সুচিকিৎসক ডা. অমিতাভ দাসের জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি। জন্মস্থান দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর অঞ্চলে, মামাবাড়িতে। বড়ো হয়ে উঠেছেন উত্তর ২৪ পরগনার বারাসাতে।
ছোটোবেলা থেকেই মেধাবী এবং আজন্ম চিকিৎসাশাস্ত্রে আগ্রহী। বারাসাত গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা। পরে, বিজ্ঞানের স্নাতক হয়ে হোমিয়োপ্যাথিক চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি. এন. দে হোমিয়োপ্যাথিক কলেজ থেকে ১৯৯৬ খ্রিস্টাব্দে বি. এইচ. এম. এস. পাশ করে। নিজেকে জনসাধারণের সেবায় নিযুক্ত করেন।
ছাত্র এবং চিকিৎসক জীবনে বহু প্রথিতযশা হোমিয়োপ্যাথিক ও অ্যালোপ্যাথিক চিকিৎসকের সান্নিধ্যে এসে নিজের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। শুধুমাত্র চিকিৎসক নন, সমাজসেবক হিসেবেও ডা. দাস নিজেকে যুক্ত রেখেছেন বিবিধ সেবাকর্মে। দুঃখী মানুষের সেবায় প্রতিষ্ঠা করেছেন হিলিং টাচ মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সেইসঙ্গে, হোমিয়োপ্যাথির প্রচার ও প্রসারেও তিনি সদাব্যাপৃত।