Availability: Out of Stock

প্রকাশনার মূলকথা / PRAKASHANAR MOOLKATHA

Original price was: ₹150.00.Current price is: ₹120.00.

প্রকাশনার মূলকথা একটি ম্যানুয়ালধর্মী বই, যা খুঁটিয়ে পড়লে জেনে নেওয়া যাবে আন্তর্জাতিক প্রকাশনার রীতিনীতি। কোন বই ছাপব, কত কপি ছাপব, কী শর্তে ছাপব, লেখকের প্রাপ্য কী, বই হার্ডবাউন্ড হবে না পেপারব্যাক-এরকম হাজারো প্রশ্নের উত্তর মিলবে এই বইয়ে।

প্রকাশক তো বটেই লেখক, সম্পাদক, পুস্তক বিক্রেতা, পাঠক- প্রকাশনার সঙ্গে সংযুক্ত সব ব্যক্তির কাছেই এই বইটি অপরিহার্য হয়ে উঠবে।

Out of stock

Description

গ্রন্থ-প্রকাশনা এখন পুরোদস্তুর একটি শিল্প। কিন্তু অন্যান্য শিল্প যতটা নিয়মতান্ত্রিক ও বিধিবদ্ধভাবে গড়ে ওঠে, এই শিল্পে সেই নিয়মের শাসন কম। ফলত, এক্ষেত্রে, বিশেষত বাংলায় প্রকাশিত বইয়ের জগতে, সৃষ্টি হয়েছে নৈরাজ্যের।

কোন বই ছাপব, কত কপি ছাপব, কী শর্তে ছাপব, লেখকের প্রাপ্য কী, বই হার্ডবাউন্ড হবে না পেপারব্যাক, বইয়ের টেরিটোরিয়াল রাইট্স কার কাছে বিক্রি হবে- এসব প্রশ্নের কোনো যুক্তিগ্রাহ্য উত্তর বাঙালি প্রকাশকদের কাছে নেই। তাঁরা এখনও পড়ে রয়েছেন আন্তর্জাতিক প্রকাশনার সঙ্গে সম্পর্কবিহীন বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো।

প্রকাশনার মূলকথা তাঁদেরকে পথ দেখাতে পারে। শ্রীসৌরেন্দ্রনাথ মিত্র অনূদিত ও সম্পাদিত এই গ্রন্থটিকে হ্যান্ডবুক অব পাবলিশিং হিসেবে মেনে নেওয়া যেতে পারে।

কালের অমোঘ নিয়মে গ্রন্থে আলোচিত অনেক বিষয়ই এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তবু পাণ্ডুলিপি বিচার, লেখক বাছাই, বিপণন, প্রচার, বিজ্ঞাপন, মূল্যনির্ধারণ, স্বত্ব সংক্রান্ত মামলা প্রভৃতি বিবিধ বিষয়ে সারগর্ভ আলোচনা বইটির তাৎপর্য বাড়িয়েছে।

Additional information

Translated by

Sourendranath Mitra / সৌরেন্দ্রনাথ মিত্র

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রকাশনার মূলকথা / PRAKASHANAR MOOLKATHA”

Your email address will not be published. Required fields are marked *