Nirmalendu Bhowmik / নির্মলেন্দু ভৌমিক

Nirmalendu Bhowmik / নির্মলেন্দু ভৌমিক

নির্মলেন্দু ভৌমিকের জন্ম ১৯৩৩ সালের ২০ অক্টোবর জলপাইগুড়িতে। ভুবনমোহন ভৌমিক ও নির্মলা ভৌমিকের পুত্র নির্মলেন্দু একাধিক বিষয়ে লেটার মার্কসসহ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন জলপাইগুড়ি জেলার ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন থেকে। বাংলায় বিশেষ কৃতিত্বসহ প্রথম বিভাগে আই এ পাশ করেন জলপাইগুড়িরই আনন্দ চন্দ্র কলেজ থেকে। সেখান থেকেই সাম্মানিকসহ বাংলায় স্নাতক। বাংলা লোকসাহিত্যে বিশেষ কৃতিত্বসহ স্নাতকোত্তর ডিগ্রিলাভ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এর পর রামতনু লাহিড়ী গবেষণাবৃত্তিপ্রাপ্ত হয়ে বাংলা লোকসংগীত নিয়ে গবেষণা শুরু। অধ্যাপনা জীবনে প্রবেশ হুগলির মহসীন কলেজে। তারপর পড়িয়েছেন প্রেসিডেন্সি কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে।। বিবিধ গ্রন্থ রচনা ও সম্পাদনা। তার মধ্যে শ্রীহট্টের লোকসঙ্গীত, প্রান্ত উত্তরবঙ্গের লোকসঙ্গীত, উনিশ শতকের বাংলা নকশার সংকলন, শরৎসাহিত্যের নানা দিক, বিহঙ্গচারণা ও বাংলা ধাঁধার ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য ভাওয়াইয়া গান নিয়ে মৌলিক গবেষণা করেছেন প্রায় এক দশক ধরে। তাঁর এ সংক্রান্ত বইটির নাম ভাওয়াইয়া গানের কথা। সম্পাদনা করেছেন সাহিত্য পরিষদ পত্রিকা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডি ফিল ও ডি লিট, অধ্যাপক ভৌমিক দীনেশচন্দ্র সেন স্মৃতি পুরস্কারসহ বহু সম্মাননায় সম্মানিত। প্রয়াণ ২০১২ সালের ২৫ আগস্ট।

Books By Nirmalendu Bhowmik / নির্মলেন্দু ভৌমিক