Availability: Out of Stock

জয়কাব্য / JOYKAVYA

595.00

এক আদিবাসী যুবতীকে কেন্দ্র করে দুই শবর-সহোদরের কলহ থেকে জন্ম নেয় যে বিরোধ, কালক্রমে তা-ই রূপ নেয় এক মহাভারতীয় যুদ্ধের।

রাঢ়বঙ্গীয় পটভূমিতে সেই সংঘর্ষ ও সংগ্রামেরই মহাকাব্যিক রূপ এ উপন্যাস, যেখানে প্রাচীনের মধ্যে বিলীন হয়ে যায় সমকালীন।

Out of stock

Category: Brands:

Description

জয়কাব্য এক মহাকাব্যিক উপন্যাস।

রাঢ়বঙ্গীয় পটভূমিতে এখানে আখ্যায়িত হয়েছে যে কাহিনি, তার সূচনা এক আদিবাসী যুবতীকে কেন্দ্র করে দুই শবর-সহোদরের কলহ থেকে। তা থেকে বিরোধ, বিরোধ থেকে বর্বর, আদিম যুদ্ধ-দাবানলের মতো প্রেম, হিংসা, ঈর্ষা, যৌনতা ও দখলের রাজনীতি গ্রাস করে ফেলে সমসময়কে।

সেই যুদ্ধের অনিবার্য ফলশ্রুতি হিসেবে আসে খরা, দুর্ভিক্ষ, গ্রামবাসীদের মধ্যে আত্মক্ষয়ী সংঘর্ষ, গ্রামে গ্রামে অবাধ লুণ্ঠন, ধর্ষণ, ব্যাভিচার।

বলিপ্রদত্ত বহু প্রাণকে নিয়ে জয়কাব্য, আবার অশ্রুতপূর্ব বহুজীবনের উত্থানগাথা নিয়েও জয়কাব্য।

তিন কাণ্ডের এই বৃহৎ উপন্যাস আদিবাসী কৌম জীবনের শিকড়ের সঙ্গে প্রোথিত থাকলেও আসলে তা এই মহাপৃথিবীর মানব-ইতিহাসেরই এক তরঙ্গায়িত রূপকধর্মী আখ্যান।

Additional information

book-author

Reviews

There are no reviews yet.

Be the first to review “জয়কাব্য / JOYKAVYA”

Your email address will not be published. Required fields are marked *