Sunirmal Chakraborty / সুনির্মল চক্রবর্তী

Sunirmal Chakraborty / সুনির্মল চক্রবর্তী

সুনির্মল চক্রবর্তীর জন্ম ২ অক্টোবর, ১৯৫৩ তদানীন্তন পূর্ব পাকিস্তানের ঢাকায়।পিতা শান্তিরঞ্জন চক্রবর্তী, মাতা গীতারানি চক্রবর্তী। শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলি কেটেছে শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লি, কলকাতার সন্তোষপুর, যাদবপুরে। ছাত্রাবস্থায় প্রথম কবিতা প্রকাশিত হয় বিদ্যালয়ের বিষাণ পত্রিকায়। গল্প প্রকাশিত হয় ছোটোদের পত্রিকা শিশুমেলা-য়। শিক্ষা কলকাতায়। বি কম (অনার্স), এম কম, এল এল বি, ডি বি এম, চার্টার্ড অ্যাকাউনটেন্ট। কর্মসূত্রে দীর্ঘদিন ছিলেন বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। কাজ করেছেন কোল ইন্ডিয়া লিমিটেডের সেন্ট্রাল কোল ফিল্ড এবং নর্দার্ন কোল ফিল্ড লিমিটেডে। প্রধানত, ছোটোদের জন্য ছড়া, কবিতা, গল্প, রূপকথা, উপকথা ও অনুবাদে তাঁর অনায়াস বিচরণ। লিখেছেন বড়োদের জন্য একাধিক কাব্যগ্রন্থ। তাঁর লেখা ছোটোদের বই অনুদিত হয়েছে হিন্দি ও ইংরেজি ভাষায়। কুসুমপুরের শালিক বইটির জন্য পেয়েছেন শিশুসাহিত্যের জাতীয় পুরস্কার।

Books By Sunirmal Chakraborty / সুনির্মল চক্রবর্তী