Availability: In Stock

বাহনের বায়নাক্কা / BAHANER BAYNAKKA

Original price was: ₹125.00.Current price is: ₹100.00.

বাহনদের আমরা চিনি। দেবদেবীদের পায়ের কাছে চুপটি করে বসে থাকে। কিন্তু কেমন করে বাহন হল তারা?
গণেশ কেন বাছল ইঁদুরকে কিংবা লক্ষ্মী প্যাঁচাকে?

জানতে হলে পড়তেই হবে বাহনের বায়নাক্কা।

Category: Brands:

Description

আলসে একটা সিংহছানা। নারদের কোলে চেপে এসেছিল কৈলাসে। দিন কাটত ভরপেট দুধভাত খেয়ে আর ঘুমিয়ে। সে-ই কিনা হয়ে গেল দুর্গার বাহন।
লাল টুকটুকে শাড়িটাই সবথেকে পছন্দ লক্ষ্মীর। সেটা পরেই তো এবার মানাবাড়ি যায়ে। কিন্তু শাড়িতে তো ফুটো? কে ফুটো করল? গণেশের ইঁদুর দিনশ্চয়ই। ইঁদুরকে জব্দ করতেই কি লক্ষ্মী বন্ধুত্ব পাতাল প্যাঁচার সঙ্গে?
কার্তিকটা ভারি কুঁড়ে। সকালে ঘুম থেকে উঠতেই গায়ে ঘর। অথচ ইচ্ছে। যুদ্ধবাজ ময়ূর হবে তার বাহন। ময়ূরের কাছে জব্দ হয়েই কি শেষপর্যন্ত দেবসেনাপতি হতে পারল কার্তিক?
ভালোমানুষ সরস্বতী গুলতি ছুড়ে ভেঙে দিয়েছিল হাঁসের পাখনা। কিন্তু হাঁসের সঙ্গে তার যে অনেক মিল। তাই রাগী হাসকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে শেষ-পর্যন্ত বান হতে রাজি করাল সে-ই।
ঘোড়ার পিঠে চাপতে মোটেই ভালো লাগে না শিবের। বাঁড়ের পিঠটি কেমন চওড়া। কেমন হেলেদুলে চলে। তাই ষাঁড়কেই বেছে নিল শিব।

দুর্গার সংসারের বাহনদের এমন সব নানা মজার মজার গল্প নিয়েই বাহনের বায়নাক্কা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বাহনের বায়নাক্কা / BAHANER BAYNAKKA”

Your email address will not be published. Required fields are marked *