Availability: In Stock

পদ্মরাগের অভিযান / PADMARAAGER ABHIJAN

Original price was: ₹150.00.Current price is: ₹120.00.

ভারতে আক্রমণকারী বিদেশি হানাদারদের কী চোখে দেখছে দশ-বারো বছরের ছেলেমেয়েরা, তা-ই জানতে চাওয়া হয়েছে এই বইয়ের তিনটি উপন্যাসে। ওদের মধ্যে একজন পদ্মরাগ। সে বন্দি লেডি ক্যানিং-এর প্রাসাদে। আর একজন চিত্রিণী। ইঙ্গ-ফরাসি যুদ্ধে তার জীবনই বিপর্যস্ত। তৃতীয় জন চুরমুনিয়া। অন্ধ মোগল রাজকুমার খসরু হয়ে উঠছেন তার বন্ধু। দমবন্ধ-করা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে তিনজনই। কী হয় শেষপর্যন্ত ওদের সঙ্গে? জানতে গেলে পড়তে হবে পদ্মরাগের অভিযান, তিরে বাঁধা চিঠি ও অন্ধের নিশানা। লেডি ক্যানিং থেকে রবার্ট ক্লাইভ হয়ে রাজকুমার খসরু-ইতিহাসের চরিত্ররা জীবন্ত হয়ে উঠেছেন এ বইয়ে!

Category: Brands:

Description

তিনজন ছোটো ছেলেমেয়েকে নিয়ে এই বই। তিনজনেই তিনটে যুদ্ধে জড়িয়ে পড়েছে। বিদেশিদের যুদ্ধ। ওরা কি পারবে নিজেদের প্রাণ বাঁচাতে?

ভারতবর্ষের একটাই মুশকিল। মাঝে মাঝেই। অনেক দূরের দেশ থেকে কারা যেন এসে। আমাদের দেশটাকে দখল করে বসেছে। তাদের চেহারাও কেমন যেন অদ্ভুত। তাদের চোখের মণির রঙও কখনও বিড়ালের মতো, কখনও-বা সিংহের মতো। আর কী ভাষায় যে ওরা কথা বলে, সেটা বোঝে কার সাধ্য। তারা শুধু লুঠপাট করত। আর কেউ কেউ দোকান চালাত। চাষি, কামার, কুমোর, পাঠশালার পণ্ডিতমশাই, দাদু আর নাতনি- এদের কী করে সুখেশান্তিতে রাখতে হয়, এ বিষয়ে তারা একফোঁটাও জানত না। জানার কোনো ইচ্ছেও ছিল না। বুদ্ধিও ছিল না। তবু ওরা নিজেদের রাজা-বাদশা ভাবত।

এর মধ্যে আছে তিনটে উপন্যাস।

প্রথমটিতে, বারো বছরের একটা ছেলে খুব কাছ থেকে দেখছে ইংরেজ রাজা-রানিকে। তারা থাকতেন ধর্মতলার রাজভবনে। নিজেদের বড়োলাট বলে ভাবতে ভালোবাসতেন। কিছুদিন পরেই ছেলেটা বুঝল রানির হাতে ও বন্দি। শেষ পর্যন্ত ও কি পালাতে পারবে রাজভবন থেকে?

পরের উপন্যাসে তেরো-চোদ্দো বছরের দুটি মেয়ে খুব কাছ থেকে দেখছে ফরাসি আর ইংরেজদের যুদ্ধ যেটা হয়েছিল চন্দননগরে। একটি মেয়ে ফরাসি, আর একজন বাঙালি। কিন্তু এই ভয়ংকর যুদ্ধের মাঝখানে পড়ে গিয়ে ওরা বাঁচল কী করে?

শেষটি ঠাকুমা আর নাতনির গল্প। বাদশা জাহাঙ্গিরের অন্ধ ছেলের একটা মাটির কেল্লা ছিল মধুবনী বলে একটা গ্রামে। সেটার দেওয়ালে ছবি আঁকতেন ঠাকুমা। সঙ্গে থাকত বারো বছরের নাতনি। তো, নাতনির সঙ্গে বাদশার ছেলের বেজায় ভাব। এদিকে, এক ইংরেজ দোকানদার ওই গ্রামে চিনি তৈরির কারখানা খোলার মতলব এঁটেছে। সেই ব্যবসায়ী বাদশার ছেলেকে খুন করবে না তো? নাতনি কি পারবে অন্ধ রাজকুমারকে বাঁচাতে?

Reviews

There are no reviews yet.

Be the first to review “পদ্মরাগের অভিযান / PADMARAAGER ABHIJAN”

Your email address will not be published. Required fields are marked *