Description

ঔপন্যাসিক স্বয়ং যখন চয়ন করে নেন তাঁর উপন্যাসমালার এক একটি আখ্যান, তখন নিশ্চিতভাবেই সেই নির্বাচনের পেছনে কোনো-না-কোনো অভিপ্রায় কাজ করে।

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (প্রথম খণ্ড) তাই আমাদের বিস্ময় উদ্রেক করে। ঠিক এই সাতটি উপন্যাস নিয়েই কেন শুরু হল এই সিরিজ? কেন এই উপন্যাসসপ্তকের প্রথম উপন্যাসটির নাম তাৎপর্যমণ্ডিতভাবে স্বগতোক্তি? তবে কি কোনো কনফেশন, কোনো স্বীকারোক্তির বিশেষ ভূমিকা রয়েছে এই নির্বাচনে?

প্রথম উপন্যাসের পটভূমি জামশেদপুরের রুক্ষ, শুষ্ক শিল্পাঞ্চল। একটি বাঙালি মেয়ের জবানিতে লেখা সেই উপন্যাস। ভুল বিয়ে করে ফেলে অনুশোচনায় দগ্ধ হতে থাকা এক নারী। নাটকীয়ভাবে একের পর এক আরও ভুল সম্পর্কে জড়িয়ে যেতে থাকে সে। মেয়েটির অকপট আত্মকথন উন্মোচিত করে আমাদের মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত সমাজের যাবতীয় ভণ্ডামি। আর ঠিক সেটাই অভিপ্রায় ঔপন্যাসিকের।

এই সংগ্রহের সবকটি উপন্যাসই আসলে এক দর্পণ, যার প্রতিচ্ছবিতে পাঠক দেখে ফেলেন তাঁর নিজেরই মুখ।

Additional information

book-author

Reviews

There are no reviews yet.

Be the first to review “শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (প্রথম খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbachita Upannyas- Volume 1”

Your email address will not be published. Required fields are marked *