Availability: In Stock

যাঁদের রক্তে স্বাধীনতা / JANDER RAKTE SWADHINATA

Original price was: ₹300.00.Current price is: ₹240.00.

উপভোগের উল্লাস আর বাজার অর্থনীতির জয়ধ্বনির দিনে আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিস্পর্ধী ক্ষুদিরাম-সূর্য সেন-প্রীতিলতা ওয়াদ্দেদার-ভগৎ সিং-বাঘা যতীন প্রমুখ ক্রান্তিকারীদের। এই বিস্মৃতি ক্ষমার অযোগ্য।

১৮৭৬ থেকে শুরু করে ১৯৪৭-পাঁচটি পর্বে সংঘটিত এই চরমপন্থী বিপ্লবী আন্দোলনের প্রতিটি পর্বে বিপ্লবীদের জীবনকথা ও সংগ্রামের রোমাঞ্চকর ধারাবিবরণী এই গ্রন্থের সম্পদ।

Description

যাঁদের রক্তে স্বাধীনতা, তাঁদের কি কেউ মনে রেখেছে?

মুক্তির মন্দির সোপানতলে যত প্রাণ হল বলিদান, স্বাধীনতা-উত্তর প্রায় সাত দশক ছুঁই ছুঁই সময়ে- আমরা, ভারতবাসীরা-কখনও কি তাঁদের স্মরণ করি অশ্রুজলে? না। আমরা স্মরণ করি না বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই ভাঙা শিকলকে। ভুলে যাই স্বাধীনতা দিবসের সুপ্রভাত যাঁদের রক্তের বিনিময়ে পাওয়া, অস্তাচলে চলে যাওয়া অস্তমিত সূর্যের ন্যায় ট্র্যাজিক সেই অগ্নিপুত্র অগ্নিকন্যাদের আত্মোৎসর্গের বিনিময়েই আজ আমরা পৌঁছেছি এ-মুহূর্তে।

উপভোগের উল্লাস আর বাজার অর্থনীতির জয়ধ্বনির দিনে আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিস্পর্ধী ক্ষুদিরাম-সূর্য সেন-প্রীতিলতা ওয়াদ্দেদার-ভগৎ সিং-বাঘা যতীন প্রমুখ ক্রান্তিকারীদের। এই বিস্মৃতি ক্ষমার অযোগ্য।

১৮৭৬ থেকে শুরু করে ১৯৪৭-পাঁচটি পর্বে সংঘটিত এই চরমপন্থী বিপ্লবী আন্দোলনের প্রতিটি পর্বে বিপ্লবীদের জীবনকথা ও সংগ্রামের রোমাঞ্চকর ধারাবিবরণী এই গ্রন্থের সম্পদ।

বর্ষীয়ান শিক্ষাবিদ হরিপদ দে এই গ্রন্থ রচনা করে আমাদের সুযোগ করে দিলেন ভারতের সংগ্রামী অতীত সম্পর্কে আমাদের অপরিমেয় অজ্ঞতা দূর করার।

Additional information

book-author

Reviews

There are no reviews yet.

Be the first to review “যাঁদের রক্তে স্বাধীনতা / JANDER RAKTE SWADHINATA”

Your email address will not be published. Required fields are marked *