Description
অভূতুড়ে!
– হ্যাঁ, একমাত্র এই বিশেষণেই বোধহয় বিশেষিত করা যায় এই সংকলনের পঁচিশটি গল্পকে। নইলে চুপচাপ বসে থাকা রাজামশাই কেন হঠাৎ সিংহগর্জনে বলে ওঠেন, ‘গর্দান চাই!’,
কেন অঘোরবাবু ফ্লাস্কটা খুলে সাহেবের মাথায় হড়হড় করে ঢেলে দেন ঘোল আর কেনই বা হরবাবু মহাকাশযান থেকে লাফ দিয়ে নেমে পড়ি-কি-মরি করে দেন ছুট!
এসব আজব, অদ্ভুতুড়ে কাণ্ডকারখানাতেই জমজমাট কিশোরকাহিনিকার শীর্ষেন্দুর গল্প বলার আসর।
জকপুরের হাট থেকে গোবিন্দপুর গাঁয়ের ইঁদারা হয়ে তার বিস্তৃতি ভূতের ভবিষ্যৎ, এমনকী অনন্ত মহাকাশ অবধি।
শিশু-কিশোরেরা তো বটেই বড়োরাও মুগ্ধ হয়ে পড়বেন ‘গন্ধটা খুব সন্দেহজনক’, ‘আয়নার মানুষ’ কিংবা ‘বাঘের দুধ’-এর মতো চিরনবীন, চিরসবুজ গল্প।







Reviews
There are no reviews yet.