Description
ফেসবুক-টুইটার-অ্যান্ড্রয়েডশাসিত একুশ শতকে অনেক কিছুই আর নেই। নেই সেই চিরচেনা শান্ত দিঘি, তার টলটলে কালো জল। নেই হইহুল্লোড়ে ভরা বিকেলবেলার মাঠ, অজস্র ধূলোখেলা, সরগরম গানের বাড়ি কিংবা কাঠের বাঁকা নৌকা। তালপাতার বাঁশিও তো একপায়ে দাঁড়ানো তালগাছের মতোই কবে অতীত হয়ে গেছে। মন কেমন করে দেওয়া দুপুরবেলা, রেডিয়োতে শুনতে পাওয়া গল্পদাদুর আসর, পথের পাশে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকা বুড়ো নিমগাছ, দিনে দিনে একলা হয়ে যাওয়া নিঝুম পুকুর আর নেই।
আমাদের জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাওয়া এইরকম সব ‘ছিল’ নিয়েই সুনির্মল চক্রবর্তীর ছিল একটা।
শিশুসাহিত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখকের কলম থেকে আরও একটি কালজয়ী কবিতার বই, যেখানে ছোটোদের দেখা হয়ে যাবে আজকে যারা বড়ো তাদের ছেলেবেলার সঙ্গে।







Reviews
There are no reviews yet.