Availability: In Stock

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (দ্বিতীয় খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbacita Upannyas – Volume 2

Original price was: ₹450.00.Current price is: ₹360.00.

Category: Brands:

Description

ঔপন্যাসিক স্বয়ং যখন চয়ন করে নেন তাঁর উপন্যাসমালার এক একটি আখ্যান, তখন নিশ্চিতভাবেই সেই নির্বাচনের পেছনে কোনো-না-কোনো অভিপ্রায় কাজ করে।

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (প্রথম খণ্ড) আমাদের বিস্ময় উদ্রেক করেছিল। সাতটি উপন্যাস নিয়ে শুরু হয়েছিল যে সিরিজ, তাঁর দ্বিতীয় খণ্ডে এসে প্রথমেই আমরা পেয়ে যাই এমন একটি উপন্যাসকে, অদ্ভুত মনখারাপের অনুভূতি যার শরীর জুড়ে। হুরহুলাগড়ে শিকড় উপড়ে চলে এসেছে শ্রী আর গোপেন। কিন্তু তারা সুখী নয়। গোপেনের মতো না-খুব-ভালো, না-খুব-খারাপ স্বামীকে চায়নি শ্রী। শ্রী-এর শরীরটা এই ধরনের পুরুষের কাছে সেক্স ডলের মতো। মেয়েদের এই পৃথিবীতে আসলে বোঝে খুব কম পুরুষই। গোপেনও তার ব্যতিক্রম নয়। ফলত রচিত হয় এমন এক জীবন এবং সেই জীবনকে ঘিরে এমন এক বহুমাত্রিক আখ্যান যার সহস্র দ্বার অবারিত। উপন্যাসের এই হাজার দুয়ার দিয়ে পাঠক পরিভ্রমণ করেন এমন এক কথাসাহিত্যের ভুবনে, যেখানে রিয়ার কান ভরে যায় বিস্পাতিয়ার স্নিগ্ধ-বিষণ্ণ গানে, যেখানে অর্জুনের মধ্যে এতটুকুও উষ্ণতা আর খুঁজে পায় না শ্রুতি, প্রথম প্রবাসের উদ্দেশে উড়ানে যেখানে হঠাৎই মহুয়ার গন্ধ মনে করিয়ে দেয় শালডুংরির গোপন-গভীর অরণ্যকে, সুখ না দুঃখ- কী অপেক্ষমাণ, যেখানে অজানাই থেকে যায় কোনো অ্যালগির ভবিষ্যৎ।

Additional information

book-author

Reviews

There are no reviews yet.

Be the first to review “শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (দ্বিতীয় খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbacita Upannyas – Volume 2”

Your email address will not be published. Required fields are marked *