Description
জগৎ সতত ঘূর্ণ্যমান, তাই এর নাম জগৎ। এর জানালায় বসে থাকা অনেকটা চলন্ত রেলগাড়ির জানালায় বসে থাকার মতো। কত দৃশ্য, কত চরিত্র ও কত ঘটনা সামনে থেকে আসছে ও দ্রুত পেছনে চলে যাচ্ছে; সব মনে রাখার মতো নয়, ভুলে যাই। তবে কিছু আছে যা মনে খোদাই হয়ে যায়, ঘষটালেও মোছে না। সেগুলির কিছু বলা হয় বা লেখা হয়।
চোদ্দোটি গল্প। চল্লিশ বছর ধরে লেখা কিছু গল্প থেকে বাছাই করা চোদ্দোটি। চরিত্রে আছে নর, নারী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমতলবাসী, গিরিবাসী ও দুটি চড়াইও। চড়াই দুটি জীবনেও আছে। আসে, বসে, চেঁচায়, হাসায়, কাঁদায়, শাসায়; কখনো ডাকে, কখনো বকে, কখনো শুধুই বসে থাকে।
ভিন্ন ভিন্ন গল্প, বিভিন্ন কালের ও বিভিন্ন সামাজিক স্তরের। সেইজন্য ভাষা ও বাংলার বিভিন্ন ডায়ালেক্টের- কোথাও একেবারে অজ পাড়াগাঁয়ের সরল, চাঁছাছোলা ভাষা, কোথাও তৎসম শব্দবহুল সুসংস্কৃত ভাষা। তবে সাধারণ সাহিত্যের ভাষাই ব্যবহৃত হয়েছে বেশির ভাগ জায়গায়।
এই ক-টি গল্পে পাঠক একটু অন্যতর স্বাদ পাবেন আশা করা যায়।







Reviews
There are no reviews yet.