Description
অরণ্য আর তুহিন দুই বন্ধু। থাকে হ্যারিসন রোড আর আমহার্স্ট স্ট্রিটের সংযোগস্থলের কাছে একটা মেসে। ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন গল্পগুজব-আড্ডায় ওদের সঙ্গে থাকে জেনি। ওরা বিপদে পড়লে রক্ষা করে, আবার এই রহস্যময় মহাবিশ্ব আর নিজেদের গবেষণা সম্পর্কেও অবহিত করে। সেই জ্ঞান, বিজ্ঞানের সূত্রেই তাদের কাছে চলে আসেন প্রফেসর শঙ্কু, মিসির আলি এবং অশরীরী প্রফেসর চ্যালেঞ্জার। তৈরি হয় ছ’জনের নেক্সাস। আর বাকি পাঁচজনের সবাই জানে, জেনি অশরীরী কোনও শক্তি নয়, সে ভিনগ্রহের প্রতিনিধি। তাদের গ্রহের বিজ্ঞান ও প্রযুক্তি পৃথিবীর তুলনায় পঞ্চাশ হাজার বছর এগিয়ে রয়েছে। তাই সেই বিজ্ঞান ও প্রযুক্তিকে আশ্রয় করে সে এমন ভূমিকা নেয়, যা পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। সেই জেনি এখন অরণ্যের মনেরও দখল নিয়েছে। কিন্তু কী হবে এর পরিণতি?







Reviews
There are no reviews yet.