর বৈচিত্র‌ময় পরিবেশন ও নতুন ধারার অলংকরণের সমারোহেও। সুকুমার, সুবিনয়, সত‌্যজিৎ-সুভাষ_সন্দেশ-এর পরবর্তী সম্পাদনা-পর্বগুলি নিয়ে অনেক লেখালেখি হলেও, তথ‌্যের অপ্রতুলতার দরুন বিস্মৃতির অতলে প্রায় হারিয়েই যেতে বসেছিল উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্ব। গত শতাব্দীর নয়ের দশকের আরম্ভে এই ‘হারিয়ে যাওয়া’ পর্ব নিয়ে গবেষণায় ব্রতী হন সুস্মিতা দত্ত। এই বই সেই গবেষণারই ফসল। হারানো সূত্রগুলিকে একত্রিত করে যে দক্ষতায় লেখিকা পত্রিকাটির প্রস্তুতিপর্ব ও প্রকাশকালীন ইতিহাস পুননির্মাণ করেছেন, তা সত‌্যিই প্রশংসনীয়। এ বই পড়ে উপেন্দ্রকিশোর সম্পাদিত সন্দেশ-এর বিষয়বস্তু, লেখক, ছবি, ভাষা ও পরিবেশন ছাড়াও পাঠক আলোকিত হবেন সন্দেশ পূর্ববর্তী শিশু পত্রিকাগুলির ইতিহাস সম্পর্কে।

    100.00
    Add to cart
  • -20% প্রলয়ংকারী সুনামি

    প্রলয়ংকারী সুনামি / Prolayangkari Tsunami

    0

    জল ও স্থলের সন্ধিরেখায় দামাল দুর্যোগে দাপিয়ে বেড়ায় যে সমুদ্রদানব, তারই নাম সুনামি। সুনামির সৃষ্টি, বৈশিষ্ট‌্য এবং তার ধ্বংসলীলা_ বোধের সীমানায় নিয়ে আসা জরুরি হয়ে পড়েছে এ মুহূর্তে। কিন্তু কেন? বিবিধ কারণের মধ‌্যে বিপর্যয় মোকাবিলা (Disaster Management)-র বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বাংলায় এই প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচিত হল সুনামি।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Add to cart
  • Quiz এক্সপ্রেস

    Quiz এক্সপ্রেস / QUIZ EXPRESS

    0

    ১২টি অধ‌্যায়ে বিভক্ত কুইজ এক্সপ্রেস কিছু পরস্পর-বিচ্ছিন্ন প্রশ্নের দায়সারা সংকলন নয়, এটি লেখকের দীর্ঘ দু-দশকব‌্যাপী কুইজচর্চার ফসল। তাই এর চয়িত অধ‌্যায় এবং নির্বাচিত প্রশ্নমালা এত বিচিত্র, এত ব‌্যঞ্জনাময়। শুধু স্কুল-কলেজের ছাত্রছাত্রী কিংবা কুইজপাগল জেনারেশন ওয়াই নয়, সব বয়সের সব পেশার পাঠকই মশগুল হবেন এ-বইয়ে। কুইজকে প্রতিদিনের জীবনে প্রাসঙ্গিক করে তোলার জন‌্য রাজীবের লড়াই বহুদিনের। প্রথম থেকেই তিনি ব‌্যতিক্রমী_প্রথা ভেঙে কুইজকে মঞ্চে, মঞ্চের বাইরে উপস্থিত করেছেন নতুন আঙ্গিকে। কর্পোরেট কুইজ, বিজনেস কুইজ, সাইবার কুইজ, ম‌্যাথ কুইজ_গাম্ভীর্যের চেনা বিগ্রহ ভেঙে তাঁর সঞ্চালনায় হয়ে উঠেছে উপভোগ‌্য। বিনোদনকে তিনি মিলিয়েছেন মননের সঙ্গে। পাশাপাশি, প্রচলিত পশ্চিমি অনুচিকীর্ষাকে এড়িয়ে কুইজে এনেছেন এক দেশজ আঘ্রাণ। আবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে যারা, তাদের জন‌্যও এ-বইয়ে রয়েছে নানান প্রশ্নের সমাহার। সঙ্গে থাকছে ৪ রাউন্ড-এর একটি মাল্টিমিডিয়া সিডিও। সব মিলিয়ে কুইজ এক্সপ্রেস-এর আছে এক দুরন্ত গতি, যা সব পাঠককে নিয়ে যাবে এক অবিস্মরণীয় রোমাঞ্চকর সফরে।

    125.00
    Read more
  • রাজা দক্ষিণারঞ্জন মুখপাধ্যায়

    রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় / RAJA DAKSHINARANJAN MUKHOPADHYAY

    0

    সম্পাদনা অলোক রায়

    মুল‌্যবান এই জীবনীগ্রন্থটি ১৯১৭ সালে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ‌্যায়ের জীবন কথা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল মানসী ও মর্মবাণী পত্রিকায় (ফাল্গুন ১৩২৩ শ্রাবণ ১৩২৪)। বিশিষ্ট জীবনীকার মন্মথনাথ ঘোষ বিগত যুগের দেশ নায়কদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ‌্যেই কলম ধরেন। রাজা দক্ষিণারঞ্জনের এই জীবনলেখ‌্যও তাঁর সেই শ্রমসাধ‌্য অন‌্যতম প্রয়াস। জীবন নির্ভর এই গ্রন্থটির মহৎ জীবনকথায় সংলগ্ন হয়ে আছে সেই সময়েরও জীবন্ত ইতিহাস। ‘ইয়ং বেঙ্গল’ সম্বন্ধে বেশ কিছুদিন ধরে বাঙালি হৃদয়ে আগ্রহ ও কৌতুহল জেগেছে। সেই কারণেই হিন্দু কলেজের ছাত্র, হেয়ার ডিরোজিও ও ডাফের অন্তরঙ্গ দক্ষিণারঞ্জনের মতো বিশিষ্ট ব‌্যক্তির জীবনীগ্রন্থের পুনর্মুদ্রণ।

    100.00
    Add to cart
  • -20% রাজর্ষি

    রাজর্ষি / RAJARSHI

    0

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রাজর্ষি রবীন্দ্রনাথের লেখা দ্বিতীয় উপন‌্যাস। অল্প বয়সের লেখা হলেও এর কাহিনি আজও পাঠকসমাজে সমাদৃত। এর নাট‌্যরূপ বিসর্জন আজও নাট‌্যরসিকদের কাছে সমান জনপ্রিয়। উপন‌্যাসটি প্রথম ছাপা হয়েছিল বালক পত্রিকায়_কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় এর কাহিনি। এই কাহিনির সূত্র কবি পেয়েছিলেন স্বপ্নের মধ‌্যে। কিন্তু পত্রিকায় প্রকাশের পর কবির মনে হয়েছিল এটি সম্পূর্ণ করতে হবে এবং তা করতে হলে জানা প্রয়োজন ত্রিপুরার রাজ‌পরিবারের ইতিহাস। সেজন‌্য তিনি ত্রিপুররাজ গোবিন্দমাণিক‌্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সেখান থেকে রাজপরিবারের ইতিবৃত্ত তাঁকে পাঠিয়ে দেওয়া হলে রবীন্দ্রনাথ রাজর্ষিকে সম্পূর্ণ করেন। স্বপ্ন ও ইতিহাসে ঘটে যায় এক অনবদ‌্য মেলবন্ধন। রচনা-ইতিহাসের নথি, বালক পত্রিকায় প্রকাশিত অবিকল প্রতিলিপি এবং আনুষঙ্গিক চিত্রাদিসহ রাজর্ষির সম্পূর্ণ পাঠ এই প্রথম কোনো সংস্করণে গৃহীত হল। রাজর্ষি-র পাঠে বহু পরিবর্তন ঘটেছে_তার ইতিকথাও সম্পাদকীয় ভূমিকায় সবিস্তারে আলোচিত। এই প্রথম উপন‌্যাসটির রসগ্রাহী আলোচনাসহ একটি সুমুদ্রিত সংস্করণ পাঠকের কাছে উপস্থাপিত হল ঠাকুর ও মাণিক‌্য পরিবারের অনুপম সংযোগসূত্রে।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • -20% সাগরপারে বঙ্গনারী

    সাগরপারে বঙ্গনারী (Sagarpare banganari)

    0

    ড. সুনীতা বন্দ‌্যোপাধ‌্যায়

    আধুনিকতার অভিমুখ বঙ্গনারীর জয়যাত্রা হঠাৎ করে শুরু হয়নি। স্থবির, মধ‌্যযুগীয় পরিমণ্ডলে আধুনিকতার প্রথম আলো প্রবেশ করেছিল বহু ঘাত-প্রতিঘাতের মধ‌্য দিয়ে। পাশ্চাত‌্য শিক্ষার প্রসার এবং তার ফলশ্রুতি হিসেবে নানাবিধ সমাজসংস্কার আন্দোলন এ ক্ষেত্রে যে মুখ‌্য ভূমিকা গ্রহণ করেছিল, সে কথা আমাদের প্রায় সকলেরই জানা। যা অজানা, তা হল এই শিক্ষা ও সংস্কার আন্দোলনগুলির প্রবল অভিঘাতে একের পর এক অসমসাহসিনী বঙ্গনারীর সাগরপাড়ি দেওয়ার ঘটনার আশ্চর্য ইতিবৃত্ত। উচ্চশিক্ষালাভের উচ্চাকাঙ্ক্ষা বিলেতগামী জাহাজে উঠে কালাপানি পেরিয়ে এই বঙ্গলালনারা ভেঙে চুরমার করে দিলেন সমাজের প্রচলিত রীতি, অনুশাসন। যে সাগরে সাগরপার করলে নারী তো কোন্ ছাড় পুরুষকেও প্রায়শ্চিত্ত করতে হত, সেই সময় বাঙালি মেয়েদের এহেন দুর্জয় দুঃসাহসে  স্তম্ভিত হয়ে গেল গোঁড়া, রক্ষণশীল সমাজের প্রতিনিধিস্থানীয় ব‌্যক্তিত্বরা। তরু দত্ত-অরু দত্ত থেকে শুরু করে জ্ঞানদানন্দিনী-কাদম্বিনী হয়ে এই গ্রন্থ তুলে ধরেছে ফজিলতুন্নেসা পর্যন্ত দশ অসমসাহসিনী বাঙালি নারীর উচ্চশিক্ষার্থে ইউরোপযাত্রার ইতিবৃত্ত।

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.
    Read more
  • সাহিত্য সেবক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

    সাহিত্য সেবক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় / Sahitya Sebak Brajendranatha Bandyopadhyaya

    0

    বিশ্বনাথ রায়

    বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর প্রাণপুরুষ তথা উনিশ শতকীয় চর্চায় বাঙালির পথপ্রদর্শক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিজীবন সম্পর্কে আমরা এতাবৎ প্রায় অনবহিতই ছিলাম। দৌহিত্র বিশ্বনাথ রায় প্রণীত এই সংক্ষিপ্ত ব্রজেন্দ্র-আলেখ্য সে অভাব বহুলাংশে মেটাবে।

     

    60.00
    Add to cart
  • -20% সমাজবিপ্লবী আম্বেদকর জীবন ও সাধনা

    সমাজবিপ্লবী আম্বেদকর জীবন ও সাধনা / Samajbiplabi Ambedkar Jiban o Sadhana

    0

    সম্পাদনা দেবব্রত ঘোষ

    জন্মের একশো পঁচিশ বছর পরেও যদি কোনো মানুষ একটি দেশের প্রাত‌্যহিক জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে রয়ে যান, তবে তাঁর জীবন ও কর্মের পুনর্মূল‌্যায়ন এক আশু কর্তব‌্য। বাবাসাহেব আম্বেদকর এমনই এক অলোকসামান‌্য ব‌্যক্তিত্ব। শুধু বর্ণবৈষ‌ম‌্য কিংবা অস্পৃশ‌্যতার বিরুদ্ধে আজীবন লড়াই করেই যাওয়া নয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের তীব্র সমালোচনাকারী বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবেও তাঁর ভূমিকা অবিস্মরণীয়। প্রকৃত অর্থেই তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। ভারতীয় দলিত রাজনীতির প্রবক্তা তথা সংগঠকরূপে তো বটেই, সামাজিক ন‌্যায় প্রতিষ্ঠার লক্ষ‌্যেও তিনি ছিলেন এক আপোশহীন যোদ্ধা। ভারতীয় সংবিধানের রূপকার এই মানুষটিই আবার ছিলেন হিন্দু-মুসলমান সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক ও পাকিস্তান গঠনের আন্দোলন প্রসঙ্গে স্পষ্টবাদী এক অন‌ন‌্য মতের প্রবর্তক। যেহেতু তিনি ছিলেন সব ধরনের শোষণের বিরুদ্ধেই মূর্ত প্রতিবাদ, তাই নারীর অধিকার নিয়েও বাবাসাহেব পরিচয় রেখেছিলেন সুচিন্তিত ভাবনার। গান্ধিবাদী কংগ্রেসি সামাজিক-রাজনৈতিক নীতি ও কার্যক্রমের কুণ্ঠাহীন সমালোচক এই ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন আদ‌্যন্ত জাতীয়তাবাদী।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • -20% সমসাময়িক দৃষ্টিতে সুনীতিকুমার

    সমসাময়িক দৃষ্টিতে সুনীতিকুমার (Samasamayika drstite suniti kumar)

    0

    সম্পাদনা পল্লব মিত্র

    আচার্য সুনীতিকুমার চট্টোপাধ‌্যায় একালের প্রবাদপ্রতিম ব‌্যক্তিত্ব। বাংলা তথা ভারতের শিক্ষা-সংস্কৃতি-ভাষাতত্ত্ব ও সমাজজীবনে তাঁর অবদানের প্রসঙ্গ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সাহিত‌্য-সংস্কৃতি জীবনের বহু স্বনামধন‌্য ব‌্যক্তি আলোচ‌্য সংকলনে সুনীতিকুমারের জীবন ও জীবনের নানা কথা ব‌্যক্ত করেছেন। তাঁর ছাত্র বা ছাত্রস্থানীয় অনেকেই নানা আলোয় আচার্যকে বোঝবার ও বোঝাবার প্রয়াস পেয়েছেন। নানা কারণেই তাই এই সংকলন গ্রন্থটি সুনীতিকুমারের জীবন তথা বাংলার শিক্ষা-সংস্কৃতির এক উল্লেখযোগ‌্য দলিল হিসেবে পরিগণিত হবার দাবি রাখে।  ২০০৯ সালে সুনীতিকুমার চট্টোপাধ‌্যায় ১২০ বছরে পদার্পণ করবেন। তাঁর প্রয়াণের পর তিন দশক অতিক্রান্ত হলেও সেভাবে সুনীতিকুমারের বিস্তৃত কর্মকাণ্ডের পরিচয়বাহী কোনো বই সেভাবে পাঠকদের হাতে আসেনি। এমনকী সুনীতিকুমারের পুঙ্খানুপুঙ্খ উজ্জ্বল জীবনের দিনগুলোর কথাও যথাযথ গ্রন্থভুক্ত হয়েছে কি ? ১৯৭৭ সালে তাঁর প্রয়াণের পরই, তাঁকে নিয়ে যে-বিস্তৃত আলোচনার ক্ষেত্র তৈরি করা হয়েছিল, যার ফলশ্রুতি হিসেবে, সমসাময়িক দৃষ্টিতে সুনীতিকুমার গ্রন্থের প্রকাশ, সেই বইটির নতুন পরিবর্ধিত সংস্করণ প্রায় পঁচিশ বছর পর পাঠকদের হাতে তুলে দেওয়া সম্ভব হল।

    Original price was: ₹250.00.Current price is: ₹200.00.
    Add to cart
  • -20% সন্দেশ - প্রথম বর্ষ

    সন্দেশ – প্রথম বর্ষ / Sandesh – Pratham Barsha

    0

    ছেলেমেয়েদের জন‌্য সচিত্র মাসিক পত্র (প্রথম বর্ষ, বৈশাখ-চৈত্র ১৩২০)

    শ্রীউপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদিত

    ২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে গোড়ার দিকে সন্দেশ প্রকাশিত হত। মুদ্রক ও প্রকাশক ছিলেন ললিতমোহন গুপ্ত। পত্রিকাটি মুদ্রিত হত ৬৪/১ নং সুকিয়া স্ট্রিটে অবস্থিত লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ছড়া, রূপকথা, লোককথা, ইতিহাস, পুরাণ, আবিষ্কারের গল্প কিংবা নিখাদ কল্পকাহিনি_শিশুসাহিত‌্যের এমন কোনো শাখার কথাই ভাবা যায় না, যা উপেন্দ্রকিশোরের লেখনীর জাদুস্পর্শে নবপ্রাণে সজ্জীবিত হয়নি। ‘ছোটোদের রামায়ণ’ থেকে শুরু করে তাঁর লেখা সব গ্রন্থগুলোই বাংলা শিশুসাহিত‌্যের চিরায়ত সম্পদ। তেমনই তাঁর গুপিগাইন, বাঘা বাইন, বোকা জোলা, ঘ‌্যাঁঘাসু প্রমুখ চরিত্র তাদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি অবিস্মরণীয়। রেখায়-লেখায় অনবদ‌্য সন্দেশ  উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্বেই অর্জন করেছিল অবিশ্বাস‌্য জনপ্রিয়তা। শুধু সমসাময়িক শিশুসাহিত‌্য প্রকাশনার ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক নিরিখেও এই পত্রিকাটি ছিল অগ্রগামী। গল্প. কবিতা, গান, প্রবন্ধ, জীবনী, ভ্রমণকাহিনি, ভুগোল, বিজ্ঞান ও ইতিহাস বিষয়ক লেখা, আবিষ্কারের গল্প, ধাঁধা, সংবাদ_ বিষয়বস্তুর বৈচিত্র‌ময় পরিবেশনের সঙ্গে সঙ্গে নতুন ধারার অলংকরণ এবং মুদ্রণ পারিপাট‌্য সন্দেশ-কে এনে দিয়েছিল এমন এক বহুমাত্রিকতা যা এর চিরকালীন আবেদন সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম পাদ থেকে ইংরেজি শিক্ষার বিস্তার, সামাজিক সংস্কার আন্দোলন এবং পাশ্চাত‌্য সাহিত‌্যের সঙ্গে নবপরিচয় বাংলা শিশুসাহিত‌্যের ক্ষেত্রে যে বৈপ্লবিক জাগরণের সূচনা করেছিল, ‘সন্দেশ’ ছিল তারই উত্তুঙ্গ বিন্দু।

    Original price was: ₹500.00.Current price is: ₹400.00.
    Add to cart
  • শ্রীকান্তের ইন্দ্রনাথ

    শ্রীকান্তের ইন্দ্রনাথ (Srikantera indranath)

    0

    গোপালচন্দ্র রায়

    শ্রীকান্তের ইন্দ্রনাথ। ইন্দ্র। সে কি কথাশিল্পীর কপোলকল্পনা? নাকি রক্তমাংসের কোনো বাস্তব চরিত্র? এই প্রশ্নই একদা জিজ্ঞাসু করে তুলেছিল যাঁকে, তিনি গোপালচন্দ্র রায়। শরৎচন্দ্রের প্রামাণ‌্য এই জীবনীকার ইন্দ্রনাথের খোঁজে পৌঁছে গেছেন ভাগলপুরে। কথাশিল্পীর মাতুলালয় ও তার সন্নিহিত অঞ্চলে পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন সত‌্যিকারের ইন্দ্রনাথ অর্থাৎ রাজুর সাহস, বীরত্ব এবং কীর্তিকলাপের কাহিনি। সাহিত‌্যের সঙ্গে বাস্তবের সম্পর্ক যে কী অমোঘ, কী অনিবার্য, তা আরও একবার মূর্ত হয়ে উঠল লেখকের গবেষণাধর্মী অনুসন্ধানে। শরৎচন্দ্রের ছেলেবেলার গল্প গ্রন্থের অন্তর্গত লালু বিষয়ক তিনটি গল্পও সংযোজিত হয়েছে এই সংকলনে। কারণ, লালুর গল্প হলেও এগুলি আসলে ইন্দ্রনাথ ওরফে রাজুরই কাহিনি।

    60.00
    Add to cart
  • -20% সুভাষ কি ওটেনকে মেরেছিলেন?

    সুভাষ কি ওটেনকে মেরেছিলেন? / Subhash Ki Otenke Merechilen?

    0

    বারিদবরণ ঘোষ

    সুভাষচন্দ্র বসু তাঁর প্রেসিডেন্সি কলেজের অধ‌্যাপক ওটেনকে নিগ্রহ করেছিলেন কি না, জবাব মেলেনি এ প্রশ্নের। নেতাজির তথাকথিত ‘বিমান দুর্ঘটনাজনিত মৃত‌্যু’ যেমন আজও রহস‌্যাবৃত, তেমনই কুয়াশার চাদরে ঢাকা ‘ওটেন নিগ্রহ’ অধ‌্যায়। এ নিয়ে বিতর্কের তিনটি অভিমুখ আছে : (১) সুভাষ প্রত‌্যক্ষভাবে তাঁর অধ‌্যাপককে নিগ্রহ করেছিলেন কি না,     (২) এ প্রসঙ্গে তাঁর নীরবতা, (৩) এ প্রসঙ্গে ওটেনের সবকিছু পরিষ্কার করে না বলা। এ গ্রন্থে সুভাষ-ওটেন প্রসঙ্গ আলোচিত হয়েছে এই তিনটি অভিমুখ ধরেই। সংযোজিত হয়েছে সুভাষচন্দ্রের সহপাঠী বি এ রায়ের ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত প্রতিবেদন। সুভাষ নিরপরাধ, সুভাষ অবশ‌্যই অপরাধী_ওটেন প্রসঙ্গে এই দুই চরমপন্থী বিশ্লেষণ থেকে নৈর্ব‌্যক্তিকভাবে নিজেকে দুরত্বে রেখে সম্পাদক কুশলতার সঙ্গে সন্নিবেশিত করেছেন বহু দুষ্প্রাপ‌্য নথি, তথ‌্য ও প্রতিবেদন_যাদের ঐতিহাসিক মূল‌্য আজও কিছুমাত্র কম নয়। কালক্রমে যিনি হয়ে উঠবেন ‘এশিয়ার মুক্তিসূর্য’, তাঁরই ছাত্রজীবনের একটি অনালোকিত অধ‌্যায় এবার আলোকবৃত্তে।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Add to cart
  • -20% সুকান্ত সমগ্র

    সুকান্ত সমগ্র / Sukanta Samagra

    0

    সম্পাদনা ড. উজ্জ্বলকুমার মজুমদার

    যে রাজনৈতিক স্লোগান বা সংহত, সংক্ষিপ্ত রাজনৈতিক বার্তা সুকান্তর কবিতায় দীপ্ত হয়ে ওঠে তা তখনকার উদ্দীপ্ত জনজীবনের স্বপ্নেরই বার্তা, তখনকার সময়েরই দান। তাঁর কবিতায় হয়তো কখনো কখনো রং-তুলির কৈশোরক স্পর্শ কম লেগেছে, কিন্তু আন্তরিকতার অভাব ছিল না। রাজনীতি আর কাব‌্যিক আবেগের মধ‌্যে কোনো বিরোধ আছে বলে মনে হয়নি তাঁর। কেনই বা মনে হবে! জীবন-স্বপ্নই তো রাজনীতি। আর, সুকান্ত-র কাছে তাঁর কবিতা তো সেই জীবন-স্বপ্নেরই প্রকাশ। যে ছাড়পত্র দিয়ে কবিতার আসরে নেমেছিলেন তিনি, তাতে ‘এ বিশ্বকে শিশুর বাসযোগ‌্য করে যাব আমি_ নবজাতকের কাছে’_এই অঙ্গীকারই ছিল। মাটির রসের মধ‌্যে ভাবী বনস্পতির সম্মতি পেয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথের উচ্চারণেই তিনি ভবিষ‌্যৎ পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন। ‘যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে/এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে।’ যে ‘বলিষ্ঠ’ শিশুদের জন‌্যে বাসযোগ‌্য পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন সুকান্ত, সেই শিশুদেরই তাঁর কবিতায় দেখা গেল অশ্বত্থ-শিশুর প্রতীকে। উদ্ধত প্রাচীন প্রাসাদের গায়ে অবাধ‌্য ফাটল ধরিয়ে গোপন শক্তির বারুদ জমিয়ে তারা রক্ত-ঘাম-চোখের জলের ধারায় বিদ্রোহের দূত হয়ে আসছে।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Add to cart
  • তারাবন্দর

    তারাবন্দর / Tarabandar

    0

    বিনায়ক বন্দ‌্যোপাধ‌্যায়

    চিনের আন্তর্জাতিক কবিতা উৎসবে ভারতের প্রতিনিধি কবি এই উপন‌্যাসের নায়ক নয়, সূত্রধরমাত্র। তবু সেই সূত্রেই সে হয়ে ওঠে এক আশ্চর্য আখ‌্যানের অংশ। আবিষ্কার করে সাসপেন্সের সুতো নয়, জীবন এবং উপন‌্যাস দুটোকেই এগিয়ে নিয়ে চলে বিনিসুতোর ভালোবাসা। এই উপন‌্যাসে চিন কোনো টুরিস্ট স্পট নয়। কম্পাস যেরকম একটা বিন্দুর ওপর পা রেখে এঁকে ফেলে বড়ো একটা বৃত্ত, চিন এখানে সেরকমই এক বিন্দু। সেই বিন্দুতে সারা পৃথিবীর কাহিনিসিন্ধু এসে মিশেছে। ঢেউয়ের পরে ঢেউ ভেঙে ওরাই গড়ে তুলেছে তারাবন্দর।

    125.00
    Add to cart
  • -20% ঠাকুরবাড়ির বিজ্ঞান - ভাবনা

    ঠাকুরবাড়ির বিজ্ঞান – ভাবনা / THAKURBARIR BIGYEN-BHABNA

    0

    পার্থজিৎ গঙ্গোপাধ‌্যায়

    জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কাছে বাঙালির ঋণের শেষ নেই। শুধু সাহিত‌্য-সংস্কৃতির ক্ষেত্রে নয়, আমাদের জীবনের সর্বস্তরেই এই পরিবারের সুগভীর অবদান। এই পরিবারই আমাদের সমৃদ্ধ করেছে, আমরা আধুনিকতার আলোয় আলোকিত হয়েছি। ঠাকুরবাড়ির, বিশেষত রবীন্দ্রনাথের বিজ্ঞানমনস্কতার কথা হয়তো বা আমাদের জানা আছে, কিন্তু সে-পরিবারের বিজ্ঞানচর্চা ও ভাবনার কথা সেভাবে জানা নেই। এই অনালোচিত-অনালোকিত দিকটি এতদিনে উন্মোচিত হল লেখক-গবেষক পার্থজিৎ গঙ্গোপাধ‌্যায়ের পরিশ্রমী অনুসন্ধানে। রবীন্দ্রনাথের বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় রচনার কথা আমরা কম-বেশি জানি। কবি অগ্রজ হেমেন্দ্রনাথও যে বিজ্ঞান নিয়ে বই লিখেছিলেন, সে সংবাদ ক-জন রাখি। ঠাকুরবাড়ির কন‌্যা ও বধূরাও বিজ্ঞান নিয়ে ভেবেছেন, লিখেছেন। মহর্ষি কন‌্যা স্বর্ণকুমারী দেবী বিজ্ঞান নিয়ে বই লিখেছেন। পরিবারের বধূ নরেন্দ্রবালা দেবী লিখেছিলেন বেশ ক-টি বিজ্ঞান-প্রবন্ধ। নরেন্দ্রবালাই বাংলা ভাষায় ছোটোদের প্রথম বিজ্ঞান লেখিকা। বহু দুর্লভ-দুষ্প্রাপ‌্য রচনার এই সমারোহ ঠাকুরবাড়ির নিরবচ্ছিন্ন বিজ্ঞান-ভাবনা সম্পর্কে আমাদের মনে এক স্পষ্ট ধারণা তৈরি করবে। ঠাকুরবাড়ি ঘিরে আমাদের রকমারি বিস্ময়। বিজ্ঞান-ভাবনার কথা বিশদভাবে জানার পর এই বিস্ময় আরও বহুগুণ বাড়বে। ঘোরতর অন্ধকারেও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আলো জ্বেলে রেখেছিল। সেই আলোতেই আমরা আলোকিত হয়েছি। পথ খুঁজে পেয়েছি। ঠাকুরবাড়ির বিজ্ঞান-ভাবনা_এই বই প্রকাশন-জগতে এক ঐতিহাসিক সংযোজন। এতকাল তো এ-বিষয়ে কেউ ভাবেননি। ভেবেছেন পার্থজিৎ গঙ্গোপাধ‌্যায়। সেই ভাবনাকে স্বীকৃতি জানিয়ে পারুল গৌরবান্বিত।

    Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
    Read more
  • -20% ঠাকুরবাড়ির সুষমা (নারীপ্রগতি ও অন‌্যান‌্য প্রসঙ্গ)

    ঠাকুরবাড়ির সুষমা (নারীপ্রগতি ও অন‌্যান‌্য প্রসঙ্গ) / THAKURBARIR SUSAMA

    0

    সম্পাদনা প্রত‌্যুষকুমার রীত

    ভারতের নারীপ্রগতি আন্দোলনে রবীন্দ্র-ভ্রাতৃস্পুত্রী সুষমা দেবীর অবদান অনস্বীকার্য। ১৯২৬ সালে বিশ্বশিক্ষা-সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করতে সুষমা দেবী মার্কিন যুক্তরাষ্ট্রে যান। মার্কিনদেশে প্রদত্ত তাঁর আটত্রিশটি বক্তব‌্য সেকালে যথেষ্ট আলোড়ন তুলেছিল। স্বদেশে নারীজাগৃতির জন‌্য তিনি বিদ‌্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি অনেক বিদূষী নারীদের জীবনকথাও লেখেন। সুষমা দেবীর লেখা সেইসব জীবনকথার সঙ্গে তাঁর বিদেশে ও স্বদেশে প্রদত্ত ভাষণ, শিক্ষা, নারী ও ধর্মচিন্তা বিষয়ক রচনা এবং কয়েকটি চিঠি নিয়ে গড়ে উঠেছে এই গ্রন্থ। পরিশিষ্টে সুষমা দেবীর সহোদরা মনীষি, শোভনা ও সুদক্ষিণা দেবীর নারীপ্রগতি সংক্রান্ত কয়েকটি অগ্রন্থিত রচনাও সন্নিবিষ্ট হয়েছে।

    Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
    Read more
  • উদ্ধৃতি-অভিধান

    উদ্ধৃতি-অভিধান / UDHRITI ABHIDHAN

    0

    ড. দিলীপ কুমার মিত্র

    কোনো কোনো উদ্বৃতি সংকলন দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে ভূমিকম্পের মতো নাড়িয়ে দেয়। যেমনটি ঘটেছিল গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে। লাল মলাট দেওয়া জনৈক চিনা দার্শনিক ও রাষ্ট্রনীতিবিদদের উদ্ধৃতির সংকলন-গ্রন্থটি সমগ্র বিশ্বের যুবমানসে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণের বাণীসমূহ গভীর অধ‌্যাত্মভাবসম্পন্ন ও জীবনবোধে অনন‌্য; রামকৃষ্ণকথামৃত গ্রন্থে সংকলিত তাঁর মুখনিঃসৃত কথাগুলি এক মহাসাধকের প্রজ্ঞানিষিক্ত ভাবনার সহজ মহিমান্বিত উদাহরণ। রবীন্দ্রনাথের উদ্ধৃতি জ‌্যোতির্ময় আলোকশিখার মতো উদ্দীপ্ত_ সেগুলি তারায় তারায় দীপ্তশিখার অগ্নি জ্বালিয়ে চিরকালের মানুষকে পথ দেখায়। একদা গৈরিক বেশধারী এক দিব‌্যচেতন প্রাচ‌্য সন্ন‌্যাসীর উদ্ধৃতিযোগ‌্য সংক্ষিপ্ত ভাষণ ও ভ্রাতৃত্বের আহ্বান ধনতান্ত্রিক সভ‌্যতার বুকে কাঁপন তুলেছিল; সামাজিক সাম‌্যের পক্ষে তাঁর সংকলিত উদ্ধৃতি শতাধিক বছর পেরিয়ে আজও মানুষকে উদ্দীপ্ত করে, উদ্বুদ্ধ করে। কালপ্রয়াত এক তরুণ কুমার কবির আগুনের মতো উক্তি পাঠকের চেতনায় নাড়া দেয়_ তা পড়ে ‘বিশ্ব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন’।

    650.00
    Add to cart
  • -20% উনিশ শতকের বাংলা

    উনিশ শতকের বাংলা / Unish Sataker Bangla

    0

    সম্পাদনা অলোক রায় ও গৌতম নিয়োগী

    উনিশ শতকের বঙ্গীয় জাগরণ নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। ওই শতকে ঔপনিবেশিক প্রেক্ষাপটের মধ‌্যে ঘটে চলেছিল নানা সুদূরপ্রসারী পরিবর্তন। মহাত্মা শিবচন্দ্র দেবের দ্বিশততম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষ‌্যে স্মারকগ্রন্থরূপে উনিশ শতকের বাংলা প্রকাশিত হল। শিবচন্দ্র ছিলেন উনিশ শতকের এক বিশিষ্ট ব‌্যক্তিত্ব। হিন্দু কলেজের প্রথম দিকের ছাত্র। ডিরোজিয়ো-র প্রত‌্যক্ষ ছাত্র, রামমোহন রায়ের দ্বারা অনুপ্রাণিত। কর্মজীবন সরকারি চাকরিতে উচ্চপদে আসীন ছিলেন, আবার নিজ অঞ্চল কোন্নগরের আধুনিক রূপকার হিসেবে সদা উদ‌্যোগী। ব্রাহ্মসমাজের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থেকে অংশ নিয়েছেন সাহিত‌্য ও সমাজ-সংস্কারে। তাঁর জীবনপর্ব (১৮১১_১৮৯০ সাল০০০) উনিশ শতকব‌্যাপী। সে-কথা স্মরণে রেখে এই স্মাকরগ্রন্থে সংকলিত হয়েছে নানা বিশেষজ্ঞ গুণীজনের লেখা একগুচ্ছ মূল‌্যবান গবেষণাধর্মী প্রবন্ধ। উনিশ শতকের বাংলা ও বাঙালি বিষয়ে প্রাজ্ঞ দুই ব‌্যক্তির সম্পাদনায় এই স্মারক গ্রন্থে শিবচন্দ্র দেবের পরিচয় তো আছেই, সেই-সঙ্গে আছে তাৎপর্যপূর্ণ উনিশ শতকের নানা অধ‌্যায়ের ওপর সন্ধানী আলোকপাত। যে শতকে ঐতিহ‌্য থেকে আধুনিকতার যাত্রাপথে নানা টানাপড়েন, সেই শতকের সমাজ, ধর্ম, সাহিত‌্য, রাজনীতি, অর্থনীতির উন্মোচন কৌতূহলী করবে পাঠকদের।

    Original price was: ₹450.00.Current price is: ₹360.00.
    Read more
  • -20% ভগ্নহৃদয়

    ভগ্নহৃদয় / Bhagnariday

    0

    রবীন্দ্রনাথ ঠাকুর

    ভগ্নহৃদয় রবীন্দ্রনাথের প্রথম জীবনের এক ভাববিহ্বল কাব্য। পুস্তকাকারে এর পুনর্মুদ্রণ ঘটানো হয়নি নানা কারণে। অথচ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আর ত্রিপুররাজ মাণিক্য পরিবারে মেলবন্ধনের সানন্দ সংযোগের যোগসূত্র এই কাব্যটি।

    Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
    Add to cart