Availability: Out of Stock

পাতালপুরীর সাপিনি মা / PATALPURIR SAPINI-MAA

70.00

ছোটোবউ মা হতে চলেছে।
কিন্তু সে ‘অনাথ’ বলে বাড়ির কেউ তাকে ভালোবাসে না।
তাহলে উপায়? তার সন্তানকেও কি মানুষ হতে হবে অনাদরে, অবহেলায়?
কুয়োতলায় এক সাপিনির সঙ্গে দেখা হয় ছোটোবউয়ের।
কী হল তারপর? ছোটোবউ কি খুঁজে পেল তার কখনোই না-পাওয়া|
স্নেহময়ী জননীকে? জানতে গেলে উলটোতেই হবে এই বইয়ের পাতা।
গুজরাটের অমর লোককথাকে আশ্চর্য সুন্দর ভাষায় নতুন করে শুনিয়েছেন সুনির্মল চক্রবর্তী। সঙ্গে যুধাজিৎ সেনগুপ্তর মন কেমন করে দেওয়া অলংকরণ।

Out of stock

Category: Brands:

Description

এক বুড়ো, এক বুড়ি।

তাদের সাতটি ছেলে। সাতটি ছেলের সাত সাতটি বউ। ভরভরন্ত সংসারে অভাব-অনটন কিচ্ছুটি নেই। শুধু আছে দুঃখ। একজনের। সে এ বাড়ির ছোটোবউ। ‘অনাথ’ বলে বাড়ির আর সবাই- বড়োবউ, মেজোবউ, সেজোবউ- তাকে কটু কথা শোনায়। ভালো কেউই বাসে না। তাহলে কে তাকে ভালোবাসবে? তার গর্ভে যে সন্তান আসতে চলেছে, তাকেও-বা কে স্নেহচ্ছায়ায়, মায়া-মমতায় বড়ো করে তুলবে?

হঠাৎ তার দেখা হয়ে গেল এক সাপিনির সঙ্গে। কুয়োতলায়। আর তার পর থেকেই ছোটোবউয়ের জীবন গেল বদলে। সেই সাপিনিই হয়ে উঠল তার স্নেহময়ী মা। পাতালপুরীর সাপিনি-মা।

গুজরাটের অমর লোককথাকে আশ্চর্য সুন্দর ভাষায় নতুন করে শুনিয়েছেন সুনির্মল চক্রবর্তী। সঙ্গে যুধাজিৎ সেনগুপ্তর মন কেমন করে দেওয়া অলংকরণ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাতালপুরীর সাপিনি মা / PATALPURIR SAPINI-MAA”

Your email address will not be published. Required fields are marked *