Availability: In Stock

নির্বাচিত প্রবন্ধ – হরিপদ দে / NIRBACHITO PRABANDHA – Haripada Dey

Original price was: ₹200.00.Current price is: ₹160.00.

গ্রন্থভুক্ত প্রবন্ধগুলির সহজ সরল ভাষা, বক্তব্যবিষয়ের সরল উপস্থাপনা এবং বিষয়-অতিরিক্ত মননঋদ্ধতা। প্রাবন্ধিক হিসেবে লেখকের জাত চিনিয়ে দেয়। বাংলা সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে আগ্রহী যে-কোনো ধীমান পাঠকই যে এই বই পড়তে বিশেষ আগ্রহী হবেন, সে কথা বলাই বাহুল্য।

Description

ঋগ্বেদের ১০ম মণ্ডলের পুরুষসূক্তে বর্ণভেদের উল্লেখ যে প্রথম মেলে, তা আমাদের অনেকেরই জানা। কিন্তু কীভাবে সেই বর্ণভেদ কালক্রমে ভারতীয় সমাজে শ্রেণিভেদ তথা শ্রেণিবৈষম্যের জন্ম দিল, সে সম্পর্কে আমরা প্রায় সকলেই অনবহিত। ‘ভারতে জাতিভেদপ্রথার উদ্ভব ও ক্রমবিকাশ’ প্রবন্ধে এক কালানুক্রমিক ধারাবিবরণীর মাধ্যমে হরিপদ দে এ বিষয়ে নতুনভাবে আলোকপাত করেছেন। প্রাচীন ভারতের পাশাপাশি প্রাচীন বাংলা নিয়েও লেখকের আগ্রহ সমধিক। বস্তুত, লেখকের বিচিত্রগামী অনুসন্ধিৎসা আমাদের প্রণোদিত করেছে নৃতত্ত্ব, বাংলা সাহিত্য প্রাচীন যুগ, বাংলা সাহিত্য মধ্যযুগ, বাংলা সাহিত্য আধুনিক যুগ, বাংলা লোকসাহিত্য, বিবিধ এবং রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গ-সকল প্রবন্ধকে এই সাতটি শীর্ষকের অন্তর্ভুক্ত করতে।

প্রবন্ধগুলির সহজ সরল ভাষা, বক্তব্যবিষয়ের সরল উপস্থাপনা এবং বিষয়-অতিরিক্ত মননঋদ্ধতা প্রাবন্ধিক হিসেবে লেখকের জাত চিনিয়ে দেয়। বাংলা সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে আগ্রহী যে-কোনো ধীমান পাঠকই যে এই বই পড়তে বিশেষ আগ্রহী হবেন, সে কথা বলাই বাহুল্য।

Additional information

book-author

Reviews

There are no reviews yet.

Be the first to review “নির্বাচিত প্রবন্ধ – হরিপদ দে / NIRBACHITO PRABANDHA – Haripada Dey”

Your email address will not be published. Required fields are marked *