Availability: In Stock

উত্তরকথা / UTTAR KATHA (Gautam Das)

SKU: 978-93-86186-10-2

Original price was: ₹250.00.Current price is: ₹200.00.

শ্রুতিকাব্য থেকে দক্ষিণের বারান্দা হয়ে দহনভূমি। গৌতম দাশের গল্পে দৈনন্দিনতার ক্ষয়িষ্ণু যাপনের মধ্যেও অনাবিল সুন্দরের অন্বেষণ। এই গল্পসংগ্রহে আবহমান মানবিক সম্পর্কের নিয়ত টানাপোড়েন শুধু আত্মানুসন্ধানে নয়, আমাদের প্রাণিত করে আত্মবীক্ষণেও।

Description

চিরায়াত কথাসাহিত্য হিসেবে স্বীকৃত যা, তার চৌহদ্দির বাইরেও প্রতিনিয়ত জায়মান এক সাহিত্য। হয়তো নবীন বহতা কথাসাহিত্যের এই ধারাই একদিন নব প্রাণশক্তিতে উজ্জীবিত করবে বাংলা ছোটোগল্পকে।

মুহূর্তকথার পর তাই উত্তরকথা।

উত্তর এখানে যেমন পরবর্তী, তেমনই অমোঘ প্রকৃতি-মানুষের বহুকৌণিক সম্পর্কের প্রতিফলনে ধরা পড়া আখ্যানের আভাষ-নির্মাণে। ছোটোগল্পই নিঃসংশয়ে সেই ফরম যা-কিনা ভাঙচুর এই সময়ের টানা-পোড়েন আর তার গলনমুহূর্তকে ছুঁয়ে নিতে পারে এক অনন্ত দ্রাঘিমায়। উত্তর কথা-র প্রথম পর্যায়ে আমরা বেছে নিয়েছি সমসময়ের কয়েকজন বিশিষ্ট কথাকারকে। তাঁদের নির্মেদ শক্তিশালী গদ্যেই খুঁজে নেওয়া যাক বাংলা ছোটোগল্পের পরবর্তী অভিমুখ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “উত্তরকথা / UTTAR KATHA (Gautam Das)”

Your email address will not be published. Required fields are marked *