Availability: In Stock

বালক / BALAK

Original price was: ₹500.00.Current price is: ₹400.00.

বালকদের পাঠ্য একটি সচিত্র কাগজ বাহির করিবার জন্য মেজবউঠাকুরানীর বিশেষ আগ্রহ জন্মিয়াছিল।তাহার ইচ্ছা ছিল, সুধীন্দ্র বলেন্দ্র প্রভৃতি আমাদের বাড়ির বালকগণ এই কাগজে আপন আপন রচনা প্রকাশ করে। কিন্তু শুদ্ধমাত্র তাহাদের লেখায় কাগজ চলিতে পারে না জানিয়া, তিনি সম্পাদক হইয়া আমাকেও রচনার ভার গ্রহণ করিতে বলেন। ­

_রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনস্মৃতি

Category: Brands:

Description

জ্ঞানদানন্দিনী দেবীর নাম সম্পাদক হিসাবে মুদ্রিত হলেও বালক-এর যাবতীয় দায়িত্ব সামলাতেন যুবক রবীন্দ্রনাথ। নিজেও লিখেছেন দু’হাতে। বালক-এর এক বছরের আয়ুষ্কালে যাটটিরও বেশি লেখা প্রকাশিত হয়েছিল কবির। রবীন্দ্রনাথ ছোটোদের কখনো ছোটো ভাবেননি, শিশুসাহিত্যের নামে ‘ন্যাকামি’ করেননি।
বালক-এর গৌরবোজ্জ্বল অধ্যায়টিকে আড়ালে রেখে রবীন্দ্রনাথের ছোটোদের লেখার মূল্যায়ন সম্ভব নয়। ছোটোদের নিয়ে ঠাকুরবাড়ির সকলেই কত গভীরভাবে ভেবেছেন, সে সাক্ষ্যও ছড়িয়ে রয়েছে বালক-এর পাতায় পাতায়।
একশো তেইশ বছর আগে প্রকাশিত দুষ্প্রাপ্য বালক-এর সমস্ত রচনা একখণ্ডে হাতে পেয়ে বড়োরা তো খুশি হবেনই, খুশি হবে ছোটোরাও।
একালের ছোটোদের জন্য এর থেকে ভালো উপহার আর কী হতে পারে।

বালক-এ লিখেছেন

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানদানন্দিনী দেবী, স্বর্ণকুমারী দেবী, নগেন্দ্রনাথ গুপ্ত, প্রতিভাসুন্দরী দেবী, হিরণ্ময়ী দেবী, নরেন্দ্রবালা দেবী, বলেন্দ্রনাথ ঠাকুর, হিতেন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ ঠাকুর, প্রিয়নাথ সেন, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রীশচন্দ্র মজুমদার, সরলা দেবী, সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, শীতলাকান্ত চট্টোপাধ্যায়, রমণীমোহন চট্টোপাধ্যায়…

 

Additional information

Edited By

Parthajit Gangopadhyay / পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

Reviews

There are no reviews yet.

Be the first to review “বালক / BALAK”

Your email address will not be published. Required fields are marked *