Availability: In Stock

মাইকেল মধুসূদন || MICHAEL MADHUSUDAN

SKU: 978-93-47012-10-5

Original price was: ₹300.00.Current price is: ₹270.00.

আধুনিক বাংলা কাব্য ও নাট্যসাহিত্যের অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত আক্ষরিক অর্থেই ধারণ করেছিলেন ভারতীয় রেনেসাঁসের প্রায় সকল যুগচিহ্ন।

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তিনিই আধুনিকতার পুরোধা পুরুষ। তাঁর হাত ধরেই বাংলা কাব্য ও নাট্যসাহিত্যে-প্রতীচ্য ও প্রাচ্যের অলঙ্কারশাস্ত্র ও রচনাশৈলী মিলেমিশে-প্রথম আন্তর্জাতিকতার অনুরণন শোনা যায়।

ঋষি দাস বিরচিত ‘মাইকেল মধুসূদন’ যুগান্তকারী সেই ইতিহাসপুরুষের অস্থির জীবন ও অপরিমেয় শিল্পপ্রতিভার এক বিশ্বস্ত ধারাবিবরণী। উনিশ শতকীয় বাংলার সমাজ, শিক্ষাব্যবস্থা, ধর্মসংঘাত ও সাংস্কৃতিক রূপান্তরের অমূল্য দলিল হিসেবেও

বইটি অবশ্যপাঠ্য।

Description

আধুনিক বাংলা কাব্য ও নাট্যসাহিত্যের অগ্রদূত মাইকেল মধুসুদন দত্ত আক্ষরিক অর্থেই ধারণ করেছিলেন ভারতীয় রেনেসাঁসের প্রায় সকল যুগচিহ্ন। বহুভাষাবিদ এই মানুষটির হাত ধরেই-বাংলায় প্রথম পাশ্চাত্য সনেটের আদর্শে- চতুর্দশপদী কবিতা লেখা শুরু হয়। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন তাঁর আর এক অমর কীর্তি। বাংলা ভাষায় আধুনিক প্রহসন রচনার ধারাও তাঁর মাধ্যমেই বেগবান হয়। মহাকবি মিলটনের প্যারাডাইস লস্ট-এর ভাবাদর্শে রচিত তাঁর মেঘনাদবধকাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল।

এহেন মধুসূদনকে শুধুই ক্ষণজন্মা এক সাহিত্যপ্রতিভা হিসেবে বিচার করলে তাঁর বহুমাত্রিক জীবন ও সময়ের প্রতি অবিচার করা হবে। বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তিনি এক যুগন্ধর ব্যক্তিত্ব। ঋষি দাস বিরচিত মাইকেল মধুসুদন যুগান্তকারী সেই ইতিহাসপুরুষের অস্থির জীবন ও অপরিমেয় শিল্পপ্রতিভার এক বিশ্বস্ত ধারাবিবরণী। তথ্য, দলিল, পত্রালাপ, স্মৃতিকথা ও সমকালীন ইতিহাসের আলোকে ঋষি দাস মধুসুদনের জীবনকে নতুন করে দেখতে চেয়েছেন। তাঁর এই গবেষণাধর্মী রচনাপদ্ধতি জীবনীগ্রন্থটিকে করে তুলেছে পরম মূল্যবান।

পূর্ববর্তী জীবনীগ্রন্থগুলিতে যে-যে তথ্যগত অসতর্কতা ও কালানুক্রমিক বিভ্রান্তি ছিল, ঋষি দাস সে সবই যুক্তি ও তথ্যের ভিত্তিতে সংশোধন করেছেন। ফলে মধুসুদনের সাহিত্যকীর্তি-বিশেষত মেঘনাদবধ কাব্য, নাটক ও প্রহসন- নতুন আলোয় পুনর্মূল্যায়িত হওয়ার সুযোগ পেয়েছে। এই দিক থেকে দেখলে, গ্রন্থটি নিছকই কোনও জীবনালেখ্য নয়, বরং তা এক গুরুত্বপূর্ণ সাহিত্য-ইতিহাসও বটে। সাগরদাঁড়ির শৈশব, হিন্দু কলেজের ছাত্রজীবন, ধর্মান্তরের জটিল সিদ্ধান্তগ্রহণ, মাদ্রাজ ও ইউরোপ প্রবাস, খ্যাতির শীর্ষে আরোহণ, অতঃপর ধীরে ধীরে অমিতব্যয়িতাপ্রসূত আর্থিক বিপর্যয় ও নিঃসঙ্গ জীবনাবসান-যেন গ্রিক ট্র্যাজেডির কোনও মহানায়কের জীবনের প্রতিটি পর্বকে চাক্ষুষ করি আমরা।

জীবনীকারের নিরপেক্ষ, সংযত তথা মানবিক বীক্ষণ পাঠককে এই অনুপম পাঠ-অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করে। গ্রন্থের অন্তিমে সংযোজিত ঘটনাপঞ্জি তথা রচনাকালসূচি গবেষক ও সাধারণ পাঠক-উভয়েরই প্রয়োজন মেটাবে।

সব মিলিয়ে, ঋষি দাস প্রণীত মাইকেল মধুসূদন একটি তথ্যনিষ্ঠ সুখপাঠ্য গ্রন্থ যা আমাদের বুঝিয়ে দেয় মধুসুদনের জীবন কেবলই এক অমিতপ্রতিভাধর ব্যক্তির ঘটনাবহুল অস্থির জীবনের ইতিহাস নয়; বরং তা একইসঙ্গে উনিশ শতকীয় বাংলার সমাজ, শিক্ষাব্যবস্থা, ধর্মসংঘাত ও সাংস্কৃতিক রূপান্তরের এক অমূল্য দলিল।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মাইকেল মধুসূদন || MICHAEL MADHUSUDAN”

Your email address will not be published. Required fields are marked *